content stringlengths 0 129k |
|---|
কারণ গ্রাহক উপস্থিত থেকে ব্যাংকিং সেবা গ্রহণ এখন কমে গেছে |
অনেক আধুনিক যন্ত্রপাতিও আসবে |
তখন মেশিন অনেক কাজ করবে, যেটা এখন মানুষকে করতে হয় |
একসময় কারেন্সিও থাকবে না |
তখন ব্যাংকিং পদ্ধতি অন্য রকম হবে |
মোহম্মদ শামস্-উল ইসলাম |
সেই আমূল পরিবর্তনে নিজেদের মানিয়ে নিতে সক্ষমতা অর্জন করতে হবে |
কারণ, ব্যাংকিং সেবা পদ্ধতি অন্য রকম হলে সেই পরিবেশে নিজেদের টিকে থাকা বড় চ্যালেঞ্জ |
প্রযুক্তির সঙ্গে খাপখাইয়ে নিতে সক্ষমতার বিকল্প নেই |
আমাদের হয়তো রাতারাতি সব কিছু পরিবর্তন হবে না |
কিন্তু ধীরে ধীরে এসব চালু হবে |
তখন ব্যাংকের এত শাখাও থাকবে না |
কারণ একটি শাখা চালাতে অনেক খরচ |
সেখানে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে এসব কাজ করা যাবে |
ঘরে বসে মানুষ যেমন ব্যাংকের অনেক সেবা পাচ্ছে, তেমনি ঘরে বসে ব্যাংকিং সেবাও দেয়া যাবে |
ব্যাংকিং সেবাতেও প্রযুক্তির বিস্ফোরণ দেখতে চাই |
মো. এহসান খসরু, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা, পদ্মা ব্যাংক লিমিটেড |
স্বাধীনতার পর রাষ্ট্রীয় মালিকানার চারটি আর বিশেষায়িত ব্যাংক ছিল দুটি |
তখন ৭ কোটি মানুষের দেশে ছয়টি ব্যাংক পর্যাপ্ত ছিল না |
ব্যাংকিং চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে এখন সব মিলিয়ে ৬১টি ব্যাংক হয়েছে |
কিন্তু ব্যাংকের সংখ্যা বাড়লেও চাহিদা তৈরি করার তেমন উদ্যোগ ব্যাংকগুলো নিতে পারেনি |
প্রান্তিক জনগণের কাছে ব্যাংক সেভাবে যেতে পারেনি |
ইনোভেটিভ ব্যাংকিং হচ্ছিল না |
ফলে ব্যাংকের চাহিদা তৈরির জন্য ইনক্লুসিভ ব্যাংকিং সেবা শুরু হলো |
প্রান্তিক মানুষকে ব্যাংকসেবার আওতায় আনার জন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন প্রণোদনা দেয়া শুরু করে |
এরপর থেকে কৃষি ও এসএমই ঋণ, রেমিট্যান্সে প্রণোদনা- সব সেবা ব্যাংকের মাধ্যমে দেয়া শুরু হয় |
ব্যাংকের চাহিদা বাড়ানোর জন্য বিভিন্ন সেবা চালু হলো |
এতে অধিকসংখ্যক মানুষ ব্যাংকের সুবিধাগুলো নেয়া শুরু করে |
ফলে অনেক মানুষ ব্যাংক সেবার আওতায় অন্তর্ভুক্ত হলো |
ব্যাংকগুলোও নিজ উদ্যোগে সীমিত ক্ষমতায় প্রযুক্তিনির্ভর ব্যাংক কার্যক্রম চালু করে |
কিন্তু বিশাল জনগোষ্ঠীর মধ্যে প্রযুক্তির মাধ্যমে ব্যাংকের সেবা পৌঁছে দেয়ার সক্ষমতা সব ব্যাংকের নেই |
ফলে অনেক ধরনের সেবা চালু হলেও ইনক্লুসিভ ব্যাংকিংয়ের পরিপূর্ণতা এখনও আসেনি |
