content
stringlengths
0
129k
তাসলিমা নিজেকে রাজনৈতিক কর্মী স্মরণ করিয়ে বলেন, এটা তো মাধ্যম মাত্র
এর মাধ্যমে তিনি প্রকৃত অবস্থা জানাতে চান
এটি একই সাথে প্রতীকি আবার সরাসরি মাধ্যম বটে
যা মানুষকে গার্মেন্ট শ্রমিকদের বিষয়ে জানাবে, সচেতন করবে
এত বড় একটি কাজ এত অল্প পরিসরে
তাসলিমার মতে, সংখ্যা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়
১৫টি ছবি নিয়েও একটা ভালো কাজ হতে পারে
তিনি আরো জানান, কাজটা আরো বড় পরিসরে করার ইচ্ছে ছিল
কিন্তু আগে থেকে ভাড়া থাকায় মূল গ্যালারিতে প্রদর্শনীর আয়োজন করা যায় নি
তাই, দৃক গ্যালারীর দো'তলার করিডরে আয়োজন করা হয়েছে
২৮শে জুলাই গার্মেন্ট শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হবে
তার আগে আগেই কাজটি করা দরকার মনে করেছেন
সেটাকে সামনে রেখেই স্বল্প পরিসরে কাজটা করতে হল
ভবিষ্যতে আরো বড় পরিসরে কাজ করার আশা রাখেন
পাট এবং কাগজের মতো গুরুত্বপূর্ণ বেশির ভাগ শিল্প কারখানা বন্ধ হবার পর পোষাক শিল্প একক বৃহত্তম খাতে পরিণত হয়েছে
এখানকার ৩০ লাখ শ্রমিকের মধ্যে ৮০ ভাগই নারী
৮০ এর দশক থেকে বিকশিত এই শিল্প খাত থেকে বৈদেশিক মুদ্রার শতকরা ৭৬ ভাগ আসে
তাসলিমার মতে, এ গুরুত্বপূর্ণ খাতকে বাঁচাতে হলে শ্রমিকদের বাঁচতে দিতে হবে
মাত্র ১৬৬২.৫০ টাকাই কি হয়? শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি হল কমপক্ষে ৫০০০ টাকা মজুরি দিতে হবে
পাঠশালার অধ্যক্ষ শহীদুল আলমের মতে, আমরা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা সহ রাষ্ট্রীয় নানা সুবিধা ভোগ করছি এই গার্মেন্টস শ্রমিকদের কষ্টার্জিত বিদেশী মুদ্রায় ভর দিয়ে
আমাদের সচেতন হতে হবে
শুধুমাত্র রাজনীতিকদের ওপর ভরসা করলে কিছুই হবে না
আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, সে শিল্পই বড় যা মানুষকে বিচলিত, সচেতন, উদ্বিগ্ন করে, ধাক্কা দেয়
এই প্রসঙ্গে তিনি কয়েকটি ছবির কথা উল্লেখ করেন
সালমা নামের এক অসুস্থ গার্মেন্টস কর্মী একটানা বাধ্যতামূলক ওভারটাইম আর ডিউটির চাপে মারা যায়, সালমার ছবি নিয়ে তার সহকর্মীরা মিছিল করছে
আরেকটি ছবিতে দেখা যায়, ১৫০০ টাকায় ভাড়া এক রুমে ১১ জন সদস্যের পরিবারের একসাথে ঘুমানো
তিনি আরো বলেন, শিল্পকে নৈর্ব্যক্তিক হতে হয়
ছবি বাস্তবতাকে উন্মোচিত করে
নান্দনিকতার খাঁচায় বাস্তবতাকে তুলে ধরায় দায়িত্ববোধ আছে
তিনি গণমাধ্যমের সাথে এসব আন্দোলনের বিচ্ছিন্নতাকে উল্লেখ করে বলেন, গণমাধ্যম আর গার্মেন্টসের মালিক তো একই
উপস্থিত ছিলেন কিছু গার্মেন্ট কর্মী
তাদের কেউ কেউ শ্রমিক আন্দোলনে স্বজন হারিয়েছেন
তারা ছুটি নিয়ে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন
তাসলিমা আখতারের জন্ম ১৯৭৪ এ ঢাকায়
বর্তমানে তিনি পাঠশালায় ফটো সাংবাদিকতায় ৩য় বর্ষের ছাত্রী
এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিষয়ে এমফিল ডিগ্রী সম্পন্ন করেন
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অবস্থায় বামপন্থী ছাত্র রাজনীতির সাথে যুক্ত হন
