content
stringlengths
0
129k
এভাবে সকালে সুষম নাশতা খেলে তা ওজন কমতে সাহায্য করে
সকালে খেতে পারেন খিচুরি
আবার এটি শরীরের শক্তি বাড়াতেও সাহায্য করে
এ ছাড়া নিয়মিত সকালের নাশতা করলে ডায়াবেটিস, হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ ইত্যাদিও নিয়ন্ত্রণে থাকে
তবে অবশ্যই সেটি হতে হবে পুষ্টিকর
সূত্র: হেলথলাইন ডটকম
6
/ রস নয়, খেতে হবে আস্ত ফল
" : 21, 2021, 11:44:43 "
দেশে এখন ফলের মৌসুম
বাজারে মৌসুমি ফলের সমাহার
দেশীয় মৌসুমি ফল খেতে যেমন সুস্বাদু, তেমনি স্বাস্থ্যের জন্য খুব উপকারী
রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ভিটামিন, মিনারেলের চাহিদা পূরণে মৌসুমি ফল খেতে বলা হয়
নিয়মিত তাজা ফলমূল খেলে ভিটামিনের চাহিদা পূরণের পাশাপাশি দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকিও কমে
অবশ্য অনেকেই প্রচণ্ড গরমে ফলের রস খেতে পছন্দ করেন
কেউ কেউ আম বা অন্য ফলে আঁশ থাকে বলে তা রস করে খেতে পছন্দ করেন
কিন্তু ফল রস করে খাওয়ার চেয়ে আস্ত ফল খাওয়া স্বাস্থ্যের জন্য বেশি উপকারী
ফল খাওয়ার উপকারিতা
● ফলে বিদ্যামান আঁশ রক্তের কোলেস্টেরল, টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে
● উচ্চ রক্তচাপ, স্ট্রোক, হৃদ্‌রোগের ঝুঁকি কমায়
● ফলের আঁশ ধীরে ধীরে হজম হওয়ায় দীর্ঘ সময় পেটে থাকে
ফলে ক্ষুধা কম লাগে, ওজন নিয়ন্ত্রণে থাকে
● কোষ্ঠকাঠিন্য কমায়
● রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়
ফল রস করে খেলে যা হয়
● ফলের রস বানানোর সময় ফল থেকে উপকারী আঁশ সরিয়ে ফেলা হয়
এই পদ্ধতিতে প্রায় ৯০ শতাংশ অদ্রবণীয় আঁশ ফেলে দেওয়া হয়, কেবল কিছু দ্রবণীয় আঁশ রসে থেকে যায়
যার কারণে ফল খেলে যে উপকার পাওয়া যায়, রসে তা পাওয়া যায় না
এ ছাড়া ফলের আঁশ আমাদের অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার মাধ্যমে হজম হয়ে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি করে, যা খারাপ ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয় এবং খনিজ লবণ শোষণে সাহায্য করে
ফলের রস খেলে শরীরে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি হয় না
● ফলের রস বানানোর সময় শুধু আঁশই নষ্ট হয় না, আঁশের সঙ্গে যুক্ত অ্যান্টি-অক্সিডেন্টসহ সব পুষ্টি উপাদানও নষ্ট হয়
এ কারণে পুষ্টিমান কমে যায়
অ্যান্টি-অক্সিডেন্ট না থাকায় ফলের রস রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে না
● রস করার সময় ফলের আঁশের সঙ্গে যুক্ত পলিফেনল নামের ফাইটোনিউট্রিয়েন্ট নষ্ট হয়ে যায়
পলিফেনল মানবদেহে মস্তিষ্কের কোষের জন্য খুব জরুরি
এ ছাড়া পলিফেনলস রক্তনালিকে নমনীয় করে
এতে রক্তপ্রবাহ স্বাভাবিক ও রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে
● ফলের রস করার সময় এতে পানি যোগ করা হয় এবং স্বাদ বাড়াতে মাঝেমধ্যে চিনিও দেওয়া হয়
চিনি যোগ করার কারণে ক্যালরি অতিরিক্ত বেড়ে যায়
ফলে ওজন ও ব্লাড সুগার খুব দ্রুত বাড়ে
ফলের রস খেতে চাইলে পাল্পসহ স্মুদি করে খাওয়াই ভালো
তবে এতে চিনি দেওয়া যাবে না
: ://..///%0%6%0%0%6%8-%0%6%8%0%7%9-%0%6%96%0%7%87%0%6%4%0%7%87-%0%6%9%0%6%%0%7%87-%0%6%86%0%6%8%0%7%8%0%6%4-%0%6%%0%6%2
7
/ / হারানো স্বাদ ফিরে পাওয়ার পাঁচ উপায়
