content stringlengths 0 129k |
|---|
" : 10, 2021, 11:05:00 " |
গ্যাস্ট্রিকের সমস্যা অনেকেরই আছে |
সাধারণত বুকজ্বলা, অতিরিক্ত ঢেকুর ওঠা, পেটব্যথা, পেটজ্বলা, পেটফাঁপা, পেটে অতিরিক্ত গ্যাস, বদহজম, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি উপসর্গকে গ্যাস্ট্রিক বলে |
সময়মতো না খাওয়া, বাইরের খাবার খাওয়া, অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার খাওয়া, অতিরিক্ত খাবার খাওয়া, ধূমপান, মদপান, কম ঘুমানোর মতো অভ্যাসের কারণে গ্যাস্ট্রিকের সমস্যা হয় |
এন্ডোস্কপি করলে পাকস্থলী বা ক্ষুদ্রান্ত্রের অগ্রভাগে ক্ষত পাওয়া গেলে তাকে পেপটিক আলসার বলা হয় |
এর নির্দিষ্ট চিকিৎসা আছে |
আবার কোনো ক্ষত বা আলসার না থেকে কেবল গ্যাস্ট্রাইটিস (প্রদাহ) থাকতে পারে |
অনেক সময় হেলিকোব্যাকটার পাইলোরি নামের সংক্রমণ থেকে প্রদাহ বা ক্ষত হয় |
এরও চিকিৎসা আছে |
এর বাইরে একটি বড়সংখ্যক রোগীর কোনো ক্ষত বা প্রদাহ নেই |
তাঁদের যা হয়, তা হলো নন-আলসার ডিসপেপসিয়া |
মানে হজমের রস ওপরে উঠে এসে অস্বস্তি সৃষ্টি করে |
গ্যাস্ট্রিকের সঠিক চিকিৎসা না করে অনেকে মাসের পর মাস এন্টাসিড সিরাপ, ওমিপ্রাজল গোত্রের ওষুধ, ডমপেরিডোন গোত্রের ওষুধ সেবন করেন |
গ্যাস্ট্রিক সমস্যা সমাধানে এসব ওষুধের বেশির ভাগেরই কোনো প্রয়োজন নেই |
শুধু খাওয়াদাওয়া ও জীবনযাপনের নিয়ম মেনে চললেই সুস্থ থাকতে পারবেন |
যাঁদের বয়স বেশি, তাঁদের উচিত চিকিৎসকের কাছে গিয়ে রোগ নির্ণয় করে ব্যবস্থা নেওযা |
দীর্ঘ মেয়াদে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও আছে |
এতে টাইফয়েডের মতো কিছু সংক্রমণ হতে পারে |
এ ছাড়া রক্তশূন্যতা ও হাড়ক্ষয় রোগ হতে পারে |
কিডনি রোগীদের অ্যান্টাসিড-জাতীয় ওষুধে মারাত্মক সমস্যা হতে পারে |
দীর্ঘ মেয়াদে এসব ওষুধ খেলে পাকস্থলীর পিএইচ পরিবর্তিত হয়ে যায়, এমনকি পাকস্থলীর ক্যানসারও হতে পারে |
করণীয় কী |
রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধই খাওয়া উচিত নয় |
চিকিৎসক এক মাস বা দুই মাসের জন্য লিখে দিলে তা সারা বছর খাওয়া যাবে না |
পেটের সমস্যা যদি দীর্ঘ হয়, তাহলে চিকিৎসকের কাছে গিয়ে সঠিক রোগ নির্ণয় করে চিকিৎসা নিতে হবে |
খাবার ও জীবনযাপনের সঠিক নিয়ম মেনে চলতে হবে |
যেমন সঠিক সময়ে খাবার খাওয়া, বাইরের খাবার যথাসম্ভব এড়িয়ে চলা, অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার পরিহার করা, বাসি খাবার না খাওয়া, পরিমিত পরিমাণে খাওয়া, ধূমপান ও মদপান না করা এবং অধিক রাত না জাগা |
: ://..///%0%6%97%0%7%8%0%6%%0%6%%0%6%8%0%7%8%0%6%9%0%7%8%0%6%0%0%6%%0%6%95%0%7%87-%0%6%6%0%7%80%0%6%0%0%7%8%0%6%98%0%6%6%0%6%%0%6%8-%0%6%93%0%6%7%0%7%81%0%6%7-%0%6%8%0%7%87%0%6%%0%6%8-%0%6%8%0%7%9 |
3 |
/ / এগুলো খান, ভালো ঘুমান |
