content stringlengths 0 129k |
|---|
লিভারপুলের সহজ জয়ে সালাহর ১০০ |
১০ জন নিয়েই লিভারপুলকে আটকে রাখল চেলসি |
আরও ৪ বছর লিভারপুলে ফন ডাইক |
শেয়ার করুন |
বার্সা ও আতলেতিকোর হারের রাতে রিয়ালের জয় |
নিউজবাংলা ডেস্ক |
৫ ডিসেম্বর, ২০২১ ১১:৩৯ |
আপডেট: ৫ ডিসেম্বর, ২০২১ ১২:১০ |
লিংকডইনে শেয়ার করুন |
ইমেইল করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ব্লগস্পটে শেয়ার করুন |
রিয়ালের হয়ে ম্যাচে প্রথম গোলের পর উচ্ছ্বসিত ভিনিসিয়াস |
ছবি: এএফপি |
সোসিয়েদাদের মাঠে রিয়ালের জয় ছিল ২-০ গোলের |
একই রাতে দুই প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ হেরে যাওয়ায় জয়টা আরও মধুর হয়েছে রিয়ালের জন্য |
স্প্যানিশ লা লিগায় দারুণ জয়ে শীর্ষস্থান মজবুত করেছে রিয়াল মাদ্রিদ |
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয়ে লিগ টেবিলে তাদের লিড দাঁড়িয়েছে ৮ পয়েন্টের |
একই রাতে দুই প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ হেরে যাওয়ায় জয়টা আরও মধুর হয়েছে রিয়ালের জন্য |
সোসিয়েদাদের মাঠে রিয়ালের জয় ছিল ২-০ গোলের |
প্রথমার্ধে রিয়ালকে আটকে রাখতে সক্ষম হয় সোসিয়েদাদ |
তবে দ্বিতীয়ার্ধ শুরুর ১৫ মিনিটের মধ্যে জোড়া গোল করে ম্যাচভাগ্য নির্ধারণ করে দেন লস ব্লাঙ্কোস |
৪৭ মিনিটে ম্যাচের প্রথম গোল আসে ভিনিসিয়াস জুনিয়রের পা থেকে |
আর ১০ মিনিট পর লিড দ্বিগুণ হয় লুকা ইয়োভিচের গোলে |
ওই দুই গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল |
১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তারা শক্তভাবে ধরে রেখেছে লিগ টেবিলের শীর্ষস্থান |
দুইয়ে থাকা সেভিয়া তাদের চেয়ে আট পয়েন্ট পিছিয়ে আছে |
তবে তারা ম্যাচ খেলেছে ১৫টি |
রিয়াল মাঠে নেমেছিল বার্সেলোনার হারের সুখবর নিয়ে |
নিজ মাঠে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে গেছে সাবেক চ্যাম্পিয়নরা |
কাম্প ন্যুয়ে হুয়ানমির করা ৭৭ মিনিটের গোল নিশ্চিত করে বেতিসের জয় ও নতুন কোচ চাভি এর্নান্দেসের অধীনে বার্সেলোনার প্রথম পরাজয় |
লিগে চতুর্থ হার এটি বার্সেলোনার |
১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের ৭-এ |
একই রাতে হেরেছে আতলেতিকো মাদ্রিদও |
লিগ চ্যাম্পিয়নরা মায়োর্কার কাছে হেরেছে ২-১ গোলে |
নিজ মাঠে ৬৮ মিনিটে করা মাথিয়াস কুনিয়ার গোলে এগিয়ে ছিল আতলেতিকো |
কিন্তু শেষ ১০ মিনিটে সব হিসাব পালটে দেয় মায়োর্কা |
৮০ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরান ফ্রাঙ্কো রুসো |
আর ম্যাচের ইনজুরি টাইমে গোল করে মায়োর্কাকে স্মরণীয় এক জয় এনে দেন জাপানি রিক্রুট তাকেফুসা কুবো |
এই হারে টেবিলের চারে নেমে গেল আতলেতিকো |
১৫ ম্যাচে তাদের ঝুলিতে আছে ২৯ পয়েন্ট |
📈⚽✨ ¡ @ MAS LIDER #! ../6 |
- (@) 4, 2021 |
লিভারপুলের সহজ জয়ে সালাহর ১০০ |
১০ জন নিয়েই লিভারপুলকে আটকে রাখল চেলসি |
আরও ৪ বছর লিভারপুলে ফন ডাইক |
শেয়ার করুন |
শীর্ষে থাকা চেলসিকে হারিয়ে ওয়েস্ট হ্যামের চমক |
জাহিদ-ই-হাসান, ঢাকা |
৪ ডিসেম্বর, ২০২১ ২১:৫৯ |
আপডেট: ৪ ডিসেম্বর, ২০২১ ২২:২৭ |
লিংকডইনে শেয়ার করুন |
ইমেইল করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ব্লগস্পটে শেয়ার করুন |
চেলসির জালে বল জড়ানোর পর ওয়েস্ট হ্যামের ফুটবলারদের উদযাপন |
ছবি: এএফপি |
ওয়েস্ট হ্যামের জাদুকরি উত্থানে এবারে পরাজয়ের স্বাদ নিতে হয়েছে ইংলিশ জায়ান্ট লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যামকে |
