content stringlengths 0 129k |
|---|
২০০৭ সালে স্বেচ্ছায় পদত্যাগের পর থেকে গণমাধ্যমের সামনে আসেননি |
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সময়ে সিইসি হিসেবে নিয়োগ পাওয়া আজিজ তার ২০ মাসের মেয়াদে কোনো জাতীয় নির্বাচন করে যেতে পারেননি |
'দুঃখজনক সংস্কৃতি' |
শামসুল হুদার কমিশনের সদস্য এম সাখাওয়াত হোসেন তার 'নির্বাচন কমিশনে পাঁচ বছর' বইয়ে নিজের অভিজ্ঞতার পাশাপাশি আগের কমিশনগুলোর কাজ নিয়েও মতামত তুলে ধরেছেন |
তিনি লিখেছেন, |
স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত নিয়োগপ্রাপ্ত সিইসির মধ্যে দুজনের বিষয় না উল্লেখ করলেই নয় |
বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ আপিল বিভাগের বিচারপতি থাকা অবস্থাতেই ১৯৯০ সালে বিচারপতি সাহাবুদ্দীন সাহেবের তত্ত্বাধায়ক সরকারের সময়কালে সিইসি নিয়োজিত হন |
চার বছর পার করে ১৯৯৪ সালের ২০ মার্চ মাগুরা-২ মহাবিতর্কিত নির্বাচনের পর বিতর্কিত হতে থাকলে ১৯৯৫ সালের মার্চে সিইসি পদ ছেড়ে আপিল বিভাগে ফিরে যান |
তার পদায়ন নিয়েও মামলা হয়েছিল |
কারণ বিচারপতি থাকা অবস্থায় তিনি আরেকটি সাংবিধানিক পদে পদায়িত হয়েছিলেন |
তার পদাঙ্কে বিচারপতি এমএ আজিজও সিইসি হয়েছিলেন |
দুজনের বিরুদ্ধে মামলা হয়েছিল |
বিচারপতি এমএ আজিজকে সিইসির দায়িত্ব থেকে সরে যেতে হয়েছিল সংসদ নির্বাচন না করেই |
বিচারপতি আজিজের নিয়োগ উচ্চ আদালত আইন বহির্ভূত বলে রায় দিলেও রউফ সাহেবের বিরুদ্ধে মামলার চূড়ান্ত সিদ্ধান্তের আগেই স্বপদে ফিরে গিয়েছিলেন |
বিচারপতি রউফের পরে বিচারপতি একেএম সাদেক ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের বিএনপির একতরফা নির্বাচন করে টিকতেই পারলেন না |
তার কর্মকান্ডও ইসিকে বিতর্কিত করেছিল |
ইসির ইতিহাসে প্রথম সাবেক আমলা হিসাবে প্রথম সিইসি হলেন আবু হেনা |
চার বছরের মাথায় স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেও পদত্যাগের পেছনে ক্ষোভ ছিল তা খতিয়ে দেখলেই প্রতীয়মান হয় |
এম সাখাওয়াত হোসেনের বইটি প্রকাশিত হয় ২০১৩ সালে |
আরেক প্রাক্তন আমলা এমএ সাঈদ পূর্ণ মেয়াদ পার করলেও সরকারের সঙ্গে তেমন সুবিধাজনক অবস্থায় ছিলেন না |
ইউপি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে চেয়ে সরকারের সম্মতি পাননি তিনি |
বিএনপি সরকার সেনা মোতায়েন করতে দেয়নি |
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ইসি নিয়োগ দেন |
তবে সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতি শুধুমাত্র প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি ছাড়া প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া আর কোনো নিয়োগ দিতে পারে না |
