content
stringlengths
0
129k
ছাদে দাড়ালে কোনো গাছ দেখা যায় না
একটুও সবুজ নেই
আর কিছুদিন পর গাছ দেখা যাবে শুধু রমনা পার্কে
ছোটবেলার কাহিনীগুলো এখন হুটহাট কিছু কিছু মনে পড়ে
আমাদের এলাকায় প্রচুর গাছ ছিলো
প্রতিটা বাড়িতে কোনো না কোনো ফলের গাছ ছিলোই
আমি নিজে সে সব ফল খেয়েছি
এমনও হয়েছে স্কুলে যাবো
মা টিফিন দেয়নি
কোনো বাড়ির দেয়ালের উপর উঠে গাছ থেকে দুইটা আনার পেড়ে নিয়ে স্কুলের বন্ধুদের নিয়ে খেয়েছি
আম গাছ ছিলো অনেক
হালকা বাতাসে আম পড়ে যেত
কুড়িয়ে নিয়ে খেতাম
কি মিষ্টি ছিলো সেই আম! আমাদের পাশের বাসায় ছিলো কামরাঙ্গা গাছ
এত মিষ্টি কামরাঙ্গা আমি আর দেখি নি
একসাথে ৫/৭ টা খেয়ে ফেলতাম
জাম গাছও ছিলো
মোটা মোটা জাম
আর কি মিষ্টি! জাম্বুরা গাছ ছিলো
এখন আমাদের এলাকা গাছ শূন্য
এজন্য আমার ভীষন কষ্ট হয়
চারিদিকে বড় বড় দালান
আকাশ দেখা যায় না
এলাকার কাউকে সেই সব গাছদের কথা কাউকে বলতে শুনি না
গাছ নিয়ে কারো চিন্তা নেই
গাছ কাটো
সেখানে ঘর করো
প্রতিমাসে ভাড়া পাওয়া যাবে
আমার মা খালারা দুই বোন
আমার মা ছোট, খালা বড়
খালার তিন মেয়ে
খালার বড় মেয়ের একমাত্র মেয়ে আগামীকাল আমেরিকা যাচ্ছে
আমি তাকে এয়ারপোর্ট পৌঁছে দিব
আমার ভাগ্নী মারশা ট্যুরিজম এর উপর একটা কোর্স করবে
এক বছরের জন্য
স্কলারশীপ পেয়েছে
ভাগ্নী মারশাকে ছোটবেলা কোলে কোলে রাখতাম
খুব আদর করতাম
মারশা আমাকে বলতো প্রিয় মামা
এখন সংক্ষেপে ডালে 'পি' বলে
গতকাল ভাগ্নী বাসায় এসেছিলো
বাসার সবার কাছ থেকে বিদায় নিয়ে গেলো
আমাকে জড়িয়ে ধরে কিছুক্ষন কান্না করলো
আমি বললাম, কান্নার কি আছে? এটা তো আনন্দের ব্যাপার
মন দিয়ে পড়
আমার কাছে একশ' ডলার ছিলো
ভাগ্মীকে দিয়ে দিলাম
দুই বছর ধরে ডলার টা আমার কাছে ছিলো
ভাগ্নীকে বলেছি, আমেরিকাতে চাদ্গাজী আছেন
একবার তার সাথে দেখা করবি
ভাগ্নী লেখাপড়া করবে জেমস টাউন কমিউনিটি কলেজে
সেখানে একমাত্র বাংলাদেশের ছাত্রী আমার ভাগ্নী
তার খাওয়া দাওয়া, থাকা এবং লেখা পড়ার খরচ সব দিবে আমেরিকার সরকার
বাংলাদেশ থেকে মোট আট জন যাচ্ছে
আজ লেখা এখানেই শেষ করছি
বৃষ্টি থেমেছে
এখন গোছল করবো
খাবো
তবে গরুর কলিজা ভূনা এখন খাওয়া হবে না
চিচিংগা ভাজিও খাওয়া হবে না
এখন খাবো তেহারি
পাশের বাসার মালা আপা তেহারি পাঠিয়েছেন
এটাকেই বলে রিজিক
এটাকেই বলে নিয়তি
আল্লাহপাক বলেছেন, নিয়তিকে গালি দিও না
আমার ছোট ভাই অল্প কিছু দিন আগে বিয়ে করেছে
ওর বউ ব্যাংকার
ছুটির দিন গুলোতে ছোট ভাইয়ের বঊ অদ্ভুত সব খাবার রান্না করে
সেদিন রান্না করে কিসমিস দিয়ে মূরগীর মাংস
আরেকদিন বিকেলের রান্না করলো- সিদ্ধ করা আলু টুকরো টুকরো করে কেটে তার মধ্যে কালিজিরা ছিটিয়ে দিলো
এবার লুচি দিয়ে খাও
আরেকদিন রান্না করলো পায়েস
সেই পায়েস আবার এমনি এমনি খাওয়া যায় না
লুচি দিয়ে খেতে হয়
আগামীকাল শুক্রবার
তার ডে অফ
আল্লাহই জানে আগামীকাল সে কি রান্না করে! একদিন সকালে দেখি ছোট ভাইয়ের বউ নারকেল দিয়ে আটা রুটি খাচ্ছে
১৪ টি +০/-০
মন্তব্য (১৪) মন্তব্য লিখুন
১| ২৯ শে জুলাই, ২০২১ দুপুর ২:৫০
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমরা একটা আত্মঘাতী জাতি
গাছের মূল্য আমরা বুঝলাম না
৩০ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫২
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেওয়া উচিত- তার নেতা কর্মিদের
ছাত্রলীগের পোলাপানদের গাছ লাগাও
গাছ লাগাও
আর কোন কথা নাই
২| ২৯ শে জুলাই, ২০২১ বিকাল ৩:১৬
হাবিব বলেছেন: কিসমিস দিয়ে মুরগীর মাংস রান্না করার রেসিপি শেয়ার কইরেন একদিন
৩০ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫৪
রাজীব নুর বলেছেন: অতি অখাদ্য
৩| ২৯ শে জুলাই, ২০২১ বিকাল ৩:১৬
শেরজা তপন বলেছেন: বেশ খাপছাড়া দিনপন্জি হলেও ভাল লাগল!
@ চাঁদগাজীর প্রতি ভালোবাসা আপনার উত্তরোত্তর বেড়েই যাচ্ছে- বেশ
৩০ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫৫
রাজীব নুর বলেছেন: এগুলো আসলে কোন লেখা না
সময় কাটানো বলা যেতে পারে
৪| ২৯ শে জুলাই, ২০২১ বিকাল ৪:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ছবিটা সুন্দর হয়েছে
৩০ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫৫