content
stringlengths
0
129k
আইন ও আদালত
সংবাদ বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক
শিক্ষাঙ্গন
সিলেট বিভাগ
সিলেট
সুনামগঞ্জ
মৌলভীবাজার
হবিগঞ্জ
সমগ্র বাংলা
খেলাধুলা
বিনোদন
আইন ও আদালত
চাকরির খবর
জীবন যাপন
ধর্ম
নির্বাচন
পর্যটন কেন্দ্র
সংবাদ বিজ্ঞপ্তি, সুনামগঞ্জ
জগন্নাথপুরে নানা কর্মসূচিতে শেখ রাসেল দিবস পালিত
জগন্নাথপুরে নানা কর্মসূচিতে শেখ রাসেল দিবস পালিত
: , 19 , 2021
৪০
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল'র ৫৭তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে
সোমবার (১৮ অক্টোবর) সকালে প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়
সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে শেখ রাসেল দিবস এর কেন্দ্রীয় মূল অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়
পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক লাল দাস
এর পূর্বে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা, মসজিদ মন্দিরে বিশেষ প্রার্থনা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণীসহ দিনভর বিভিন্ন কর্মসুচী পালিত হয়
শিরোনাম: নীলফামারী থানায় ৫ জঙ্গিকে মামলা সহ হস্তান্তর: তিনদিনের রিমান্ড মঞ্জুর ভারতীয় ট্রাকচালকদের বিক্ষোভ, আমদানি-রপ্তানি বন্ধ "তিস্তা পাড়ের উন্নয়নে ৮৫০০ কোটি টাকার প্রকল্প" লকডাউনের বিষয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় 'জাওয়াদ', হতে পারে বজ্রসহ বৃষ্টি
টপ নিউজ
আলোচিত
রংপুর বিভাগ
কুড়িগ্রাম
রংপুর
নীলফামারী
পঞ্চগড়
গাইবান্ধা
লালমনিরহাট
দিনাজপুর
ঠাকুরগাঁও
রাজশাহী বিভাগ
রাজশাহী
বগুড়া
সিরাজগঞ্জ
পাবনা
নওগাঁ
চাপাইনবাবগঞ্জ
জয়পুরহাট
নাটোর
বিনোদন
ক্যাম্পাস
উত্তরবাংলা স্পেশাল
স্পোর্টস
বিজ্ঞান ও প্রযুক্তি
আলোচিত
এবার জাঁকিয়ে ঠাণ্ডা পড়তে পারে
এবার জাঁকিয়ে ঠাণ্ডা পড়তে পারে
বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১, সকাল ০৮:৩৭
ডেস্ক: কার্তিক মাস শেষে অগ্রহায়ণ চলছে
ক'দিন বৃষ্টির পর এখন হিম হিম ভাব
তাই আমজনতার প্রশ্ন শীত কী এসে গেল! আর এখানেই ভুল ভাঙছেন আবহাওয়াবিদরা
তাদের বক্তব্য, শীত এখনও দূরে
এখন সাঁঝ-প্রভাতে যে ঠাণ্ডার আমেজ মিলছে সেটা শীতের পূর্বাভাস মাত্র
প্রবেশ করেছে উত্তুরে হাওয়া
দিনে আর রাতে তাপমাত্রার পার্থক্য এখনও দ্বিগুণের কাছাকাছি
লা নিনার প্রভাবে এবার জাঁকিয়ে ঠাণ্ডা পড়তে পারে বলে আবহাওয়াবিদদের শঙ্কা
এখন যে মেঘলা আকাশ, একটু খানি রোদ্দুর-তা বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে
যার গন্তব্য এখন ভারতের তামিলনাড়ুর দিকে
আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস জানান, গত কয়েকদিন দিনের বেলা আকাশে মেঘ থাকায় সূর্যের তাপ সেভাবে পড়েনি
তাই তাপমাত্রা কিছুটা কমে গিয়েছে
কিন্তু দিনের তাপমাত্রা এখনও বেশি আছে
তাপমাত্রা মূলত নেমে যাচ্ছে রাতের বেলায়
এ কারণে মনে হতে পারে যে শীত পড়ছে
বিশেষ করে রংপুর, সিলেট অঞ্চলে রাতের তাপমাত্রা অনেকটাই কমে যাচ্ছে
কিন্তু তার মানে এই না যে শীত পড়েছে
এর কারণ হিসেবে তিনি জানান, রাতে শীত শীত অনুভূত হলেও দিনের বেলায় তেমন শীত নেই
দিনে আর রাতে তাপমাত্রার পার্থক্য এখনও দ্বিগুণের কাছাকাছি
যখন দিনের আর রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসবে, তখনই আমরা বলতে পারবো যে শীত পড়েছে
আবহাওয়ার পর্যবেক্ষণ পূর্বাভাস প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শেষের দিকে দেশের উত্তরাঞ্চলে এবং ডিসেম্বর মাসের প্রথমদিকে ঢাকাসহ সারাদেশে শীত বাড়তে পারে
এখনও দেশের সর্বোচ্চ তাপমাত্রা শীতের মৌসুমের চেয়ে কয়েক ডিগ্রি বেশি থাকায় আপাতত শীত জেঁকে বসার কোনও সম্ভাবনা নেই
আগামী বছরের জানুয়ারিতে দেশে দুইটি তীব্র শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে
ডিসেম্বরের শেষের দিকে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) এবং মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, শীতকাল মূলত ডিসেম্বর মাসেই শুরু হবে
নভেম্বরের শেষে তাপমাত্রা কমার প্রবণতা হ্রাস পাবে
চলতি নভেম্বর মাসে দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে
দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পেলেও স্বাভাবিক থাকবে গড় তাপমাত্রা
এ মাসে বঙ্গোপসাগরে ১-২ টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে
তিনি আরও জানান, এ মাসের শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে
দেশের প্রধান নদ ও নদীতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে
তিনি বলেন, ডিসেম্বর মাসে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেলেও স্বাভাবিক বৃষ্টিপাত হবে
এ ছাড়া দুই থেকে তিনটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে
দেশের উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি অথবা ঘন কুয়াশা এবং অন্যস্থানে হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে
মন্তব্য করুন
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
নীলফামারী থানায় ৫ জঙ্গিকে মামলা সহ হস্তান্তর: তিনদিনের রিমান্ড মঞ্জুর
ভারতীয় ট্রাকচালকদের বিক্ষোভ, আমদানি-রপ্তানি বন্ধ