এ কারণে ইসি যত নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো প্রধানমন্ত্রী অথবা ক্ষেত্রমতে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের পরামর্শেই রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন |
সুনির্দিষ্ট আইন ও বিধি না থাকায় ইসি নিয়োগে সব সময়ই, বিশেষ করে ২০০১ এর পরে বিতর্ক ও রাজনৈতিক মতবিরোধের জন্ম দিয়েছে বলে মনে করেন সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত |
তার ভাষায়, বর্তমান ইসি 'দায়সারা গোছের' একটি সার্চ কমিটির মাধ্যমে এসেছে |
কিন্তু বিএনপি এই ইসিকে 'মানতে না চাওয়ার' যে অবস্থান বজায় রেখে এসেছে, তা 'বড় দুঃখজনক' বলে মন্তব্য তার |
সাবেক এই সেনা কর্মকর্তা নিজের বইয়ে তিনি লিখেছেন- |
সাবেক সেনা কর্মকর্তা এম সাখাওয়াত হোসেন নির্বাচন কমিশনে ছিলেন সেনা সমর্থিত তত্ত্বাবধায়কের সময়ে |
আমরা প্রায়শই ভারতীয় ইসির শক্ত অবস্থানের উদাহরণ দিই |
যা হৃদয়ঙ্গম করি না তা হল ভারতের রাজনৈতিক সংস্কৃতি |
ওই সংস্কৃতিতে অবিশ্বাসের মনোবৃত্তি নেই বললেই চলে... |
ভারতে ইসি নিয়োগ পদ্ধতি বাংলাদেশের বর্তমান ধারাতেই হয়ে থাকে; সেখানে প্রধানমন্ত্রীর সুপারিশেই রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন... |
১৯৫০ সালে একজন কমিশনার নিয়ে গঠিত ভারতীয় নির্বাচন কমিশনের গঠন ও নিয়োগ নিয়ে ভারতীয় রাজনীতিবিদরা বা দলগুলো কখনই বিরোধিতা করেনি |
... সর্বশেষ ২০০৯ সালে ভরাডুবির পরেও বিজেপি তাদের পরাজয়ের জন্য কমিশনকে দায়ী করেনি |
এখানেই বিস্তর তফাৎ বাংলাদেশ ও ভারতীয় রাজনৈতিক সংস্কৃতির |
যেমন দেখেছেন সেই কর্মকর্তারা |
স ম জাকারিয়া চাকরি শুরু করেছিলেন পাকিস্তান নির্বাচন কমিশনে |
দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ নির্বাচন কমিশনে যোগ দিয়ে ২০০২ সালের এপ্রিলে তিনি ইসি সচিব পর্যন্ত হয়েছিলেন |
ইসি ২০০৬: বাঁ থেকে ঘড়ির কাঁটার দিকে- সিইসি এমএ আজিজ, ইসি উপ সচিব মিহির সারওয়ার মোর্শেদ (কালো স্যু ট), ভারপ্রাপ্ত সচিব মো. জকরিয়া (গোলাপী টাই), তার পেছনে আইন শাখার উপ সচিব একেএম সলিমউল্লাহ, উপসচিব জেসমিন টুলী, নির্বাচন কমিশনার স ম জাকারিয়া, বিচারপতি মাহফুজুর রহমান, একে মোহাম্মদ আলী ও মুনসেফ আলী |
বিচারপতি এমএ আজিজের কমিশনের সময়ে ২০০৬ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত সচিবের দায়িত্ব পালন শেষে ১৬ জানুয়ারি নির্বাচন কমিশনারও হয়েছিলেন তিনি |
ওই কমিশনের সবার মতো ৩১ জানুয়ারি ২০০৭ সালে তাকেও পদত্যাগ করতে হয় |
৩৭ বছরের বেশি সময় নির্বাচন কমিশনে থেকে নয়জন সিইসির সঙ্গে কাজ করে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছে 'অভিজ্ঞ' হিসেবে পরিচিতি পেলেও 'বিতর্কিত' হয়ে বিদায়ের পর মুখ খুলছেন না স ম জাকারিয়া |
যোগাযোগ করলে কুশল বিনিময় করে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি মোটামুটি ভালো আছি |
