content
stringlengths
0
129k
যখন পেট ফেঁপে থাকবে, গ্যাসের সমস্যা বেড়ে যাবে, সামান্য কারণে ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য হবে, কোনো খাবারই সহজে হজম হতে চাইবে না, তখন খাদ্যতালিকায় প্রিবায়োটিক-সমৃদ্ধ খাবার রাখুন
এমন কিছু খাবার হলো:
ইসবগুলের ভুসি: এটি খুব শক্তিশালী প্রিবায়োটিক
এর উচ্চমাত্রার আঁশ অন্ত্রে দ্রুত উপকারী ব্যাকটেরিয়ার কলোনি তৈরি করে হজম প্রক্রিয়াকে সহজ করে এবং অন্ত্রের যেকোনো সংক্রমণের হার কমায়
পেঁয়াজ ও রসুন: রসুনের প্রিবায়োটিক অন্ত্রের উপকারী বিফিডোব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সাহায্য করে, যা ব্যাকটেরিয়াজনিত অনেক পেটের রোগ প্রতিরোধে সাহায্য করে
তবে এ ক্ষেত্রে ভাত-শাকের সঙ্গে কাঁচা রসুনের কোয়া খেলে ভালো ফল পাওয়া যায়
পেঁয়াজও প্রিবায়োটিক
বার্লি: এটি একধরনের শস্য, যার প্রতি ১০০ গ্রামে ২০ গ্রামের মতো বিটা-গ্লুকন থাকে
এ ছাড়া বিটা-গ্লুকন রোগ প্রতিরোধক্ষমতাও বাড়ায়
ওটস: উচ্চ আঁশসমৃদ্ধ হওয়ায় এর প্রিবায়োটিক কার্যকারিতা রয়েছে
এতে বিটা-গ্লুকনের পরিমাণ অনেক বেশি থাকে; যা অন্ত্রের স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখে এবং কোলন ক্যানসার রোধে ভূমিকা রাখে
কাঁচা কলা: এতে বেশি পরিমাণে রেজিস্ট্যান্ট স্টার্চ থাকে, যা প্রিবায়োটিক হিসেবে কাজ করে
আপেল: আপেলে বিদ্যমান পেকটিনের রয়েছে প্রিবায়োটিক কার্যকারিতা
এ ছাড়া এটি পেট ফাঁপা, গ্যাসের সমস্যা কমিয়ে অন্ত্রের কার্যক্রমকে নিয়মিত রাখতে সাহায্য করে
তবে যাঁরা নিয়মিত খান, তাঁরা ছয় মাস পরপর একবার বিরতি দিলে ভালো
মধু: এতে থাকে ওলিগো-স্যাকারাইড, যা প্রিবায়োটিক হিসেবে অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া ল্যাকটোবেসিলি ও বিফিডোব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে
কোকো পাউডার: এটি স্বাদযুক্ত একটি প্রিবায়োটিক খাদ্য, যা চকলেট, ওটস, স্মুদি, কেক তৈরিতে বিভিন্ন উপায়ে ব্যবহার করা যায়
তিসি: এর ফেনলিক কম্পাউন্ডের প্রিবায়োটিক কার্যকারিতা রয়েছে, যা অন্ত্রের সংকোচন-প্রসারণে উল্লেখযোগ্য ভূমিকা রেখে হজমকে সহজ করে
লাল রঙের খাবার: লাল আটা, চাল, ময়দা প্রিবায়োটিক আঁশের খুব ভালো উৎস
এ ধরনের আঁশে বিশেষ একটি উপাদান অ্যারাবিনক্সিলান ওলিগোস্যাকারাইড থাকে, যা অন্ত্রের বিফিডো ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়িয়ে অন্ত্রকে সুস্থ রাখে
যাঁরা সব সময় হজমজনিত বা পেটের সমস্যায় ভুগছেন, তাঁরা উপরিউক্ত খাবারগুলো দৈনিক খাদ্যতালিকায় রাখার চেষ্টা করুন
: ://..///%0%6%%0%7%87%0%6%9-%0%6%%0%6%%0%6%2%0%7%8-%0%6%0%0%6%%0%6%96%0%7%87-%0%6%%0%7%87%0%6%8%0%6%-%0%6%96%0%6%%0%6%%0%6%%0%6%0
14
/ / গরমে বাড়ছে টাইফয়েড
" : 22, 2021, 09:56:30 "
গরম পড়ার সঙ্গে সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে টাইফয়েড জ্বরের প্রকোপ
এতে বাড়ছে রোগীর সংখ্যা
