content stringlengths 0 129k |
|---|
আ্যসিডের সাথে মেশানো হচ্ছে জিংক |
রাসায়নিক বিক্রিয়া শেষে উপজাত হিসেবে তৈরি হচ্ছে হাইড্রোজেন গ্যাস |
তলানি হিসেবে জমছে জিংক সালফেট অথবা জিংক ক্লোরাইড লবণ |
হাইড্রোজেন গ্যাস বাতাসের চেয়ে হালকা হওয়ায় বেলুন সহজেই উড়তে পারে |
বেলুন উড়াতে সাধারণত ব্যবহার করা হতো হিলিয়াম গ্যাস |
কিন্তু বর্তমানে এ গ্যাস অপেক্ষাকৃত বেশি দাম ও সহজলভ্য না হওয়ায় এক শ্রেণির ব্যবসায়ী হয়তো না বুঝেই মারাত্মক ঝুঁকি নিয়ে এসিডের সাথে জিংক এর মিশ্রন ঘটিয়ে তৈরি করছেন হাইড্রোজেন গ্যাস |
নাম প্রকাশে অনিচ্ছুক চুয়াডাঙ্গার একটি প্রতিষ্ঠানের রসায়ন বিভাগের প্রভাষক উপরোক্ত রাসায়নিক বিক্রিয়ার তথ্য দিয়ে জানিয়েছেন, হাইড্রোজেন গ্যাস অতি দাহ্য বা সহজেই জ্বলে ওঠে |
আচমকা কোনো বেলুন ফেটে গেলে পাশে ধূমপানরত কোনো ব্যক্তির সিগারেটের আগুনই যথেষ্ট |
এ থেকেই ঘটতে পারে মারাত্মক অগ্নিকাণ্ড |
অনেকটা পেট্রোল বোমার মতো |
যতক্ষণ গ্যাস থাকবে ততক্ষণ আগুন স্থায়ী হবে |
বেলুনগুলো প্লাস্টিক ও জরি কাগজ দিয়ে তৈরি মনে হলেও এগুলো আসলে পলিথিনেরই আরেকটি সংস্ককরণ |
যা কোনোভাবেই পচনশীল নয় |
দেশে এ ধরণের পলিথিনের ব্যবহার সম্পুর্ণ নিষিদ্ধ |
তারপরও সম্প্রতি চীন থেকে প্লাস্টিকের আদলে তৈরি এসব পণ্য দেদারছে দেশে আনা হচ্ছে বিভিন্ন কৌশলে |
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানেও গড়ে উঠেছে বেলুন কারখানা |
গত কয়েকদিনে চুয়াডাঙ্গায় গ্যাস ভরা ঢাউস বেলুন ফেটে বেশ কয়েকটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে |
চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে বিপদজনক পরিবেশে সকাল থেকে সন্ধ্যা অবধি হাইড্রোজেন ভর্তি গ্যাসের সিলিন্ডার থেকে একের পর এক বেলুন ফোলানো চলছে |
ডোরেমন, ঈগল, ডলফিন ও হাঙ্গরের আদলে তৈরি পলিথিনের রঙিন বেলুনগুলো দেখে সহজেই আকৃষ্ট হচ্ছে শিশুরা |
বাবা-মা তার সন্তানের বায়না পুরণ করতে এক সাথে দু তিনটি কিনেও দিচ্ছেন |
কিন্তু তারা হয়তো জানেন না টাকা দিয়ে তারা যা কিনলেন তা তাদের আদরের সন্তানকে কতখানি বিপদে ফেলতে পারে |
পাশাপাশি নিজেরাও হতে পারেন দুর্ঘটনার শিকার |
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কনসালটেন্ট ডাক্তার মাহবুবুর রহমান মিলনের সাথে এ ধরনের হাইড্রোজেন গ্যাস ভরা বেলুন ফেটে আগুন লাগলে কি ধরণের ক্ষতি হতে পারে তা জানতে চাওয়া হলে তিনি জানান, একটি বেলুনে যে পরিমাণ গ্যাস ভরা থাকে তা অতিমাত্রায় দাহ্য |
এতে আগুন লাগলে একটি ৫ বছর বয়সী শিশুর শরীরের ১০ ভাগ পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে |
আর ১০ ভাগ পুড়লে ওই শিশুর ভবিষ্যতে বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যায় না |
গত ১৮ ডিসেম্বরে দৈনিক মাথাভাঙ্গায় এ বিষয়ে যে প্রতিবেদন ছাপা হয় তাতে উল্লেখ করা হয়েছিলো প্লাস্টিকের বোতলে চুন পানি মিশিয়ে সিগারেটের রাংতা কাগজ দিয়ে তৈরি করা হচ্ছে গ্যাস |
