content stringlengths 0 129k |
|---|
: জেনে নিন কিভাবে শীতকালে মুরগির দেখভাল করবেন |
রায়না ঘোষ , 10 2021 10:20 |
( - ) |
শীতকালে তাপমাত্রা সর্বনিম্ন ৪-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় |
এ সময় খামারি ভাইদের নানা সমস্যায় পড়তে হয় |
এ কারণে শীতকালে মুরগি পালনে বিশেষ পরিচর্যার দরকার হয় |
মুরগির শীতকালীন ব্যবস্থাপনা মাথায় রেখে লাভজনক খামার ব্যবস্খাপনার জন্য খামারি ভাইদের নিচের বিষয়গুলোর ওপর বিশেষ নজর দিতে হবে |
বাসস্খান : |
শীতকালে বয়সভেদে মুরগির ঘরের ভেতরের পরিবেশ ঠিক করতে হবে |
যে বয়সের মুরগি পালন করা হবে সে বয়সের মুরগির জন্য ঘরে উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে |
ঘরের আশপাশের ঝোপ-জঙ্গল কেটে পরিষ্কার করতে হবে, যাতে দিনের আলো পরিপূর্ণভাবে ঘরের চালার ওপর পড়ে |
ঘরের দরজা-জানালার ফাঁক ব করে দিতে হবে যেন ঠাণ্ডা বাতাস ঘরে প্রবেশ করতে না পারে |
মুরগির ঘরে উপযোগী পরিবেশ তৈরিতে নিচের বিষয়গুলো নিশ্চিত করতে হবে |
লিটার: |
শীতকালে লিটার হিসেবে ধানের শুকনা তুস সবচেয়ে ভালো |
তুষ মুরগিকে গরম রাখে |
ব্রুডার হাউসে ৫-১০ সেন্টিমিটার পুরু করে লিটারসামগ্রী বিছাতে হবে |
মুরগি যদি ফ্লোরে পালন করা হয়, তাহলে বড় মুরগির জন্য লিটারের পুরুত্ব ৪ ইঞ্চির কম হবে না |
লিটারসামগ্রী হতে হবে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত |
কোনো কারণে পানি পড়ে লিটার ভিজে গেলে ভিজা লিটার ফেলে ওই স্খানে শুকনা লিটার বিছাতে হবে |
লিটার যেন খুব শুকনা ধুলাময় না হয় |
তাপমাত্রা : |
শীতকালে মুরগি পালনে সবচেয়ে বড় সমস্যা তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা |
মুরগির ঘরে স্বাভাবিক তাপমাত্রা দরকার ৬৫-৭৫ ডিগ্রি ফারেনহাইট |
তবে ব্রুডার হাউসে প্রাথমিক তাপমাত্রা দরকার পর্যায়ক্রমে ৩৫-২৩ ডিগ্রি সেলসিয়াস |
যখন পরিবেশের তাপমাত্রা খুব বেশি কমে যায়, তখন ব্রুডারে বাল্ব সংখ্যা বাড়িয়ে দিতে হবে |
ঘরের চালা টিনের হলে হার্ডবোর্ড বা এই জাতীয় পদার্থ দিয়ে সিলিং দিতে হবে |
ঘর উষa রাখতে টিনের বা ছাদের ওপর খড় বিছিয়ে দিতে হবে |
ঘরে বাতাস চলাচলের ব্যবস্খা থাকতে হবে |
ব্রুডিং পিরিয়ডে বাচ্চা যাতে সমভাবে তাপ পায় এ জন্য ৫০০ বাচ্চার জন্য ১০০ ওয়াটের তিনটি বাল্ব সংযুক্ত একটি ব্রুডার হার্ডবোর্ড বা প্লেনশিট দিয়ে তৈরি চিকগার্ডের মধ্যে স্খাপন করতে হবে |
আলো: |
মুরগির ঘরে আলো এমনভাবে দিতে হবে যেন তা ঘরে সমভাবে ছড়িয়ে পড়ে |
ব্রুডিং পিরিয়ডে প্রথম তিন দিন নিরবচ্ছিন্ন আলো দরকার |
আরও পড়ুন - : জেনে নিন মাছের খাবার সংরক্ষণের সঠিক উপায় |
খাদ্য: |
শীতকালে ঠাণ্ডা আবহাওয়ায় মুরগি খাবার বেশি খায় |
অতিরিক্ত খাবার খেয়ে শরীরে তাপ উৎপাদন করে |
অর্থাৎ শীতকালে শরীরে বেশি ক্যালরি দরকার হয় |
এ জন্য রেশনে শর্করা-চর্বি উৎপাদনের উৎস কিছুটা বাড়িয়ে দিতে হবে |
তবে রেশনের সব খাদ্য উপাদানের পরিমাণগুলো ঠিক রেখে কিছু পরিমাণ তেল মিশিয়ে ক্যালরির পরিমাণ বাড়ানো যায় |
ব্রুডিং অবস্খায় প্রথম তিন দিন লিটারের ওপর চট বা কাগজ বিছিয়ে তার ওপর খাদ্য ছিটিয়ে দিলে ভালো হয় |
বাচ্চা মুরগিকে অল্প অল্প বার বার খাবার দিতে হবে |
ফলে খাবার খাওয়ার প্রতি আগ্রহ সৃষ্টি হয় |
শীতকালে সব বয়সের মুরগির উৎপাদন ( গোশত, ডিম) কমে যায় |