সর্বশেষ চেলসিকে তারা হারায় ৩-২ ব্যবধানে |
ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেলসিকে হারিয়ে আরেকটি চমক উপহার দিয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড |
দুবার পিছিয়ে থেকে প্রত্যাবর্তনের পাশাপাশি শেষ মুহূর্তের গোলে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারের স্বাদ দিয়েছে লন্ডনের দলটি |
লন্ডন স্টেডিয়ামে শনিবার চেলসিকে আতিথ্য দেয় ওয়েস্ট হ্যাম |
৩-২ গোলে রোমাঞ্চকর ম্যাচটি জিতে ডেভিড ময়েসের বাহিনী |
এবার লিগে শীর্ষ চারের লড়াইয়ে বেশ চমকের নাম ওয়েস্ট হ্যাম |
কখনও লিগ জিততে না পারা দলটি এবার জায়ান্টদের সঙ্গে টক্কর দিয়ে সেরা চারে অবস্থান করছে |
নিজেদের উন্নতির প্রমাণ তারা দিল ঘরের মাটিতে চেলসিকে হারিয়ে |
শুরুতেই চেলসি আধিপত্য নেয় মেসন মাউন্টের পাস থেকে ম্যাচের ২৯ মিনিটে থিয়াগো সিলভার গোলে |
ম্যাচের ৪০ মিনিটে মানুয়েল লানজিনির পেনাল্টি গোলে সমতায় ফেরে ওয়েস্ট হ্যাম |
ঠিক তার মিনিট তিনেক পর হাকিম জিয়েখের ক্রস থেকে দারুণ ভলিতে মেসন মাউন্টের গোলে আবারও চালকের আসনে বসে চেলসি |
বিরতির পর আবারও সমতায় ফেরে ওয়েস্ট হ্যাম |
এবার ভ্লাদিমির কাউফেলের পাস থেকে দলকে গোল এনে দেন জেরড বাওয়েন |
এরপর জয়সূচক গোল পেতে মরিয়া হয় দুই দল |
ম্যাচের ৮৭ মিনিটে গোলের দেখা পায় ওয়েস্ট হ্যাম |
মিকাইল আন্তোনিওর পাস থেকে গোল করেন বদলি হিসেবে নামা ডিফেন্ডার আর্থুর মাসুয়াকা |
চেলসিকে চমকে দিয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট হ্যাম |
লিগে এটা তাদের অষ্টম জয় |
আর দ্বিতীয় হার চেলসির |
৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি |
আর ২৭ পয়েন্ট নিয়ে চারে ওয়েস্ট হ্যাম |
ওয়েস্ট হ্যামের জাদুকরি উত্থানে এবারে পরাজয়ের স্বাদ নিতে হয়েছে ইংলিশ জায়ান্ট লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যামকে |
লিভারপুলের সহজ জয়ে সালাহর ১০০ |
১০ জন নিয়েই লিভারপুলকে আটকে রাখল চেলসি |
আরও ৪ বছর লিভারপুলে ফন ডাইক |
শেয়ার করুন |
এবার নৌবাহিনীর কাছে পয়েন্ট খোয়াল চট্টগ্রাম আবাহনী |
জাহিদ-ই-হাসান, ঢাকা |
৪ ডিসেম্বর, ২০২১ ২১:২৭ |
আপডেট: ৪ ডিসেম্বর, ২০২১ ২২:৩১ |
লিংকডইনে শেয়ার করুন |
ইমেইল করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ব্লগস্পটে শেয়ার করুন |
চট্টগ্রাম আবাহনীর জালে বল জড়ানোর পর নৌবাহিনীর উদযাপন |
ছবি: বাফুফে |
বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শনিবার গ্রুপ ডি-র ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ১-১ গোলে রুখে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী |
এ ড্রয়ের ফলে কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা কমে গেল বন্দরনগরীর দলটির |
স্বাধীনতা কাপ ফুটবলের প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশের কাছে পয়েন্ট হারিয়ে টুর্নামেন্ট শুরু করে চট্টগ্রাম আবাহনী |
দ্বিতীয় ম্যাচে এবার বাংলাদেশ নৌবাহিনীর কাছে হোঁচট খেল মারুফুল হকের বাহিনী |
এ ড্রয়ের ফলে কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা কমে গেল বন্দরনগরীর দলটির |
বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে গ্রুপ ডি-র ম্যাচে শনিবার চট্টগ্রাম আবাহনীকে ১-১ গোলে রুখে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.