বর্তমানে তিনি শ্রমিক এবং নারী সংগঠনের কাজের সাথে যুক্ত
ছবি নির্মাণের কাজকেও তিনি তার রাজনৈতিক কাজেরই অংশ মনে করেন
ম্যাগনাম এর হিউম্যান রাইটস এন্ড ফটোগ্রাফি কোর্সের স্কলারশিপের জন্য সাউথ এশিয়া থেকে তিনি এ বছর নির্বাচিত হন
তার আগ্রহের জায়গা ডকুমেন্টারি ফটোগ্রাফি
ফটোগ্রাফির ক্ষেত্রে নারী-পরিবেশ-সংস্কৃতি ও সামাজিক বৈষম্য বিষয়ে কাজ করতে তিনি আগ্রহী
মুকসুদপুর উপজেলার ইউ পি নির্বাচনে ১৩ টিতে নৌকা, ৩ টি সতন্ত্র প্রার্থী বিজয়ী
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্রোহী প্রার্থীর সমর্থকের হামলায় ছাত্রলীগ নেতা নিহত মধ্যরাত থেকে লক্ষ্মীপুরসহ যেসব এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ ১০০০ পিস ইয়াবা ও দুই কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ
একশ টাকায় পুলিশের চাকরি পেয়ে বিস্মিত কেয়া!!! চট্টগ্রামে ৪ কোটি টাকার ইয়াবাসহ আটক ১ কেরানীগঞ্জে ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাই, আটক ২ মধ্যরাত থেকে লক্ষ্মীপুরসহ যেসব এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ সাভার থানাধীন তেঁতুলঝোড়া এলাকা হতে ০১ জন ধর্ষককে গ্রেফতার করেছে র‌্যাব-৪
নটরডেম কলেজছাত্রকে চাপা দেওয়া গাড়ির মূল চালক গ্রেপ্তার
লক্ষ্মীপুরে অটোরিকসা চালককে কুপিয়ে হত্যার চেষ্টা
এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টারঃ
প্রকাশ: ২০ জুলাই, ২০২১, ১২:১৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ
সময় নিউজ বিডিঃ লক্ষ্মীপুরে ভাড়ার কথা বলে ঢেকে নিয়ে মো. লিটন ওরপে ভতা (৪৫) নামে এক অটোরিকসা চালককে কুপিয়ে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে আরমান (১৭) নামের এক কিশোরের বিরুদ্ধে
রবিবার (১৮জুলাই) রাত ৯টার দিকে সদর উপজেলার (লক্ষ্মীপুর-কালিবাজার সড়কের) বাসু বাজার এলাকায় কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়
স্থানীয়রা রাস্তার উপর পড়ে থাকতে দেখে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে
পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নোয়াখালী হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক
এ ঘটনায় খবর পেয়ে লক্ষ্মীপুর সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন
আহত লিটন লক্ষ্মীপুর পৌর শহরের (৬নং ওয়ার্ড) শিল্পী কলোনী এলাকার মৃত সফিক'র ছেলে
তিনি পেশায় একজন দিনমজুর দরিদ্র রিকসা চালক
তার মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত গভীর জখমের চিহ্ন রয়েছে
অভিযুক্ত কিশোর আরমান একই ওয়ার্ডের ওয়াচ মিয়া মাঝি বাড়ির মৃত শাহজাহানের ছেলে
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় এক অটোরিকসা মালিক রাহানের কাছ থেকে দৈনিক জমা হিসেবে একটি অটো রিকসা চালানোর কাজ নিয়ে সংসারের খরচ যোগান দিয়ে আসছেন হতদরিদ্র মো. লিটন
সম্প্রতি ওই অটো রিকসা চালানো থেকে লিটনকে বাদ দিয়ে চালক হিসেবে নিয়োগ পেতে মালিক রাহানকে বলেন অভিযুক্ত আরমান
