content
stringlengths
0
129k
কেন শুরু হয়েছিল এই অভিযান? কেনইবা অভিযানে ভাটা পড়ল, বিদেশে পালিয়ে থাকা নেতারা কিভাবে দেশে ফিরে আবার রাজনীতিতে সক্রিয় হচ্ছে
গতকাল একটি সহযোগী দৈনিকে এ খবর প্রকাশের পর জনমনে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে
মাত্র এক বছর আগে ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হয়েছিল
এ অভিযানের প্রথম দিনই ফকিরাপুলের ইয়াংমেনস ক্লাবে অভিযান চালানো হয়
ঐদিন সন্ধ্যায় গুলশানের বাসা থেকে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভ'ঁইয়াকে গ্রেফতার করা হয়
এরপর ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামের সীমান্ত এলাকা থেকে র‌্যাব গ্রেফতার করে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে
শুদ্ধি অভিযানের মধ্য দিয়ে বেরিয়ে আসে গণপূর্তের ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের টেন্ডার বাণিজ্য
জি কে শামীম ও খালেদ মাহমুদ গণপূর্তের ৩ হাজার কোটি টাকার বিভিন্ন গ্রæপের কাজের টেন্ডারবাজি নিয়ন্ত্রণ করে
গ্রেফতার হন মোহামেডান ক্লাবের পরিচালক মো. লোকমান হোসেন ভ'ইয়া, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো পরিচালনাকারী এনামুল হক আরমান, কলাবাগান ক্লাবের সভাপতি মোহাম্মদ শফিফুল আলম ফিরোজ, অনলাইন ক্যাসিনোর প্রধান সমন্বয়কারী সেলিম প্রধান, ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজান, মোহাম্মদপুরের ওয়ার্ড কাউন্সিলর ত...
ক্যাসিনো অভিযান শুরুর পর অনেকেই গা ঢাকা দেন
কেউ কেউ থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভারতে আত্মগোপন করেন
প্রায় তিন মাস ধরে শুদ্ধি অভিযান চালিয়ে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন ক্লাব সিলগালা করে দেওয়া হয়
টেন্ডারবাজির অভিযোগে যুবলীগ কেন্দ্রীয় কমিটির শীর্ষ কয়েকটি পদে পরিবর্তন আনা হয়
এরপরও টেন্ডারবাজি থেমে নেই
সম্প্রতি গণপূর্তের অধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রূপপুর গ্রিনসিটি রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের ১৬টি ভবনের আসবাবপত্র সরবরাহে ৫৫ কোটি ৯০ লাখ টাকার কাজ সবার জানা
অধিক মূল্যে টেন্ডার দাখিল করা অন্য একটি প্রতিষ্ঠানকে ঐ কাজ দেওয়ার অভিযোগের মতো একাধিক অপকাণ্ডের পরে আবার তারচেয়ে কিছু ভয়ানক ঘটনা এসব ঘটনাকে চাপা দিয়েছে
যে কারণে ক্যাসিনোকাণ্ডের হোতাদের সবাই ভুলে গেছে মনে হয়
নতুবা অভিযুক্ত সেই সব নেতা প্রকাশ্যে আসে কিভাবে? কিভাবে তারা রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট হয়? পুরনো সব মামলার চার্জশিট র‌্যাব, পুলিশ দ্রæতই দেবে
তাতে কি হবে আমরা জানি না
তবে দুর্নীতির বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স দেখাতে হলে অভিযান অব্যাহত রাখার বিকল্প নেই
ক্যাসিনো, টেন্ডারবাজি, সিন্ডিকেট থেকে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে দ্রæত বিচার আইনে দৃষ্টান্তমূলক, কঠিন শাস্তির বিধান চালু না করলে দেশকে দুর্নীতিমুক্ত করা কষ্টসাধ্য হবে
মানবকণ্ঠ/এইচকে
দায়িত্বশীল সাংবাদিকতায় আমরা অবিচল থাকব
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঘুরে দাঁড়াবার ২০২১
পদ্মা সেতু : এখন আর স্বপ্ন নয়
ভ্যাকসিন হোক সবার
ভাস্কর্য বিতর্কের অবসান হোক
শীর্ষ সংবাদ
রামপুরায় বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত, ডজনখানেক বাসে আগুন ওমিক্রন মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে: ডব্লিউএইচও করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ২২৭ ইউপি নির্বাচনে ভোটারের উপস্থিতি সর্বকালের রেকর্ড ভেঙেছে: কাদের হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান ওমিক্রন: এইচএসসি পরীক্ষার বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ম...
