content stringlengths 0 129k |
|---|
112 |
: |
! |
ট্যাগ |
অনূদিত প্রবন্ধ দুর্গা দুর্গাপূজা পার্সি বিশ শেলি পুরনো লেখা ব্লগ রামকৃষ্ণ-বিবেকানন্দ সাহিত্য শ্রীমা সারদা দেবী শ্রীশ্রীচণ্ডী |
বাংলাদেশে দেওবন্দ আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক হিসেবে বিবেচনা করা হয় শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে |
তিনিই এখন থেকে হেফাজতে ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে শূন্য হওয়া পদে ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করবেন |
শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর জন্ম ১৯৩৫ সালের ফেব্রুয়ারিতে, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাবুনগর গ্রামে |
তার পিতা হারুন বাবুনগরীও ছিলেন একজন খ্যাতিমান ইসলামি পণ্ডিত ও বাবুনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা |
ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের মহাপরিচালক মুহিব্বুল্লাহ বাবুনগরী আত্মীয়তার দিক থেকে হেফাজতে ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরীর আপন মামা |
মুহিব্বুল্লাহ বাবুনগরী আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় প্রাথমিক ও মাধ্যমিক এবং দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন |
এরপর উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি দারুল উলুম দেওবন্দে যান |
১৯৫৯ সালে দেওবন্দ মাদ্রাসায় দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন |
দেওবন্দে তিনি হুসাইন আহমদ মাদানির কাছে হেদায়া আখেরাইনের সর্বশেষ পাঠ গ্রহণ করেন এবং ফখরুদ্দীন আহমদ মুরাদাবাদীর কাছে সহিহ বুখারী, ইব্রাহিম বলিয়াভির কাছে সহীহ মুসলিম ও সুনান আত-তিরমিজী এবং ফখরুল হাসানের কাছে সুনানে আবু দাউদ, জহির আহমদের কাছে তহাবী শরীফ ও বশির আহমদের কাছে মুয়াত্তা মুহাম্মদ পড়েছেন |
দারুল উলুম দেওবন্দ থেকে দেশে ফিরে আসার পর পিতা হারুন বাবুনগরীর তত্ত্বাবধানে পরিচালিত আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরে শিক্ষক হিসেবে নিযুক্ত হন |
পরবর্তীতে হারুন বাবুনগরী, মুহাম্মদ মুছা, সুফি আব্দুল জব্বার ও আব্দুল হক প্রমুখের সিদ্ধান্ত ও পরামর্শক্রমে তিনি বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক নিযুক্ত হন |
২০২০ সালের ১৫ নভেম্বর তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা নির্বাচিত হন |
এর আগে তিনি এই সংগঠনের সহ-সভাপতি ছিলেন |
গত ৭ জুন হেফাজতের ঘোষিত কমিটির ১৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিরও প্রধান উপদেষ্টা ছিলেন মুহিব্বুল্লাহ বাবুনগরী |
মুহিব্বুল্লাহ বাবুনগরী ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন |
দলটি বিএনপি জোট ছাড়লে তিনি ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যানের পদ ছেড়ে দেন |
এর আগে আহমদ শফীর নেতৃত্বাধীন হেফাজতের কমিটিতে সিনিয়র নায়েবে আমির হিসেবেও দায়িত্ব পালন করেন মুহিব্বুল্লাহ বাবুনগরী |
আরও খবর |
ভাগ্নের শূন্য চেয়ারে মামা 'আমির' হেফাজতে ইসলামের |
চলতি বছরের ৪ আগস্ট মুহিব্বুল্লাহ বাবুনগরীর স্ত্রী মরিয়ম খাতুন ৭৬ বছর বয়সে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান |
মুহিব্বুল্লাহ বাবুনগরী তিন ছেলে ও আট মেয়ের জনক |
সিপি |
0 |
শেয়ার ইমেইলপ্রিন্ট |
যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই! |
সাবস্ক্রাইব |
আগে |
চট্টগ্রামে আরও দুই ওসি বদলি - এবার ইপিজেড ও পাহাড়তলী |
পরে |
চট্টগ্রামে করোনা শনাক্ত কমলেও মৃত্যু বেড়ে দ্বিগুণ |
আপনার মন্তব্য লিখুন |
উত্তর বাতিল করুন |
আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না |
পরের বার মন্তব্য করার জন্য এই ব্রাউজারে আমার নাম, ইমেইল ও ওয়েবসাইট লিংক সেভ করে রাখুন |
এই সপ্তাহের পাঠকপ্রিয় |
ভূমিকম্পে কেঁপে উঠলো চট্টগ্রাম |
ঘন ঘন ভূমিকম্পের বড় বিপদ, টেকটোনিক প্লেটে চট্টগ্রাম ঘিরে বিপজ্জনক ভূফাটল লাইন |
আবারও ভূমিকম্পে কাঁপলো চট্টগ্রাম |
আগ্রাবাদে ৭ পকেটমার গ্রেপ্তার হলো ডবলমুরিং থানা পুলিশের হাতে |
নৌকা ঠেকাতে পটিয়ায় আ.লীগ নেতা মাঠে নামালেন বিএনপি নেতাকর্মীদের |
গরিবের বিচও ইজারায় যাচ্ছে, ঢুকতে হবে টিকিট কেটে |
