content stringlengths 0 129k |
|---|
" |
" খবরদার জাভেদ, অঙ্কনের নাম ও তুমি নেবে না |
" অনীলা ঝাঁঝালো গলায় বলল |
ইমতিয়াজ কে সেই কখন টেক্সট করেছেন এখন পর্যন্ত আসার নাম গন্ধ ও নেই |
এই স্কাউন্ডেল টা ঠিক আর কতক্ষণ এখানে থাকবে কে জানে! যে ভাবেই হোক এই নিকৃষ্ট লোকের ছায়া অঙ্কনের উপর কিছুতেই পরতে দেবে না |
মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠে |
" কেন, পাঁপ হবে পাঁপ!" জাভেদ হো হো করে হেসে উঠল |
তারপর চোখ বড় বড় করে তাকিয়ে বলল, |
" আমার অনুমতি ব্যাতিত আমার ছেলের বিয়ে ঠিক করতে তোমাদের পাপবোধ হলো না |
আমাকে জানানোর প্রয়োজন বোধ ও করলে না |
" |
" অঙ্কন, আমাদের ছেলে |
ও তোমার ছেলে হলো কবে থেকে! খবরদার এই হাস্যকর দাবি নিয়ে আর কোনদিন ও আসবে না |
গেট লস্ট |
এক্ষুনি বেরিয়ে যাবে |
" |
" জোর করে সত্যিটা বদলে দেওয়া যায় না |
সত্যিটা সত্যিই থাকে |
আমি আমার ছেলের কাছে এসেছি তোমরা বললেই চলে যাব না |
কই সে?" |
" অঙ্কনের সাথে তোমার দেখা হবে না |
আর কি হাস্যকর ছেলের কাছে এসেছি! তা এই বাইশ বছরে কি ছেলের খুঁজ নিয়েছিলে? কেবল জন্ম দিলেই পিতা হওয়া যায় না |
" |
" তাই নাকি! বাইশ বছর নেই নি বলে যে এখনও নিব না এর কোন মানে নেই |
আমি যে কোন সময় আমার পিতৃত্বের দাবি করতে পারি, সেই রাইট আমার আছে |
" |
" না, তোমার মত খুনির কারো বাবা হওয়ার অধিকার নেই |
তানিয়া কে তিলে তিলে মেরেও তোমার শান্তি হয় নি! তানিয়া মৃত্যু সয্যায় অঙ্কনকে আমার হাতে তুলে দিয়েছিল আমার জীবন দিয়ে হলেও আমানত আমি রক্ষা করবই |
" |
অনীলার মাথাটা অসহ্য যন্ত্রণায় ফেটে যাচ্ছে |
দুই হাতে মাথা চেপে ধরে সোফায় বসে পরেন |
" আমি তানিয়াকে মেরেছি এই টপিক টা তো আদালতে প্রমাণ করতে পার নাই |
আর আমার আর জেসমিনের পরকীয়া সম্পর্ক ও প্রমাণ হয় নাই |
আর বউ মরার পর বিয়ে আমি করতেই পারি |
তাহলে এই অযৌক্তিক দাবীর জন্য কিন্তু আমি মানহানির কেস করতে পারি |
" |
" ও তাই না-কি? তোমার মান সম্মান আছে না কি?" |
জাভেদ অগ্নি চোখে তাকায় |
অনীলা শুষ্ক ঠোঁট ভেজাতে ভেজাতে বলল, |
" চোখ নামিয়ে কথা বল |
তোমার ভাই এ এস পি জীবন সমস্ত এভিডেন্স নষ্ট করে, স্টেটমেন্ট বদলে দিয়ে প্রশাসনকে ঘুষ খাইয়ে মামলায় জিতেছিলে |
সেসব কারো অজানা নয় |
আজ এত বছর পর সেসব প্রসঙ্গে আমি টানব না |
তাই বলে অঙ্কনের দিকে তুমি হাত বাড়াবে সেটা আমি মেনে নিব না |
" |
" হ্যাঁ অবশ্যই মেনে নিতে তো কষ্ট হবে |
কিন্তু ভাবি সাহেবা, কষ্ট হলে আর কি করার বলুন |
এই যে আমার ছেলের ঘাড় ভেঙে আপনারা লাক্সারিয়াস লাইফ লিড করছেন এটাও মেনে নিতে আমার কষ্ট হয় |
