content stringlengths 0 129k |
|---|
[১] গাজীপুর সিটির মেয়র পদেও থাকতে পারছেন না জাহাঙ্গীর আলম |
প্রকাশের সময় : 20, 2021, 5:08 |
আপডেট সময় : 20, 2021 11:53 |
আসাদুজ্জামান সম্রাট : [২] দল থেকে আজীবনের জন্য বহিষ্কারের পর তাকে মেয়র পদ থেকে সরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে |
শুক্রবারের ওই সিদ্ধান্তের বিষয়ে আগামীকাল রবিবার স্থানীয় সরকার বিভাগে আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে |
[৩] সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দল থেকে বহিষ্কৃত কোনো সংসদ সদস্য তার পদে বহাল থাকতে পারেন না |
তবে একই অপরাধে এখন পর্যন্ত স্থানীয় সরকারের অধীনস্থ প্রতিষ্ঠানগুলো থেকে কারো পদ হারানোর কোনো নজির নেই |
দলীয় প্রতীকে নির্বাচন করার পর এই প্রথম কোনো মেয়রকে দল থেকে বহিষ্কারের ঘটনা ঘটলো |
[৪] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, জাহাঙ্গীর আলম ২০১৮ সালে দলীয় মনোনয়নে গাজীপুরের মেয়র নির্বাচিত হয়েছিলেন |
এখন দল থেকে বহিষ্কার করায় তিনি মেয়র পদে থাকতে পারবেন না |
এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে |
[৫] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কারের এই সিদ্ধান্ত এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানানো হবে |
এরপর মন্ত্রণালয় আইনগত ব্যবস্থা নেবে |
[৬] আইনমন্ত্রী আনিসুল হক প্রসঙ্গটি এড়িয়ে গিয়ে এ বিষয়ে কথা বলতে চাননি |
তিনি স্থানীয় সরকার মন্ত্রীর কাছে জানার পরামর্শ দেন |
[১] হংকংয়ে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা আইনে অভিযুক্ত সাবেক লেখক টং ইং কিট ≣ আবারও ট্রেনে পাথর, সহকারী চালক গুরুতর আহত, আটক ১৫ ≣ [১] টেস্ট শেষ না করেই দেশে ফিরে গেছেন ফিলান্ডার |
[৭] স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দিন আহমদ বলেন, এটা আইনগত বিষয় |
দেখে-শুনে মন্তব্য করতে হবে |
তবে, ফৌজদারি মামলার ক্ষেত্রে আদালত যদি স্থানীয় সরকারের কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে রায় দেয়, তাহলে মন্ত্রণালয় তাকে বহিষ্কার করতে পারে |
কিন্তু এখানে বিষয়টি তা নয় |
তাই হুট করে সিদ্ধান্ত নেওয়া যাবে না |
তিনি একজন জনপ্রতিনিধি |
তাই বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখতে হবে |
[৮] নির্বাচন কমিশনের সাবেক কমিশনার আবদুল মোবারক বলেন, দলীয় পদ থেকে বহিষ্কার হওয়ায় জাহাঙ্গীর আলম এখন আর মেয়রের পদে থাকতে পারেন না |
কারণ তিনি একটি দলীয় প্রতীকে নির্বাচিত হয়েছেন |
সেই প্রতীকের কারণে তিনি মানুষের ম্যান্ডেট পেয়েছেন |
এখন যেহেতু সেই প্রতীক তার ওপর থেকে সরে গেছে, তাই তিনি আর জনপ্রতিনিধি থাকতে পারেন না |
[৮] সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফোনালাপ ভাইরাল হয়ে পড়ে |
সেখানে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় |
এরই প্রেক্ষিতে তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত হয় |
সম্পাদনা: হাসান হাফিজ |
বিধ্বংসী বোলিংয়ে বর্তমান চ্যাম্পিয়নদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির |
পাওয়ার প্লে'র মধ্যেই ৩ উইকেট হারিয়ে তখন গভীর খাঁদে ত্রিনবাগো নাইট রাইডার্স |
সেখান থেকে দলকে উদ্ধার করলেন অধিনায়ক কাইরন পোলার্ড |
আমিরের আগুনে বোলিংয়ের মুখে দাঁড়িয়ে দলকে এনে দিলেন দুর্দান্ত এক জয় |
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে মাত্র ১৪২ রানের সংগ্রহও টপকে যেতে পারেনি গত আসরের অপরাজিত চ্যাম্পিয়ন ত্রিনবাগো |
শনিবার ভোরে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচেও চাপে পড়ে গিয়েছিল তারা |
তাও কি না মাত্র ১২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে |
পাওয়ার প্লে'তে মোহাম্মদ আমিরের আগুনঝরা বোলিংয়ে মাত্র ১৮ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল ত্রিনবাগো |
মনে হচ্ছিল আগের ম্যাচের ভাগ্য বরণ করতে হবে তাদের |
কিন্তু এবার আর তা হতে দেননি পোলার্ড |
অধিনায়কোচিত ব্যাটিংয়ে মাত্র ৩০ বলে ৫৮ রান করে ১৯ বল আগেই দলকে পোঁছে দিয়েছেন জয়ের বন্দরে |
রান তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই আমিরের শিকারে পরিণত হন সুনিল নারিন (১ বলে ০) |
নিজের পরের ওভারে আরেক ওপেনার লেন্ডল সিমনসের (৯ বলে ৫) স্ট্যাম্প ছত্রখান করে দেন আমির |
