content stringlengths 0 129k |
|---|
সহায়তাও করলেন |
জয়দেব এখন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইলে একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন |
তিনি বলছিলেন, 'সেদিন যদি ম্যাডাম বাড়িতে না যেতেন, তাহলে আজ আমি স্নাতকোত্তর হতে পারতাম না |
' ব্রাহ্মণবাড়িয়ায় দেবী রানী দাশ সম্পর্কে.. |
সম্মাননা ২০২০ /2020/ |
সহশিক্ষায় শিক্ষার্থীদের আপন |
3, 2021 |
0 |
মো. নূরুজ্জামান নাদিম, ঢাকা আফরূজ জাহান বেগমের মা ছিলেন শিক্ষক |
একসময় তিনিও ঠিক করেন, মায়ের আদর্শেই জীবন চালাবেন, বেছে নেবেন মায়ের পেশা - শিক্ষকতা |
১৯৮১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুস সামাদ খানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আফরূজ জাহান বেগম |
স্বামীর কর্মস্থল ময়মনসিংহে শুরু হয় সংসারজীবন |
পড়াশোনাও চালিয়ে নেন |
ময়মনসিংহের দুটি স্কুলে শিক্ষকতার পর.. |
আমরা স্কুল, মাদ্রাসা, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেই যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে চেষ্ট করি |
সেই সাথে বিভিন্ন পেশায় যোগ্যতা অর্জন করে আমাদের সমাজে নানা কাজে নিয়োজিত হই |
স্কুল, কলেজ, মাদ্রাসা বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদেরকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দিয়ে থাকেন |
তবে তারা একটা নির্দিষ্ট ক্লাসের বা নির্দিষ্ট বিষয়ের শিক্ষক |
কোন নির্দিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক |
তারা একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষের শিক্ষক |
কিন্তু আমাদের সমাজে কোন কোন মহান মানুষ জন্মান যারা হয়ে ওঠেন গোটা জাতির শিক্ষক |
গোটা জাতির সকল ধরনের মানুষের শিক্ষক |
তারা জাতিকে দেখান আলোর পথ |
আহবান করেন সত্যের পথে |
প্রদান করেন সদুপদেশ |
শুধু উপদেশ দিয়ে ক্ষান্ত হন না, নিজের স্বদেশ ও স্বজাতির কল্যাণ কাজে নিয়োজিত হন |
এমন একজন মহান মানুষ ছিলেন অধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ আজরফ |
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজে শিক্ষকতা করেছিলেন |
সে হিসেবে তাঁর যেমন সারা দেশে রয়েছে অনেক ছাত্রছাত্রী, অপর দিকে সেমিনার সিম্পোজিয়াম, আলোচনা সভায় বক্তৃতা ও বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখি এবং রেডিও ও টেলিভিশনে ধর্মীয় ও শিক্ষামূলক অনুষ্ঠানের মাধ্যমে দেশের সকল মানুষকে জ্ঞান দান করতেন |
সে হিসেবে তিনি গোটা জাতির শিক্ষক |
জীবনের প্রথম ধাপে তিনি রাজনীতির সাথে জড়িত থাকলেও তিনি মূলত একজন দার্শনিক হিসেবেই প্রতিষ্ঠিত হন |