মো. এহসান খসরু |
সামনের দিনে ব্যাংকিং খাতের ফিন্যানশিয়াল ইনক্লুশনের ক্ষেত্রে টেকনোলজির অবকাঠামো সরকারিভাবে আসা দরকার |
কারণ একটার পর একটা ধাক্কা আসবে |
করোনার পর আসছে ওমিক্রন |
আগের মতো অর্থনীতিতে প্রভাব পড়লে ব্যাংকেও তার আঘাত লাগবে |
সামনের দিনে এসব মহামারি মেকাবিলার জন্য আরও প্রস্তুতি নিতে হবে |
এই মুহূর্তে সব মানুষকে টিকার আওতায় আনতে হবে |
কারণ টিকা দেয়া না হলে মানুষের চলাচলে নেতিবাচক প্রভাব পড়ে |
মুভমেন্ট কমে যায় |
পৃথিবীর সর্ববৃহৎ ট্যাক্সি কোম্পানি উবার, কিন্তু এটা দেখা যায় না |
সবচেয়ে বড় হোটেল এয়ার বিএনবি, এটাও দেখা যায় না |
এগুলো টেকনোলজির বিস্ফোরণ |
ইন্টারনেটের মাধ্যমে এগুলো পরিচালনা করা হয় |
সামনের দিনে ব্যাংকিং সেবাতেও এ জাতীয় টেকনোলজির বিস্ফোরণ দেখতে চাই, যে সেবা দেখা যাবে না, কিন্তু টেকনোলজির অবকাঠামোর কারণে গ্রাহকের কাছে পৌঁছে যাবে |
এ অবকাঠামোর খরচ বহন করার সামর্থ্য সব ব্যাংকের নেই |
ব্যাংকিং সিস্টেমে ইন্টিগ্রেটেড উপায়ে টেকনোলজিকে এগিয়ে নিতে হবে |
কেন্দ্রীয় পর্যায় থেকে প্রান্তিক পর্যায়ে এটা করতে হবে |
টেকনোলজির মাধ্যমে প্রান্তিক মানুষ যেন সরাসরি ব্যাংক সেবা পেতে পারে, সে ব্যবস্থা করা দরকার |
আগামী দিনে 'ইচ্ছাকৃত ঋণখেলাপিদের' শাস্তি দিতে দেশে শক্তিশালী আইন হচ্ছে |
ব্যাংকগুলোই ইচ্ছাকৃত খেলাপিদের চিহ্নিত করবে |
কিন্তু আইন যদি সাপোর্টিভ না হয়, ক্লায়েন্ট যদি রিট করে দেয়, তাহলে আর কাজ হয় না |
এ জন্য আইন শক্তিশালী করা হচ্ছে |
পাশাপাশি আদালতে কোনো রিট যেন না হয়, সেদিকে দেখতে হবে |
আইন যেন সরাসরি ইচ্ছাকৃত খেলাপিদের বিপক্ষেই থাকে |
ব্যাংকিং সেবা সব মানুষের কাছে পৌঁছাবে |
মো. আরফান আলী, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্যাংক এশিয়া লিমিটেড |
আমরা লেজার বুক মার্কিং দিয়ে ব্যাংকসেবা শুরু করেছিলাম |
স্বাধীনতার পর '৯০-এর দশক পর্যন্ত এভাবেই চলে |
এর পরই কিছু কিছু ব্যাংক অনলাইন লেনদেন চালু করে |
২০০০ সালের পর থেকে যে পরিবর্তন হয়েছে, সেটা লক্ষণীয় |
ব্যাংকগুলোর প্রযুক্তির ব্যবহার বেড়েছে |
কম্পিউটার ও এমআইএস ব্যাংকিং (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) সফটওয়্যার ব্যবহার অনেক বেড়েছে |
পরবর্তীকালে মোবাইল অ্যাপের মাধ্যমে লেনদেন চলছে |
আমরা এখন পরিবর্তনের সময়ে অবস্থান করছি |
বিশেষ করে ব্যাংকিং রেগুলেশনে যেমন অনেক পরিবর্তন আসছে, পাশাপাশি ব্যাংকিং পদ্ধতিরও অনেক পরিবর্তন আসছে |
