content stringlengths 0 129k |
|---|
বিটিসি নিউজ ডেস্ক: বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন নন্দিত শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান |
স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয় |
আজ শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আজিমপুর কবরস্থানে শেষ নিদ্রায় শায়িত হলেন তিনি |
এর আগে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ড. আনিসুজ্জামানের মরদেহ আজিমপুর কবরস্থানে নিয়ে যাওয়া হয় |
সেখানে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় |
ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয় |
মৃত্যুর আগে ও পরে অধ্যাপক ড. আনিসুজ্জামানের শরীর থেকে সংগৃহীত নমুনায় করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায় |
ফলে তার দাফন প্রক্রিয়া সম্পন্ন করে আল মারকাজুল ইসলাম |
করোনায় মৃতদের যে প্রক্রিয়ায় দাফন করা হয় তা সবগুলো মেনেই সর্বজন শ্রদ্ধেয় এ শিক্ষককে শেষ বিদায় জানানো হয় |
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১৪ মে) রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ড. আনিসুজ্জামান |
মৃত্যুর আগে ও পরে তার শরীর থেকে সংগৃহীত নমুনায় করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায় |
সে কারণে স্বাস্থ্যবিধি মেনে তার জানাজা ও দাফন সম্পন্ন হয় |
মৃত্যুকাল স্ত্রী সিদ্দিকা জামান, ২ মেয়ে রুচিবা ও শুচিতা এবং ১মাত্র ছেলে আনন্দ জামানসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহীকে রেখে গেছেন |
বাংলা একাডেমির সভাপতি আনিসুজ্জামানের বয়স হয়েছিল ৮৩ বছর |
হৃদরোগ, কিডনি ও ফুসফুসে জটিলতা, পারকিনসন্স ডিজিজ এবং প্রোস্টেটের সমস্যার পাশাপাশি শেষ দিকে তার রক্তেও ইনফেকশন দেখা দিয়েছিল |
অসুস্থতা বাড়তে থাকায় গত ২৭ এপ্রিল তাকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল |
সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় ৯ মে তাকে নেয়া হয়েছিল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে |
ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ছিলেন দেশের বরেণ্য শিক্ষাবিদ, লেখক ও গবেষক, ভাষাসংগ্রামী, মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণকারী, সংবিধানের অনুবাদক, দেশের সব প্রগতিশীল আন্দোলনের অগ্রবর্তী মানুষ |
জাতির বিবেকসম এ মানুষটি ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বশিরহাটে জন্মগ্রহণ করেন |
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের ইমেরিটাস অধ্যাপক |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন আনিসুজ্জামান |
১৯৮৫ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন |
এই ভূখন্ডে ধর্মান্ধতা ও মৌলবাদবিরোধী নানা আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল |
শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত গণআদালতে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন |
অধ্যাপক আনিসুজ্জামান বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন |
এছাড়াও বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে ডঃ কুদরাত-এ-খুদাকে প্রধান করে গঠিত জাতীয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন তিনি |
বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে তার গবেষণা সবিশেষ উল্লেখযোগ্য |
আনিসুজ্জামান শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য একাধিক পুরস্কার লাভ করেছেন |
প্রবন্ধ গবেষণায় অবদানের জন্য ১৯৭০ সালে তিনি বাংলা একাডেমি প্রদত্ত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন |
শিক্ষায় অবদানের জন্য তাকে ১৯৮৫ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করা হয় |
শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য তাকে ভারত সরকার কর্তৃক প্রদত্ত তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পদক প্রদান করা হয় |
সাহিত্যে অবদানের জন্য ২০১৫ সালে তাকে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় |
এছাড়া তিনি ১৯৯৩ ও ২০১৭ সালে ২বার আনন্দবাজার পত্রিকা কর্তৃক প্রদত্ত আনন্দ পুরস্কার, ২০০৫ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট. ডিগ্রি এবং ২০১৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পদক লাভ করেন |
অধ্যাপক আনিসুজ্জামান ভারতের রাষ্ট্রীয় সম্মাননা 'পদ্মভূষণ' পেয়েছেন |
২০১৮ সালের ১৯ জুন বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয় |
