content stringlengths 0 129k |
|---|
জুমানা ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা করছেন ইতালির তরভেরগাতা বিশ্ববিদ্যালয়ে |
জুমানা মাহমুদ ঢাকা পোস্টকে জানান, এখানে প্রবাসী বাংলাদেশিদের সমস্যার কথা তিনি সরকারের কাছে তুলে ধরতে এই নির্বাচনে অংশ নিয়েছেন |
ইতালিতে এই প্রথম কোনো বাংলাদেশি নারী সাংবাদিক রোম সিটি নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন |
তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে এবং ইমিগ্রেশন সমস্যার সমাধানে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে |
তার পিতা হাসান মাহমুদও ব্যবসার পাশাপাশি সাংবাদিকতার সঙ্গেও জড়িত রয়েছেন |
"রাজধানীর রামপুরায় বাস চাপায় একজন নিহত |
প্রতিবাদে ৭টি বাসে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ জনতা |
" "দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ২২৭" |
মঙ্গলবার ৩০ নভেম্বর ২০২১ || |
অগ্রাহায়ণ ১৫ ১৪২৮ |
|| ২৪ রবিউস সানি ১৪৪৩ |
আন্তর্জাতিক |
বিবিধ সংবাদ |
পাড়া-পড়শীর খবর |
লাইফস্টাইল |
সংগঠন সংবাদ |
বিজ্ঞান ও প্রযুক্তি |
সাক্ষাৎকার |
পাঠকের চিন্তা |
দিয়াবাড়ি-মিরপুর ১০ রেলপথে চললো পরীক্ষামূলক মেট্রোরেল গাজীপুরে জেএমবি'র বোমা হামলার ১৬তম বার্ষিকী পালিত ওমিক্রনের কারণে এইচএসসি পরীক্ষা বন্ধ হবে না : শিক্ষামন্ত্রী কেরোসিন, ডিজেলসহ জ্বালানির দাম নির্ধারণে রুল জারি গাজীপুরে পল্লীবিদ্যুৎ অগ্রাধিকার সেবা কার্ডের উদ্বোধন কালিয়াকৈর পৌর নির্বাচনে নিখোঁজ প্রার্থী ছিলেন আত্ম... |
রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৪ |
গাজীপুর কথা |
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১ |
রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে চার রোহিঙ্গা নিহত হয়েছেন |
এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন |
শুক্রবার ভোরে কক্সবাজারের উখিয়া ১৮ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে |
এ ঘটনায় অস্ত্রসহ মুজিবুর রহমান নামে একজনকে আটক করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা |
নিহতরা হলেন উখিয়ার বালুখালী-২ এর ইদ্রিস, বালুখালী-১ এর ইব্রাহীম হোসেন, ১৮ নম্বর ক্যাম্পের এইচ ব্লকের বাসুন্দা নুরুল ইসলামের ছেলে আজিজুল হক ও আবুল হোসেনের ছেলে মো. আমীন |
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়েছে |
অস্ত্রসহ একজনকে আটক করেছি |
চারজন নিহত হয়েছেন |
আরো ১০ জনকে আহত অবস্থায় এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে |
শিক্ষার্থীর শিক্ষাজীবনের নিরাপত্তা নিশ্চিতে লাল তারকা চিহ্নিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি না হওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) |
ইউজিসি জানায়, যেসব বিশ্ববিদ্যালয় ক্রমাগত শর্ত ভেঙে চলেছে তাদের লাল তারকা দেওয়া হয়েছে |
শিক্ষার্থীরা যাতে যাচাই করে ভর্তি হতে পারেন সে জন্য ইউজিসির ওয়েবসাইটে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর তথ্যও তুলে ধরা হয়েছে |
কোনও শিক্ষার্থী এগুলোর কোনও একটিতে ভর্তি হলে ওই শিক্ষার্থীর দায় নেবে না বলেও জানায় ইউজিসি |
জানতে চাইলে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর বলেন, 'বিশ্ববিদ্যালয়গুলোকে যেসব শর্তে সাময়িক সনদ দেওয়া হয়েছে, সেগুলো তারা পূরণ করেনি |
কোনও শর্তসাপেক্ষ প্রোগ্রাম দেওয়া হলে তারা তা পূরণ করে না |
মোটকথা শর্তচ্যুতির কারণে লাল তারকা চিহ্নিত করা হয়েছে |
এখন এসব বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে যদি অ্যাকশন নেওয়া হয়, তবে শিক্ষার্থীদের শিক্ষাজীবন হুমকিতে পড়বে |
