content stringlengths 0 129k |
|---|
(৪) কাউন্সিলের দায়িত্ব হইবে- |
(ক) বিচারকগণের জন্য পালনীয় আচরণ বিধি নির্ধারণ করা; এবং (খ) কোন বিচারকের অথবা কোন বিচারক যেরূপ পদ্ধতিতে অপসারিত হইতে পারেন সেইরূপ পদ্ধতি ব্যতীত তাহার পদ হইতে অপসারণযোগ্য নহেন এইরূপ অন্য কোন পদে আসীন ব্যক্তির সামর্থ্য বা আচরণ সম্পর্কে তদন্ত করা |
(৫) যে ক্ষেত্রে কাউন্সিল অথবা অন্য কোন সূত্র হইতে প্রাপ্ত তথ্যে রাষ্ট্রপতির এইরূপ বুঝিবার কারণ থাকে যে কোন বিচারক- (ক) শারীরিক বা মানসিক অসামর্থ্যের কারণে তাহার পদের দায়িত্ব সঠিকভাবে পালন করিতে অযোগ্য হইয়া পড়িতে পারেন, অথবা (খ) গুরুতর অসদাচরণের জন্য দোষী হইতে পারেন, সেইক্ষেত্রে রাষ্ট্রপতি কাউন্সিলকে বিষয়টি সম্পর্কে... |
(৬) কাউন্সিল তদন্ত করিবার পর রাষ্ট্রপতির নিকট যদি এইরূপ রিপোর্ট করেন যে, উহার মতে উক্ত বিচারক তাহার পদের দায়িত্ব সঠিকভাবে পালনে অযোগ্য হইয়া পড়িয়াছেন অথবা গুরুতর অসদাচরণের জন্য দোষী হইয়াছেন তাহা হইলে রাষ্ট্রপতি আদেশের দ্বারা উক্ত বিচারককে তাহার পদ হইতে অপসারিত করিবেন |
সংবিধানের এই বিধান বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে রক্ষাকবচ হিসেবে মনে করেন আইনজীবীরা |
৫ম সংশোধনী বাতিলের মামলায়ও আপিল বিভাগ তার রায়ে উল্লেখ করেছেন |
১৯৭২ সালের সংবিধানের বিচারক অপসারণ পদ্ধতির যে প্রক্রিয়া তার চেয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে শ্রেয়তর |
৫ম সংশোধনী বাতিল ঘোষণা করলেও আপিল বিভাগ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধানটি অবৈধ ঘোষণা করেনি |
পঞ্চদশ সংশোধন বিল পাসের জন্য গঠিত সংবিধান সংশোধন সংক্রান্ত সংসদীয় কমিটিও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধানটি রেখে দিয়ে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের সংশোধন করে |
কিন্তু হঠাত্ করে বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আইন কমিশন সরকারের কাছে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নেয়ার সুপারিশ করে |
এই সুপারিশ পাওয়ার পর সরকারের নীতিনির্ধারকরা আইন মন্ত্রণালয়কে এ সংক্রান্ত সংবিধান সংশোধন বিল প্রস্তুত করার জন্য গ্রিন সিগন্যাল দেন |
প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে আইনমন্ত্রীকে এ বিষয়ে তাগাদা দেন |
সূত্র জানায়, বৈঠকে আইনমন্ত্রী জানিয়েছেন বিলের খসড়া তিনি প্রস্তুত করে রেখেছেন |
জানা গেছে, খসড়ায় ১৯৭২ সালের সংবিধানের ৯৬ অনুচ্ছেদ প্রতিস্থাপন করার কথা বলা হয়েছে |
বর্তমান সংবিধানের ৯৬ অনুচ্ছেদে আটটি উপ-অনুচ্ছেদ রয়েছে |
খসড়ায় ৯৬ অনুচ্ছেদে উপ-অনুচ্ছেদ থাকবে মাত্র চারটি |
এর মধ্যে বিচারকদের অপসারণ-সংক্রান্ত ক্ষমতা সংসদের হাতে দেয়ার প্রস্তাব রয়েছে ৯৬ (২) অনুচ্ছেদে |
আর বিচারকদের অসদাচরণ বা অসামর্থ্য প্রমাণের পদ্ধতি আইন দিয়ে নির্ধারণের প্রস্তাব রয়েছে ৯৬ (৩) অনুচ্ছেদে |
৯৬ (২) অনুচ্ছেদে বলা হয়েছে, 'প্রমাণিত অসদাচরণ বা অসামর্থ্যর কারণে সংসদের মোট সদস্য-সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতার দ্বারা সমর্থিত সংসদের প্রস্তাবক্রমে প্রদত্ত রাষ্ট্রপতির আদেশ ব্যতীত কোন বিচারককে অপসারিত করা যাইবে না |