পরে অনুসন্ধানে দেখা গেলো চুন গোলা পানি নয় সরাসরি সালফিউরিক অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার হচ্ছে বেলুন ফোলানো হাইড্রোজেন গ্যাস তৈরিতে |
স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে মারাত্মক এসব অ্যাসিডের বিক্রি বা উৎস কোথায়? পরিবেশ ও বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স এবং নিয়মনীতি না মেনে অ্যাসিড বিক্রি ও মজুদ আইনত দণ্ডনীয় হলেও প্রশাসনের নাকের ডগায় কীভাবে চলছে এই বেচাকেনা ও অপব্যবহার ? আর তাইতো সাধারণ মানুষের দাবি অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপে বড় দুর্ঘটনা ঘটার আগেই এর ল... |
গ্যাস তৈরির কারখানাগুলো খুঁজে বের করে দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা |
পাশাপাশি চুয়াডাঙ্গা ও এর আশেপাশের এলাকায় এ ধরনের বেলুন বিক্রির ওপর নিয়ন্ত্রণও এখন সময়ের দাবি |
কুলাউড়া রেলওয়ে জংশনের অতীত ঐতিহ্য রক্ষায় সকল বিভাগকে নিষ্টা ও সততার সাথে কাজ করার তাগিদ দিয়েছেন মহিলা এমপি সৈয়দা জহুরা আলাউদ্দিন |
(১৪ মার্চ) শনিবার দুপুরে কুলাউড়া জংশনে পরিদর্শনে এসে কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন |
মতবিনিময়কালে তিনি জংশনের বিভিন্ন সমস্যাদি কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে শুনেন এবং দিকে নির্দেশনা প্রদান করেন |
বিশেষ করে স্টেশন এলাকায় মাদকের বিস্তার যাতে না ঘটে সেদিকে কঠোর নজরদারির জন্য রেলওয়ে থানার ওসিকে নির্দেশ প্রদান করেন |
এছাড়াও টিকেট যাতে কালোবাজারির হাতে না যায় সেজন্য ব্যবস্থা নিতে স্টেশন মাষ্টারকে নির্দেশ দেন |
কোন অবস্থায় যাতে স্টেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা নষ্ট না হয় সেজন্য সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণ ছাড়াও সুইপার কলোনীর শুকুর যাতে ভাইরাস ছড়াতে না পারে সে বিষয়ে পদক্ষেপ গ্রহণের নিদের্শ দেন |
এছাড়াও বন্ধকৃত লোকাল ট্রেন চালু, রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের নাজুক আবাসন ব্যবস্থার উন্নয়নে একটি কার্যত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন |
জংশনে ট্রেনের স্টপিজ সময় বাড়ানো, শুন্যপদে নিয়োগের ব্যবস্থাসহ সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধানের জন্য তিনি রেলমন্ত্রীকে লিখিতভাবে অনুরোধ করবেন বলে এ সময় অবহিত করেন |
মতবিনিময় শেষে মহিলা এমপি রেলওয়ে জুনিয়র স্কুল পরিদর্শন করে স্কুলের ভগ্নদশা দেখে উদ্বেগ প্রকাশ করেন এবং পরে তিনি রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের কোয়ার্টারের সার্বিক অবস্থা স্বচক্ষে দেখে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানান |
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, রেলওয়ে শ্রমিক লীগের কার্যকরী সভাপতি মুক্তিযোদ্বা গেদু মিয়া চৌধুরী, সভাপতি নাজমুল হক, সাধারন সম্পাদক মো: আব্দুর রহিম, কুলাউড়া স্টেশন মাষ্টার মুহিবুর রহমান, জিআরপির ওসি শম কামাল হোসেন, আরএনবির ওসি মো: রুবেল মিয়া প্রমুখ |
আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন |
পদ্ধতিটি খুবই সহজ |
গানটি থেকে খুঁজে নিন |
ভিডিওর টি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন |
বোতামটি টিপে দিন |
ব্যাস ! |
. . . . . . |
কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের দ্বন্দ্ব সংঘাতের জেরে উত্তাপ্ত ছড়াচ্ছে |
এমন পরিস্থিতিতে আর যাতে রক্তপাত, সংঘর্ষ না হয় এবং অস্ত্র, মাদক, দখলদার ও দুর্নীতিবাজমুক্ত পরিবেশে মানুষ যাতে নিঃশ্বাস নিতে পারে সেজন্য কয়েকটি প্রস্তাব রেখেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা |
বুধবার (২১ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে তার অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এসব প্রস্তাব রাখেন |
আবদুল কাদের মির্জার প্রস্তাবনাগুলো হলো, নোয়াখালীর যে সকল প্রশাসনিক কর্মকর্তা নিরপেক্ষতা হারিয়েছে কোম্পানীগঞ্জ থেকে তাদের সরিয়ে অস্ত্রের রাজনীতি বন্ধ করতে হবে |
সাংবাদিক মুজাক্কির ও সিএনজিচালক আলাউদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় প্রশাসনের তথ্যের ভিত্তিতে দ্রুত বিচার শুরু করতে হবে এবং তাদের পরিবার যেন ন্যায়বিচার পায় সে ব্যবস্থা করতে হবে |
ছেলে মির্জা মাশরুর কাদের তাশিকের ওপর হামলার ঘটনায় সরকার এবং প্রশাসনের কাছে বিচারের জোর দাবি জানান |
গত তিন মাসের ঘটনায় যারা মামলা করুক না কেন, রাজনৈতিক কারণে মামলায় অনেককে জড়ানো হয়েছে |
সেই মামলাগুলোতে সঠিকভাবে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করেন তিনি |
কোনো পুলিশের ওপর কেউ যদি আক্রমণ করে থাকে সেক্ষেত্রে পুলিশ যদি মসজিদে বসে বলেন আমাদের এ লোকটা আক্রান্ত হয়েছে তাহলে আমরা যেকোন ব্যবস্থা মেনে নেব |
এখানে ষড়যন্ত্র করে অর্থের বিনিময়ে পুলিশ এসল্ট মামলা করা হয়েছে |
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপি-জামায়াত এলাকাছাড়া |
আবার তারা ক্ষমতায় এলে আওয়ামী লীগ এলাকাছাড়া ও মামলা হামলার শিকার |
এ সংস্কৃতি বন্ধ করে সহাবস্থানের রাজনীতি চালু করতে হবে |
কোম্পানীগঞ্জের আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন সকল দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য নির্বাচনের সাথে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি |
কোম্পানীগঞ্জে রাজনৈতিক ও প্রশাসনিক অন্যায়, অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে এখানে সুন্দর পরিবেশ সরকার ও প্রশাসনকেই সৃষ্টি করতে হবে |
আমি দল থেকে ইতোমধ্যে পদত্যাগ করেছি |
এ প্রশ্নে কোনো আপোস নেই |
আমি ভবিষ্যতে কোনো নির্বাচনে অংশ গ্রহণ করবও না |
তিনি বলেন, কোম্পানীগঞ্জে গত তিন মাসে যারা নৈপথ্যে থেকে অস্থিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে তাদের নাম প্রকাশ করতে হবে |
পৌরসভা নির্বাচন শেষে শপথ নিতে যাওয়ার পথে দাগনভূঁঞায় আমার ওপর হামলার বিচার হতে হবে |
অর্থসূচক/এমএস |
← আমান কটনের পর্ষদ সভা ২৫ এপ্রিল |