আগে পরে |
সব সময়ের সেরা |
এস আলমের সুগন্ধার বাড়ি হঠাৎই স্তব্ধ, সুনসান নীরবতা |
১৭ নির্দেশনা মানতে হবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর |
যৌন হয়রানির জাল কাপাসগোলা বালিকা স্কুলে, অভিযুক্ত স্বয়ং প্রধান শিক্ষক |
বঙ্গোপসাগরের জাহাজ থেকে রহস্যময় সংকেত, বাঘ-রাখালের খেলায় ফাঁসছে 'এলিনা-২' |
প্রতারণা?/ সিইপিজেডের ক্যানপার্কসহ ১১ গার্মেন্টসের পণ্য ফেরত এলো যুক্তরাষ্ট্র থেকে |
সুপ্তি খুন, ভাত খেতে আসা 'আঙ্কেলকে' খুঁজছে পুলিশ |
আগে পরে |
আর্কাইভ |
আর্কাইভ মাস নির্বাচন করুন নভেম্বর 2021 অক্টোবর 2021 সেপ্টেম্বর 2021 আগস্ট 2021 জুলাই 2021 জুন 2021 মে 2021 এপ্রিল 2021 মার্চ 2021 ফেব্রুয়ারী 2021 জানুয়ারী 2021 ডিসেম্বর 2020 নভেম্বর 2020 অক্টোবর 2020 সেপ্টেম্বর 2020 আগস্ট 2020 জুলাই 2020 জুন 2020 মে 2020 এপ্রিল 2020 মার্চ 2020 ফেব্রুয়ারী 2020 জানুয়ারী 2020 ডিসেম্বর... |
আজকের সর্বশেষ |
পতেঙ্গা |
৫০ বছরের শহীদ মিনার মুহূর্তেই গুড়িয়ে দিল কেইপিজেড, ধিক্কার... |
কর্ণফুলী |
এবার কক্সবাজারে ডানা মেলছে মুক্ত বিহঙ্গ, সাথে ৩৫... |
পটিয়া |
অসম্পূর্ণ আবেদন, পটিয়ায় মনোনয়ন হারালেন ৩ চেয়ারম্যান প্রার্থী |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় |
উদ্ভট কাণ্ড চবিতে - ফেল করেও মিলছে বিভাগ পছন্দের সুযোগ! |
ক্রিকেট |
এলোমেলো ব্যাটিংয়ের পর টাইগারদের নির্বিষ বোলিং, চট্টগ্রামে জয়... |
দুর্নীতি দমন কমিশন |
সম্পদের পাহাড় গড়া চট্টগ্রাম কারাগারের তত্ত্বাবধায়ক সোহেল রানা... |
হেফাজতে ইসলাম |
এবার না ফেরার দেশে হেফাজত মহাসচিব নুরুল ইসলাম |
ক্রিকেট |
শাহিন শাহ আফ্রিদির বাউন্সারে মাথায় আঘাত, মাঠের বাইরে রাব্বি |
আগে পরে 1/3,112 |
সম্পাদক ■ হোসাইন তৌফিক ইফতিখার |
উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক ■ আয়ান শর্মা |
সম্পাদকমন্ডলীর সভাপতি ■ ক্য শৈ হ্লা |
সংযুক্ত সম্পাদক ■ অসিত সেন |
ব্যবস্থাপনা সম্পাদক ■ হাসান মাহমুদ আকবরী |
, , ' , , , , . |
হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী মারা গেছেন |
বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম নগরের সিএসসিআর হাসপাতালে আনা হলে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন |
বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেন তার নিকট আত্মীয় মহিউদ্দিন |
এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে নগরীর সিএসসিআর হাসপাতালে আনা হয় |
বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে |
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয় |
পরে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে তাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হন সঙ্গীরা |
৬৭ বছর বয়সি দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন |
বাবুনগরী ১৯৫৩ সালের ৮ অক্টোবর চট্টগ্রামের ফটিকছড়ি থানার বাবুনগর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন |
তার পিতার নাম আবুল হাসান ও মাতা ফাতেমা খাতুন |
৫ বছর বয়সে তিনি আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরে ভর্তি হন |
এখানে তিনি মক্তব, হেফজ ও প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন |
এরপর তিনি ভর্তি হন দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় |
১৯৭৬ সালে হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদীস (মাস্টার্স) পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন |
তারপর উচ্চ শিক্ষার উদ্দেশ্যে তিনি পাকিস্তান গমন করেন |
১৯৭৬ সালে করাচিতে অবস্থিত জামিয়া উলুমুল ইসলামিয়ায় তাখাচ্ছুছাত ফিল উলুমুল হাদিস তথা উচ্চতর হাদিস গবেষণা বিভাগে ভর্তি হন |
১৯৭৮ সালের শেষের দিকে তিনি দেশে প্রত্যাবর্তন করে বাবুনগর মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবনের সূচনা হয় |
বাংলাদেশের মাদ্রাসা সমূহের সর্বপ্রথম বাবুনগর মাদ্রাসায় তিনি উচ্চতর হাদিস গবেষণা বিভাগ চালু করেন |
২০০৩ সালে তিনি দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় যোগ দেন |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.