' ৯৬ (৩) অনুচ্ছেদে বলা হয়েছে, 'এই অনুচ্ছেদের (২) দফার অধীন প্রস্তাব সম্পর্কিত পদ্ধতি এবং কোন বিচারকের অসদাচরণ বা অসামর্থ্য সম্পর্কে তদন্ত ও প্রমাণের পদ্ধতি সংসদ আইনের দ্বারা নিয়ন্ত্রণ করিতে পারিবেন |
সংসদের আগামী অধিবেশনে এ সংক্রান্ত ১৬ তম সংবিধান সংশোধন বিল উত্থাপনের প্রস্তুতি রয়েছে আইন মন্ত্রণালয়ের |
কিন্তু সংবিধান সংশোধনের এই কার্যক্রম উচ্চ আদালতে চ্যালেঞ্জ হবে |
সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন বলেন, 'সম্প্রচার নীতিমালা করে সরকার যেমনিভাবে গণমাধ্যমের কণ্ঠরোধ করার প্রচেষ্টা চালাচ্ছে তেমনিভাবে সংসদের হাতে বিচারকদের অপসারণের ক্ষমতা দিয়ে বিচার বিভাগকে আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করার গভীর ষড়যন্ত্র করছে |
আমরা এই প্রক্রিয়াকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেব না |
এর সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা জড়িত |
আমরা এটি উচ্চ আদালতে চ্যালেঞ্জ করব |
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকও মনে করেন, এটি করা হলে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হবে |
তিনি বলেন, 'সরকার যখন বিচার বিভাগের উপর অসন্তুষ্ট হবে তখনই বিচারকদের অপসারণের সুযোগ পাবে |
সুপ্রিম কোর্ট বারের সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, 'এটি করা হলে বিচার বিভাগের স্বাধীনতা বলে কিছু থাকবে না |
বর্তমান সরকার রাজনৈতিক প্রভাব বিচার বিভাগের ওপর প্রতিষ্ঠিত করার জন্য এ ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে |
এতে কোনভাবে বিচার বিভাগের স্বাধীনতা ও ভাবমূর্তি প্রতিষ্ঠিত হবে না |
সংবিধান বিচারকদের স্বাধীনভাবে কাজ করার যে এখতিয়ার দিয়েছে, তাও বিনষ্ট হবে |
সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল'র পরিচালক ড. শাহদীন মালিক বলেন, 'এই সংশোধনী পাস হলে জনমনে ধারণা জন্মাবে যে সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার জন্য এই পদক্ষেপ নিয়েছে |
যেটির ফল হবে দেশের শাসন ব্যবস্থার জন্য ভয়াবহ |
দ্বিতীয়ত এই সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না |
কারণ এটি নির্বাচিত বলে ধরে নেয়া সংসদ |
এই সংসদ বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে গেলে বিচার বিভাগের উপর থেকে জনগণের আস্থা চলে যাবে |
যে সমাজে বিচার বিভাগের উপর জনগণের আস্থা থাকে না সেই সমাজে টিকে থাকা অসম্ভব |
সুপ্রিম কোর্টের আইনজীবী এম আসাদুজ্জামান বলেন, পঞ্চম সংশোধনী মামলায় বিষয়টি বহু আগেই ফয়সালা হয়েছে |
আপিল বিভাগ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধানকে বিচার বিভাগের স্বাধীনতার রক্ষা কবচ হিসেবে মনে করেই এটিকে রেখে দিয়েছেন |
পঞ্চদশ সংবিধান সংশোধনীর সময়েও আপিল বিভাগের এই রায়ের প্রতি সম্মান দেখিয়ে বর্তমান এই সরকারই এটি রেখে দিয়েছিলো |
এখন এমন কি ঘটল যে এর পরিবর্তন করতে হবে |
