content
stringlengths
0
129k
জবাব দিন
তানভীর (৯৪-০০)
ডিসে. ৪, ২০০৮ @ ৮:৩৮ পূর্বাহ্ন
দুঃখিত, আগের মন্তব্য সম্পূর্ণ হয়নি
মাসরুফ, বেশ মনযোগ দিয়ে পড়লাম তোমার লেখাটা
অনুবাদ কেমন হয়েছে সেটা নিয়ে মন্তব্য করব, এতটা বড় এখনো হইনি
তার চেয়ে বরং এই সুন্দর লেখাটার জন্য তোমাকে :: দেই
জবাব দিন
মাসরুফ (১৯৯৭-২০০৩)
ডিসে. ৫, ২০০৮ @ ১২:৫৯ পূর্বাহ্ন
অনুবাদ কেমন হয়েছে সেটা নিয়ে মন্তব্য করব, এতটা বড় এখনো হইনি
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,এ সপ্তাহের বিনয়ের অবতার হিসেবে তানভীর ভাইকে মনোনয়ন দেয়া হল
জবাব দিন
আদনান (১৯৯৪-২০০০)
ডিসে. ৪, ২০০৮ @ ৯:২৭ পূর্বাহ্ন
মাস্ফু
::
জবাব দিন
তৌহিদ (৯৫-০১)
ডিসে. ৪, ২০০৮ @ ১০:৪২ পূর্বাহ্ন
:: :: ::
পুলাপান বড় হয়ে যাছ্ছে ( অবশ্যই যুগের সাথে তাল মিলিয়ে 😀 😀 😀 )
জবাব দিন
মাসরুফ (১৯৯৭-২০০৩)
ডিসে. ৫, ২০০৮ @ ৪:০৭ অপরাহ্ন
তৌহিদ ভাই,আমিও বড় হপো :((
জবাব দিন
ফয়েজ (৮৭-৯৩)
ডিসে. ৪, ২০০৮ @ ১১:০৯ পূর্বাহ্ন
অনেক পরে হলেও আমরা স্বাধীন তো নাকি
স্বাধীন হওয়াটা একটা লক্ষ্য হতে পারে, একমাত্র নয়
অর্থনৈতিক মুক্তি আসল মুক্তি
সেই অর্থে যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ চলছে
আমরা এখন বরং মাপতে বসি আমি কতটুকু আছি এ যুদ্ধে
নেতা ঠিক না হলে নেতাকে সরে যেতে হবে
আমরা নেতৃত্ব দেব, আমরা এই দেশকে গড়বই, শকুন তাড়াবোই
মাস্ফু তুমি বেশ ভাল কাজ করেছ, তোমাকে ::
তবে অতীত নিয়ে আমি এত মাথা ঘামাই না আর, আমার সব চিন্তা ভবিষ্যত নিয়ে
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
জবাব দিন
মাসরুফ (১৯৯৭-২০০৩)
ডিসে. ৪, ২০০৮ @ ৬:০৫ অপরাহ্ন
ফয়েজ ভাই,রফিক আজাদের কবিতা মনে করিয়ে দিলেন-"ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো"
ক্ষুধার্ত মানুষ কি মর্ম বুঝবে স্বাধীনতার?সে অর্থে যুদ্ধ শেষ কোথায়-আমরা বরং যুদ্ধের ভয়ঙ্করতম তীব্রতা "থিক অব দা ব্যাটল" এ অবস্থান করছি
দশজন খাঁটি মানুষ একটা দেশের চেহারা বদলে দিতে পারে
আর তাই যদি হয়,সে দায়িত্ব দেশের টাকায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রশিক্ষণ পাওয়া আমরা ক্যাডেটরা যদি না নিই, কারা নেবে?
স্বদেশপ্রেম থাকতে হলে যে সেনাবাহিনীর সদস্য হতেই হবে তা কি কোথাও লেখা আছে?আমি সত্যি সত্যি বিশ্বাস করি-আমরা ক্যাডেটরা দেশের চেহারা পাল্টএ দিতে পারি
জবাব দিন
তন্ময় (২০০৬-২০১২)
আগস্ট ২৬, ২০১০ @ ৪:২০ অপরাহ্ন
দশজন খাঁটি মানুষ একটা দেশের চেহারা বদলে দিতে পারে
আর তাই যদি হয়,সে দায়িত্ব দেশের টাকায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রশিক্ষণ পাওয়া আমরা ক্যাডেটরা যদি না নিই, কারা নেবে?
:: :: :: ::
চলো বহুদুর.........
