content stringlengths 0 129k |
|---|
এই দেশে আগে অনেকবার এরকম ঘটনা ঘটেছে |
কাজেই বিষয়গুলো কীভাবে দানা বাঁধে তা এখন আর কারো জানতে বাকি নেই |
আফগানিস্তানে তালেবানদের বিজয়ের পর এই দেশের ধর্মান্ধ গোষ্ঠী যে নতুন করে উজ্জীবিত হয়ে আছে সেটি তো কারো অজানা নয় |
পাকিস্তান, আফগানিস্তানে শুক্রবারে জুমার নামাজে বোমা হামলা প্রায় নিয়মিত ঘটনা |
আমাদের দেশেও কোনও একটা ধর্মান্ধ ষড়যন্ত্র দানা বাঁধলেও যে শুক্রবার জুমার নামাজের পর তার একটা শোডাউন হয় সেটাও তো আমরা বহুকাল থেকে দেখে এসেছি |
কমন সেন্সের এতগুলো বিষয় আমরা সবাই জানি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী জানে না, এবং সেভাবে প্রস্তুতি নিতে পারে না, এটা আমরা কীভাবে বিশ্বাস করি? হতদরিদ্র একজন জেলের সহায় সম্পদ সবকিছু পুড়ে নিঃস্ব হয়ে যাওয়ার পর রাষ্ট্র যদি নতুন করে তার ঘরবাড়ি তৈরি করেও দেয়, তারপরেও কী তার বুকের ভেতরের যে আতঙ্ক, হতাশা, দুঃখ, কষ্ট এবং অসহা... |
এখানে রাষ্ট্রের অনেক বড় দায়িত্ব, কিন্তু আমরা যখন রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত বড় বড় রাজনৈতিক নেতাদের বক্তব্য শুনি তখন এক ধরনের হতাশা অনুভব করি |
কিছু একটা ঘটলেই তারা চোখ বন্ধ করে মুহূর্তের মাঝে বিরোধী রাজনৈতিক দলের ওপর দোষ চাপিয়ে ঝাড়া হাত-পা হয়ে যান |
যদি এর মাঝে সত্যতা থাকেও তাদের এই ঢালাও রাজনৈতিক বক্তব্যের কারণে সেটি তার নিজের দলের মানুষও আন্তরিকভাবে বিশ্বাস করে বলে মনে হয় না |
সাধারণ মানুষ তখন অনুমান করে নেয় রাষ্ট্র বা রাষ্ট্রনেতারা এই সমস্যা সমাধানের জন্য আন্তরিক নয়, হয়তো তারা এটাকে একটা রাজনৈতিক ইস্যু হিসেবে দেখিয়ে তার থেকে কোনো একটা সুবিধা নিতে চান |
অথচ মূল কথাটি খুবই সহজ, কেনো এটি ঘটেছে তার খুব ভালো একটা ব্যাখ্যা জেনে কোনো লাভ নেই, ঘটনাটি না ঘটলে অনেক লাভ আছে |
একটা সমস্যা সমাধান করতে হলে সবার আগে মেনে নিতে হয় যে, সমস্যাটা আছে |
তারপর সমস্যাটা বুঝতে হয় তাহলে নিজ থেকেই সমস্যা সমাধানের পথ বের হয়ে যায় |
আমরা যদি সমস্যাটাই অস্বীকার করি তাহলে সেটা সমাধান করবো কেমন করে? কিছু দুর্বৃত্ত হঠাৎ এটা করে ফেলেছে বললে সমস্যাটাকে পাশ কাটিয়ে যাওয়া হয় |
সেই দুর্বৃত্তরা যে এখানে তাদের কাজকর্মের জন্য একটা অভয়ারণ্য পেয়েছে সেটি তো সবার আগে স্বীকার করে নিতে হবে |
এই সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার, স্বাভাবিকভাবেই তাদের ওপর আমাদের দাবি অনেক বেশি |
হেফাজতের হুমকি শুনে পাঠ্যবইয়ের সাম্প্রদায়িক পরিবর্তন আমাদের চরমভাবে হতাশ করেছিলো, কাজেই দেশের এই সাম্প্রদায়িক রূপটিকে ঠিক করার ব্যাপারে তাদের কতটুকু সদিচ্ছা আছে সেটা নিয়ে আমাদের কারও কারও ভেতরে যদি এক ধরনের দুর্ভাবনা থাকে, কে আমাদের দোষ দিতে পারবে? |
আমি আজন্ম আশাবাদী মানুষ |
জীবনের চরম দুঃসময়েও আশায় বুক বেঁধে অপেক্ষা করেছি এবং দেখেছি একদিন আমার স্বপ্ন পূরণ হয়েছে |
কাজেই এবারও আমি আশাবাদী থাকতে চাই, স্বপ্ন দেখতে চাই যে এই দেশটি থেকে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ একদিন শিকড়সহ উৎপাটন করে ফেলা হবে |
তবে এটি এমনি এমনি শুধু মুখের কথায় হবে না, তার জন্য কাজ করতে হবে |
আমার হিসাবে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এটি |
