content
stringlengths
0
129k
বিশ্বজুড়ে জ্বালানি পণ্য নিয়ে কাজ করা প্যারিসভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) বলছে, করোনা পরিস্থিতিতে সারা দুনিয়ার অর্থনৈতিক কর্মকা- থমকে যায়, আর কোথাও কোথাও সচল থাকলেও গতি ছিল কম
অর্থনৈতিক খাতগুলোতে সম্প্রতি করোনার প্রভাব কাটতে শুরু করেছে
আন্তর্জাতিক বিমান চলাচলও স্বাভাবিক হতে শুরু করেছে
ফলে বিপুল পরিমাণ জ্বালানির চাহিদা তৈরি হয়েছে
আইইএ বলছে, গত বছরের তুলনায় আগামী ডিসেম্বরের পরে তেলের চাহিদা আরও বাড়বে
আর বার্তা সংস্থা রয়াটার্স বলছে, করোনার টিকা নেওয়া আছে এমন বিদেশি নাগরিকের ওপর থেকে আগামী ৮ নভেম্বর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র
এতে জেট ফুয়েলের চাহিদা আরও বাড়বে
বার্তা সংস্থাটি আরও বলেছে, বর্তমানে তেলের দৈনিক বৈশ্বিক চাহিদার ৫ লাখ ব্যারেল ঘাটতি রয়েছে
আগামী ডিসেম্বরে গিয়ে এই ঘাটতি ৭ লাখ ব্যারেলে গিয়ে দাঁড়াবে
রয়াটার্সের এই বিশ্লেষণ ফলে গেলে আন্তর্জাতিক বাজারে ডিসেম্বর নাগাদ তেলের দাম আরও বাড়বে
জানা যায়, দেশে গ্যাসের চাহিদা পূরণের জন্য আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি আমদানি করছে সরকার
স্থানীয় পর্যায়ে উত্তোলনের পাশাপাশি আমদানীকৃত এলএনজিও জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে
চলতি বছরের শুরু থেকেই বিশ্ববাজারে এলএনজির দাম ক্রমেই বেড়েছে
যদিও জ্বালানি বিভাগ গ্যাস বিক্রি করছে আগের মূল্যেই
এতে বিপুল পরিমাণ অর্থ ভর্তুকি হিসেবে দিতে হচ্ছে সরকারকে
এ অবস্থায় দাম না বাড়িয়ে ভর্তুকি দিয়ে গ্যাসের সরবরাহ অব্যাহত রাখা সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা
জ্বালানি বিভাগসংশ্লিষ্টরা জানিয়েছেন, কভিড মহামারীর আগে স্বাভাবিক অবস্থায় এক কার্গো এলএনজি আমদানিতে খরচ হতো ২৫০ থেকে ২৭০ কোটি টাকার মতো
বর্তমানে একই পরিমাণ এলএনজিবাহী কার্গো আমদানিতে খরচ হচ্ছে ১ হাজার ৩০০ কোটি টাকা
সে হিসেবে বর্তমানে দেশে এলএনজি আনতে হচ্ছে আগের চেয়ে অন্তত পাঁচ গুণ বেশি দামে
জ্বালানি পণ্য আমদানিতে গত এক বছরের ব্যয় বিবেচনায় নিলে দেখা যাচ্ছে, এতে ব্যয় হয়েছে বরাদ্দকৃত অর্থের চেয়ে অনেক বেশি
গ্যাস ট্যারিফ আদেশের (২০১৯) তথ্য অনুযায়ী, প্রতি এমএমবিটিইউ এলএনজি আমদানিতে পেট্রোবাংলার খরচ ৯ টাকা ১৫ পয়সা ধরে সংস্থাটির জন্য এ বাবদ ভর্তুকি নির্ধারণ করা হয়েছিল ৭ হাজার ৬৯০ কোটি টাকা
কিন্তু বিশ্ববাজারে দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সংস্থাটিকে নির্ধারিতের চেয়েও অনেক বেশি অর্থ ব্যয় করে এলএনজি সংগ্রহ করতে হচ্ছে
অন্যদিকে, দেশে গ্যাসের দাম বাড়ানো হলে তার প্রভাব পড়বে বিদ্যুতেও
দেশে সরবরাহকৃত মোট গ্যাসের বড় একটি অংশ যাচ্ছে বিদ্যুৎকেন্দ্রে
পিডিবির তথ্য অনুযায়ী দেশে সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রে অন্তত ১ হাজার ৪০০ এমএমসিএফডি গ্যাসের প্রয়োজন হয়
গ্যাস সংকটে বর্তমানে ডিজেল ও ফার্নেস অয়েল চালিত বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বাড়ানো হয়েছে
বিদ্যুৎ উৎপাদনে খরচ বেড়ে যাওয়ায় পিডিবি চলতি অর্থবছরে ভর্তুকি হিসেবে ১৬ হাজার কোটি টাকা চেয়েছে
আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ৯ হাজার কোটি টাকা
বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে সঠিক সময়ে পদক্ষেপ নেওয়া হয়নি
চীন এক বছর, ভারত ছয় মাসের জ্বালানি তেল মজুদ রাখতে পারে
আর বাংলাদেশ পারে মাত্র ৪২ দিনের