তিনি শুধু বাংলাদেশেরই নন, এ উপমহাদেশে একজন বড় মাপের দার্শনিক ছিলেন |
তিনি বিভিন্ন বিষয়ের ওপর পড়াশোনা করেছেন |
তিনি প্রধানত জ্ঞানার্জন করেন কুরআন ও হাদিস থেকে |
তিনি সুফী মতবাদের ওপর গবেষণা করেন |
তোমরা মরমি কবি হাসন রাজার নাম শুনে থাকবে |
দেওয়ান মোহাম্মদ আজরফ ছিলেন হাসান রাজার নাতি |
১৯০৬ সালের ২৫ অক্টোবর সুনামগঞ্জের তেঘরিয়া গ্রামে দেওয়ান মোহাম্মদ আজরফের জন্ম |
তাঁর পিতার নাম দেওয়ান মোহাম্মদ আসফ |
মাতার নাম রওশন হুসেইন বানু |
যিনি ছিলেন মরমি কবি হাসন রাজার জ্যেষ্ঠ কন্যা |
দেওয়ান মোহাম্মদ আজরফের দাদা এবং পিতা যেমন ছিলেন জমিদার, তাঁর নানাও ছিলেন জমিদার |
জমিদার হয়েও দেওয়ান মোহাম্মদ আজরফের নানা একজন মরমি কবি ও সুফী আদর্শের আলোকে একজন নিরহঙ্কারী মানুষ ছিলেন |
দেওয়ান মোহাম্মদ আজরফও তেমনি জমিদার পরিবারে জন্মগ্রহণ করার পরও ছিলেন জমিদারি প্রথার বিরোধী |
প্রজাদের ওপর জমিদারদের জুলুম, নিপীড়ন ও শোষণের বিরুদ্ধে তিনি প্রতিবাদী হয়ে উঠেছিলেন |
জালিম জমিদারদের বিরুদ্ধে তিনি 'নানকার' নামে একটি উপন্যাস লিখেছিলেন |
তাঁর এই নীতির কারণে স্বয়ং তাঁর পিতাও তাঁর বিরোধী হয়ে ওঠেন |
একটি ঘটনায় দেখা যায় তিনি তাঁর পিতার বিরুদ্ধে সত্যের পক্ষে দাঁড়ান |
আদালতে মামলাও পরিচালনা করেন |
তিনি এ বিষয়ে বলেছেন, 'আমি সত্যের পক্ষে ছিলাম এবং সত্য প্রতিষ্ঠা করেছি |
পূর্বেই বলেছি দেওয়ান মোহাম্মদ আজরফ জ্ঞান লাভ করেছেন কুরআন ও হাদিসের আলোকে এবং এ আলোকে তিনি পৃথিবীর নানা বিষয়ে এমনকি বিভিন্ন ধর্ম, জাতি, আচার-আচরণ, ইতিহাস ঐতিহ্য, জ্ঞান-বিজ্ঞানের ওপর দৃষ্টিপাত করেছেন |
আর এরূপ দৃষ্টিপাতের কারণেই তিনি দার্শনিক |
তিনি ছিলেন একজন ইসলামী চিন্তাবিদ, গবেষক ও সাহিত্যিক |
ভাষা, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, ইতিহাস, ধর্ম ইত্যাদি বিষয়ে অনেক প্রবন্ধ-নিবন্ধ তিনি বিভিন্ন পত্রপত্রিকায় লিখে গেছেন |
১৯৪০ সালে একটি গল্প লেখার মাধ্যমে তাঁর লেখালেখি শুরু হয় |
গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধসহ তাঁর বইয়ের সংখ্যা ৬৫টি |
এ ছাড়াও অগণিত লেখা বিভিন্ন পত্রপত্রিকায় ছড়িয়ে ছিটিয়ে আছে |
অনেক লেখা অপ্রকাশিতও রয়ে গেছে |
তিনি কয়েকটি পত্রিকাও সম্পাদনা করেন |
রাষ্ট্রভাষা আন্দোলন আমাদের জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা |
সে ঘটনা আজ সারা বিশ্বে স্মরণ করা হচ্ছে গৌরবের সাথে |
সত্যি আমরা গর্বিত |
দেওয়ান মোহাম্মদ আজরফ ছিলেন একজন ভাষাসৈনিক |
ভাষা আন্দোলন সর্বপ্রথম শুরু করে সে সংগঠন তার নাম 'তমদ্দুন মজলিশ' |
তিনি ছিলেন তমদ্দুন মজলিশের সভাপতি |
এ ছাড়া সিলেট থেকে প্রকাশিত 'নওবেলাল' পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন তিনি |
