content
stringlengths
0
129k
রাগের অতিশয্যে মানুষ তার হুঁশ-জ্ঞান হারিয়ে ফেলে
অন্যকে অশ্লীল ও শ্রুতিকটূ বাক্যবাণে নাজেহাল করে
গাল-মন্দ করে ভাবমূর্তি নষ্ট করে
হাসি-কৌতুক ও ঠাট্টাচ্ছলেও অন্যকে গালি দেওয়া ইসলামের দৃষ্টিতে অশোভনীয়
বাংলানিউজ২৪
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা বিনা অপরাধে ঈমানদার পুরুষ ও নারীদের কষ্ট দেয়, তারা অবশ্যই মিথ্যা অপবাদ এবং স্পষ্ট অপরাধের বোঝা বহন করে
(সুরা আহযাব, আয়াত: ৫৮)
যার মধ্যে চারটি অভ্যাস আছে তাকে হাদিসে মুনাফিক বলা হয়েছে
এগুলোর কোনো একটি পাওয়া গেলেও সে মুনাফিক হিসেবে ধর্তব্য হবে
হাদিসের আলোকে সেগুলো হলো, 'যখন তাকে বিশ্বাস করা হয়, সে বিশ্বাস ভঙ্গ করে
কথা বললে, মিথ্যা বলে
অঙ্গিকার করলে ভঙ্গ করে এবং বিবাদ-বিতর্কে উপনীত হলে অন্যায় পথ অবলম্বন করে
(বুখারি, হাদিস নং : ৩৪; মুসলিম, হাদিস নং : ১০৬)
অন্য হাদিসে আছে, মুমিন কখনো দোষারোপকারী, অভিশাপদাতা, অশ্লীলভাষী ও গালিগালাজকারী হয় না
(তিরমিজি, হাদিস নং : ২০৪৩)
আরেক হাদিসে রাসুল (সা.) বলেন, 'মুসলিমকে গালি দেওয়া ফাসেকি [আল্লাহর অবাধ্যাচরণ] এবং তার সঙ্গে লড়াই ঝগড়া করা কুফরি
' (বুখারি, হাদিস নং: ৬০৪৫, ৭০৭৬; তিরমিজি, হাদিস নং: ১৯৮৩)
[১] পিরোজপুরে প্রতিহিংসার রাজনীতির কারণে দুগ্রুপের সংঘর্ষে আহত ১৩ ≣ [১] কাতারে তালিবানের সঙ্গে আবার আলোচনা শুরু করবে যুক্তরাষ্ট্র ≣ [১] প্রয়োজনে শুকরের কিডনি মানবশরীরে প্রতিস্থাপন করা যাবে, আল-আজহারের ফতোয়া
অন্য এক হাদিসে আছে, 'কবিরা গুনাহগুলোর একটি হলো নিজের বাবা-মা'কে অভিশাপ করা
' জিজ্ঞেস করা হল, আল্লাহর রাসুল! মানুষ নিজের বাবা-মা'কে কিভাবে অভিশাপ করে?' তিনি বললেন, 'যখন সে অন্যের বাবাকে গালি-গালাজ করে, তখন সে নিজের বাবাকেও গালি-গালাজ করে থাকে
আর সে অন্যের মা-কে গালি দেয়, বিনিময়ে সে তার মা-কেও গালি দেয়
' (বুখারি, হাদিস নং: ৫৯৭৩, তিরমিজি, হাদিস নং: ১৯০২)
আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন, 'যে ব্যক্তি তার (কোনো মুসলিম) ভাইয়ের সম্মান নষ্ট করেছে অথবা কোনো বিষয়ে জুলুম করেছে, সে যেন আজই (দুনিয়াতে) তার কাছে (ক্ষমা চেয়ে) হালাল করে নেয়-ওইদিন আসার আগে, যেদিন দিনার ও দিরহাম কিছুই থাকবে না
তার যদি কোনো নেক আমল থাকে, তবে তার জুলুমের পরিমাণ অনুযায়ী তা থেকে নিয়ে নেওয়া হবে
আর যদি তার কোনো নেকি না থেকে, তবে তার সঙ্গীর পাপরাশি তার (জালেমের) ওপর চাপিয়ে দেওয়া হবে
' (বুখারি, হাদিস নং: ২৪৪৯, ৬৫৩৪; মুসনাদ আহমাদ, হাদিস নং: ৯৩৩২)
আল্লাহ তাআলা আমাদের গালমন্দ ও অশ্লীল বাক-বিনিময় থেকে রক্ষা করুন
মার্জিত ভাষা ও শ্রুতিমধুর শব্দ ব্যবহারের তাওফিক দান করুন
প্রধানমন্ত্রীকে নিয়ে দেওয়া বিএনপি নেতা আলালের বির্তকিত বক্তব্য অনলাইন থেকে সরানো নির্দেশ হাইকোর্টের ●
[১] জম্মু-কাশ্মীরকে ধারাবাহিকভাবে দুর্বল করা হচ্ছে : মেহেবুবা মুফতি ●
[১] যুক্তরাষ্ট্রের গণতন্ত্র মার্কিনীদের রক্ষা করছে না, গবেষণা প্রতিবেদন ●
পাকিস্তানের বিপক্ষে ১ম ইনিংসে ৮৭ রানে অলআউট বাংলাদেশ ●
[১] নীলফামারির বউবাজারে রোদ পোহাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৪ ●
পঞ্চম দিনে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ ●
নালায় পড়ে নিখোঁজ শিশু, যা বললেন চসিক মেয়র ●
প্রচ্ছদ
জাতীয়
আমাদের বিশ্ব
আমাদের দেশ
আমাদের খেলা
রাজনীতি
অর্থনীতি
নির্বাচিত কলাম
বিনোদন
ইসলামি চিন্তা
আমাদের প্রযুক্তি
অন্যান্য
ইন্টারভিউ
চাকরীর খবর
আমাদের কৃষি
অফবিট
অমৃত কথা
ক্যাম্পাস
তদন্ত প্রতিবেদন
দক্ষিণ এশিয়ার খবর
পৃথিবীর পথে
প্রবাসের খবর
বিশেষ প্রতিবেদন
বিশেষ সংবাদ
ভিন্ন খবর
মত-ভিন্নমত
আইন আদালত
মিডিয়া ওয়াচ
সন্দেশ
সংস্কৃতি
খ্রিস্টীয় দর্পণ
ভিডিও
প্রচ্ছদ
জাতীয়
আমাদের বিশ্ব
আমাদের দেশ
আমাদের খেলা
রাজনীতি
অর্থনীতি
নির্বাচিত কলাম
বিনোদন
ইসলামি চিন্তা
আমাদের প্রযুক্তি
অন্যান্য
ইন্টারভিউ
চাকরীর খবর
আমাদের কৃষি
অফবিট
অমৃত কথা
ক্যাম্পাস
তদন্ত প্রতিবেদন
দক্ষিণ এশিয়ার খবর
পৃথিবীর পথে
প্রবাসের খবর
বিশেষ প্রতিবেদন
বিশেষ সংবাদ
ভিন্ন খবর
মত-ভিন্নমত
আইন আদালত
মিডিয়া ওয়াচ
সন্দেশ
সংস্কৃতি
খ্রিস্টীয় দর্পণ
ভিডিও
////হাইলাইট //// • আরও সদ্য প্রাপ্ত সংবাদ • গুরুত্বপূর্ণ সংবাদ ৩ • জাতীয় • প্রতিবেদক ৩ • রাজনীতি