content stringlengths 0 129k |
|---|
আর এই দায়িত্ব কারও একার নয়, সবার |
জানতে চাইলে ঢাকা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রুকনুল হক নিউজবাংলাকে বলেন, 'আমরা সরাসরি কোনো পথশিশুকে ধরতে পারি না |
এটা করতে পারে পুলিশ |
তারা আমাদের কাছে ধরে এনে দেয়, তখন আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাদেরকে (পথশিশুদের) সংশোধনাগারে দিয়ে দেই |
সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রতিষ্ঠান) শহীদুল ইসলাম নিউজবাংলাকে বলেন, 'পথশিশুদের নিয়ে আমাদের একটি প্রজেক্ট রয়েছে |
আমরা পথশিশুদের সংশোধনাগারে পাঠানো এমনকি তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া এসব কাজ করি |
আমাদের বিভাগেই এ ধরনের কাজ রয়েছে |
আমরা এসব কাজের পরিধি আরো বাড়ানোর চেষ্টা করছি |
পথশিশুদের নিয়ে চাইল্ড সেনসেটিভ স্যোসাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) নামে একটি প্রকল্প রয়েছে |
প্রকল্পটির পরিচালক সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) সাইফুল ইসলাম নিউজবাংলাকে বলেন, 'আমাদের কিছু ক্যাম্প রয়েছে (সদরঘাট, গাবতলী) |
এছাড়াও আমাদের কিছু সমাজকর্মী রয়েছে |
আমাদের একটি জরুরি সেবা নম্বর (১০৯৮) রয়েছে |
সেখান থেকে সংবাদ পেলে সমাজকল্যাণ অধিদপ্তরের অধীনে আমরা সেইসব পথশিশুদের প্রথমে সংগ্রহ করি |
তারপর তাদের সংশোধনাগারে পাঠাই |
'তাদের বাবা-মা যদি পাওয়া যায় বা তারা যদি আগ্রহী হয়, তখন আমরা তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করি |
কোনো শিশু যদি আইন ভঙ করে ফেলে, তখন তাদেরকে গাজীপুরে কোণাবাড়ির দুটি বা যশোরের সংশোধনাগারে পাঠানো হয় |
সংশোধনাগারে তাদেরকে কাউন্সেলিং করা হয় |
এরপর তারা যখন বলে আমরা বাড়িতে ফিরতে চায়, তখন আমরা ব্যবস্থা করি |
ভাসমান শিশু কত |
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশে ৪ লাখের মতো পথশিশু রয়েছে |
যার অর্ধেকই অবস্থান করছে রাজধানী ঢাকায় |
অন্যদিকে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ বলছে, বাংলাদেশে পথশিশুর সংখ্যা ১০ লাখের বেশি |
ঢাকার হিসাব অবশ্য তাদের কাছে নেই |
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ঢাকাতেই ছয় লাখ পথশিশু রয়েছে |
সহমর্মিতা ফাউন্ডেশনের পারভেজ হাসান বলেন, 'এদের অধিকাংশ বসতবাড়িহীন, পোশাকহীন, রাস্তায় থাকে |
এদের আবার বেশির ভাগ মাদকাসক্ত |
এদের সুস্থ স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার |
তিনি বলেন, 'এদের জীবনটাই করুণ |
তারা ছোটবেলা থেকে বিরূপ চিত্র দেখে বড় হয়েছে |
তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে |
তাদের প্রয়োজনটা পূরণ করতে হবে |
যেমন: খাবার, পোশাক, থাকার ব্যবস্থা |
যাতে তারা মনে করে পিছনে যা হওয়ার হয়েছে, সামনে ভালো কিছু হবে |