জবাব দিন
জুবায়ের (১৯৯৯-২০০৫)
ডিসে. ৪, ২০০৮ @ ১১:১৩ পূর্বাহ্ন
আমার একটা প্রশ্ন ছিল
১০০০০ বিহারী হত্যা করার ঘটনা কি সঠিক? কেউ জানলে দ্য়া করে জানাবেন
@ মাসরুফ ভাইকে :: ::
জবাব দিন
মুহাম্মদ (৯৯-০৫)
ডিসে. ৪, ২০০৮ @ ১:২০ অপরাহ্ন
মাসরুফ ভাই প্রথমেই আপনাকে কোটি কোটি ধন্যবাদ দিয়ে শুরু করছি
একটু লম্বা মন্তব্য করবো ভেবেছি
১
এ প্রবন্ধের লেখক ইকবাল আহমেদ একজন স্বনামধন্য পাকিস্তানি চিন্তাবিদ-নোয়াম চমস্কি এবং এডোয়ার্ড সাঈদের মত প্রতিথযশা যুদ্ধবিরোধী বুদ্ধিজীবীদের সাথে তাঁর নামও হরহামেশাই এক কাতারে উচ্চারিত হয়ে থাকে
এই কথাটা থেকেই শুরু করি
শেষ দিকে এসে এই লাইন পড়ে আমার আগ্রহ বেড়ে গেছে
কারণ আমি এডওয়ার্ড সাইদের ভক্ত
একজন দক্ষিণ এশীয় ব্যক্তির নাম যদি তার সাথে উচ্চারিত হয় তাহলে তাকে বস মানতে আমি দ্বিধা করবো না
নেটে এই একবাল আহমেদকে নিয়ে সার্চ করে বাংলা উইকিপিডিয়ায় পেলাম
দেখলাম তিনি মূলত মার্কিন মধ্যপ্রাচ্য নীতির সমালোচক
জাতীয়তাবাদ ও ধর্মীয় উগ্রতাকে তিনি যেকোন জাতির জন্য " " হিসেবে আখ্যায়িত করেছেন
এটুকু পড়েই আমি মুগ্ধ
আমার চিন্তাধারার সাথে পুরো মিলে গেল
আমিও জাতীয়তাবাদ ও ধর্মীয় উগ্রতাকে দ্বিবিধ অভিশাপ মানি
তাই প্রথমেই একবাল আহমেদকে সাধুবাদ জানিয়ে নিচ্ছি
আগ্রহ আরও বেড়ে যাচ্ছে
মাত্রই এক জায়গায় দেখলাম, এডওয়ার্ড সাইদ নাকি তাকে গুরু মানতেন
সেই এডওয়ার্ড সাইদ, যাকে বিংশ শতকের অন্যতম সেরা যুদ্ধবিরোধী দার্শনিক বলা যায়
২
এডওয়ার্ড সাইদের প্যালেস্টাইন বিষয়ক একটা বই ( ) পড়েছিলাম
সেখানে মূলত দেখেছিলাম, নিজের জাতিসত্ত্বা বা আত্মপরিচয়ের ধার না ধেরে কিভাবে একজন মানুষ শুধু যুক্তি ও মানবতার পক্ষে কথা বলতে পারেন
একবাল আহমেদও অনেকটা সেরকম কথা বলেছেন
তার লেখায় মানবতাবাদ সুস্পষ্ট
তার কিছু কথা এক্ষেত্রে পুরা আইকনিক (অনুবাদও খুব ভালো লেগেছে):
সবচেয়ে বড় কথা, অপরাধ কোন বানিজ্যিক কর্মকাণ্ড নয় যে একজন তার অপরাধ আরেকজনের হিসাবখাতায় গচ্ছিত রাখবে
৩
মুক্তিযুদ্ধের শুরুর বিষয়টা তিনি ঠিকভাবে তুলে ধরেছেন
আওয়ামী লীগ (বিশেষত শেখ মুজিব)প্রথমে তো পুরো স্বাধীনতা চায়নি, চেয়েছিল স্বায়ত্তশাসন
৩রা মার্চের পর থেকেই তা স্বাধীনতার দিকে মোড় নিতে শুরু করে এবং ২৫শে মার্চে গিয়ে চূড়ান্ত রূপ লাভ করে
এই ধারাবাহিকতা এখানে ফুটে উঠেছে
এভাবে পুরো বিষয়টি তুলে ধরেছেন এবং দৃঢ়চিত্তে বলেছেন,
সামরিক হস্তক্ষেপের সপক্ষে রাজনৈতিক,অর্থনৈতিক বা নীতিগত-কোন ধরণের সমর্থনই খুঁজে পাইনা
৪
আওয়ামী লীগ (বিশেষত শেখ মুজিব) এর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদৃষ্টি বিষয়ে তার কথার সাথে আমি একমত
শেখ মুজিবের পশ্চিম ঘেঁষা নীতিকে আত্মঘাতি বলেছেন
কারণ, সেই পশ্চিম তথা আমেরিকাই দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ায় কমিউনিস্ট বিরোধী জোট তৈরীর জন্য পাকিস্তানকে সহায়তা করেছে
সম্ভাব্য ভারতীয় হস্তক্ষেপের কথাটাও উল্লেখযোগ্য