" : 10, 2021, 11:01:07 " |
রাত একটা, দুটো, তিনটে |
অন্ধকারে পাহারা দিচ্ছে একটা রাতজাগা এক অ্যানড্রয়েড ফোন আর এক জোড়া নির্ঘুম চোখ |
এটা কোনো কাল্পনিক দৃশ্য নয় |
আধুনিক জীবনের খুবই স্বাভাবিক চিত্র |
অনিয়মিত খাদ্যাভ্যাস, হাঁটা বা শারীরিক পরিশ্রমের অভাব, স্নায়ুচাপ, গ্যাজেটনির্ভরতা, সর্বোপরি অনলাইন আর অফলাইন জীবনের ব্যস্ততায় অনেকেই ঘুমের সমস্যায় ভুগছেন |
রাতে ভালো ঘুম হয় না, আপনি কি এমন সমস্যায় ভুগছেন? অনেক সময় দেখা যায়, শরীর প্রচণ্ড ক্লান্ত, কিন্তু ঘুম আসে না |
জেনে রাখুন, আপনি একা নন |
এই সমস্যার সঙ্গী হিসেবে পাবেন আরও অনেককে |
দিনে ৬ থেকে ৮ ঘণ্টা ঠিক সময়ে ঘুমানোর কোনো বিকল্প নেই |
দিনে ৬ থেকে ৮ ঘণ্টা ঠিক সময়ে ঘুমানোর কোনো বিকল্প নেই |
ঘুমহীনতায় তৈরি হয় নানা জটিলতা |
তাই আপনার যদি 'রাতে ঘুম না আসে', তাহলে ঘুমানোর আগে এই খাবারগুলো খেয়ে দেখতে পারেন |
ঘুমের জন্য যে হরমোন দায়ী, এই খাবারগুলো খেলে সেগুলো নিঃসৃত হয় |
কলা, দুধ, ডিম, মিষ্টিআলু, মধু, ওটস, আখরোট, কাঠবাদাম, ডার্ক চকলেট, পালংশাক - এগুলো খেয়ে দিব্যি ঘুমাতে পারেন |
আমের সময় রাতে দুটো পাকা আম খেলেও ভালো ঘুম হবে |
পাকা আমে প্রচুর ট্রিপটোফ্যান থাকে; যা নিদ্রাকর্ষী রাসায়নিক হিসেবে কাজ করে |
দুধেও থাকে অ্যামাইনো অ্যাসিড ট্রিপটোফ্যান |
তাই আমের মৌসুমে যদি রাতের খাবার হিসেবে গরম দুধে আম মিশিয়ে খান, তাহলে তো পোয়া বারো |
আখরোটেও থাকে এই ট্রিপটোফ্যান |
পাকা আম আর বাদামে ভালো ঘুম হয় |
শরীরে ভিটামিন ডি-এর অভাব হলে ঘুম কম হয় |
মস্তিষ্কের নিউরনের যে অংশ ঘুমের সহায়ক হিসেবে কাজ করে, ডিটামিন ডি সেটাকে সক্রিয় করে |
আর ডিমে থাকে ভিটামিন ডি |
পটাশিয়ামযুক্ত খাবারেও ঘুম পায় |
কলা আর পালংশাকে আছে প্রচুর পটাশিয়াম |
মধু সেরোটোনিন ও মেলাটোনিন তৈরি করে |
এই দুই হরমোনই ঘুমপাড়ানি মাসি আর পিসি |
তাই নিয়মিত মধু খেলে ভালো ঘুম হয় |
কাঠবাদামের ম্যাগনেশিয়াম ও ট্রিপটোফ্যান স্নায়ু এবং মাংসপেশিকে শান্ত করে |
ফলে ভালো ঘুম হবে |
শস্যজাতীয় খাবারেও গভীর ঘুম হবে |
এসবে সেরোটোনিন নামক শিথিলকরণ হরমোনের নিঃসরণ হয়, যা গভীর ঘুমের জন্য দায়ী |
এ ছাড়া এতে থাকা ম্যাগনেশিয়ামও দেহের মাংসপেশি শিথিলকরণে সহায়ক |
ডার্ক চকলেটেও সেরোটেনিন তৈরি হয় |
অন্যদিকে ওটস খুবই উপকারী আর পুষ্টিকর একটি খাবার |
এর জটিল কার্বোহাইড্রেটস হজমে বেশ সময় লাগে |
ফলে রাতভর পেট ভরা থাকায় ঘুম ভালো হয় |
একই কারণে এবং পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় ঘুমের গুণগত মান বাড়াতে মিষ্টিআলুর জুড়ি নেই |
: ://..///%0%6%8%0%6%97%0%7%81%0%6%2%0%7%8-%0%6%96%0%6%%0%6%8-%0%6%%0%6%%0%6%2%0%7%8-%0%6%98%0%7%81%0%6%%0%6%%0%6%8 |
4 |
/ / হার্ট ভালো রাখতে আকুপ্রেশার |
" : 28, 2021, 12:38:29 " |