পুরান ঢাকা এলাকায় পথশিশুদের শিক্ষা নিয়ে কাজ করে বেসরকারি উন্নয়ন সংস্থা লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো) |
এর টিম লিডার আরিফুল ইসলাম নিউজবাংলাকে বলেন, 'আমদের এখানে অনেক শিশুই থাকছে, পড়াশোনা করছে, কিন্তু অনেকেই থাকতে চায় না |
আমরা চেষ্টা করি তাদের পূর্বের জীবনকে ভুলিয়ে নতুন পৃথিবীতে ফিরিয়ে আনতে |
যতটুকু সম্ভব তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন প্রোগ্রাম করার চেষ্টা করি |
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শিপ্রা সরকার নিউজবাংলাকে বলেন, 'পরিবারের ভাঙনের কারণেই কিন্তু একজন পথশিশু তৈরি হচ্ছে |
সরকার কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এই বিষয়টি নিয়ে অনেক গবেষণা প্রয়োজন |
তারপর তা রোধে পদক্ষেপ গ্রহণ জরুরি |
তিনি বলেন, 'এখন অনেক পথশিশুই মাদকাসক্ত হয়ে যাচ্ছে, কিন্তু পরিবার থেকে বের হয়েই কিন্তু একটা শিশু মাদক ধরে না |
এই জায়গায় সমাজ, রাষ্ট্রের তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা জরুরি |
তাদের জন্য ভালো পরিবেশের পুনর্বাসনের জায়গার ব্যবস্থা করতে হবে |
চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলা, ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৮০ |
'শান্তিপূর্ণভাবে একই দিনে ৩ ধর্মের উৎসব পালিত' |
পাশের মসজিদ থেকে কোরআন এনে মণ্ডপে রাখেন ইকবাল |
ঝালকাঠিতে মন্দিরে আগুন দেয়ার চেষ্টার অভিযোগ |
পীরগঞ্জে ২৬ পরিবারের পাশে ৩১ লাখ টাকা নিয়ে বিদ্যানন্দ |
শেয়ার করুন |
অনিয়মে বেহাল রাষ্ট্রায়ত্ত ৬ পাটকল |
মৌসুমী ইসলাম , ঢাকা |
৬ ডিসেম্বর, ২০২১ ০৮:২২ |
আপডেট: ৬ ডিসেম্বর, ২০২১ ০৯:০৪ |
লিংকডইনে শেয়ার করুন |
ইমেইল করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ব্লগস্পটে শেয়ার করুন |
বাণিজ্যিক অডিট অধিদপ্তরের অনুসন্ধানে রাষ্ট্রায়ত্ত ছয় পাট কলে নানা অনিয়মের তথ্য উঠে এসেছে |
ছবি: সংগৃহীত |
বিজেএমএর মহাসচিব আবদুল বারিক খান নিউজবাংলাকে বলেন, 'বিজেএমসির দুর্নীতির কারণে পাটকলগুলো বন্ধ হয়েছে |
চুরি করে খায়, সরকারি মাল দরিয়া মে ঢাল এমন অবস্থা |
বিজেএমসির কারণে পাটশিল্পের আজ এ অবস্থা |
অনিয়মে বেহাল হয়ে পড়েছে রাষ্ট্রায়ত্ত ছয় পাটকল |
আপ্যায়ন ব্যয়ে নয়ছয়, বিধিবহির্ভূত সম্মানি ভাতা উত্তোলন, বৈদেশিক ভ্রমণ ভাতা বিল করে টাকা তুলে নেয়াসহ হয়েছে নানা অনিয়ম |
শুধু ছয় পাটকলই নয়, বিজেএমসির প্রধান কার্যালয়েও আত্মসাৎ হয়েছে অর্থ |
সবমিলিয়ে ৭৮ কোটি টাকার অনিয়ম খুঁজে পেয়েছে বাণিজ্যিক অডিট অধিদপ্তর |
সোনালি আঁশ পাট বাংলাদেশের সম্ভাবনাময় একটি ফসল |
স্বাধীনতার সময় পাটই ছিল দেশের প্রধান রপ্তানি ফসল |
পরে নানা প্রচেষ্টা এবং চক্রান্তে থমকে যায় পাটের অগ্রযাত্রা |
নানা অনিয়মে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর উৎপাদন বাড়েনি |
বন্ধ করে দেয়া হয়েছে কার্যক্রম |
বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের (বিজেএমএ) মহাসচিব আবদুল বারিক খান নিউজবাংলাকে বলেন, 'বিজেএমসির দুর্নীতির কারণে পাটকলগুলো বন্ধ হয়েছে |
চুরি করে খায়, সরকারি মাল দরিয়া মে ঢাল এমন অবস্থা |
বিজেএমসির কারণে পাটশিল্পের আজ এ অবস্থা |
তিনি বলেন, 'এখন এ শিল্পকে বাঁচাতে হলে প্রথমে আধুনিক যন্ত্রপাতি প্রয়োজন |
যে মেশিনারিজ আছে সেগুলো অনেক পুরোনো |
বিজেএমসির অনেক ঋণের সুদ মওকুফ করা হয়েছে |
তেমনি পুরো পাট খাতে এ ধরনের সুযোগ-সুবিধা দিতে হবে |
আবদুল বারিক খান বলেন, 'এ শিল্প বাঁচাতে হলে সরকারকে পদক্ষেপ নিতে হবে |
স্বল্পসুদে ঋণ দিতে হবে |
বিজিএমইএ গার্মেন্ট শিল্প রক্ষা করতে অনেক পলিসি সাপোর্ট দেয় |
পাট খাতে এ ধরনের নীতি সহায়তা দিতে হবে |
পাটকলে অনিয়ম |
বাণিজ্যিক অডিট অধিদপ্তরের অনুসন্ধানে রাষ্ট্রায়ত্ত ছয় পাট কলে ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ অর্থবছরে নানা অনিয়মের তথ্য উঠে এসেছে |
এতে আর্থিক ক্ষতির পরিমাণ ৭৮ কোটি ৩ লাখ ৪৪ হাজার ৫৩০ টাকা |
বিজিএমসির প্রধান কার্যালয়, বাংলাদেশ জুট মিলস লিমিটেড, ইউএমসি জুট মিলস লিমিটেড, জুটো ফাইবার গ্লাস ইন্ডাস্ট্রিজ, করিম জুট মিলস লিমিটেড, স্টার জুট মিলস লিমিটেড এবং হাফিজ জুট মিলস লিমিটেডে অনিয়ম খুঁজে পেয়েছে অডিট অধিদপ্তর |
বিজেএমসি কার্যালয়ে অনিয়ম |
বাংলাদেশ পাটকল করপোরেশন বা বিজেএমসি কার্যালয়ের অনিয়মে ৪০ লাখ ১০ হাজার টাকার আর্থিক ক্ষতি পেয়েছে অডিট অধিদপ্তর |
আপ্যায়ন খাতে প্রকৃত খরচের বদলে বিল ভাউচার ছাড়া খরচ দেখানোর ফলে প্রতিষ্ঠানের ক্ষতি ৮ লাখ ৪৮ হাজার ৯০৬ কোটি টাকা |
তিনজন উপদেষ্টাকে বিধিবহির্ভূতভাবে একই সঙ্গে অবসর ভাতা এবং উপদেষ্টা হিসেবে সম্মানী ভাতা দেয়ায় আর্থিক ক্ষতি হয়েছে ২৯ লাখ ৩১ হাজার ৪২৯ টাকা |
প্রাপ্যের চেয়ে অতিরিক্ত হারে বৈদেশিক ভ্রমণ ভাতা বিল দেয়ায় আর্থিক ক্ষতির পরিমাণ ২ লাখ ৩০ হাজার ৫২৭ টাকা |
সবচেয়ে বেশি অনিয়ম বাংলাদেশ জুট মিলসে |
রাষ্ট্রায়ত্ত পাটকলের মধ্যে বড় অনিয়ম সংঘটিত হয়েছে বাংলাদেশ জুট মিলসে |
চারটি খাতে আর্থিক ক্ষতির পরিমাণ ৫২ কোটি ৭১ লাখ ৭৫ হাজার ৯৪৭ টাকা |
অডিট অধিদপ্তর বলছে, মার্কেটিং ব্যবস্থাপনার গাফিলতির কারণে ক্রেতা সংগ্রহ না করার ফলে মজুদ বেড়ে যাওয়ায় আয় কম হয়েছে |
ফলে আর্থিক ক্ষতির পরিমাণ ৪৫ কোটি ৫২ লাখ ৫৩ হাজার ৯১৩ টাকা |
বিজেএমসির নিয়ন্ত্রণাধীন মিলগুলোর কাছ থেকে এ পর্যন্ত বিভিন্ন ধরনের পাওনা আদায় না হওয়ায় প্রতিষ্ঠানের ক্ষতির পরিমাণ ৬ কোটি ১২ লাখ ৬৬ হাজার ৫৬১ টাকা |
২০১৭-১৮ অর্থবছর পর্যন্ত বেতনের বিপরীতে প্রদত্ত অগ্রিম অনাদায়ী অবস্থায় রয়েছে ১৩ লাখ ৪৯ হাজার ৬১৬ টাকা |
এ ছাড়া বিভিন্ন কেনার ক্ষেত্রে কেটে নেয়া ভ্যাট ও আয়কর সরকারি কোষাগারে জমা না দেয়ায় দণ্ড সুদসহ সরকারের রাজস্ব ক্ষতি ৯৩ লাখ ৫ হাজার ৮৫৭ টাকা |
ইউএমসি জুট মিলে টাকা পাননি সরবরাহকারীরা |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.