কিন্তু ইসি নিয়ে আমি কোনো কথা বলব না |
প্রায় ৩২ বছর কাটিয়ে সম্প্রতি ইসি সচিবালয় থেকে অবসরোত্তর ছুটিতে গেছেন অতিরিক্ত সচিব জেসমিন টুলী ও যুগ্ম সচিব মোহাম্মদ জকরিয়া |
এর মধ্যে জকরিয়া আলোচিত এমএ আজিজ কমিশনের সময় ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করেছিলেন |
পরে প্রায় ১০ বছর ওএসডি থাকতে হয় তাকে |
আর বাংলাদেশের দ্বিতীয় সিইসি বিচারপতি এ কে এম নুরুল ইসলামের সময়ে ১৯৮৪-৮৫ সালে নিয়োগ পাওয়া জেসমিন টুলীর একাদশ সিইসির সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা হয়েছে |
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টুলী বলেন, "সবগুলো কমিশনই নানাভাবে ইতিবাচক ভূমিকা রেখেছে |
এর বেশি কিছু বলা সমীচীন হবে না |
বিদায়ের আগে এক অনুষ্ঠানে অতিরিক্ত সচিব জেসমিন টুলী, মো. জকরিয়া (বাঁ থেকে দ্বিতীয়) ও মিহির সারওয়ার মোর্শেদ (সবার ডানে) |
এটিএম শামসুল হুদার কমিশনে ২০১০ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করে প্রশংসিত হয়েছিলেন জেসমিন টুলী |
তার সমসাময়িক মো. জকরিয়া বিচারপতি নুরুল ইসলামের কমিশন থেকে নবম সিইসি বিচারপতি এমএ আজিজের কমিশন পর্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন |
তিনি বলেন, "প্রায় প্রতিটি কমিশনকে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে, পাশাপাশি অনেকেই ইসিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ সংস্কার এনেছেন |
কমিশনের উদ্যোগের পাশাপাশি সব মিলিয়ে সবার আস্থা অর্জন, রাজনৈতিক দল ও সরকারের সহায়তা থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব |
এ কর্মকর্তা বলেন, দ্বিতীয় সংসদ থেকে ৯০ সাল পর্যন্ত নানা রাজনৈতিক উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে নির্বাচন কমিশন |
নির্বাচনী আইনের সংস্কার ও নানা ধরনের পরীক্ষামূলক কার্যক্রমের শুরু হয় মূলত পঞ্চম সংসদ নির্বাচন থেকে |
"তখন কোনো দল ক্ষমতায় নেই, প্রধান দুই রাজনৈতিক দল ভাবছে ভোটে তারাই জিতবে |
ওই সময় একটা ভালো নির্বাচন হয়েছে সবার সহযোগিতায়," স্মরণ করেন সাবেক এ কর্মকর্তা |
তিনি বলেন, ভোটার তালিকা প্রণয়নে গুণগত মান বজায়ের কাজটি শুরু হয়েছিল তখন থেকেই |
সপ্তম ও অষ্টম সিইসির সময়ে তা আরও বিস্তৃতি পায় |
তবে নবম সিইসি এমএ আজিজের কমিশনকে 'কোনোভাবে' মূল্যায়ন করতে চান না জকরিয়া |
২৯ বছর কমিশনে দায়িত্ব পালন করে উপ সচিব পদ থেকে অবসরে যাওয়া মিহির সারওয়ার মোর্শেদ বলেন, "প্রত্যেক কমিশনের অবদানের কারণেই আজ বর্তমান অবস্থানে পৌঁছেছে ইসি |
দক্ষ কমিশনের পাশাপাশি নেতৃত্ব হতে হবে দৃঢ় |
যাতে কোনো ধরনের পিছুটান না থাকে |
