content stringlengths 0 129k |
|---|
৩রা ডিসেম্বরের কথা তিনি ২রা সেপ্টেম্বরেই সুন্দরভাবে বলে দিয়েছেন: |
সাম্প্রতিক ঘটনাবলী থেকে মনে হচ্ছে ভারত আর পাকিস্তানের মধ্যে আরেকটি যুদ্ধ বাঁধতে চলেছে |
এই দুটি দেশ দিনকে দিন আরো বেশি করে বিশ্ব রাজনীতির খেলায় দাবার ঘুঁটিতে পরিনত হচ্ছে |
ভারত ও সোভিয়েত ইউনিয়ন ইতোমধ্যে বিশ বছর মেয়াদী সম্প্রীতি-চুক্তি হয়েছে যার ফলে ভারত রাশিয়ার কাছে পাকিস্তানের সাথে যুদ্ধে সামরিক সহায়তা লাভ করবে |
এ চুক্তির ফলে ১৯৬৬ সালের তাসখন্দ চুক্তিতে পাকিস্তান যে সুবিধা পেয়েছিল(রাশিয়ার কাছ থেকে সহায়তা এবং ভারত-পাকিস্তান সম্পর্কে রাশিয়ার নিরপেক্ষ থাকার আশ্বাস) তা নাকচ হয়ে গেল |
তবে ভুট্টোকে শেখ মুজিবের জ্ঞাতি ভাই বলা ঠিক হয়নি |
সে সময়ের পরিস্থিতি সম্যক না জানলেও আমার এটা মনে হল |
৫ |
বিহারী হত্যা নিয়ে তার কথাগুলো লক্ষ্য করা খুব জরুরী |
প্রথমেই মনে রাখা দরকার, তিনি নিজে বিহারী |
এই বিষয়টাও তিনি পরিষ্কার করেছেন |
পশ্চিম পাকিস্তানী কর্তৃপক্ষ যেখানে দাবী করেছে, সেনা হস্তক্ষেপের আগে ১ লাখ বিহারী বাঙালিদের হাতে নিহত হয়েছে সেখানে তিনি প্রথমেই বলে নিয়েছেন: ১০,০০০ এর বেশী নিহত হয়নি |
আমি অবশ্যই বিহারী হত্যার বিষয়টা এড়িয়ে যেতে চাই না |
কিন্তু পাকিস্তান যখন দাবী করে, বিহারীদের বাঁচাতেই তারা ২৫শে মার্চ হামলে পড়েছে তখন আমি স্থির থাকতে পারি না |
একবাল আহমেদ বিহারী হয়েও কিন্তু একই মনোভাব ব্যক্ত করেছেন |
তিনি বলেই দিয়েছেন ২৫শে মার্চের হামলা এবং পরবর্তী হস্তক্ষেপ বিহারী বাঁচানোর জন্য হতে পারে না |
এই হামলার কোন বৈধতাই তিনি দেখতে পাননি |
উল্লেখ্য মুক্তিযুদ্ধের পরেও বিহারী হত্যাযজ্ঞ চলেছে |
১৯৭২ সালে বিহারী হত্যা বিষয়ে তিনি নিজের অভিমত আবারও ব্যক্ত করেছেন |
এ নিয়ে তার আরেকটা লেখা পেলাম: |
মাসরুফ ভাই, পারলে এইটাও অনুবাদ করে ফেলেন |
৬ |
কামরুল ভাই একবাল আহমেদকে "নিরপক্ষ" না বলে "সহনশীল" বলেছেন |
এটার সাথে আমি ঠিক একমত হতে পারলাম না |
কারণ একবাল আহমেদকে আমার নিরপেক্ষ মানবতাবাদীই মনে হয়েছে |
অবশ্য মানবতাবাদী মাত্রই নিরপেক্ষ |
মানবতাবাদের কথা বলতে গেলে প্রথমেই ভুলে যেতে হয় যে, আমি কোন গোত্রে জন্ম নিয়েছি |
প্রথমেই মেনে নিতে হয় যে আমি একজন মানুষ |
একবাল আহমেদ সেভাবেই এগিয়েছেন বলে মনে হলো |
ঠিক যেভাবে এডওয়ার্ড সাইদ এগোতেন |
জবাব দিন |
ফয়েজ (৮৭-৯৩) |
ডিসে. ৪, ২০০৮ @ ১:৩২ অপরাহ্ন |
দু জনকেই :: |
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না |
জবাব দিন |
সায়েদ (১৯৯২-১৯৯৮) |
ডিসে. ৪, ২০০৮ @ ৯:০২ অপরাহ্ন |
মাথায় গেঁথে গেল |
. |
জবাব দিন |
ডিসে. ৪, ২০০৮ @ ৪:৩৬ অপরাহ্ন |
কামরুল ভাই একবাল আহমেদকে "নিরপক্ষ" না বলে "সহনশীল" বলেছেন |
আমি কিন্তু শুধু এই লেখাটার ক্ষেত্রে "নিরপেক্ষ" শব্দটা পছন্দ হয়নি বলেছি |
সামগ্রিক ভাবে ইকবাল আহমেদ কে বিচার করিনি |
এই লেখাটার ইকবাল আহমদের ব্যাপারে আমার মতামত এখনো আগের মতোই আছে |
