content stringlengths 0 129k |
|---|
হাসপাতালে ভর্তি আরও ৩২ ডেঙ্গু রোগী |
আরও পড়ুন ... |
সাবধানবাণী: বাণিজ্যিক উদ্দেশ্যে এই সাইটের কোন উপাদান ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ |
সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক: শামীমা এ খান |
সম্পাদক কতৃক গ্লোব জনকন্ঠ শিল্প পরিবার-এর সদস্য প্রতিষ্ঠান যথাক্রমে গ্লোব প্রিন্টার্স লি: ও জনকন্ঠ লি: থেকে মুদ্রিত ও প্রকাশিত |
রেজি: নং ডিএ ৭৯৬ |
কার্যালয়: জনকন্ঠ ভবন, |
২৪/এ রাশেদ খান মেনন সড়ক, নিউ ইস্কাটন, |
জিপিও বাক্স: ৩৩৮০, ঢাকা |
ফোন: 88-02-222227780-99 (অটোহান্টিং ২০ টি লাইন), |
ফ্যাক্স: 880-02-222221707 |
ই-মেইল: [ ] |
ই-জনকন্ঠ: .. |
® . |
. |
শীর্ষ সংবাদ: |
গোটা বিশ্বের বিস্ময় ॥ উন্নয়ন সমৃদ্ধির মহাসোপানে বাংলাদেশ সাকিবকে নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ আমরা শিক্ষিত বেকার চাই না ॥ শিক্ষামন্ত্রী কুয়েট বন্ধ ঘোষণা রফতানি আয় পাঁচ দশকে ৯৬ গুণ বেড়েছে রামপুরায় শিক্ষার্থীদের অবস্থান, আজ দেখাবে লালকার্ড প্রেসিডেন্ট পদে লড়তে পারবেন গাদ্দাফি পুত্র সাইফ গণফোরামের কাউন্সিলে জামায়া... |
নিয়ামত আপডেট পেতে ক্লিক করুন |
'; //-- .(() => { .(" ."); .() }); //-- /*.( () { .(" . "); .(); // = ..; = { : .., : .., : .., : { _: .._ } }; = (, ); });*/ //-- .(); |
বরিশালের হিজলায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাত সদস্যকে আটক করা হয়েছে |
বুধবার (১৩ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে তাদের আটক করা হয় |
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান |
তিনি বলেন, বুধবার রাতে বিসিজি স্টেশান হিজলা মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু করে |
অভিযান চলাকালে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ডের টহল দল নৌকাটিকে থামার সংকেত দিলে নৌকাটি না থেমে পালাতে থাকে |
এ সময় কোস্টগার্ডের টহল দল তাদের ধাওয়া করে রাত সোয়া ১২টার দিকে আটক করে |
তিনি আরও বলেন, পরবর্তীতে নৌকাটিতে তল্লাশি করে ৪টি দেশীয় রামদাসহ ১০ ডাকাত সদস্যকে আটক করা হয় |
জব্দকৃত দেশীয় রামদাসহ আটককৃত ডাকাত সদস্যদের হিজলা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে |
শেখ সাদ্দাম হোসাইন |
পুলিশ অফিসার এলএসডি ট্রিপের অনুভূতি পেতে শুরু করে |
জিমির দাবি নাকচ করে দিয়ে রাকা বলে, [...] |
ইতি শ্রীমৎপরমহংসপরিব্রাজকাচার্যশ্রীমচ্ছঙ্করাচ্চার্যবিরচিতং সংকষ্টনাশনং লক্ষ্মীনৃসিংহস্তোত্রং সম্পূর্ণম্ |
বঙ্গানুবাদ - |
হে প্রভু, তুমি শ্রীপতি, ক্ষীরসমুদ্রনিবাসী, সুদর্শন-চক্রধারী, যোগীশ্বর; নাগরাজ অনন্তদেব তোমার মস্তকের মণিস্বরূপ; তুমি শরণাগতকে ভবসাগর পার করাও; হে লক্ষ্মীনৃসিংহ, তোমার করপদ্মস্পর্শে আমাকে ধন্য করো |
১ |
ব্রহ্মা, ইন্দ্র, শিব, মরুৎগণ ও সূর্য তাঁদের কোটি মুকুট তোমার পায়ে অর্পণ করেন |
তোমার পদযুগল লক্ষ্মীর পরম প্রিয় |
তিনি (লক্ষ্মীদেবী) তোমার বক্ষপদ্মে রাজহংসীরূপে বিরাজ করেন |
হে লক্ষ্মীনৃসিংহ, তোমার করপদ্মস্পর্শে আমাকে ধন্য করো |
২ |
সংসারী মানুষ জন্মমৃত্যুর চক্রপথে দাবাগ্নিগ্রস্থ প্রাণীর মতো দগ্ধ হয় |
শরীর দগ্ধ হওয়ার ভয়ে সে কাঁদে |
দাবাগ্নিগ্রস্থ প্রাণী যেমন জলাশয়ে আশ্রয় খোঁকে, তেমনি সংসারদাবাগ্নিগ্রস্থ আশ্রয় নেয় তোমার পাদপদ্মরূপ জলাশয়ে |
হে লক্ষ্মীনৃসিংহ, তোমার করপদ্মস্পর্শে আমাকে ধন্য করো |
৩ |
এই বিশ্বচরাচরে আমি জন্মমৃত্যুর চক্রপাকে পড়েছি |
মাছ যেমন করে টোপ গেলে, তেমনি করে কাম্যবস্তুর টোপ সাগ্রহে গিলেছি |
মাছ ছটফট করলে তার মাথাটি যেমন কেটে নেওয়া হয়, তেমনি আমি আমার আত্মস্বরূপ বিস্মৃত হয়ে জাগতিক প্রবৃত্তির দ্বারা দণ্ডিত হচ্ছি |
হে লক্ষ্মীনৃসিংহ, তোমার করপদ্মস্পর্শে আমাকে ধন্য করো |
৪ |
জন্মমৃত্যুর করাল অতল কূপে পড়ে আমি সহস্রদুঃখরূপ সর্পের দ্বারা দংশিত হচ্ছি |
এই পতিত অবস্থায়, হে প্রভু, তোমার কৃপায় আমি তোমার পাদপদ্ম আশ্রয় করেছি |
হে লক্ষ্মীনৃসিংহ, তোমার করপদ্মস্পর্শে আমাকে ধন্য করো |
৫ |
হস্তীর ন্যায় শক্তিশালী দৈত্যপতি হিরণ্যকশিপুকে তুমি দুই হাতে নিষ্পেষিত করে হত্যা করেছো |
এইভাবেই তুমি ভয়াবহ জন্মমৃত্যুচক্রের সকল দুঃখ নাশ করো |
যারা সংসারের তাপে দগ্ধ হয়, তাদের তুমি শেষ গতি |
হে লক্ষ্মীনৃসিংহ, তোমার করপদ্মস্পর্শে আমাকে ধন্য করো |
৬ |
জাগতিক সত্ত্বারূপ সর্পের শতসহস্র দন্তের আঘাতে আমি জর্জরিত |
আমি যে শ্রীকৃষ্ণের চিরদাস, সেই সত্য এই করাল বিষ শরীরে ধারণ করে আমি বিস্মৃত হয়েছি |
এই সর্পবিষের শ্রেষ্ঠ প্রতিষেধক হল অমৃত |
