content
stringlengths
0
129k
পয়েন্ট তালিকার শীর্ষে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে শেখ রাসেল
আর রানার-আপ হয়ে শেষ আটে পা রাখল শেখ জামাল
ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন-এমন সমীকরণ সামনে রেখে মাঠে নামে শেখ রাসেল
আর শেখ জামালের হিসেবটা ছিল-জিতলেই চ্যাম্পিয়ন
তবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই পুত্রের নামে প্রতিষ্ঠিত দুই ক্লাবের মুখোমুখি লড়াইয়ে কেউই জেতেনি
ড্রয়ে শেষ হয়েছে ম্যাচটি
তাই এক পয়েন্ট করে পকেটে পুড়ে মাঠ ছাড়ে দু'দল
এই ম্যাচের মধ্য দিয়ে স্বাধীনতা কাপের গ্রুপ 'বি' এর খেলা শেষ হয়েছে
পয়েন্ট তালিকার শীর্ষে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে শেখ রাসেল
আর গ্রুপ রানার-আপ হয়ে শেষ আটে পা রেখেছে শেখ জামাল
এর আগে দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে আগেই নক-আউট পর্ব নিশ্চিত করে শেখ রাসেল
আর এক জয় ও এক ড্রয়ে ঝুলে ছিল শেখ জামালের ভাগ্য
তবে রোববার শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে উত্তর বারিধারা ও বাংলাদেশ বিমানবাহিনীর মধ্যকার ম্যাচটি ড্র হওয়ায় নক-আউট পর্ব নিশ্চিত হয়ে যায় শেখ জামাল ও শেখ রাসেলের
দিনের শেষ ম্যাচে নিজেদের মধ্যে তাই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নেমেছিল দুই দল
ম্যাচের ২৭ মিনিটে দৃষ্টিনন্দন গোলে লিড নেয় শেখ জামাল
রাহবারের পাস থেকে বল পেয়ে ডান প্রান্ত থেকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে একক নৈপুণ্যে বাঁ পায়ে বুলেট শটে বল জালে জড়িয়ে দেন শাহীন
গোলকিপার আশরাফুল রানা ডাইভ দিয়ে ফিস্ট করার চেষ্টা করলেও বলের গতির কাছে হার মানতে হয় তাকে
দুর্দান্ত গোলে শেখ জামাল এগিয়ে গেলেও ম্যাচে ফিরতে সময় নেয়নি শেখ রাসেল
ম্যাচের ৩০ মিনিটের মাথায় গোলকিপার রানার লম্বা থ্রো থেকে বল পেয়ে নিয়ন্ত্রণে রেখে একজনকে কাটিয়ে সামনে এগিয়ে দেন মাসাদো
তার বাড়ানো পাস ডি-বক্সে ঢুকার সময় গোলকিপার নাইম এগিয়ে এলে তাকে ভেলকি দিয়ে ফাঁকা জায়গা তৈরি করে গোল করেন ইসমাইল রুডি
পরের অর্ধে বহু চেষ্টাতেও জয়সূচক গোলের দেখা পায়নি কোনো দল
ফলে ১-১ গোলে ম্যাচটি শেষ হলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় শেখ রাসেল
আর ৫ পয়েন্ট পেয়ে রানার-আপ হয় শেখ জামাল
কোয়ার্টারে শেখ রাসেল মুখোমুখি হবে গ্রুপ 'ডি'-এর রানার-আপ দলের সঙ্গে
আর গ্রুপ 'ডি'-এর চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে শেখ জামাল
কোয়ার্টারের দুটি ম্যাচ আয়োজন হবে ১২ ডিসেম্বর
লিভারপুলের সহজ জয়ে সালাহর ১০০
১০ জন নিয়েই লিভারপুলকে আটকে রাখল চেলসি
আরও ৪ বছর লিভারপুলে ফন ডাইক
শেয়ার করুন
বারিধারা-বিমানবাহিনীর ড্রয়ে কোয়ার্টারে দুই 'শেখ'
জাহিদ-ই-হাসান, ঢাকা
৫ ডিসেম্বর, ২০২১ ১৯:৪৭
আপডেট: ৫ ডিসেম্বর, ২০২১ ২৩:০৪
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
উত্তর বারিধারা ও বিমানবাহিনীর মধ্যকার ম্যাচের একটি মুহূর্ত
ছবি: এএফপি
বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে 'বি' গ্রুপের ম্যাচে উত্তর বারিধারাকে ১-১ গোলে রুখে দেয় বাংলাদেশ বিমানবাহিনী
বেশি পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে শেখ জামাল ও শেখ রাসেল
চলমান রিভেইরা স্বাধীনতা কাপে উত্তর বারিধারা ও বাংলাদেশ বিমান বাহিনীর ম্যাচটি ড্র হয়
ফলে নক আউট পর্বে যাওয়ার আশা শেষ হয়ে যায় প্রিমিয়ার লিগের দল বারিধারার
আর বেশি পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে শেখ জামাল ও শেখ রাসেল
বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে 'বি' গ্রুপের ম্যাচে উত্তর বারিধারাকে ১-১ গোলে রুখে দেয় বাংলাদেশ বিমানবাহিনী
এর আগে গ্রুপের প্রথম দুই ম্যাচে শেখ জামালের সঙ্গে ড্র আর শেখ রাসেলের কাছে হারে বারিধারা
আর দুটি ম্যাচই হেরেছিল বিমানবাহিনী
এক পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালের আশা টিকে ছিল বারিধারার
তা আর হলো না
বিমানবাহিনীর জালে ধরা দেয় বারিধারা
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ম্যাচের ৪৯ মিনিটে জুয়েল মিয়ার গোলে লিড নেয় বিমানবাহিনী
ম্যাচের একেবারে শেষ ১০ মিনিটে সমতায় ফেরে বারিধারা
৮২ মিনিটে এভগেনি কচনেভের গোলে সমতা আনে বারিধারা
শেষে জয়সূচক গোলের দেখা পায়নি কোনো দল
ফলে গ্রুপের শীর্ষে থাকা শেখ জামাল ও শেখ রাসেল 'বি' গ্রুপ থেকে নক আউট পর্ব নিশ্চিত করেছে
আর টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বারিধারা ও বিমানবাহিনী
লিভারপুলের সহজ জয়ে সালাহর ১০০
১০ জন নিয়েই লিভারপুলকে আটকে রাখল চেলসি
আরও ৪ বছর লিভারপুলে ফন ডাইক
শেয়ার করুন
টানা দ্বিতীয় ড্র মেসিদের
নিউজবাংলা ডেস্ক
৫ ডিসেম্বর, ২০২১ ১২:১০
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
লঁসের বিপক্ষে বল দখলের লড়াইয়ে পিএসজির লিওনেল মেসি
ছবি: এএফপি
লঁসের মাঠে ১-১ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় পিএসজিকে
এ ড্রয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখলেও ব্যবধান কমেছে প্যারিসিয়ানদের
ফ্রেঞ্চ লিগে ড্রয়ের হতাশ কাটিয়ে উঠতে পারছে না প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)
টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারিয়েছে লিওনেল মেসির দল
লঁসের মাঠে ১-১ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় পিএসজিকে
এ ড্রয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখলেও ব্যবধান কমেছে প্যারিসিয়ানদের
ম্যাচের শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক খেলতে থাকে
প্রথম সুযোগ পায় পিএসজি
১৮ মিনিটে ভেরাত্তির পাস থেকে নেয়া মেসির শট পোস্টে লেগে ফিরে আসে
এরপর লঁসের টানা তিনটি আক্রমণ নস্যাৎ করে দেয় পিএসজি
এর মধ্যে সবচেয়ে ভালো সুযোগটি পান চেইক ডোকোরে
৩০ মিনিটে তার নেয়া শট অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দলকে নিরাপদে রাখেন পিএসজি কিপার কেইলর নাভাস
প্রথমার্ধের শেষ মুহূর্তে সহজ সুযোগ নষ্ট করেন আনহেল দি মারিয়া
কাছ থেকে করা এই আর্জেন্টাইনের ভলি ঝাপিয়ে পড়ে ঠেকান লঁসের গোলকিপার
বিরতির পর আসে ম্যাচের প্রথম গোল
৬২ মিনিটে মেসির কাছ থেকে বল নিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন সেকো ফোফানা
পিএসজির খেলোয়াড়রা ফাউলের আবেদন করলেও তা কানে তোলেননি রেফারি
১-০ গোলে এগিয়ে যায় লঁস
পিছিয়ে পড়ে আক্রমণের তীব্রতা বাড়িয়ে দেয় পিএসজি
মেসি খেলার নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণ সাজাতে থাকেন
তবে গোলের দেখা পাচ্ছিল না অতিথি দল
ম্যাচের শেষ মুহূর্তে আসে পিএসজির কাঙ্ক্ষিত গোল
৯২ মিনিটে কিলিয়ান এমবাপের ক্রসে মাথা ছুঁইয়ে সমতা ফেরান জর্জিনিয়ো উইনাল্ডাম
স্বস্তি ফেরে মরিসিও পচেত্তিনোর শিবিরে
এক পয়েন্ট নিয়ে নিজ শহরে ফিরতে হয় পিএসজিকে
১৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তারা শীর্ষেই থাকল
এক ম্যাচ কম খেলা ও দুইয়ে থাকা মার্শেইয়ের সংগ্রহে আছে ২৯ পয়েন্ট
- ⏱
#1 🔴🔵# ../98
- - (@_) 4, 2021