content stringlengths 0 129k |
|---|
শরীরের রোগ প্রতিরোধক্ষমতা ভালো হলে অথবা সংক্রমণের মাত্রা কম হলে দাঁতের গোড়ায় বড় ধরনের উপসর্গ ছাড়াই গ্র্যানুলোমা থেকে সিস্ট, টিউমার হয়ে হাড়ের ক্ষয় শুরু হতে পারে |
রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হলে পুঁজ জমে সেলুলাইটিস বা মুখ ফোলাসহ লাডউইগ এনজাইনারের মতো মারাত্মক জটিলতার সৃষ্টি হতে পারে |
তখন দাঁতের সংরক্ষণ জটিল এবং অনেকটা ব্যয়বহুল হয়ে ওঠে |
ক্ষেত্রবিশেষে অস্ত্রোপচারের প্রয়োজন হয় |
অনেক ক্ষেত্রে দাঁতই ফেলে দিতে হয় |
এদিকে দাঁতের ভাঙা অংশ অনেক সময় ধারালো হয়ে মুখের নরম অংশে ক্ষত সৃষ্টি করে |
সময়মতো চিকিৎসা না পেলে সেখান থেকে ক্যানসারও হতে পারে |
কাজেই মুখের যত্নে অবহেলা করা চলবে না |
ডা. মো. আসাফুজ্জোহা, রাজ ডেন্টাল সেন্টার, কলাবাগান, ঢাকা |
: ://..///%0%6%6%0%6%%0%6%81%0%6%4%0%7%87%0%6%0-%0%6%97%0%6%0%0%7%8%0%6%4%0%6%95%0%7%87-%0%6%85%0%6%%0%6%9%0%7%87%0%6%2%0%6%-%0%6%8%0%7%9 |
11 |
/ / রাতের খাওয়া |
" : 07, 2021, 01:08:48 " |
ওজন কমছে না? ডায়েট করছেন, শরীরচর্চা করছেন, তাও ওজন কমার কোনো লক্ষণ নেই! কখন খাচ্ছেন, সেটা খেয়াল রাখছেন কি? ওজন কমানোর সময় কী খাচ্ছেন, সেটা খেয়াল রাখা যতটা জরুরি, ততটাই কখন খাচ্ছেন, সেটা নজর রাখাও |
এমনিতে দিনের কোন সময় খাচ্ছেন, তার সঙ্গে ওজন কমা-বাড়ার কোনো সরাসরি যোগযোগ নেই |
তবে রাতের খাওয়াটা সাধারণত তাড়াতাড়ি সেরে ফেলার উপদেশ দেন পুষ্টিবিদেরা |
কেন জেনে নিন |
রাতে শুতে যাওয়ার অন্তত ঘণ্টা দুই আগে ডিনার সেরে ফেলা আদর্শ |
ভরপেট খেয়েই শুয়ে পড়লে হজমের সমস্যা হতে পারে |
তার চেয়ে খাওয়া শেষ করে একটু হাঁটাচলা করুন, বাড়ির অন্য কাজ করুন |
তা হলে হজমেও সুবিধা হবে, আবার ঘুমও তাড়াতাড়ি আসবে |
বদহজম |
রাতে খুব বেশি খেলে অনেক খাবারই হজম করতে সমস্যা হয় |
কোন খাবারে কার সমস্যা হবে, সেটা সবার জন্য একই ভাবে নির্ধারিত করা যায় না |
তাই আপনাকেই বুঝতে হবে কোন খাবারে সমস্যা হচ্ছে |
খাওয়ার পর একটু সময় দিন পেটকে তা হজম করতে |
বদহজম হয়ে পেট ফুলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে |
সে ক্ষেত্রে রাতের ঘুমও ঠিকমতো হবে না |
তাতে শরীর আরও ক্লান্ত হয়ে পড়বে |
দুপুর আর রাতের খাবারের মধ্যে বেশি ফারাক নয় |
যদি দুপুর আর রাতের খাবারের মধ্যে অনেকক্ষণ পেট খালি থাকে, তাহলে খিদে অনেক বেড়ে যেতে পারে |
সে ক্ষেত্রে খিদের মুখে অনেকটা বেশি খাবার খেয়ে ফেলার আশঙ্কা থাকে |
তা হলে আপনার ওজন কমানোর রাস্তা আরও কঠিন হয়ে উঠবে |
রাত বাড়লে ভুলভাল খাওয়া |
যত রাত হয়, তত সাধারণত অস্বাস্থ্যকর খাবারের দিকে মন যায় মানুষের |
বেশি পরিমাণে তেল-নুন দেওয়া প্রক্রিয়াজাত খাবার খাওয়ার প্রবণতা বাড়ে |