নির্বাচন পরিচালনা ও সবার সহযোগিতা নিয়ে আইন শৃঙ্খলা, প্রশাসনিক ও নির্বাচন কর্মকর্তাদের কাজের তদারকি পদ্ধতি নিশ্চিত করার ওপর জোর দেন তিনি |
বিদায়ের দিনে বর্তমান সিইসি কাজী রকিবের কাছ থেকে ফুল নিচ্ছেন উপ সচিব মিহির সারওয়ার মোর্শেদ, পেছনে অতিরিক্ত সচিব জেসমিন টুলী |
১৯৮৭ সালে নিয়োগ পাওয়া মিহির সারওয়ার মোর্শেদ পুরনো কমিশনগুলোর সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন, "অনেক কমিশন পেয়েছি, যারা নির্বাচনী বিষয়ে শুনানি করে অন দ্য স্পট রায় দিতেন |
স্বল্প সময় থাকা একটি ইসি ঋণ খেলাপিদের অযোগ্য করার বিধান ও আচরণবিধি প্রণয়ন করে যায় |
"পরিবারভিত্তিক ভোটার করা বাদ দিয়ে ব্যক্তি হিসেবে ভোটার করার উদ্যোগ নিয়েছিল একটি কমিশন |
পরের কমিশনগুলো কারচুপি ঠেকাতে পরীক্ষামূলক কার্যক্রম নেয়, রাজনৈতিক দল নিবন্ধনের চেষ্টা করে |
তবে ফল আসতে শুরু করে আরও পরে |
আবার দুয়েকজন সিইসি ব্যক্তিগতভাবে 'ভালো' হলেও সময় তাদের পক্ষে ছিল না বলে মনে করেন সাবেক এই উপ সচিব |
ভারতের মতো বাংলাদেশেও নির্বাচনী কর্মকর্তাদের 'ম্যাজিস্ট্রেসি ক্ষমতা' দেওয়ার একটা পথ খোঁজার পরামর্শ দেন মিহির |
তিনি মনে করেন, ইসির নানা সংস্কারের ফলে একীভূত সফলতা নবম সংসদ নির্বাচনে দৃশ্যমান হলেও দশম সংসদ নির্বাচনে তা 'ম্রিয়মাণ' হয়েছে |
বৃষ্টি শেষে কমছে তাপমাত্রা, জেঁকে বসবে শীত |
মুরাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি |
শিশুকে নিয়ে বাবার দেশত্যাগ, দাদাকে হাই কোর্টের হুঁশিয়ারি |
পানির তোড়ে রাজধানীতে খালে মাইক্রোবাস, সকালে উদ্ধার |
ঢাকা সিএমএইচে সফলভাবে কিডনি প্রতিস্থাপন |
ইউপি: চতুর্থ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৮ জন চেয়ারম্যান |
সীমান্ত হত্যা বন্ধে 'সতর্ক দৃষ্টি' রাখবে ভারত: পররাষ্ট্রমন্ত্রী |
ফেইসবুক মন্তব্যেও মুরাদের 'ভুল'! |
সাম্প্রতিক খবর |
বৃষ্টি শেষে কমছে তাপমাত্রা, জেঁকে বসবে শীত |
মুরাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি |
মামলা চলার মধ্যে শিশুকে নিয়ে বাবার দেশত্যাগ, দাদাকে হাই কোর্টের হুঁশিয়ারি |
পানির তোড়ে রাজধানীতে খালে মাইক্রোবাস, সকালে উদ্ধার |
ঢাকা সিএমএইচে সফলভাবে কিডনি প্রতিস্থাপন |
ইউপি: চতুর্থ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৮ জন চেয়ারম্যান |
কেন এই স্থূল মন্তব্য? |
ইতিহাসের অন্যতম সফল ঠাকুরদাদা: আমেরিকায় যৌন কারবারি কোটিপতি জার্মান নাপিত |
আয়কর আইন ২০২২ (খসড়া) এবং কিছু প্রস্তাব |
পোশাক শিল্পে ইউনিফায়েড কোড অব কনডাক্ট কেন প্রয়োজন |
সর্বাধিক পঠিত |
মুরাদ হাসানের পদ হারানোর খবরে যা বললেন মাহিয়া মাহি |
মুরাদ ছাত্রদল থেকে এসেছিলেন ছাত্রলীগে, জানালেন সাবেক ছাত্রনেতারা |
মন্ত্রিত্বের পর দলীয় পদও খোয়ালেন মুরাদ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.