গত বছর তেলের দাম সবচেয়ে নিচে নেমে এলে তার সুবিধা নিতে পারেনি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিপিসি
তবে এ সময় বিকল্প মজুদের কথা আলোচনায় এলেও তার সুবিধা নেওয়া যায়নি আমলাতান্ত্রিক জটিলতায়
এই বিকল্প মজুদ হতে পারত দেশের বেসরকারি প্রতিষ্ঠানের ট্যাংকার ভাড়া নিয়ে
এ ছাড়া আন্তর্জাতিক বহু প্রতিষ্ঠান তেলের ট্যাংকার ভাড়া দিয়ে থাকে
এর বাইরেও সরকারি-বেসরকারি তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর ট্যাংকার ভাড়া নেওয়ার কথা তখন বিশেষজ্ঞরা বলেছিলেন
এটি করা গেলে অল্পদিনে ২৫ লাখ টন তেল সরকারি মজুদের বাইরে রাখা যেত
এতে দেশের চাহিদার ৮ মাসের সমপরিমাণ তেল মজুদ সম্ভব হতো
গাইবান্ধায় ইউপি সদস্য হত্যার প্রধান আসামি আরিফ গ্রেফতার
পরীক্ষার্থীরা সতর্ক, অভিভাবকরা উদাসীন
আরও পড়ুন
চাকরির বয়স বৃদ্ধিসহ ৪ দাবিতে শাহবাগে কর্মসূচি
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ
স্কুলে ভর্তির আবেদনের সময় বাড়লো
:
শীর্ষ খবর
চাকরির বয়স বৃদ্ধিসহ ৪ দাবিতে শাহবাগে কর্মসূচি
স্কুলে ভর্তির আবেদনের সময় বাড়লো
সরকারি হাসপাতালে বেশিরভাগ রোগীই শয্যা না পেয়ে মেঝে-বারান্দায় থাকছে
খালেদা জিয়ার প্রতি অনেক উদারতা দেখিয়েছি: শেখ হাসিনা
ভারতে প্রতিরক্ষা প্রধান হেলিকপ্টার বিধ্বস্তে নিহত
ঢাকা টেস্ট: ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
সর্বশেষ সংবাদ
চাকরির বয়স বৃদ্ধিসহ ৪ দাবিতে শাহবাগে কর্মসূচি
বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় ৪৩তম শেখ হাসিনা
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ
স্কুলে ভর্তির আবেদনের সময় বাড়লো
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে আ. লীগের দু'পক্ষের সংঘর্ষে আহত ৪৫
মামলা করতে গিয়ে দুর্বৃত্তদের ধাওয়া, ছাত্রদল নেতার মৃত্যু
© . |
: .. , : . . , 1 .. , (3 ), -1203, : : 47115875, 47115879, 47114514, : 880-2-47115865, : : [ ], [ ], , [ ]
পটলচেরা চোখ আর বাঁশির মত নাক
সৌন্দর্যের উপমা মাত্র
বাঁশির মত নাক না হলেও তাঁর বাঁশি সুর তোলে নাকেই
মুখ দিয়ে নয়
পুরুলিয়ার চন্দ্রমোহন সিংমুড়া বাঁশি বাজান নাক দিয়ে
অযোধ্যা পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম রেরেংটার
সেখানেই বাঁশির মন কেমন
সে সুরে মন ভেসে যায় কোন সুদূর
আর, বাঁশিতে যিনি সুর তোেলন, তাঁকে দেখলে অবাক হতে হয়
মুখ দিয়ে নয়, পুরুলিয়ার চন্দ্রমোহন সিংমুড়া বাঁশি বাজান নাক দিয়ে
লেটেস্ট ভিডিও
09, 2021 01:08 মির্জাপুরের পুত্রবধূ হতে চলেছেন ক্যাটরিনা কাইফ! বিয়ের পর এই বাড়িতেই যাবেন ক্যাট!
08, 2021 09:25 পশ্চিম বর্ধমানের আজকের সব খবর একনজরে
08, 2021 09:21 তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় সস্ত্রীক মৃত আর্মি জেনারেলের আত্মার শান্তি কামনা খড়গপুরে
08, 2021 08:54 রবীন্দ্র সদন থেকে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী
08, 2021 08:49 উত্তর থেকে দক্ষিণ, শহর থেকে গ্রামাঞ্চল দেখুন হাওড়ার সেরা খবরগুলি
08, 2021 08:47 সারাদিনের সব খবর পূর্ব বর্ধমানের
লাইভ
পুরো স্কোরকার্ড
এডিটার পিকস
এভাবেই সেজে উঠুন এবারের পয়লা বৈশাখে
পয়লা বৈশাখে মাস্ট চাই ঠাণ্ডা পানীয়
পয়লার জব্বর উপহার
সোমবার পয়লা বৈশাখ, জেনে নিন লক্ষ্মী-গণেশ পুজোর সময় ও নির্ঘণ্ট
রাশিফল
বছরটা ভালোই কাটবে । কাজে একটু চাপ আসতে পারে, কিন্তু বছরটা কাটবে ভালোই । পরিবারে অতিথি সমাগম হতে পারে । এই বছরে নিজেকে একটু সময় দিন ।