অনিরাপদ পানি ও অস্বাস্থ্যকর খাবার টাইফয়েডের জীবাণু ছড়ায়
একটু সচেতন হলেই এ সংক্রমণ এড়ানো সম্ভব
সালমোনেলা টাইফি নামের একধরনের ব্যাকটেরিয়া টাইফয়েডের জন্য দায়ী
এটি আক্রান্তের মলের মাধ্যমে পরিবেশে ছড়ায় এবং অস্বাস্থ্যকর-অপরিষ্কার খাবার বা হাতের মাধ্যমে অন্যকেও আক্রান্ত করে
সাধারণত রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর উপায়ে প্রস্তুত খাবারের মাধ্যমেই মানুষ আক্রান্ত হয়
জীবাণু আক্রান্ত দেহে পরিপাকতন্ত্রের মাধ্যমে প্রবেশ করে রক্তে ছড়িয়ে পড়ে
তারপর নানা অঙ্গে আক্রমণ করে
রক্তে ছড়ানোর পর তীব্র জ্বর আসে
টাইফয়েড হলে উচ্চমাত্রার জ্বর, মাথাব্যথা, প্রচণ্ড দুর্বলতা, ডায়রিয়া, কখনো কোষ্ঠকাঠিন্য, ত্বকে র‌্যাশ ইত্যাদি উপসর্গ দেখা দেয়
চিকিৎসা শুরু হতে দেরি হলে পরবর্তী সময়ে নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে
যেমন হৃদ্‌যন্ত্রে ও মস্তিষ্কে সংক্রমণ ছড়িয়ে পড়া বা অন্ত্র ছিদ্র
তীব্রতা ও মাত্রার দিক দিয়ে যেকোনো সাধারণ ভাইরাস জ্বরের সঙ্গে এ জ্বরের পার্থক্য আছে
ভাইরাস জ্বর সাধারণত পাঁচ-সাত দিনের মধ্যে সেরে যায়
আর ফ্লু হলে সর্দি-কাশি, নাক বন্ধ ইত্যাদি হয়
টাইফয়েড জ্বর কিছুতেই সারতে চায় না
বরং জ্বরের ঘোরে অনেকে ভুল বকেন
টাইফয়েডেও সামান্য কাশি থাকতে পারে, তবে এটি শুষ্ক ধরনের কাশি
গ্রীষ্ম ও বর্ষা আসার সঙ্গে সঙ্গে আমাদের দেশে টাইফয়েড ও ডেঙ্গুজ্বরের প্রকোপ বাড়ে
করোনা তো আছেই
এ সময় জ্বর হলে একটু বেশি সতর্ক হতে হবে
সবচেয়ে বড় কথা হলো নির্বিচারে অ্যান্টিবায়োটিক সেবনের কারণে আমাদের দেশে টাইফয়েড অ্যান্টিবায়োটিকরোধী হয়ে পড়ছে আর অনেক ধরনের অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে কার্যকারিতা হারাচ্ছে
তাই রোগ শনাক্ত না হওয়া পর্যন্ত নিজে নিজে কোনো ওষুধ খাওয়া চলবে না
টাইফয়েড জ্বর সন্দেহ হলে প্রথম সপ্তাহে রক্ত কালচার করা সবচেয়ে ভালো পদ্ধতি
এতে রক্তে সালমোনেলা টাইফির উপস্থিতি নিশ্চিত করা ছাড়াও যথার্থ অ্যান্টিবায়োটিক বেছে নেওয়া সম্ভব হয়
মনে রাখবেন, অন্যান্য রোগের চেয়ে টাইফয়েডে অ্যান্টিবায়োটিক ব্যবহারের মাত্রা ও মেয়াদ ভিন্ন হয়ে থাকে
তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক শুরু করবেন না
অনেক সময় জ্বর সাত দিনের বেশি পার হয়ে গেলে রক্ত কালচার ছাড়া অন্যান্য পরীক্ষার দরকার হয় রোগ শনাক্ত করতে
এ ছাড়া শুরুতেই রক্তের কমপ্লিট ব্লাড কাউন্ট দেখেও কিছুটা আন্দাজ করা সম্ভব যে জ্বরটি টাইফয়েড না ডেঙ্গু
মহামারি অতিক্রান্ত না হওয়া পর্যন্ত জ্বর হলে এ সময় কোভিড টেস্ট করাও উচিত
এ সময় টাইফয়েড প্রতিরোধ করতে হলে সতর্ক থাকতে হবে
শৌচাগার ব্যবহারের পর, খাবার প্রস্তুত বা পরিবেশনের আগে এবং খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে
অপরিষ্কার জায়গার খাবার খাবেন না
বিশুদ্ধ ও ফোটানো পানি পান করতে হবে
কাঁচা শাকসবজি, ফলমূল ভালো করে ধুয়ে খেতে হবে