আইএফআইসি ব্যাংকের পর্ষদ সভা ২৬ এপ্রিল → |
টাইগারদের সামনে উইন্ডিজের ঘুরে দাড়নোর লড়াই |
জানুয়ারি ২১, ২০২১ |
ই-জেনারেশনের আইপিও লটারির শেয়ার বিওতে জমা |
ফেব্রুয়ারি ১৬, ২০২১ |
কুমিল্লা পট্টিতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর |
ফেব্রুয়ারি ২১, ২০২১ |
সাম্প্রতিক খবর |
অর্থনীতি জাতীয় নির্বাচিত সংবাদ লিড নিউজ সর্বশেষ |
মোবাইল ব্যাংকিংয়ে দৈনিক গড় লেনদেন ২ হাজার ১৭১ কোটি টাকা |
ডিসেম্বর ৫, ২০২১ |
দেশে প্রতিদিনই বাড়ছে মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকের সংখ্যা |
সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লেনদেনের পরিমাণও |
চলতি বছরের সেপ্টেম্বর মাসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে |
চলে গেলেন বাংলাদেশের উন্নয়নের কারিগর কিংবদন্তি হুসেইন মুহম্মদ এরশাদ |
১৪ জুলাই সকাল পৌনে ৮টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি |
দীর্ঘ ৯ বছর বাংলাদেশের রাষ্ট্রপ্রধান থাকাকালে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ক্রীড়া এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তার নেয়া কার্যক্রম ও সংস্কারমূলক কর্মকাণ্ড দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে |
আসুন একনজরে জেনে নেই সরকারে থাকাকালীন দেশের জন্য হুসেইন মুহাম্মদ এরশাদের ১০০ অবদান - |
১) মহকুমাকে জেলায় পরিণতকরণ: ৪২টি মহকুমাকে জেলায় পরিণত করেন এরশাদ |
এতে বাংলাদেশের জেলার সংখ্যা হয় ৬৪টি |
২) উপজেলা পরিষদ সৃষ্টি: ১৯৮২ সালের ৭ নভেম্বর থেকে ১৯৮৩ সালের ৭ নভেম্বর-এর মধ্যে ৪৬০ উপজেলা পরিষদ সৃষ্টি করে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেছেন হুসেইন মুহাম্মদ এরশাদ |
৩) শান্তি মিশনে সৈনিক পাঠানো: সব রাজনৈতিক দলের বিরোধিতা উপেক্ষা করে জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য পাঠিয়ে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বদুয়ারে উজ্জ্বল করেন এরশাদ |
৪) শুক্রবারকে সাপ্তাহিক ছুটি ঘোষণা: এরশাদ ক্ষমতা গ্রহণের আগে অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও রোববার ছিল সাপ্তাহিক ছুটি |
তিনি গরিবের হজ 'জুমার নামাজ' কে প্রাধান্য দিয়ে শুক্রবারকে সাপ্তাহিক ছুটির দিন ঘোষণা করেন |
৫) রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা: সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা দেন পল্লীবন্ধু এরশাদ |
৬) উপাসনালয় ও ধর্মীয় প্রতিষ্ঠানের বিল মওকুফ: ক্ষমতা অধিগ্রহণের পর হুসেইন মুহাম্মদ এরশাদ মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও পানির বিল মওকুফ করেন |
৭) পহেলা বৈশাখকে সরকারি ছুটির দিন ঘোষণা: বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে সরকারি ছুটির দিন ঘোষণা করেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ |
এ ছুটির পরই বাঙালিরা এ দিনকে আরও বর্ণিলভাবে উদযাপন করতে শুরু করে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.