'নওবেলাল' পত্রিকা ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে |
তাঁর অনেক প্রবন্ধ ফেরদৌসী, শেখ সাদী, হাফিজ, ওমর খৈয়াম, রুম, জামী, গালিব, আল্লামা ইকবাল, রবীন্দ্রনাথ, নজরুল প্রমুখের কবিতা ও দর্শনের আলোক রচিত হয়েছে এবং তিনি যখন বক্তৃতা করতেন তখন কুরআন, হাদিস, পৃথিবীর বিভিন্ন মনীষীর বাণী, খ্যাতনামা কবি সাহিত্যিকদের উক্তি ও কবিতা থেকে উদাহরণ দিতেন |
তিনি বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু ও সংস্কৃত ভাষার বহু কবিতা অনর্গল মুখস্থ বলতে পারতেন ও তা থেকে উদ্ধৃতি দিতে পারতেন |
তাঁর স্মরণশক্তি ছিলো প্রখর |
তাঁর অনেক মানবীয় গুণ ছিলো |
তিনি মহৎ হৃদয়ের অধিকারী ছিলেন, ছিলেন মানবতাবাদী |
দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে ধনী-নির্ধন সবাই তাঁর কাছে ভিড়তো ও ঠাঁই পেতো |
তিনি ছিলেন নিরহঙ্কারী |
তাঁদের জমিদারির আওতাভুক্ত অনেক লোককে তিনি জমাজমি একেবারে দান করে দেন এমনকি পারিবারিক চিড়িয়াখানার পশুপাখিগুলোও মুক্ত করে দেন |
শেষ জীবনে সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন |
তিনি বলতেন, 'আমি মানবতা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছি |
আমি ইসলামের অনুসারী লোক |
কেবল ইসলাম মানলেই মানুষ মানবতাবাদী হতে পারে |
' তাঁর ভাষায়N 'ইনসানে কামেল বা পরিপূর্ণ মানুষ হতে পারে |
সে জন্য প্রয়োজন আধ্যাত্মিক সাধনা |
সহজ সরল জীবন যাপন করলেও নীতির প্রশ্নে তিনি ছিলেন অটল |
তিনি অন্যায় ও মিথ্যার বিরুদ্ধে কথা বলতেন |
তিনি ছিলেন আজীবন একজন পড়-য়া মানুষ |
পড়া ব্যতীত তিনি যেনো এক মুহূর্তও কাটাতে পারতেন না |
তাঁর রুমের চারপাশে থাকতো অজস্র বই |
বৃদ্ধ বয়সেও তিনি পড়ে যেতেন পৃষ্ঠার পর পৃষ্ঠা |
তিনি বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত ছিলেন |
আবুজর গিফারী কলেজ ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁর অবদান রয়েছে |
১৯৯৯ সালের পহেলা নভেম্বর ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে ৯৪ বছর বয়সে এই মনীষী ইন্তেকাল করেন |
এই মহান ব্যক্তি তাঁর মহৎ কাজের স্বীকৃতস্বরূপ লাভ করন স্বাধীনতা পুরস্কার (১৯৭৭), একুশে পদক (১৯৯২), ইসলামিক ফাউন্ডেশন পুরস্কার, অতীশ দীপঙ্কর পুরস্কার, ভাসানী পুরস্কার, নাসিরউদ্দিন ̄¦র্ণপদক, ড. মুহম্মদ শহীদুল্লাহ পুরস্কার, বাংলা সাহিত্য পরিষদ পুরস্কার, বাংলাদেশ মুসলিম মিশন পুরস্কার |
মৃত্যুর কয়েক মাস পূর্বে তমদ্দুন মজলিশ তাঁকে জাতীয় সংবর্ধনা প্রদান করে |
অনলাইন এডিটর |
সবুজ নকশি কাঁথা -ফরিদ আহমদ ফরাজী |
, 2014 |
নভেম্বর'২০২১ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.