সবচেয়ে বড় পরিবর্তন হলো ডিজিটাইজেশনের যুগে আমরা প্রবেশ করেছি |
ডিজিটাল বাংলাদেশ স্লোগানের সঙ্গে ব্যাংকিং সেবাও পুরো ডিজিটাল করার পরিকল্পনা সব ব্যাংকেরই আছে |
ব্যাংকিং চ্যানেলে নতুন নতুন সেবা যুক্ত হচ্ছে |
পারসোনাল (ব্যক্তি) ব্যাংকিংয়ে অনেক ধরনের পরিবর্তন হয়েছে |
বর্তমানে একজন মোবাইল অ্যাপের মাধ্যমে সব লেনদেন সম্পন্ন করতে পারে |
এর সঙ্গে এজেন্ট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এবং বিভিন্ন পেমেন্ট সেবাও চালু আছে |
সামনে এসব সেবা আরও বাড়বে |
মো. আরফান আলী |
বাংলাদেশের ব্যাংকের অটোমেটেড ক্লিয়ারিং হাউস ও ন্যাশনাল পেমেন্ট সিস্টেমের আওতায় ব্যাংকিং সেবাকে আরও অনেক দূর এগিয়ে নেয়া সম্ভব হচ্ছে |
করপোরেট বিশ্বেও গ্রাহকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার ব্যবস্থা হয়েছে |
ভবিষ্যতে ব্যাংকিং সেবা সব মানুষের কাছে পৌঁছে যাবে |
এখনও ৫০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ ব্যাংক সেবার বাইরে আছে |
তাদের কাছে প্রযুক্তির মাধ্যমে ব্যাংকসেবা পৌঁছাতে হবে |
এটা ব্যাংক কমিউনিটির দায় |
আমাদের সরকারের ফিন্যানশিয়াল ইনক্লুশন স্ট্রাটেজি পেপারে বলা হয়েছে, ২০২৪ সালের মধ্যে সবার জন্য ব্যাংক অ্যাকাউন্ট |
আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি |
২০২৪ সালের মধ্যে জনসংখ্যার বিরাট অংশকে ব্যাংক সেবার আওতায় আনতে পারব এবং নতুন নতুন সেবা দিয়ে গ্রাহকের চাহিদা মেটাতে পারব |
আমাদের ব্যাংকগুলো শহরভিত্তিক ছিল, কিন্তু এখন প্রত্যন্ত অঞ্চলেও ব্যাংকের সেবা পৌঁছে গেছে |
এটা আরও ছড়িয়ে দিতে হবে |
আগামী দিনের ব্যাংক খাত আরও ভালো করবে বলে আমি আশা করি |
সম্পদের সমৃদ্ধি আরও ভালো হবে |
ক্যারিয়ার ব্যাংকিংও ভালো হবে |
ব্যাংক খাতে কাজ করার সক্ষমতা আরও বাড়বে |
চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলা, ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৮০ |
'শান্তিপূর্ণভাবে একই দিনে ৩ ধর্মের উৎসব পালিত' |
পাশের মসজিদ থেকে কোরআন এনে মণ্ডপে রাখেন ইকবাল |
ঝালকাঠিতে মন্দিরে আগুন দেয়ার চেষ্টার অভিযোগ |
পীরগঞ্জে ২৬ পরিবারের পাশে ৩১ লাখ টাকা নিয়ে বিদ্যানন্দ |
শেয়ার করুন |
উন্নয়নশীলে টেকসই হওয়ার পথ খুঁজছে বাংলাদেশ |
শাহ আলম খান, ঢাকা |
৪ ডিসেম্বর, ২০২১ ০৮:১০ |
আপডেট: ৪ ডিসেম্বর, ২০২১ ১৬:৫৯ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.