' যেসব বিশ্ববিদ্যালয়ে ছয় মাসেরও বেশি উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ নেই সেগুলোতে ভর্তি না হওয়ার জন্য শিক্ষার্থীদের সতর্ক করেছে ইউজিসি |
ড. মোহাম্মদ আলমগীর আরও বলেন, 'কিছু বিশ্ববিদ্যালয়ে ট্রাস্টির মাঝে দ্বন্দ্ব রয়েছে |
যেকোনও সময় সেগুলোর শিক্ষা কার্যক্রমও বন্ধ হতে পারে |
এ কারণেও অনেককে লাল তারকা দেওয়া হয়েছে |
' গত ২৩ সেপ্টেম্বর শিক্ষার্থীদের সতর্ক করে একটি গণবিজ্ঞপ্তি জারি করে ইউজিসি |
তাতে জানানো হয়, দেশের ১০৮টি অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় থাকলেও ইউজিসির অনুমতিক্রমে ৯৯টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে |
বাকি ৯টি বিশ্ববিদ্যালয় এখনও শিক্ষা কার্যক্রম শুরু করেনি |
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ওয়েবসাইট ভিজিট করে অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ক্যাম্পাস ও কমিশন নির্ধারিত আসন সংখ্যার ব্যাপারে নিশ্চিত হতে বলেছে ইউজিসি |
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০, কমিশনের নিয়ম-নীতি ও নির্দেশনা উপেক্ষা করে কয়েকটি বিশ্ববিদ্যালয় অননুমোদিত ক্যাম্পাস, প্রোগ্রাম ও নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করেছে |
এদেরকে অবৈধভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকতে কমিশন থেকে একাধিকবার সতর্ক করা হয়েছে |
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় অর্জিত ডিগ্রির মূল সার্টিফিকেটে স্বাক্ষরকারী হবেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ করা ভিসি ও পরীক্ষা নিয়ন্ত্রক |
শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী ৯৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৯টি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতির নিয়োগ করা ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার সকলেই নিয়োজিত রয়েছেন |
এ ছাড়া, রাষ্ট্রপতির নিয়োগ করা ভিসি রয়েছে ৬৯টি বিশ্ববিদ্যালয়ে, প্রো-ভিসি ২২টি বিশ্ববিদ্যালয়ে এবং ট্রেজারার আছে ৫৬টি বিশ্ববিদ্যালয়ে |
২১টি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতির নিয়োগ করা ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার পদে কেউ নেই |
কমিশনের ওয়েবসাইটে 'বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তথ্যাবলী' শিরোনামের সেবা-বক্সে বেসরকারি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিস্তারিত তথ্য রয়েছে |
এ বিষয়ে ড. মোহাম্মদ আলমগীর বলেন, 'দীর্ঘদিন ধরে অনেক বিশ্ববিদ্যালয়ে উপচার্য, রেজিস্ট্রার ও টেজারার নিয়োগ দেওয়া হয়নি |
স্থায়ী ক্যাম্পাস পরিচালনার অনুমোদন না নিয়েই শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে |
কোনও প্রজেক্টের কাজ দিলে সেটারও শর্ত পূরণ করছে না |
একাধিকবার নোটিস দেওয়ার পরও যেসব বিশ্ববিদ্যালয় শর্ত পূরণ করেনি সেখানে ভর্তি হলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন |
যেসব বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে সতর্ক করলো ইউজিসি |
গত ২৩ সেপ্টেম্বর প্রকাশিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সর্বশেষ তথ্যে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত তথ্য তুলে ধরা হয় |
তথ্যমতে, অবৈধ ক্যম্পাস পরিচালনা করছে ইবাইস ইউনিভার্সিটি |
বিশ্ববিদ্যালয়টির অনুমোদিত ঠিকানা নেই |
উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে কোনও বৈধ কর্তৃপক্ষ নেই |
সরকারকর্তৃক বন্ধ, তবে আদালতের রায় নিয়ে পরিচালিত আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম পরিচালনার সুযোগ-সুবিধা নেই |
কুইন্স ইউনিভার্সিটিও সরকার কর্তৃক বন্ধ |