আমি আমার জীবনে যে কয়টি সত্য আবিষ্কার করেছি তার একটি হচ্ছে পৃথিবীর সৌন্দর্য হচ্ছে বৈচিত্র্যে |
একটি দেশে যখন নানা বর্ণের, নানা কালচারের, নানা ধর্মের, নানা ভাষার মানুষ পাশাপাশি থাকে, একে অন্যের সাহচর্যে সুখে দুঃখে বড় হয়, সেটি হচ্ছে সত্যিকারের সৌন্দর্যময় জীবন |
আমাদের দেশের মানুষের মাঝে বৈচিত্র্য খুব কম, কাজেই আমাদের জীবনধারায় যেটুকু বৈচিত্র্য আছে সেটাই আমাদের বুক আগলে রক্ষা করতে হবে, আমাদের শিশুদের সেটা শিখাতে হবে |
নিজ ধর্মের বিধিবিধান শেখার আগে তাদের অন্য ধর্মের সৌন্দর্যের কথা জানতে হবে, যেন তারা সব ধর্মের জন্য এক ধরনের শ্রদ্ধাবোধ নিয়ে বড় হয় |
এই দেশের মানুষ ঐতিহ্যগতভাবে উগ্র মানসিকতার নয়, জীবনের কোনও ক্ষেত্রেই তারা বাড়াবাড়ি পছন্দ করে না |
সারা পৃথিবীর ধর্মান্ধতার উত্থানের ঢেউ এখানেও এসেছে এবং কিছু মানুষ সেটি ব্যবহার করার চেষ্টা করেছে |
ফেসবুক নামে 'মানসিক বর্জ্য ক্লেদ সংরক্ষণ ও বিতরণ'-এর যে পদ্ধতি বের হয়েছে সেটি ব্যবহার করে যেটি আগে কখনও সম্ভব হয়নি এখন সেটিও করে ফেলা যাচ্ছে |
যে মানুষটির কথাকে আগে বিন্দুমাত্র গুরুত্ব দেওয়ার সুযোগ ছিল না, এখন সেই মানুষটি তার ভয়ানক আপত্তিকর বক্তব্য সবাইকে শোনাতে পারছে, শুধু তা-ই নয়, দ্রুততম সময়ে দুর্বৃত্তদের একত্র করে একটা অঘটন ঘটিয়ে ফেলছে |
শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতেই এটি অনেক বড় একটি সমস্যা |
পৃথিবীর অন্য দেশ কী করবে জানি না, কিন্তু আমাদের দেশে আমাদের প্রয়োজনে এর একটা সমাধান এখন খুব দরকার |
শুধু তা-ই নয়, একসময় যেকোনও সাম্প্রদায়িক সমস্যা হলে সব রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠন, ছাত্র-ছাত্রী-শিক্ষক পথে নেমে আসতো, এখন সবাই ফেসবুকে একটা বক্তব্য দিয়ে তাদের দায়িত্ব শেষ করে ফেলতে চায় |
আমরা যখন ছোট ছিলাম, তখন এ দেশের গ্রামে গ্রামে যেটুকু সংস্কৃতির চর্চা ছিল এখন সেটি নেই |
বাসায় বাসায় হারমোনিয়ামে শিশুর গলায় গান শোনা যায় না, রাত জেগে কেউ যাত্রা কিংবা পালাগান শুনতে যায় না |
মাঝ নদী থেকে মাঝির গলায় ভাটিয়ালি গান শুনি না, স্কুলে স্কুলে কিংবা পাড়ার ছেলেমেয়েরা হ্যাজাক লাইটের আলোতে জরির কাপড় পরে সিরাজদ্দৌলার নাটক করে না |
মাঠে রঙিন জার্সি পরে তুমুল উত্তেজনায় ফুটবল খেলা হয় না |
নদীতে নৌকা বাইচ হয় না |
বাউল হওয়া এখন অনেক সময় অপরাধ, তাদের বিরুদ্ধে মামলা হয় |
এক কথায় আমরা আগে যেটুকু বাঙালি ছিলাম এখন আমরা আর সেই বাঙালি নেই |
আমাদের সংস্কৃতির জগতে যে শূন্যতা তৈরি হয়েছে সেই তা দ্রুত পূরণ করতে আসছে ধর্মান্ধ গোষ্ঠী |
কাজেই এখন ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে আবার আমাদের বাঙালি হওয়ার সময় এসেছে |
একসময় বাঙালি হয়ে আমরা আমাদের ভাষাটিকে পেয়েছিলাম, তারপর আবার বাঙালি হয়ে দেশটিকে পেয়েছিলাম |
এখন আবার বাঙালি হয়ে সেই দেশকে অসাম্প্রদায়িক করার সময় এসেছে |
লেখক: শিক্ষাবিদ ও লেখক |
টুকরো টুকরো উৎসবের স্মৃতি জিইয়ে রাখে আনন্দ, বেঁচে থাকি ! |
দূর্গাপূজায় হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে নিজেকে সান্ত্বনা দিতে পারছি না |
রাজনীতিহীন দেশে রাজনৈতিক নেতৃত্বের চরম সংকট |
করোনা চিকিৎসায় হোমিওপ্যাথি কি আসলেই কার্যকরী ! |
যে জাতি ধর্মের জন্য নয়, ভাষার জন্য লড়াই করে, সেই জাতি সব ছিনিয়ে আনতে পারে |