বাইরের খোলা শরবত, পানি, জুস ইত্যাদি কিছুতেই খাবেন না
: ://..///%0%6%97%0%6%0%0%6%%0%7%87-%0%6%%0%6%%0%7%9%0%6%9%0%7%87-%0%6%9%0%6%%0%6%87%0%6%%0%7%9%0%7%87%0%6%1
15
/ / রক্তচাপ মাপার সঠিক উপায়
" : 22, 2021, 09:53:11 "
উচ্চ রক্তচাপকে বলা হয় নীরব ঘাতক
কারণ, এ সমস্যার প্রাথমিক পর্যায়ে কোনো উপসর্গ থাকে না
রোগী দীর্ঘদিন অজান্তে বয়ে বেড়ান সমস্যাটি
তবে এটি নীরবে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন হৃদ্‌যন্ত্র, কিডনি, মস্তিষ্ক, রক্তনালি ও চোখের ক্ষতি করতে থাকে
তাই সবারই উচিত নিয়মিত রক্তচাপ সঠিকভাবে পরিমাপ করা
এতে জটিলতা সৃষ্টির আগেই উচ্চ রক্তচাপ শনাক্ত সম্ভব
উচ্চ রক্তচাপ কী
একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ ১২০/৮০ মিলিমিটার পারদের নিচে থাকে
কারও রক্তচাপ ১৪০/৯০ মিলিমিটার পারদ বা তার বেশি হলে তাকে উচ্চ রক্তচাপ বলে বিবেচনা করা যায়
যাঁদের রক্তচাপ এই দুই মাত্রার মাঝামাঝি থাকে, তাকে বলে প্রাক্-উচ্চ রক্তচাপ
রক্তচাপ পরিমাপের সঠিক উপায়
রক্তচাপ পরিমাপ করা হয় স্ফিগমোম্যানোমিটার দিয়ে
এটি খুব পরিচিত একটি যন্ত্র
হাসপাতালে, ক্লিনিকে বা চিকিৎসকের চেম্বারে এই যন্ত্র দিয়েই রক্তচাপ পরিমাপ করা হয়
অবশ্য বর্তমানে অটোমেটেড রক্তচাপ মাপার যন্ত্রও পাওয়া যায়
বাড়িতে এটি ব্যবহার করাও সহজ
■ রক্তচাপ মাপার আগে অন্তত আধা ঘণ্টা চা, কফি পান বা ধূমপান করা যাবে না
■ কমপক্ষে ৫ মিনিট বিশ্রাম নেওয়ার পর রক্তচাপ মাপতে হবে
■ বাসায় রক্তচাপ মাপার সময় পা দুটো মেঝেতে রেখে দুই হাত সামনের টেবিলে অথবা চেয়ারের হাতলে রাখুন
■ বাহুর কাপড় সরিয়ে রক্তচাপ মাপার যন্ত্রটির কাফ কনুইয়ের ভাঁজের কমপক্ষে এক ইঞ্চি ওপরে বাঁধুন
ঢিলা করে বাঁধবেন না
স্টেথোস্কোপের ইয়ার পিস কানে লাগিয়ে ডায়াফ্রাম কনুইয়ের ভাঁজ থেকে একটু ওপরে স্থাপন করুন
■ হাতের কবজির সামান্য ওপরে (সাধারণত যেখানে নাড়ির গতি পরীক্ষা করা হয়) ধমনির কম্পন আঙুলে অনুভব করে কাফটি পাম্প করতে হবে
মিটারের যে দাগে ধমনির কম্পন আর অনুভূত হবে না, সেখান থেকে আরও ৩০ মিলিমিটার ওপরের দাগ পর্যন্ত মিটারের কাঁটা তুলতে হবে
তারপর ধীরে ধীরে এমনভাবে কাফের চাপ কমাতে হবে, যেন মিটারের কাঁটা প্রতি সেকেন্ডে ২ থেকে ৩ মিলিমিটারের বেশি না নামে
■ স্টেথোস্কোপে মনোযোগ দিয়ে শব্দ শুনতে হবে
যে দাগে প্রথম শব্দ শোনা যাবে, সে দাগই হলো সিস্টোলিক রক্তচাপের মাত্রা
আর যেখানে শব্দ আর শোনা যাবে না, সেটি হলো ডায়াস্টলিক রক্তচাপের মাত্রা
রক্তচাপ কি বাড়ে-কমে
দিনের বিভিন্ন সময়, বিভিন্ন কাজকর্ম, খাওয়া-ঘুম-বিশ্রাম বা পরিশ্রম-উত্তেজনার সঙ্গে রক্তচাপ পরিবর্তিত হতে পারে
দৈনন্দিন এই ওঠানামার পরিমাণ সিস্টোলিক ১০-১৫ মিলিমিটার এবং ডায়াস্টোলিক ৫-১০ মিলিমিটার পারদের বেশি হওয়ার কথা নয়
কিছু পরামর্শ
রক্তচাপের মাত্রা কখনো একটু বেশি পেলে অস্থির বা উদ্বিগ্ন হবেন না
দুই মিনিট বিশ্রাম নিয়ে আবার মেপে দেখুন