এক বছরের জন্য শিক্ষা কার্যক্রমের অনুমতি দেওয়া হলেও নির্ধারিত সময়ে এটি কার্যক্রম চালু করতে পারেনি |
দি ইউনিভার্সিটি অব কুমিল্লা'কে শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়নি |
এটির উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে বৈধ কর্তৃপক্ষ নেই |
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ বিশ্ববিদ্যালয়টির ২০২১ সালের স্প্রিং সেমিস্টার থেকে শিক্ষার্থী ভর্তি বন্ধ থাকবে |
বিশ্ববিদ্যালয়টিতে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধক্ষ্য পদে বৈধ কর্তৃপক্ষ নেই |
তবে বিশ্ববিদ্যলয় কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে প্যানেল জমা দিলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি মন্ত্রণালয় থেকে |
টাইমস ইউনিভার্সিটি ইউজিসির অনুমোদন না নিয়েই বিবিএ, এমবিএ, এলএলবি (অনার্স) এবং এলএলএম প্রোগ্রামে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে চলেছে |
সাউদার্ন ইউনিভার্সিটি চট্টগ্রামের দুটি ক্যাম্পাস ছাড়া সকল ক্যাম্পাস আদালতের রায়ে অবৈধ |
২০১৭ সাল থেকে ভর্তি বন্ধ রাখার জন্য কমিশনকে নির্দেশনাও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় |
গণবিশ্ববিদ্যালয়ের বিবিএ, এনভায়রনমেন্টাল সায়েন্স, এমবিবিএস, বিডিএস, এবং ফিজিওথেরাপি প্রোগ্রাম নিয়ে উচ্চ আদালতে মামলা রয়েছে |
এ ছাড়া উপাচার্য ও উপ-উপাচার্য পদে বৈধ কর্তৃপক্ষ নেই |
অবৈধ ক্যাম্পাস যাদের |
ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ বিশ্ববিদ্যালয়টির ধানমণ্ডি, শংকর, লালমাটিয়ায় কয়েকটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিরপুর রোডের শুক্রাবাদের ১০২/১, ১০০/বি, ১০৫ ক্যাম্পাস, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ পান্থপথে অবৈধ ক্যাম্পাস পারিচালনা করছে |
সাউথইস্ট বিশ্ববিদ্যালয় বনানীতে অবৈধ ক্যাম্পাস পরিচালনা করছে |
বোর্ড অব ট্রাস্টিজ নিয়ে মামলা |
৫টি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ নিয়ে দ্বন্দ্ব ও মামলা চলছে |
এগুলো হচ্ছে - ইবাইস ইউনিভিার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি |
অননুমোদিত প্রোগ্রাম পরিচালনা |
অননুমোদিত প্রোগ্রাম পরিচালনা করছে জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটি |
শিক্ষার্থী ভর্তির অনুমোদন পায়নি |
এগুলো হলো - নারায়ণগঞ্জের রূপায়ন এ কে এম শামসুজ্জোহা বিশ্ববিদ্যালয়, রাজশাহীর আহছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহীর শাহমখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি, খুলনার খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়, ঢাকার মাইক্রোল্যাব ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং কিশোরগঞ্জের শেখ হাসিনা ইউনিভার্সিট... |
এ ছাড়া পুরোপুরি বন্ধ রয়েছে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় |
ক্যাসিনো সম্বন্ধে দেশের আপামর জনসাধারণের সামান্য ধারণা ছিল না |
কিন্তু সরকার ঠিকই খবর রেখেছিল কারা ক্যাসিনো চালায়, কারা দলের নাম ভাঙিয়ে আঙুল ফুলে বটগাছ হয়ে যাচ্ছে |
তারপরে একদিন হঠাৎ করেই শুদ্ধি অভিযান, একে একে ধরা পড়ে ক্ষমতাসীন দলের অনেক বড় নেতা |
ক্যাসিনোকাণ্ডে তোলপাড় শুরু হয় গোটা দেশে |
দেশ ছেড়ে পালিয়ে যান অনেকে |
ঠিক এক বছর আগে র্যাব-পুলিশের শুরু করা এই শুদ্ধি অভিযানেও এখন ভাটার টান |
তেমন কোনো অভিযান দেখা যাচ্ছে না |
বিদেশে পালিয়ে থাকা অনেক নেতাই দেশে এসে প্রকাশ্য রাজনীতিতেও সক্রিয় |
অনেকেই পুরনো টেন্ডার ব্যবসাও শুরু করেছেন |
কেউ কেউ গ্রেফতারের পর জামিনে ছাড়াও পেয়েছেন |
এ কারণে জনগণের ভেতরে অনেক প্রশ্ন দানা বাঁধছে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.