সত্যি কথা বলতে কি মাস্ফু'র অনুবাদ আর মুহাম্মদের এই কমেন্ট পড়ার আগে ইকবাল আহমেদ সম্পর্কে আমি কিছুই জানতাম না |
এখন জানলাম |
তার বাকি লেখা গুলি কিছু পড়লাম |
ধন্যবাদ |
তবে সবচেয়ে বড় সত্যি হলো শুধু দু'একজন ইকবাল আহমেদ বাকি সব পাকিস্তানি সম্পর্কে আমার ধারনা কখনো বদলাতে পারবে না, এবং আমি নিজেও বদলাতে চাই না |
পাকিস্তানিদের প্রসংগ উঠলে আমি আমার মানবতাবাদ, নিরপেক্ষতা সহনশীলতা সব দূরে রাখি |
এই ক্ষেত্রে আমি বোধ হয় একটু বেশিই অযৌক্তিক |
কিন্তু কিছু করার নেই |
শিরোনামের "নিরপেক্ষ পাকিস্তানি" শব্দটা তাই কানে লাগলো |
আর কিছু না |
ডিস্ক্লেইমারঃ |
মতামত একান্তই আমার নিজস্ব |
মুহাম্মদ এবং মাস্ফুকে ধন্যবাদ |
জবাব দিন |
মুহাম্মদ (৯৯-০৫) |
ডিসে. ৪, ২০০৮ @ ৬:৫৯ অপরাহ্ন |
সরি কামরুল ভাই |
আমি সামগ্রিক প্রেক্ষাপটের ক্ষেত্রে আপনার "সহনশীল" শব্দটা প্রয়োগ করে ফেলেছি |
এখন বুঝতে পারছি |
এই লেখা সম্পর্কে আপনার দ্বিমতগুলো লিখে ফেলেন না |
মাসরুফ ভাই তো আগেই বলেছে, এতে আলোচনার ক্ষেত্র বাড়বে |
আমিও কিন্তু একটা দ্বিমত লিখছি: শেখ মুজিবকে ভুট্টোর জ্ঞাতি ভাই বলার ব্যাপারে আমার দ্বিমত আছে |
জবাব দিন |
ডিসে. ৪, ২০০৮ @ ৯:২৮ অপরাহ্ন |
খুব সচেতন ভাবে এড়িয়ে যেতে চাইছিলাম |
কারন বড় বেশি রাজনৈতিক মন্তব্য হয়ে যাবে, যদিও এখনকার রাজনৈতিক মতাদর্শগুলি'র প্রতি আমার ঘৃনা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই |
তাও একটু বলি, |
, . , [ ' , , 98 ]. , . |
এই প্যারায় একবাল হোসেনের মতের ব্যাপারে আমার একটু দ্বিমত আছে |
তবে সব কিছুর পরে একবাল আহমেদ'র মানুষ পরিচয় আমার কাছে পাকিস্থানি পরিচয়ের চেয়ে বড় , আর তাই আমি "নিরপেক্ষ পাকিস্তানি" কথাটা পছন্দ হয়নি বলেছি |
এই প্রসঙ্গে আর এখানে বলতে চাইছিনা |
জবাব দিন |
মুহাম্মদ (৯৯-০৫) |
ডিসে. ৪, ২০০৮ @ ১০:৩০ অপরাহ্ন |
ওকে কামরুল ভাই |
জবাব দিন |
মাসরুফ (১৯৯৭-২০০৩) |
ডিসে. ৪, ২০০৮ @ ১১:৪৫ অপরাহ্ন |
"নিরপেক্ষ পাকিস্তানি" কথাটা বলার কারণ একবাল আহমেদের এই ব্যতিক্রমী উচ্চারণ |
অনেকে যখন গণহত্যাকে "অতিরঞ্জিত" বলে লাফালাফি করতে ব্যস্ত,একবাল আহমেদ সেই ১৯৭১ সালেই একে সরাসরি গণহত্যা বলে অভিহিত করেছেন |
অন্ততঃ এই ক্ষেত্রে উনাকে আমার নিরপেক্ষ বলেই মনে হয়েছে |
আর নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি-আমার সাথে অনেক পাকিস্তানির পরিচয় রয়েছে যারা নিজেদের পূর্বপুরুষের অপকর্মের জন্যে লজ্জাবোধ করে এবং সরাসরিভাবে নিজেদের অপরাধ স্বীকার করে ক্ষমা চায় |
একজন পাকিস্তানের মানুষের ভেতরে এই বোধটুকুকে আমি সম্মান না দিয়ে পারিনা |
পাকিস্তানের প্রতি ঘৃণার কারণ বুঝতে পারলেও এই মানুষগুলোর প্রতি কিন্তু আমার অশ্রদ্ধা আসেনা |
"নিরপেক্ষ পাকিস্তানি" কথাটা বলার এটাও একটা কারণ |
আশা করি বুঝাতে পেরেছি |
জবাব দিন |
ডিসে. ৫, ২০০৮ @ ৭:১০ পূর্বাহ্ন |
লাউড এন্ড ক্লিয়ার |
😀 |
জবাব দিন |
মাসরুফ (১৯৯৭-২০০৩) |
ডিসে. ৫, ২০০৮ @ ৪:০৮ অপরাহ্ন |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.