content
stringlengths
0
129k
রকিব (০১-০৭)
ডিসে. ৪, ২০০৮ @ ২:৫১ পূর্বাহ্ন
বস্... প্রথমে যেই লাই্ন কোট করবেন ঐটা কপি-পেস্ট করবেন, এরপরে কমে্ন্ট বাক্সে একটা অ্পসন আছে... উদ্ধৃতি (বাম পাশ থেকে ৩ নাম্বার) ঐটা একবার টোকা দিলেই হয়ে যাবে
:: :: ::
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
জবাব দিন
জুনায়েদ কবীর (৯৫-০১)
ডিসে. ৪, ২০০৮ @ ৩:২০ পূর্বাহ্ন
রকিব, থ্যাংকু!!! =)) =)) =)) =)) =))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জবাব দিন
মাসরুফ (১৯৯৭-২০০৩)
ডিসে. ৪, ২০০৮ @ ৬:৫৩ অপরাহ্ন
আরে আজিব!কোট ভুল করে কেডা আর সমাধান দেয় কেডা!কিদিনকালপর্ছে!!
জবাব দিন
মুসতাকীম (২০০২-২০০৮)
ডিসে. ৪, ২০০৮ @ ৭:৪১ পূর্বাহ্ন
=)) =)) =))
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই
কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি
"
জবাব দিন
সায়েদ (১৯৯২-১৯৯৮)
ডিসে. ৪, ২০০৮ @ ৮:৪৮ অপরাহ্ন
😡
আচ্ছা, এই পাগলাডা কি কয়? মাস্ফু একটু দেখ তো অনুবাদ করতে পার নাকি...
.
জবাব দিন
তৌফিক (৯৬-০২)
ডিসে. ৪, ২০০৮ @ ৩:২৫ পূর্বাহ্ন
মুক্তিযুদ্ধ হোক আমাদের সকল বাধা পেরিয়ে যাবার পথে অফুরন্ত প্রেরণার উৎস
আরেকটা উদ্ধৃতি দেই সুনীলের কবিতা থেকেঃ
বলেছিলুম কিনা আমার হাত বাধাঁ থাকবে না
এই লাইনটার অবতারণা করলাম দুটো কারণেঃ
প্রথম কারণ, সত্য চাপা থাকে না কখনো
বেরিয়ে আসবেই
লেখক অন্তত স্বীকার করেছেন গণহত্যার কথা
দ্বিতীয় কারণ, আগেই বলেছিলাম সিসিবি পূর্ণাঙ্গ ব্লগ হয়ে উঠবে অচিরেই
মুহাম্মদের পর মাসরুফও গবেষণাধর্মী লেখা শুরু করল
এক কথায় অসাধারণ
জবাব দিন
মাসরুফ (১৯৯৭-২০০৩)
ডিসে. ৪, ২০০৮ @ ৬:৩৬ অপরাহ্ন
তৌফিক ভাই,লেখাটাতে এত কমেন্ট আসবে আমি ভাবতেও পারিনি
ধন্যবাদ দিয়ে কাউকে তাই আর খাটো করতে চাচ্ছিনা
আর নিজের ভাই বোনদের মাঝে এত ধন্যবাদ-ধন্যবাদ খেলা ভালোও লাগেনা
সিসিবি তথা ক্যাডেটদের নিয়ে আমিও অনেক অনেক আশাবাদী
পৃথিবীর কত প্রান্ত থেকে কত ব্যস্ত মানুষ এখানে আসে, সময় দেয়-কেউ কি ঠেকাতে পারবে এই ব্লগটাকে?কখনোই না!
আর একটি ছোট শুদ্ধি করার ধৃষ্টতা দেখাই-মুহম্মদের গবেষণাধর্মী লেখার সাথে আমার এই কাঁচা হাতের অনুবাদকর্মের কোন তুলনাই হতে পারেনা
আপনার সহৃদয় প্রশংসা আমি মাথায় তুলে নিলাম-তবুও একে গবেষণাধর্মী বললে আমার মনে হয় প্রাপ্য মর্যাদার চেয়ে অনেক বেশিই দেয়া হয়ে যায়
দেবার বেলায় কেউ কম নন আপনারা!
জবাব দিন
সায়েদ (১৯৯২-১৯৯৮)
ডিসে. ৪, ২০০৮ @ ৮:৫০ অপরাহ্ন
আর একটি ছোট শুদ্ধি করার ধৃষ্টতা দেখাই-মুহম্মদের গবেষণাধর্মী লেখার সাথে আমার এই কাঁচা হাতের অনুবাদকর্মের কোন তুলনাই হতে পারেনা
আপনার সহৃদয় প্রশংসা আমি মাথায় তুলে নিলাম-তবুও একে গবেষণাধর্মী বললে আমার মনে হয় প্রাপ্য মর্যাদার চেয়ে অনেক বেশিই দেয়া হয়ে যায়
দেবার বেলায় কেউ কম নন আপনারা!