হে শৌরী, তুমিই অমৃতসাগরের অধিবাসী, তোমার বাহন সর্পত্রাস গরুড় |
হে লক্ষ্মীনৃসিংহ, তোমার করপদ্মস্পর্শে আমাকে ধন্য করো |
৭ |
পাপচিন্তার বীজ থেকে জন্ম হয় সংসারবৃক্ষের |
সকাম কর্মের প্রতিফল এর শাখাপ্রশাখা, ইন্দ্রিয়াদি এর পাতা এবং কামচেতনা এর পুষ্প |
হে দয়াল, আমি এই বৃক্ষে আরোহণ করে শুধুই দুঃখময় ফল পেয়েছি |
তাই এখন পতিত হয়েছি |
হে লক্ষ্মীনৃসিংহ, তোমার করপদ্মস্পর্শে আমাকে ধন্য করো |
৮ |
সংসারসাগরে সংসারবন্ধনরূপ শক্তিশালী তরঙ্গ আমাকে চূর্ণবিচূর্ণ করছে |
কালকুম্ভীরের করাল চোয়ালে আমি আবদ্ধ হয়েছি |
এই কুম্ভীর আমাকে বিদীর্ণ করে গ্রাস করছে |
হে লক্ষ্মীনৃসিংহ, তোমার করপদ্মস্পর্শে আমাকে ধন্য করো |
৯ |
জাগতিক মায়ারূপ ভয়াল হস্তীরাজ আমাকে আঘাত করছে |
আমার শরীরের প্রধান অঙ্গপ্রত্যঙ্গ সবই চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে |
আমি যন্ত্রণায় বিদ্ধ হচ্ছি |
আমার প্রাণসংশয় উপস্থিত |
হে লক্ষ্মীনৃসিংহ, তোমার করপদ্মস্পর্শে আমাকে ধন্য করো |
১০ |
ভেদবুদ্ধি আমাকে অন্ধ করেছে |
ইন্দ্রিয়রূপ চোরে আমাকে চুরি করেছে |
আমি অন্ধ হয়ে কামনার গভীর কূপে পতিত হয়েছি |
হে লক্ষ্মীনৃসিংহ, তোমার করপদ্মস্পর্শে আমাকে ধন্য করো |
১১ |
হে লক্ষ্মীপতি, পদ্মনাভ, সুরেশ্বর, পদ্মনয়ন বিষ্ণু |
তুমিই বৈকুণ্ঠ, তুমিই কৃষ্ণ, তুমিই মধুসূদন |
তুমিই ব্রহ্ম, তুমিই কেশব, তুমিই জনার্দন, তুমিই বাসুদেব |
হে দেবেশ, তোমার করপদ্মস্পর্শে আমাকে ধন্য করো |
১২ |
বিশ্বের মঙ্গলকারী এই স্তবটি লক্ষ্মীনৃসিংহপাদপদ্মে মধুপরূপী শঙ্করাচার্য কর্তৃক রচিত হল |
যাঁরা হরিভক্তিসহকারে এই স্তবটি পাঠ করবেন, তাঁরা লক্ষ্মীনৃসিংহের পাদপদ্মে চিরতরে আশ্রয় পাবেন |
১৩ |
স্তবপরিচয়: |
লক্ষ্মীনৃসিংহস্তোত্র আদি শঙ্করাচার্যের রচনা |
এটি লক্ষ্মীনৃসিংহ করাবলম্ব বা লক্ষ্মীনৃসিংহকরুণরসস্তোত্র নামেও পরিচিত |
কথিত আছে, এক কাপালিক শঙ্করাচার্যকে বন্দী করে কালীর নিকট বলি দিতে গেলে, লক্ষ্মীনৃসিংহ তাঁকে উদ্ধার করেন, এরপর কৃতজ্ঞতা জ্ঞাপন করে শঙ্কর এই স্তবটি রচনা করেন |
লক্ষ্মীনৃসিংহস্তোত্রটি দক্ষিণভারতে সুপ্রচলিত হলেও, বাংলায় এটি স্বল্পপরিচিত |
তাই আমার নিত্যপূজিত ভগবান শ্রীশ্রীমহাবিষ্ণু লক্ষ্মীনৃসিংহ জীউ-র পাদপদ্মে এই অনুবাদ-অঞ্জলিটি প্রদান করলাম |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.