পিৎজা-বার্গার অর্ডার করার ইচ্ছাও দ্বিগুণ হয়ে যায় |
এমনকি মিষ্টি খাওয়ার ইচ্ছাও বেড়ে যায় অনেকটা |
তাই তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে তারপর পছন্দের নেট-সিরিজ দেখুন |
: ://..///%0%6%0%0%6%%0%6%4%0%7%87%0%6%0-%0%6%96%0%6%%0%6%93%0%7%9%0%6% |
12 |
/ / খালি পেটে খেলে ইমিউনিটি বাড়ে |
" : 06, 2021, 11:13:01 " |
সুস্থ থাকার জন্য শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিকল্প নেই |
করোনাকালে ইমিউনিটি বা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকে নজর দিতে বলছেন সবাই |
রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য খুব দামি বা হিসাব করে খাবারদাবার খাওয়ার কোনো দরকার নেই |
বরং আমাদের রান্নাঘরে সহজেই পাওয়া যায়, এমন অনেক কিছুই শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দিতে পারে |
আপনি যদি খালি পেটে আপনার প্রতিদিনের ডায়েটে ৩টি জিনিস গ্রহণ করেন, তাহলে আপনার রোগপ্রতিরোধ ক্ষমতা অনেকটা বাড়বে |
চলুন দেখে নেওয়া যাক |
রসুন |
খালি পেটে খেলে ইমিউনিটি বাড়ে |
স্বাস্থ্যরক্ষায় রসুন খাওয়ার চল বহুদিনের |
খ্রিষ্টপূর্ব ১৫০০ শতকে চীন ও ভারতে রক্ত পাতলা রাখার জন্য এর প্রচলন ছিল |
আধুনিক চিকিৎসাবিজ্ঞানের জনক হিপোক্রেটিসও একে ব্যবহার করেছিলেন সারভাইক্যাল ক্যানসারের চিকিৎসায় |
রান্নায় ব্যবহার ছাড়াও রসুনে অনেক রকমের ঔষধি গুণ আছে |
প্রাচীনকাল থেকেই বিভিন্ন রোগের চিকিৎসায় রসুনের ব্যবহার চলে এসেছে |
রসুনের মধ্যে পাওয়া যায় ক্যালসিয়াম' কপার' পটাশিয়াম' ফসফরাস' আয়রন ও ভিটামিন বি ওয়ান |
শুধু তা-ই নয়, রসুনের মধ্যে আমাদের শরীরে যা প্রয়োজন, মোটামুটি সবই পাওয়া যায় |
কাঁচা রসুন খেলে জ্বর এবং সাধারণ ঠান্ডা তাড়াতাড়ি সেরে যায় |
এর কারণ, রসুন খেলে ইমিউন সিস্টেমের কার্যক্ষমতা অনেকটা বেড়ে যায় |
কোভিডের জটিলতা বাড়াতে হৃদ্রোগ ও উচ্চ রক্তচাপের কোনো জুড়ি নেই |
কাজেই নিয়মিত রসুন খেলে হার্ট ও রক্তচাপ ঠিক থাকে |
কম থাকবে কোভিডের জটিলতাও |
অ্যান্টি-অক্সিডেন্টের মাত্রাও বেশি থাকে কাঁচা রসুনে |
পূর্ণবয়স্কদের ক্ষেত্রে ২-৩টি রসুনের কোয়া খেতে বলছেন পুষ্টিবিদেরা |
তাই আপনি খালি পেটে রসুনের এক বা দুই কোয়া গরম পানির সঙ্গে খেতে পারেন |
আমলকী |
খালি পেটে খেলে ইমিউনিটি বাড়ে |
ভেষজ গুণে অনন্য একটি ফল আমলকী |
বিভিন্ন অসুখ সারানো ছাড়াও আমলকী রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে দারুণ সাহায্য করে |
আমলকীর গুণাগুণের জন্য আয়ুর্বেদিক ওষুধেও এখন আমলকীর নির্যাস ব্যবহার করা হয় |
আমলকীতে রয়েছে প্রচুর ভিটামিন সি |
পুষ্টিবিজ্ঞানীদের মতে, আমলকীতে পেয়ারা ও কাগজিলেবুর চেয়ে তিন গুণ ও দশ গুণ বেশি ভিটামিন সি রয়েছে |