বিবিএসের জরিপ, করোনার চেয়ে ৩৬ গুণ বেশি মৃত্যু হয় হৃদ্রোগে |
আমাদের সবার মধ্যে একটা উপলব্ধি কাজ করে এমন যে করোনায় অনেক বেশি মানুষ মারা যাচ্ছে |
কিন্তু পারসেপশন সব সময় সঠিক হয় না |
করোনার চেয়েও বেশি মানুষ মারা গেছে হৃদ্রোগে |
আপনি কতটুকু সচেতন, আপনি কি হৃদ্রোগের ঝুঁকিতে আছেন? যদি ঝুঁকিতে আছেন বলে মনে হয়, তাহলে কী করবেন? সাধারণ হৃদ্রোগ বিশেষজ্ঞের কাছে যাবেন |
হার্ট ভালো রাখতে এসব পয়েন্টে আকুপ্রেশার করতে হবে |
হৃদ্রোগে বিকল্প চিকিৎসা আকুপ্রেশার এখন বেশ সাড়া ফেলেছে |
আপনি আপনার হাত চেপে জেনে নিতে পারবেন, আপনি হৃদ্রোগের কতটুকু ঝুঁকিতে আছেন, বিশেষ করে যদি কোনো উপসর্গ না-ও থাকে |
করোনারি হৃদ্রোগ কী |
করোনারি হৃদ্রোগ (সিএইচডি) করোনারি ধমনির মধ্যে বাধা সৃষ্টি করে বা পাতলা হয়ে যায়, সাধারণত যা অ্যাথেরোসক্লেরোসিসের দ্বারা সৃষ্ট |
ধমনির অভ্যন্তরীণ দেয়ালে কোলেস্টেরল ও চর্বি জমে যায়, তাকে অ্যাথেরোসক্লেরোসিস (ধমনির 'শক্ত হয়ে যাওয়া' বা 'ক্লগিং' নামেও পরিচিত) বলা হয়ে থাকে |
এই চর্বি ধমনিতে রক্ত চলাচলের গতি কমিয়ে দিয়ে হৃৎপিণ্ডে রক্তপ্রবাহে বাধা সৃষ্টি করে |
এ কারণে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ কমে যায় |
হৃৎপিণ্ডকে স্বাভাবিক রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে অক্সিজেন এবং বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস হৃৎপিণ্ডে পৌঁছাতে পারে না |
এ কারণে বুকে ব্যথা হতে পারে |
যদি হৃৎপিণ্ডের একটি পেশিতে রক্তপ্রবাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, অথবা শরীর থেকে যে পরিমাণ শক্তি হৃৎপিণ্ডে যাওয়ার কথা, সেগুলো না গেলে হার্ট অ্যাটাক হতে পারে |
সাধারণভাবে হার্ট-সংক্রান্ত যেকোনো অসুখকেই হৃদ্রোগ বলা হয়ে থাকে |
যেটাকে এখন বর্তমান সভ্যতার রোগ বলা হয় |
এ রোগের কয়েকটি ধাপ আছে, তেমনি আলাদা নামও রয়েছে, যেমন করোনারি হৃদ্রোগ, কার্ডিও মায়োপ্যাথি, উচ্চ রক্তচাপজনিত হৃদ্রোগ, হার্ট ফেইলিউর, হৃৎপিণ্ডের ডান পাশ অচল হয়ে যাওয়া, শ্বাসপ্রশ্বাস ব্যাহত হওয়া, ভালভুলার ডিজিজ ইত্যাদি হার্টের অসুখের মধ্যে পড়ে |
মানুষের হৃৎপিণ্ডের মধ্যে করোনারি আর্টারি নামে দুটি ছোট ধমনি থাকে |
এই ধমনিই হৃৎপিণ্ডকে সচল রাখতে সাহায্য করে বা হৃৎপিণ্ডকে পুষ্টির জোগান দেয় |
কোনো কারণে এই করোনারি আর্টারি যদি ব্লক হয়ে যায়, তাহলে যে এলাকায় ওই আর্টারি বা ধমনি রক্তের পুষ্টি পৌঁছে দিতে পারে না, সেই জায়গার হৃদ্পেশি কাজ করে না |
তখনই হার্ট অ্যাটাক হয় |
এ সমস্যা যেকোনো সময় যে কারও হতে পারে |
কাজ করতে করতে, ঘুমের ঘোরে সকাল-রাতে যেকোনো সময় হতে পারে |
হঠাৎ ভারী কোনো কাজ করলে, বাইরে ঠান্ডা আবহাওয়ায় থাকলেও এ রোগ হতে পারে |
অনেক সময় এই সমস্যাগুলো নিঃশব্দে দানা বাঁধে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.