নোয়াখালীতে এসে ছাগল হারিয়েছিলেন মহাত্না গান্ধী |
রামপালে বণ ও পরিবেশ উপমন্ত্রীর চেক বিতরণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্প্রসারণ কাজের উদ্বোধন |
মঙ্গলবার মধ্যরাত থেকে সারাদেশে রেড এলার্ট জারি |
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে আইনমন্ত্রীর সাথে বৈঠকে বসবেন আইনজীবীরা |
জোরেসোরে কাজ করে উন্নয়ন কর্মকান্ড পূর্বাবস্থায় ফেরাতে নির্দেশ প্রধানমন্ত্রীর |
একাউন্টে ৫ হাজার সর্বনিম্ন ব্যালেন্স থাকলেই লোন দেবে পদ্মা ব্যাংক |
দাকোপে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে কিশোরীদের সাইকেল প্রতিযোগীতা |
ফয়লাহাট খুদ্র ও কুটির শিল্প সমবায় সমিতির নির্বাচনে সভাপতি মাসুম, সম্পাদক রুবেল |
জাতির জনক ও শহীদদের কটুক্তির অভিযোগে আ'লীগ থেকে বহিষ্কার মেয়র জাহাঙ্গীর |
পাকিস্তানের বিপক্ষে দ্বীতিয় ম্যাচে ব্যার্থ টাইগাররা |
খালেদা জিয়ার জন্য বিদেশ থেকে ডাক্তার আনতে বিএনপির বাধা নেই : আইনমন্ত্রী |
আইন মানেনা বলেই বিএনপি দায়িত্বহীন কথা বলে : তথ্যমন্ত্রী |
দাকোপ রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি রুমান, সম্পাদক পাপ্পু |
দেশে এই প্রথম করোনায় মৃত্যু শূন্যের কোঠায় |
রামপালে বাংলাদেশ স্কাউটস কাব হলিডে - ২০২১ উদযাপন |
আওয়ামীলীগকে ক্ষমতা থেকে সরাতে গোপন ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে : প্রধানমন্ত্রী |
সম্পাদক ও প্রকাশক |
মোঃ সাইফুল ইসলাম |
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: |
চ্যানেল টুয়েন্টিসিক্স লিমিটেড |
২৮ কে, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা -১০০০ । মোবাইল: 01625 555012 |
ইমেইল: 26@. |
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে নিবন্ধন প্রাপ্তির জন্য আবেদিত । নীতিমালা মেনে অনলাইন মাধ্যমে বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী মানুষের মাঝে সরকার ও দেশের উন্নয়ন, সংস্কৃতির খবর জানানোই আমাদের মূল উদ্দেশ্য । বিজ্ঞাপনদাতারা আমাদের আয়ের প্রধান উৎস । |
"সবার জন্য মানসিক স্বাস্থ্য "অধিক বিনিয়োগ-অবাধ সুযোগ" এই স্লোগানে এ বছর পালিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস |
এই দিবস উদযাপন কে কেন্দ্র করে আজ ১০ই অক্টোবর ২০২০ ইং তারিখে আহ্ছনিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র গাজীপুর, যশোর পুরুষ কেন্দ্র এবং ঢাকাতে নারী কেন্দ্রে বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করা হয় |
আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র গাজীপুরের উদ্যোগে উক্ত কেন্দ্রে চিকিৎসা গ্রহণকারী রোগীদের নিয়ে "মাদকাসক্ত ব্যক্তিদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন" এর উপর একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় |
উক্ত সভায় দিবসের তাৎপর্য ও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব¡ তুলে ধরে মূল প্রবন্ধ পাঠ করেন চিকিৎসা কেন্দ্রের কাউন্সেলর আবু হাসান মন্ডল |
সভায় উপস্থিত ছিলেন চিকিৎসা কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক মিজানুর রাহমান, কাউন্সিলর,কেস ম্যানেজার, প্রোগ্রামার সহ অন্যান্যরা |
এছাড়াও সভা শেষে কেন্দ্রের রোগীদের অংশগ্রহনে প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় |
আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র যশোরের উদ্যোগে মাদকাসক্তি চিকিৎসা গ্রহণকারী রোগীদের পরিবারের সদস্যদের নিয়ে কেন্দ্রে সকাল ১১ টায় আলোচনা সভা, বিকাল ৪ টায় যশোর দড়াটানা ও সদর হাসপাতালের সামনে একটি মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয় |
আলোচনা সভায় দিবসের তাৎপর্য ও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরেন চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাপক মোঃ আমিরুজ্জামান |
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আব্দুস সালাম (সেলিম), মনোরোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া |
আরও উপস্থিত ছিলেন বার্তা সম্পাদক এইচ আর তুহিন প্রতিদিনের কথা, যশোর, চীপ রিপোটার জনাব তবিবর রহমান, সমাজের কথা, যশোর প্রেস ক্লাব, যশোর, ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশন এর কর্মকর্তা পারুল আক্তার যশোর |
এছাড়াও সভায় আর উপস্থিত ছিলেন চিকিৎসা কেন্দ্রের কেস ম্যানেজার, প্রোগ্রামারসহ অন্যান্যরা |
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রের কাউন্সেলর মাসুদ রানা |
র্যালিতে বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহন করেন |
র্যালী ও মানব বন্ধনে যশোর কেন্দ্রের সাথে যৌথভাবে অংশগ্রহণ করেন ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশন যশোর |
ঢাকাতে নারী কেন্দ্রে উক্ত দিবস উদযাপনে শেয়ারিং মিটিং এর আয়োজন করা হয় |
উক্ত প্রোগ্রামে রিকভারী এবং কেন্দ্রে চিকিৎসা নিতে আসা পরিবারের সদস্যদগন এবং এই সেবার সাথে সম্পৃক্ত পেশাজীবিগন সভায় অংশগ্রহণ করেন |
সভাটি অনলাইনে আয়োজন করা হয় |
সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন কেন্দ্রের প্রোগ্রাম অফিসার উম্মে জান্নাত |
উক্ত সভায় বিশেষজ্ঞ আলোচক ছিলেন ডা. আক্তারুজ্জামান সেলিম, মনোচিকিৎসক,নারী কেন্দ্রের কাউন্সেলর ফারজানা আক্তার সুইটি এবং কেস স্যানেজার মমতাজ খাতুন |
সভার শেষে সমাপনী বক্তব্য প্রদান করেন ডাম আইআরএসওপি প্রকল্পের সমন্বয়কারী ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মোঃ আমির হোসেন |
সভাটি সঞ্চালনা করেন আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের কাউন্সেলর কাউন্সেলর ফাইরোজ জীহান |
সকল প্রোগ্রামে অংশগ্রহণকারীগন মানসিক স্বাস্থ্য সেবায় সরকারের আর্থিক বিনিয়োগ বৃদ্ধি করার বিষয়ে সুপারিশ করেন |
এর মাধ্যমে যাদের চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে এবং দীর্ঘ মেয়াদী চিকিৎসা করাতে অনেক পরিবারই অক্ষম তাদের জন্য সহায়ক সুযোগ তৈরি হবে |
উল্লেখ্য গত এক বছরে ঢাকা আহ্ছানিয়া মিশনের তিনটি মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র থেকে মানসিক স্বাস্থ্য সমস্যার জন্য ৬২ জন নারী এবং ১৪০ জন পুরুষ রোগীসহ সর্বমোট ১৯৭ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয় |
এটা ছিল তাদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ |
আসরে এসেই ইতিহাস হয়ে থাকার গল্প লিখলো আফ্রিকার দেশটি |
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসে টানা দুই ম্যাচ জিতে নাম লেখালো সুপার টুয়েলভে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.