আনিসুজ্জামানের উল্লেখযোগ্য রচনাবলীর মধ্যে 'স্মৃতিপটে সিরাজুদ্দীন হোসেন', 'শহীদ ধীরেন্দ্রনাথ স্মারকগ্রন্থ', 'নারীর কথা', 'মধুদা, ফতোয়া', 'ওগুস্তে ওসাঁর বাংলা-ফারসি শব্দসংগ্রহ' ও আইন-শব্দকোষ অন্যতম |
বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক, অলক্ত পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কারসহ নানা পুরস্কার ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডি-লিট ডিগ্রিতে ভূষিত হয়েছেন |
জাতীর নক্ষত্র অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা |
# |
আমরা সকলেই চাই কোমল, উজ্জ্বল ত্বক, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তা ধীরে ধীরে কমতে থাকে |
আজকাল বাজারে এর জন্য রয়েছে প্রচুর ব্যয়বহুল ফেস ক্রিম বা মেডিকেল ট্রিটমেন্ট |
এইসবের পরিবর্তে দৈনন্দিন কোন কোন খাবার থেকেই আমরা ত্বককে সুন্দর রাখতে পারি, তার কিছু বিবরণ দেওয়া হয়েছেঃ |
জেনে নিন ঘরে বসেই কি করে প্রাকৃতিক উপায়ে বয়সের বলিরেখা দূর ( ) করতে পারেনঃ |
আমরা সকলেই চাই কোমল, উজ্জ্বল ত্বক, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তা ধীরে ধীরে কমতে থাকে |
আজকাল বাজারে এর জন্য রয়েছে প্রচুর ব্যয়বহুল ফেস ক্রিম বা মেডিকেল ট্রিটমেন্ট |
এইসবের পরিবর্তে দৈনন্দিন কোন কোন খাবার থেকেই আমরা ত্বককে সুন্দর রাখতে পারি, তার কিছু বিবরণ দেওয়া হয়েছেঃ |
ওটসঃ |
এটা হচ্ছে , যার মানে , এক কথায় যা ব্লাড সুগার কে নিয়ন্ত্রিত করে ও পরিষ্কার রাখে |
খাবার, যেমন সাদা পাউরুটি, পাস্তা, ইত্যাদি ময়দা যুক্ত খাদ্য ব্রন ও বলিরেখা বাড়ায় |
এছাড়া ওটস ত্বককে ক্ষতি থেকে রক্ষা করে, ত্বককে কোমল করে তুলে ও উজ্জ্বলতা বাড়ায় |
গ্রীন টিঃ |
প্রচুর এ ভরপুর গ্রীন টি বলিরেখা কমায় এবং অন্যান্য বয়েসের ছাপ দূর করে |
কমলা/লেবুর রসঃ |
ভিটামিন তে ভরপুর ফল কমলা লেবু, পেয়ারা, লেবু ইত্যাদি ত্বককে নমনীয় করে তুলে, সান-ট্যান, দূষণের প্রভাব কমায় |
ক্যাপ্সিকাম/সবুজ শাক-সব্জিঃ |
এতে রয়েছে ভিটামিন ও বিটা ক্যারোটিন ( ) যা ত্বককের অকালেই বয়সের ছাপ ও ক্ষয় থেকে রক্ষা করে |
আপনার খাদ্য তালিকাই যত সবুজ তরিতরকারি থাকবে আপনার ত্বক তত উজ্জ্বল হয়ে উঠবে |
আপেল সিডার ভিনেগারঃ |
আপেল সিডার ভিনেগার প্রাকৃতিক ভাবে ব্রন ও আঁচিল দূর করার জন্য ব্যবহৃত হয় |
ত্বককে ভিতর থেকে পরিষ্কার করে তোলে |
আখরোটঃ |
আখরোট ফ্যাটি এসিড ও ভিটামিন প্রদান করে যা কোষ ঝিল্লি গঠন করে ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করে |
এছাড়াও ভিটামিন শরীরকে দ্রুত আরোগ্য করে তুলে |
টমেটোঃ |
খুব সহজেই উপলব্ধ এই টমেটো কে আমরা ত্বকের উপকারিতার জন্য কাজে লাগাতে পারি |
এতে আছে যা এর এক গুরুত্বপূর্ণ উপদান |
রান্না করা টমেটো কাঁচা টমেটো থেকে অনেক বেশী কার্যকর, কারণ এর এর পরিমান তাপে আরও বেড়ে যায় |
জাভেদ প্রায় আধা ঘন্টা যাবৎ প্রত্যেকটা রুম ঘুরে ঘুরে দেখছিল |
কারো রুমে ঢুকতে হলে পারমিশন নিয়ে ঢুকতে হয় |
এই নুন্যতম সেন্স টুকু তার নেই |
অন্বেষা বিছানায় আধশোয়া হয়ে পড়ছিলো সেখানেও সে উদ্ধতভাবে ঢুকে গেছে |
যারপরনাই অন্বেষা ভয় পেয়ে মায়ের আঁচল ধরে দাঁড়িয়ে আছে |
অনীলা ড্রয়িংরুমের এক কোণে বিষন্ন মুখে বসে আছে |
জাভেদের কীর্তিকলাপ মোটেও সুবিধের লাগছে না |
কি চায় সে? কেন এসেছে এত বছর পর! |
নুরী এসে দাঁড়ায় নিঃশব্দে, তবে হাতে ধরা ট্রের উপর কাপ পীরিচে ঠুকা লেগে শব্দ হয় |
অনীলা পেছনে তাকায় |
" চা এসে গেছে! খেয়ে বিদেয় হও |
যাই হয়ে যাক না কেন, অতিথিকে খালি মুখে বিদেয় দেওয়ার রেওয়াজ এই বাড়িতে নেই |
" অনীলা উঠে দাঁড়ায় |
এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে |
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার |
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক: ://../// |
" তা, নিয়ম টা কি নতুন! না আগে এমন ছিল বলে তো মনে হয় না |
সে যাক গে, পরের টাকায় ফুঁটানি করতে তো আর গায়ে বাজে না |
" জাভেদ চা হাতে নিতে নিতে বলল |
অনীলা নুরীকে ধমকিয়ে উঠলেন, |
" সঙ সেজে দাঁড়িয়ে আছিস কেন! কাজে যা |
" |
আজকাল কাজের মেয়েটার ও বাড় বেড়েছে |
প্রায়শই দেখা যায় আড়ি পাতছে |
মনে মনে বেশ বিরক্ত হয়ে উঠলেন |
" অন্বেষা ঘরে যাও |
" |
মেয়ে চলে যেতেই অনীলা জাভেদের দিকে চোখ তুলে তাকায় |
" কিসের ফুটানি? জাভেদ এইসব কি ধরনের কথাবার্তা |
" |
জাভেদ তাচ্ছিল্যের হাসি হেসে ড্রয়িংরুমের চারপাশে আরও একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, |
" নাহ্ ভালোই তো ঘর বাড়ি সাজিয়েছেন! বিদেশী ফার্নিচারে চারপাশ সয়লাব |
আর হবেই তো সুপারস্টার অঙ্কন চৌধুরীর বাড়ি বলে কথা |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.