আমলকীতে কমলালেবুর চেয়ে ১৫ থেকে ২০ গুণ বেশি, আপেলের চেয়ে ১২০ গুণ বেশি, আমের চেয়ে ২৪ গুণ এবং কলার চেয়ে ৬০ গুণ বেশি ভিটামিন সি রয়েছে |
এটি গরম পানির সঙ্গে খেতে পারেন বা খালি পেটেও খেতে পারেন |
এর রসও পান করা যায় |
এটি অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ |
খালি পেটে খাওয়ার সময় অভ্যন্তরীণভাবে আমাদের স্বাস্থ্যের উন্নতি করে, যা আমাদের ত্বক এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে |
মধু |
খালি পেটে খেলে ইমিউনিটি বাড়ে |
স্বাস্থ্য সুরক্ষা এবং যাবতীয় রোগ নিরাময়ে মধুর গুণ অপরিসীম |
মধুতে যেসব উপকরণ রয়েছে, তার মধ্যে প্রধান উপকরণ সুগার |
সুগার বা চিনি আমরা অনেকই এড়িয়ে চলি |
কিন্তু মধুতে গ্লুকোজ ও ফ্রুকটোজ - এ দুটি সরাসরি মেটাবলাইজড হয়ে যায় এবং ফ্যাট হিসেবে জমা হয় না |
মস্কো বিশ্ববিদ্যালয়ে মধুর নমুনা পরীক্ষায় দেখা গেছে যে এতে অ্যালুমিনিয়াম, বোরন, ক্রোমিয়াম, কপার, লেড, টিন, জিঙ্ক ও জৈব অ্যাসিড (যেমন: ম্যালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, টারটারিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড), কতিপয় ভিটামিন, প্রোটিন, হরমোনস, এসিটাইল কোলিন, অ্যান্টিবায়োটিক, ফাইটোনসাইডস, সাইস্টোস্ট্যাটিক্স ও মিনারেল (১... |
ভিটামিন, যেমন ভিটামিন সি, ভিটামিন বি-১, বি-২, বি-৩, বি-৫, বি-৬, ভিটামিন-ই, ভিটামিন-কে, ভিটামিন-এ বা ক্যারোটিন বিদ্যমান |
মধুর রয়েছে অনেক ঔষধি গুণ |
যেমন এটি পচন নিবারক (অ্যান্টিসেপটিক), কোলেস্টেরলবিরোধী এবং ব্যাকটেরিয়াবিরোধী |
প্রতিদিন সকাল ও বিকেলে খালি পেটে চা-চামচের এক বা দুই চামচ করে মধু খেলে দারুণ উপকার পাওয়া যাবে |
: ://..///%0%6%96%0%6%%0%6%2%0%6%-%0%6%%0%7%87%0%6%9%0%7%87-%0%6%96%0%7%87%0%6%2%0%7%87-%0%6%87%0%6%%0%6%%0%6%89%0%6%8%0%6%%0%6%9%0%6%-%0%6%%0%6%%0%7%9%0%7%87 |
13 |
/ / পেট ভালো রাখে যেসব খাবার |
" : 06, 2021, 11:09:20 " |
প্রিবায়োটিক ও প্রোবায়োটিক এক জিনিস নয় |
প্রোবায়োটিক অন্ত্রের একটি উপকারী জীবন্ত ব্যাকটেরিয়া |
আর প্রিবায়োটিক হচ্ছে একধরনের অদ্রবণীয় খাদ্য আঁশ |
প্রিবায়োটিক কোলনের বা অন্ত্রের কোষগুলোতে বিশেষ ধরনের পুষ্টি সরবরাহ করে, যা একটি সুস্থ হজমব্যবস্থা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ |
এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড, যেমন বিউটাইরেট, অ্যাসিটেট ও প্রপায়োনেট |
এ ছাড়া বিভিন্ন মিনারেলের (ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, জিংক, আয়রন) শোষণে, শিশুদের অ্যালার্জি রোধে, অন্ত্রের কোষে যেকোনো সংক্রমণ কমাতে এবং অটিজমের কিছু লক্ষণ কমাতেও প্রিবায়োটিক সাহায্য করে |
রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতেও প্রিবায়োটিকের জুড়ি নেই |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.