কথা মত অটোরিকসাটি চালক হিসেবে নিয়োগ না পেয়ে ক্ষিপ্ত হয়ে উঠে সে
ঘটনার দিন রাত ৯টার দিকে কৌশলে ভাড়া নেওয়ার নাম করে অটোরিকসাসহ চালক লিটনকে শহরের অদূরে বাসু বাজার নাম এলাকায় নিয়ে যায় কিশোর আরমান
এক পর্যায়ে পূর্বে পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র দিয়ে রিকসা চালক লিটনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে র্নিজন রাস্তায় পেলে রেখে যায় সে
পরে রাস্তার উপর পড়ে থাকতে দেখে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়
এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত কিশোর আরমান
এদিকে আহত রিকসা চালক লিটনের ছোট ভাই রিক্সন বলেন, ভাড়ার কথা বলে হত্যার উদ্দেশ্যে আমার ভাইকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে
সে একজন দিনমজুর, সংসারের খরচ যোগান দিতেই হিমশিম খেতে হয়, এখন চিকিৎসার খরচ যোগান দিবে কোথা থেকে
এঘটনায় জড়িত আরমানকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবী করেন তিনি
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন জানান, ঘটনাটি খুবই দুঃখজনক
খরর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে
অভিযুক্ত ওই কিশোরকে আটক করতে পুলিশি অভিযান অব্যহত রয়েছে
সংবাদটি পঠিত হয়েছেঃ ৫৮
এই ক্যাটেগরির আরো সংবাদ
মুকসুদপুর উপজেলার ইউ পি নির্বাচনে ১৩ টিতে নৌকা, ৩ টি সতন্ত্র প্রার্থী বিজয়ী
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্রোহী প্রার্থীর সমর্থকের হামলায় ছাত্রলীগ নেতা নিহত
মধ্যরাত থেকে লক্ষ্মীপুরসহ যেসব এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ
১০০০ পিস ইয়াবা ও দুই কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ
একশ টাকায় পুলিশের চাকরি পেয়ে বিস্মিত কেয়া!!!
চট্টগ্রামে ৪ কোটি টাকার ইয়াবাসহ আটক ১
কেরানীগঞ্জে ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাই, আটক ২
মধ্যরাত থেকে লক্ষ্মীপুরসহ যেসব এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ
সাভার থানাধীন তেঁতুলঝোড়া এলাকা হতে ০১ জন ধর্ষককে গ্রেফতার করেছে র‌্যাব-৪
নটরডেম কলেজছাত্রকে চাপা দেওয়া গাড়ির মূল চালক গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ
১ মুকসুদপুর উপজেলার ইউ পি নির্বাচনে ১৩ টিতে নৌকা, ৩ টি সতন্ত্র প্রার্থী বিজয়ী
২ লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্রোহী প্রার্থীর সমর্থকের হামলায় ছাত্রলীগ নেতা নিহত
৩ মধ্যরাত থেকে লক্ষ্মীপুরসহ যেসব এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ
৪ ১০০০ পিস ইয়াবা ও দুই কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ
৫ একশ টাকায় পুলিশের চাকরি পেয়ে বিস্মিত কেয়া!!!
৬ চট্টগ্রামে ৪ কোটি টাকার ইয়াবাসহ আটক ১
৭ কেরানীগঞ্জে ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাই, আটক ২
সর্বাধিক পঠিত
● প্রচ্ছেদ
● জাতীয়
● আন্তর্জাতিক
● রাজনীতি
● আইন-আদালত
● সারাদেশ