তাই সরবরাহকৃত খাবারে পর্যাপ্ত পুষ্টি উপাদানের থাকা নিশ্চিত করতে হবে |
ভ্যাক্সিনেশন: |
সঠিক খামার ব্যবস্খাপনার জন্য একটি ভ্যাক্সিনেশন কর্মসূচি প্রণয়ন করতে হবে |
ব্রয়লারের জন্য রানীক্ষেত এবং গামবোরো এই দু'টি ভ্যাক্সিনই যথেষ্ট, তবে ব্রিডার খামারের জন্য সম্পূর্ণ ভ্যাক্সিনেশন কর্মসূচি অনুসরণ করতে হবে |
শীতকালে পরিবেশের তাপমাত্রা কমে যাওয়ার কারণ বিশেষ করে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও রানীক্ষেত রোগ সংক্রমণ বেড়ে যেতে পারে |
ধারণা করা হয় রানীক্ষেত রোগ প্রতিরোধ করার মাধ্যমে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ কমানো যায় |
এ জন্য সময়মতো রানীক্ষেত রোগের ভ্যাক্সিন নিয়মিত করতে হবে |
জীবাণুনাশক স্প্রে: |
শীতকালে পরিবেশের তাপমাত্রা কমে যাওয়ার কারণে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব দেখা দেয়, তাই বাণিজ্যিকভাবে গড়ে ওঠা খামারের আশপাশে ১০০ গজের মধ্যে প্রতিদিন জীবাণুনাশক স্প্রে করতে হবে |
মুক্ত পরিবেশে ছেড়ে পালন করা মুরগি যাতে খামারের সংস্পর্শে না আসে এটা খেয়াল রাখতে হবে |
এবং ওই সব মুরগি নিয়মিত টিকা প্রদানের ব্যবস্খা নিশ্চিত করতে হবে |
কারণ ওই সব মুরগি থেকেই এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের আশঙ্কা বেশি থাকে |
আরও পড়ুন - : জেনে নিন আধুনিকভাবে টার্কি পালন পদ্ধতি |
কৃষি-সাংবাদিকতায় আপনার |
প্রিয় পৃষ্ঠপোষক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ |
আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতাকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা |
মানসম্পন্ন কৃষি সাংবাদিকতা সরবরাহ করা এবং গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং লোকদের কাছে পৌঁছানোর জন্য আমাদের আপনার সমর্থন দরকার |
প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান |
এখনই অবদান রাখুন |
পশুপালন |
? |
! রায়না ঘোষ . ? . |
# |
প্রধানমন্ত্রী কিষান যোজনা |
লাভজনক চাষাবাদ |
মাছ চাষ সম্পর্কে তথ্য |
পিএম কিষান ট্রাক্টর যোজনা |
ধান চাষ |
: জেনে নিন বাঁধাকপি চাষ করে কিভাবে লাভবান হয়ে উঠবেন |
: জেনে নিন সহজে শীতকালীন ফুল চাষ পদ্ধতি |
: মনোফিলামেন্ট শেডনেট ব্যাবহারে চাষের বিপুল উন্নতির সুযোগ |
: সপ্তাহান্তে ফের বৃষ্টি, জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস |
- : ২০৩০-এর মধ্যে ই-ভেহিকেলে ভরে যাবে কলকাতায় |
আমরা এখন হোয়াটসঅ্যাপেও উপলব্ধ! আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিন এবং আপনার প্রয়োজনীয় সর্বাধিক গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে জানুন |
আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন |
আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব |
গম উৎপাদন ৩.৩৬% বৃদ্ধি পেয়েছে : কৃষি মন্ত্রণালয় |
ধান চাষের বৈজ্ঞানিক পদ্ধতি জানতে ক্লিক করুন |
জেনে নিন কাউন চাষের সঠিক পদ্ধতি |
- : ২০৩০-এর মধ্যে ই-ভেহিকেলে ভরে যাবে কলকাতায় |
: সপ্তাহান্তে ফের বৃষ্টি, জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস |
हिंदी मराठी ਪੰਜਾਬੀ தமிழ் മലയാളം বাংলা ಕನ್ನಡ ଓଡିଆ অসমীয়া తెలుగు |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.