" : 10, 2021, 11:02:21 "
লুৎফর রহমান রিটনের ছড়ার সেই আবদুল হাইয়ের কথা কে না জানে! তিনি সারাদিন খাই খাই করেন
লাউ খান, শিম খান, মুরগির ডিম খান
খেতে খেতে খাবি খান, কত হাবিজাবি খান
আবার 'হাই ভাই'য়ের উল্টো চিত্র খুঁজে পাওয়াও কঠিন নয়
'খেতে ইচ্ছে করছে না' কথাটি শোনা যাচ্ছে হরহামেশাই
করোনা, আবহাওয়ার পরিবর্তন, ওষুধের প্রভাবে, বিষণ্নতা, জ্বর, অসুখ থেকে সেরে ওঠাসহ নানা কারণে আমাদের খেতে ইচ্ছে করে না
কোথায় যেন হারিয়ে যায় মুখের স্বাদ
খিদে পায় না
মাছ, মাংস, মন্ডামিঠাই - সবকিছুকেই মনে হয় ঘাসের মতো স্বাদহীন
এমন সময় কী করবেন? হেলথলাইন ডটকম দিয়েছে সেই উত্তর
সেখান থেকেই জেনে নিন পাঁচটি উপায়
ট্রাই করুন নতুন কিছু
* খাবারকে ছোট ছোট বেশ কয়েকভাগে ভাগ করে নিন
অল্প অল্প করে খান
কিছুক্ষণ পর পর খান
যে খাবারের গন্ধ ভালো, দেখতেও ভালো - এমন কিছু নিন
রঙিন টাটকা ফল খান
ফল খেতে ইচ্ছে না করলে ফলের জুস বানিয়ে অল্প অল্প করে খান
যে খাবার আগে কখনো খাননি এমন কিছু চেখে দেখতে পারেন
খেতে পারেন সালাদ
* ঠান্ডা বা হালকা গরম পানি দিয়ে ভালোভাবে গোসল করুন
দেখবেন ক্লান্তি আর অবসাদ কিছুটা হলেও দুর গেছে
নিজের প্রিয় খাবার নিয়ে বসে পড়ুন
দুশ্চিন্তা, বিষণ্নতাকে চেপে বসতে দেবেন না
গা ঝাড়া দিয়ে ঝেড়ে ফেলতে হবে
স্বাভাবিক দৈনন্দিন কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে
* তেলে ভাজা খাবার বাদ দিন
কম মশলাযুক্ত, সহজপাচ্য খাবার খান
সেদ্ধ ভাত, আলু ভর্তা, সালাদ, পাস্তা সালাদ, হালকা গরম স্যুপ খেতে পারেন
স্মুদি, মিল্কশেক বা সতেজ অনুভূতি দেয় এমন পানীয় খেতে পারেন
দুধ খেতে ইচ্ছা না করলে দুধের তৈরি জিনিস এই যেমন দই, পনীর বা আইসক্রিম খান
এগুলো প্রেটিনে ভরপুর হওয়ায় শরীর দুর্বল হয়ে পড়বে না
অতিরিক্ত চিনি সমৃদ্ধ খাবার এড়িয়ে চলা উচিত
বাদ দিন ভাজাপোড়া, চিনি
* মুখের স্বাদ ফিরিয়ে আনতে পুদিনার জুড়ি মেলা ভার
১০ থেকে ১৫ টি পুদিনা পাতা গরম পানিতে ভেজান
তারপর সেই পানি দিনে দু'‌বার খান
সুন্দর ঘ্রাণ আছে এমন মশলা যেমন আদা, রসুন, গোলমরিচ বা ভিনিগার, লেবুর রস, টমেটো, জোয়ান - এগুলো যোগ করতে পারেন আপনার খাবারে
আদায় রয়েছে অ্যান্টিভাইরাল আর অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ
আদার গন্ধে নাকের কোষগুলি খুলে যায়, ফলে ঘ্রাণশক্তি ফেরত আসে
এমনকি জিভে স্বাদও চলে আসে
প্রচুর পানি পান করুন
* প্রচুর পানি পান করতে হবে
পানি ভালো না লাগলে লেমন টি, লেবু পানি, ডাবের পানি খাওয়া যেতে পারে
এছাড়া, বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন
: ://..///%0%6%9%0%6%%0%6%0%0%6%%0%6%8%0%7%8-%0%6%8%0%7%8%0%6%%0%6%%0%6%6-%0%6%%0%6%%0%6%0%0%7%87-%0%6%%0%6%%0%6%93%0%7%9%0%6%%0%6%0-%0%6%%0%6%%0%6%81%0%6%9-%0%6%89%0%6%%0%6%%0%7%9
8
/ / আপনার হৃদ্‌রোগের ঝুঁকি কতটা
" : 10, 2021, 10:56:56 "
হৃদ্‌রোগকে বলা হয় নীরব ঘাতক
বিশ্বজুড়ে অকালমৃত্যুর অন্যতম কারণ এটি
অজান্তেই দীর্ঘদিন ধরে শরীরে এই রোগের প্রক্রিয়া চলতে থাকে
বয়স বাড়ার সঙ্গে বাড়তে থাকে হৃদ্‌রোগের ঝুঁকি
এ ছাড়া উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, রক্তে উচ্চমাত্রার খারাপ কোলেস্টেরল, শরীরের উচ্চতা অনুযায়ী বাড়তি ওজন এবং ব্যায়াম বা কায়িক শ্রমের ঘাটতির কারণে হৃদ্‌রোগ হতে পারে