রামপুরায় বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত, ডজনখানেক বাসে আগুন ওমিক্রন মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে: ডব্লিউএইচও করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ২২৭ ইউপি নির্বাচনে ভোটারের উপস্থিতি সর্বকালের রেকর্ড ভেঙেছে: কাদের হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান ওমিক্রন: এইচএসসি পরীক্ষার বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ম...
ভারপ্রাপ্ত সম্পাদক: দুলাল আহমদ চৌধুরী
অনামিকা পাবলিকেশন্স লিমিটেডের পক্ষে ভারপ্রাপ্ত প্রকাশক এস এম ফারুক কর্তৃক বরুয়া, খিলক্ষেত, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত ও অনামিকা পাবলিকেশন্স লিমিটেড, কাওলা, দক্ষিণখান, আশিয়ান সিটি, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত
ফোন: +৮৮-০২-৮৯৯৯৭৫২-৩, ফ্যাক্স: +৮৮-০২-৮৯৯৯৭৫৪ ই-মেইল : [ ] , [ ]
© সর্বস্বত্ব সংরক্ষিত
মানবকণ্ঠে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি
বিএনপির শেখানো বক্তব্য দিয়েছেন খালেদার চিকিৎসকরা: তথ্যমন্ত্রী ষড়যন্ত্র থাকবে, তবু দেশ এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী জি কে শামীমের মাকে আত্মসমর্পণের নির্দেশ খালেদা জিয়া তার স্বামীর বর্বরতাকেও ছাড়িয়ে গেছেন: জয় আন্দোলনরত শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অপরাধ দমন আইন হচ্ছে: সংসদে ভূমিমন্ত্রী ব...
রেমিট্যান্স এলো ১০৬ কোটি ডলার
শরীয়তপুর বার্তা
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২১
চলতি ২০২১-২২ অর্থ বছরের নভেম্বর মাসের প্রথম ১৮ দিনে প্রবাসীদের পাঠানো ১০৬ কোটি ৫৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে
আগের অর্থ বছরের নভেম্বরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১২৬ কোটি ডলার
বছরের ব্যবধানে এভাবেই কমে এসেছে রেমিট্যান্সের প্রবাহ
কেন্দ্রীয় ব্যাংকের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে, আলোচ্য সময়ে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে সেগুলোর মধ্যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ২১ কোটি ৯২ লাখ ডলার এবং বিশেষায়িত ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে ২ কোটি ১১ লাখ ৪০ হাজার ডলার
বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৮২ কোটি ৫০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৫৪ লাখ ৩০ হাজার ডলার
এদিকে, চলতি অর্থ বছরের অক্টোবর মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১৬৪ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার
যা ছিল সতের মাসের মধ্যে সর্বনিম্ন
এর আগে ২০১৯-২০২০ অর্থ বছরের মে মাসে রেমিট্যান্স এসেছিল ১৫০ কোটি ৪৬ লাখ মার্কিন ডলার
এরপর থেকে এতো কম রেমিট্যান্স আসেনি
রেমিট্যান্সের নিম্নগতি নভেম্বরেও থাকবে বলে মনে করছেন এ খাতের বিশ্লেষকরা
তাদের ধারণা, নভেম্বর শেষে রেমিট্যান্স প্রবাহ ১৬৫ থেকে ১৭০ কোটি ডলারে পৌঁছাবে
অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, এখন যে পরিমাণ রেমিট্যান্স আসছে এটাই সঠিক
করোনার সময় প্রবাসীরা জমানো অর্থ দেশে পাঠানোর কারণে রেমিট্যান্স প্রবাহ বেড়ে গিয়েছিল
করোনা মহামারির কারণে অনেক প্রবাসী কাজ হারিয়েছে, অনেকে দেশে ফেরত এসেছে
তাছাড়া যারা প্রবাসে আছে তাদের খরচ বেড়েছে, ওভারটাইম কমেছে
এসব কারণে রেমিট্যান্স প্রবাহ ফের সঠিক জায়গায় ফিরে এসেছে
রেমিট্যান্সের নিয়ে কাজ করেন এমন কয়েকজন ব্যাংক কর্মকর্তার সঙ্গে আলাপকালে তারা জানান, করোনা কিছুটা কমে আসার পর অনেকেই অবৈধ পথে রেমিট্যান্স পাঠাচ্ছে
ফলে বৈধ পথে রেমিট্যান্স আসা অনেকটা কমে গেছে
করোনা মহামারির পর প্রবাসীদের আয়ও কমেছে
এসব কারণে রেমিট্যান্স প্রবাহ কমেছে বলে মনে করছেন তারা
এবারও রেমিট্যান্স আসা শীর্ষ দশ দেশের মধ্যে রয়েছে- সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কুয়েত, আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ওমান, ইতালি ও বাহরাইন
পর্যালোচনায় দেখা গেছে, ২০২১-২০২২ অর্থ বছরের প্রথম চার মাসে (জুলাই থেকে অক্টোবর) রেমিট্যান্স এসেছে ৭০৫ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার
যা আগের অর্থ বছরের চেয়ে ১৭৬ কোটি ৭ লাখ মার্কিন ডলার বা ১৯ দশমিক ৯৭ শতাংশ কম
আগে ২০২০-২১ অর্থ বছরে একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৮৮১ কোটি ৫২ লাখ মার্কিন ডলার
ভারী যানবাহন নিয়ে পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরি চলাচল বন্ধশিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হয়নিদেশের ২৮তম গ্যাসক্ষেত্রের সন্ধানপরীমণির সহযোগী জিমি ৩ দিনের রিমান্ডেপরীমণিকাণ্ড : ডিবি থেকে পিওএম-এ সাকলায়েনদেশের ছয় বিভাগে অস্থায়ীভাবে বৃষ্টির পূর্বাভাসভারতের উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোলে পৌঁছেছেযাত্রাবাড়ীতে ফার্নি...
ক্রাইম রিপোর্টার ২৪.কম
মাটি আর মানুষের পক্ষের নির্ভীক প্রকাশনা
প্রথম পাতা
আন্তর্জাতিক
চোরাচালানের খবর
সম্পাদকের টেবিল থেকে
আজকের রাশিফল
শেষের পাতা
ফিল্ম আর্কাইভ
ভিডিও আর্কাইভ
এক্সক্লুসিভ
প্রবাস জীবন
বিঞ্জান ও প্রযুক্তি
লাইফ ষ্টাইল
প্রাকৃতিক চিকিৎসা
স্বদেশের সংবাদ
ভারী যানবাহন নিয়ে পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরি চলাচল বন্ধ
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হয়নি
দেশের ২৮তম গ্যাসক্ষেত্রের সন্ধান
পরীমণির সহযোগী জিমি ৩ দিনের রিমান্ডে
পরীমণিকাণ্ড : ডিবি থেকে পিওএম-এ সাকলায়েন
দেশের ছয় বিভাগে অস্থায়ীভাবে বৃষ্টির পূর্বাভাস
ভারতের উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোলে পৌঁছেছে
যাত্রাবাড়ীতে ফার্নিচার দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
টিকা না নিয়ে বের হলে শাস্তি : বক্তব্য প্রত্যাহার করলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
পরীমণির বাসায় র‌্যাবের অভিযান চলছে
মঙ্গলবারের মধ্যে সাকার আপিল শুনানি শেষ করার
জুলাই ৭, ২০১৫ সুরুজ বাঙালী
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে যুক্তিতর্ক মঙ্গলবারের মধ্যে শেষ করতে আসামিপক্ষকে বলেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেন
বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী
আদালতে সাকা চৌধুরীর পক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাডভোকেট এএসএম শাহজাহান
এসময় অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন উপস্থিত ছিলেন
রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম
এর আগে গত ১ জুলাই সাকা চৌধুরীর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন রাষ্ট্রপক্ষ