আইচ্ছা... :: 😀 😛
.
জবাব দিন
ডিসে. ৪, ২০০৮ @ ৭:০৭ পূর্বাহ্ন
মাস্ফু'র অনুবাদটা পড়লাম আগে
তারপর মূল লেখাটা
অনুবাদ ভালো হয়েছে
সব ঠিক ঠাক
সুন্দর কাজের জন্য পরেরবার বাসায় আসলে চায়ের সঙ্গে তোকে হাল্কা নাস্তাও খাওয়াবো
😉
আমার সমস্যা হচ্ছে সব রকম যুক্তি তর্ক দূরে সরিয়ে রেখে আমি যেকোন পাকিস্তানিকে ঘৃনা করি
আজীবন করবো
স্রোতের বিপরীতে কথা বলা ইকবাল আহমেদকে তাই ধন্যবাদ ছাড়া আর কিছু দিতে পারছি না
যদিও তার অনেক চিন্তা ভাবনা আমার ঠিক পছন্দ হয়নি, অনেক বিষয়ে আমি একমত নই
তারপরো সাহস করে কিছু কথা বলার জন্য তাকে ধন্যবাদ
এবং এটাও সত্যি ইকবাল আহমেদের মতো লোক পাকিস্তানে অনেক কম
আর মাস্ফু,
শিরোনামের "নিরপেক্ষ " কথাটা এই ক্ষেত্রে পছন্দ হয় নি
ইনি কি নিরপেক্ষ? একটু সহনশীল এই যা
জবাব দিন
মাসরুফ (১৯৯৭-২০০৩)
ডিসে. ৪, ২০০৮ @ ৭:০৯ অপরাহ্ন
কামরুল ভাই,পাকিস্তানিদের প্রতি আমার যে খুব একটা প্রেম আছে সেটা বলা যাবেনা
তবে পাকিস্তানিদের চাইতে আমি বেশি ঘৃণা করি দেশদ্রোহীদের
আপনার মতামতের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে-উনসত্তরের গণঅভ্যূত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা আমার বাবার অনুভূতিও অনেকটা আপনার মতই
চট্টগ্রামে আমার বাসায় একবার কয়েকজন পাকিস্তানি বন্ধু(মেডিকেল কলেজের ছাত্র) আব্বুকে বলেছিল-আঙ্কল আপ তো উর্দু জানতে হ্যায়, কিউ উর্দুমে বাত নেহি কার রাহা হ্যায় হামারে সাথ?
যৌবনোত্তীর্ণ আমার বাবার চোখে সেদিন আগুনের যে স্ফুলিংগ দেখতে পেয়েছিলাম তা থেকে মুক্তিযোদ্ধারা কিসের আগুনে বিশালদেহী পাকসেনাদের পুড়িয়ে মেরেছিল তা কিছুটা টের পেয়েছিলাম
অত্যন্ত শান্তশিষ্ট আমার বাবার গর্জনে সেদিন পুরো ফরেস্ট বাংলো কেঁপে উঠেছিল-
"লিসেন কিডস, আই ক্যান স্পিক উর্দু বেটার দ্যান ইয়োর বিহারি অরিজিন প্রেসিডেন্ট দ্যাট সো কল্ড মুশাররফ, বাট আই উইল নট
আই উইল নট হিউমিলিয়েট মাই মাদার টাং বাই স্পিকিং ইয়োর ল্যাঙ্গুয়েজ
ইন বাংলাদেশ,য়ু বেটার স্পিক বাংলা-ইফ ইউ ওয়ান্ট টু সারভাইভ"
পরে ওরা চলে যাবার পর জিজ্ঞাসা করেছিলাম এমনটি করার কারণ
উত্তরে
আব্বু বলেছিলেন-যারা ১৯৭১ দেখেনি তারা লাইব্রেরিতে হাজারটা বই পড়েও তা বুঝতে পারবেনা,সুতরাং সে চেষ্টা আমি যেন না করি
আপনার রাগটা তাই যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে না পারলেও হৃদয় দিয়ে অনুভব করতে পারছি
ভাল থাকবেন ভাইয়া
জবাব দিন
সায়েদ (১৯৯২-১৯৯৮)
ডিসে. ৪, ২০০৮ @ ৮:৫৩ অপরাহ্ন
:: ::
আঙ্কেলকে ::
.