" |
" শাট আপ জাভেদ, অঙ্কনের টাকা পয়সায় আমরা হাত দেই না |
অযৌক্তিক কথা বলবা না |
আর অঙ্কনের টাকা পয়সা যদি আমার প্রয়োজনে ব্যাবহার করেও থাকি তাতে তোমার লাগে কেন?" |
" অঙ্কন আমার ছেলে |
আমার প্রতি ওর দায়িত্ব আছে |
সেই দায়িত্ব কর্তব্য ওকে পালন করতেই হবে |
" |
" হ্যাঁ অবশ্যই যেই অঙ্কনের টাকা হয়েছে অমনি বাবা হওয়ার শখ জেগেছে |
তোমার থেকে এর থেকে বেশি আর কি আশা করা যায় |
জাভেদ প্লিজ তুমি চলে যাও |
আমাকে একটু একা থাকতে দাও |
" |
ছেলেটা কাল রাত থেকে বাড়ি নেই |
কি অবস্থায় কিভাবে, কোথায় আছে, কে জানে! তার উপর মরার উপর খাড়ার ঘাঁ এই ইতর লোকটা! এই লোকটাকে দেখামাত্র অঙ্কনের কি অনুভূতি হবে সেটা ভেবেই অনীলা আরও দ্বিগুন দূর্বল হয়ে পড়লো |
অঙ্কন যতটা স্ট্রং নিজেকে দেখায় ভেতরে ভেতরে ততোটাই দূর্বল |
ভেতরে একটা চাপা কষ্ট ছোট থেকেই লালন করে এসেছে অনীলা তা বুঝতে পারে |
সেদিনের পর থেকে একবারের জন্যেও এই লোকের কথা অঙ্কন মুখে পর্যন্ত উচ্চারণ করেনি |
অনীলা অনেক ভেবেও কূল পায় না |
হঠাৎ অনীলার ধ্যানভঙ্গ হয় চেনা পায়ের শব্দ শুনে |
অঙ্কন দাঁড়িয়ে! কখন এসেছে, কতটা শুনেছে? দ্বিধাগ্রস্ত চোখে অনীলা ছেলের মুখপানে তাকায় |
" বাবা, আমার কত্ত বড় হইয়া গেছোস! কি খবর আব্বা! সব ভালো তো |
" |
জাভেদ উচ্ছ্বসিত গলায় বলল |
" কেন এসেছেন! মা উনাকে চলে যেতে বলো |
এক্ষুনি বলো |
" |
অনীলা ছেলের পিঠে হাত বুলায়, |
" বাবা একটু শান্ত হ |
" |
" ছিঃ ছিঃ বাপকে কেউ এইগুলা বলে |
আমি মনে কিছু নেই নাই |
তোমার মামা মামী নিশ্চয়ই এইগুলা শিখাইছে |
তোমার আর কি দোষ |
বাবা, আমি তোমার কাছে পিতৃত্বের দাবি নিয়া আসছি |
আসো বাপের বুকের আসো |
" |
অঙ্কন উত্তেজনায় নিজের মাথার চুল নিজেই ছিড়তে লাগল |
গায়ের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বলল, |
" আমি ইমতিয়াজ চৌধুরীর একমাত্র ছেলে এটাই আমার পরিচয় |
আর অতীতের সেই কালো অধ্যায় আমি বাল্যকালেই মুছে ফেলেছি |
আমার ফুলের মতো নিষ্পাপ মা, মারা যাওয়ার সাথে সাথে আপনার সাথে সব সম্পর্ক ও চুকে বুকে গেছে |
প্লিজ কোন খুনীর বুকে ঝাপিয়ে পরা এজন্মেও সম্ভব নয় |
যান বেরিয়ে যান |
" |
" আমি তোমার জন্মদাতা পিতা! আমি চেয়েছি বলেই তুমি পৃথিবীর আলো দেখতে পেয়েছিলে |
এই ঋন তুমি জীবনেই শোধ করতে পারবে না |
আবার বড় বড় কথা শিখেছো |
" |
অঙ্কন লম্বা লম্বা পা ফেলে নিজের ঘরের দিকে পা বাড়ায় |
জাভেদ হতভম্ব হয়ে তাকিয়ে থাকে |
তার ঠিক মিনিট পাঁচেক পর অঙ্কন হাতে ধরা একটি চেক নিয়ে জাভেদের মুখোমুখি দাঁড়ায় |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.