পরে টানা তৃতীয় ওভার করতে এসে আরেক বিধ্বংসী ব্যাটসম্যান কলিন মুনরোর (৮ বলে ৮) হাতেও সাজঘরের টিকিট ধরিয়ে দেন এ বাঁহাতি পেসার |
শুরুর এ ধ্বংসযজ্ঞের মাঝে প্রাথমিক লড়াইটা করেন টিম সেইফার্ট ও দিনেশ রামদিন |
ইনিংসের অষ্টম ওভারে সাজঘরে ফেরার আগে ২৫ বলে ১৫ রান করেন সেইফার্ট |
এরপর আর উইকেট হারাতে হয়নি ত্রিনবাগোকে |
হাল ধরেন দলের দুই অভিজ্ঞ তারকা রামদিন ও পোলার্ড |
ইনিংসের ১৩তম ওভারে নিজের কোটার শেষ ওভার নিয়ে আসেন আমির |
দেখেশুনে খেলে সেই ওভার কাটিয়ে দেন পোলার্ড-রামদিন |
তখন দলের সংগ্রহ ১৩ ওভারে ৭০ রান |
জয়ের জন্য ৭ ওভারে প্রয়োজন ছিল ৫৩ রান |
কিন্তু এতো সময় নেয়ার পক্ষে ছিলেন না পোলার্ড |
, !!! @ 4. #21 # # # ../0 |
- 20 (@) 28, 2021 |
অ্যাশলে নার্সের করা ১৪তম ওভারে দুই ছয়ের মারে নেন ১৬ রান |
জেসন হোল্ডারের করা পরের ওভারে ৩ ছয়ের মারে আসে ২২ রান |
মূলত এ দুই ওভারেই ম্যাচ চলে আসে ত্রিনবাগোর হাতের মুঠোয় |
পরে থিসারা পেরেরার করা ১৭তম ওভারে ৫ বলে ১৪ রান নিয়ে ম্যাচ শেষ করে দেন ত্রিনবাগো অধিনায়ক |
শেষ পর্যন্ত ৩ চার ও ৬ ছয়ের মারে ৩০ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন পোলার্ড |
তাকে যোগ্য সঙ্গ দিয়ে ৩১ বলে ২৯ রানের ইনিংস খেলেন রামদিন |
এই ইনিংসের মাধ্যমেই সিপিএল ক্যারিয়ারে ১৫০০ রানের মাইলফলকে পৌঁছেছেন রামদিন, পোলার্ড ছুঁয়েছেন ২০০০ রানের ঘর |
এর আগে বার্বাডোজকে ১২২ রানে আটকে রাখার মূল কৃতিত্ব লঙ্কান বাঁহাতি পেসার ইসুরু উদানার |
তিনি ৪ ওভারে মাত্র ২১ রান খরচায় নিয়েছেন ৫টি উইকেট |
এছাড়া রবি রামপলের শিকার ২ উইকেট |
বার্বাডোজের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেছেন আজম খান |
এছাড়া হোল্ডার ২০ ও গ্লেন ফিলিপসের ব্যাট থেকে আসে ২৪ রান |
এসএএস/এএসএম |
টি-টোয়েন্টি-ক্রিকেট |
সিপিএল |
ওয়েস্ট-ইন্ডিজ-ক্রিকেট |
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন |
আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময় |
আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন জাগো নিউজে |
আজই পাঠিয়ে দিন - [ ] |
গাইবান্ধার সাদুল্লাপুরে ১০ বছরের এক ছেলে শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে |
এ ঘটনায় শাকিল শেখ (২০) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে |
বর্তমানে অসুস্থ শিশুটি গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে |
গতকাল বুধবার রাতে নির্যাতনের শিকার শিশুটির বাবা বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেন |
অভিযুক্ত যুবক উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের মাজেদ শেখের ছেলে |
শিশুটির বাবা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে সুপারি কুড়ানোর কথা বলে ডেকে নিয়ে যায় শাকিল |
এরপর শিশুটিকে একটি সুপারির বাগানে নিয়ে বলাৎকার করে |
নির্যাতনের কারণে ছেলের মলদ্বার ফেটে রক্তক্ষরণ হয় |
পরে ছেলেকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় |
অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থার অবনতি হলে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে পাঠান চিকিৎসকরা |
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে |
তবে ঘটনার পর থেকে শাকিল বাড়ি ছেড়ে পালিয়েছে |
তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে |
শত পর্বের মাইলফলক স্পর্শ করছে মাছরাঙা টেলিভিশনের দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক 'চাঁন বিরিয়ানি' |
আগামীকাল রোববার প্রচার হবে এর ১০০তম পর্বটি |
রিজওয়ান খানের রচনা ও কায়সার আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, প্রভা, আরফান, তানিয়া বৃষ্টি, সাজু খাদেম, রোবেনা জুঁই, আবুল হায়াত, মনিরা মিঠু, শিল্পী সরকার অপুসহ আরও অনেকে |
পুরান ঢাকার লালবাগের একটি মহল্লার দুই পরিবারকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে নাটকের গল্প |
তারা মিয়া ও বাদশা মিয়া চাচাতো ভাই |
একজন আরেকজনকে সহ্য করতে পারে না |
জনপ্রিয় চাঁন বিরিয়ানির মালিক তারা মিয়া |
তার দোকানের ঠিক বিপরীতে বাদশা মিয়া চালু করেছে নিউ চাঁন বিরিয়ানি |
দুই দোকানের মধ্যে প্রতিযোগিতা চলে সারাক্ষণ |
এদিকে বাদশার বোন হোসনে আরা পছন্দ করে তারা মিয়াকে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.