তিনি বলেন, সম্প্রতি হাইকোর্টের একজন অতিরিক্ত বিচারককে স্থায়ী বিচারক করা হয়নি |
তিনি একটি মামলার রায়ে জাতীয় সংসদের একটি রুলিং অসাংবিধানিক ও বেআইনি বলে ঘোষণা করেছিলেন |
আইনজীবীরা মনে করেন শুধুমাত্র এই কারণেই তাকে স্থায়ী নিয়োগ দেয়া হয়নি |
ফলে সংসদের কর্তা ব্যক্তিরা রুষ্ট হলে কি হয় তার নজির তো আমাদের চোখের সামনে রয়েছে |
এডভোকেট আসাদুজ্জামান বলেন, সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী বিচার কর্মবিভাগে নিযুক্ত বিচারকরা তার কর্মপালনে সম্পূর্ণ স্বাধীন |
এখন ৯৬ অনুচ্ছেদকে সংশোধন করা হলে ১১৬ অনুচ্ছেদে বিচারকদের যে স্বাধীনতা দেয়া হয়েছে তার সঙ্গে সংঘাত হবে |
" পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ " |
সর্বশেষ আরো খবর - |
প্রশ্নপত্র ফাঁসের প্রভাব ফলাফলে পড়েনি: শিক্ষামন্ত্রী |
পাসের হারে মেয়েরা, জিপিএ-৫-এ ছেলেরা এগিয়ে |
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ |
এইচএসসির ফলে দেশসেরা রাজউক |
১৫ মাসেও দাখিল হয়নি অভিযোগপত্র |
ষড়যন্ত্র মোকাবিলা করবে আওয়ামী লীগ: ত্রাণমন্ত্রী |
কর্মসূচি হবে শান্তিপূর্ণ, আতঙ্কিত হবেন না: মির্জা আব্বাস |
দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে ৭ জনের মৃত্যু |
গাজীপুরে কারখানার ওভেন বিস্ফোরণে আহত ২০ |
বঙ্গবন্ধুর সমাধিস্থল থেকে ৩৭ শিক্ষক আটক |
এইচএসসিতে পাস ৭৮.৩৩% |
ভিকারুননিসার অবনতি |
ঢাকা বোর্ডের সেরা ২০ কলেজ |
'বাস্তবতা বুঝতে পেরে নরম কর্মসূচি দিয়েছেন খালেদা জিয়া' |
রাজশাহী বোর্ডের সেরা ২০ |
যশোর বোর্ডের শীর্ষ ২০ কলেজ |
পিনাক-৬ এর মালিক গ্রেফতার |
গণিতে ফিল্ডস মেডেল পেলেন প্রথম নারী মরিয়ম |
হোটেল বয়কে হত্যার দায়ে পর্যটকের মৃত্যুদণ্ড |
তোবা শ্রমিকদের নিয়ে আবারো আন্দোলনের ঘোষণা মিশুর |
ইউনাইটেডের অধিনায়ক রুনি |
প্রেমিকাকে হত্যার দায়ে প্রেমিকের মৃত্যুদণ্ড |
নেত্রকোনায় হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন |
ইরাকে আরো সামরিক উপদেষ্টা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র |
হলিউড অভিনেত্রী লরেন বেকলের মৃত্যু |
আর্জেন্টিনার নতুন কোচ মার্তিনো |
ভারতীয় চায়ে ক্ষতিকর কীটনাশকের দাবি গ্রিনপিসের |
কুমিল্লা বোর্ডের সেরা ২০ কলেজ |
শাহজালালে সোয়া দুই কেজি স্বর্ণ উদ্ধার |
ইরাকের কুর্দীদের অস্ত্র সরবরাহ করবে ফ্রান্স: ওলাঁদ |
ইয়েমেনে বোমা নিষ্ক্রিয়র চেষ্টাকালে নিহত ১৩ |
ইরাকের কুর্দীদের অস্ত্র সরবরাহ করবে ফ্রান্স: ওলাঁদ |
২০১৯ সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করবে আওয়ামী লীগ: নাসিম |
আন্দোলন নিয়ে সরকার মোটেও চিন্তিত নয়: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী |
পাসে এগিয়ে মাদরাসা, দ্বিতীয় কারিগরি |
কুমিল্লায় বিদেশি অস্ত্রসহ যুবক আটক |
ডিএসইতে লেনদেন কমেছে ২৮ শতাংশ |
গাইবান্ধায় নৌকা ডুবি: আরো এক লাশ উদ্ধার |
কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন |
কুমিল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার |
ঝিনাইদহ ক্যাডেট কলেজ যশোর বোর্ডে প্রথম |
মাটিরাঙ্গায় যুবকের কব্জি কেটে নিল সন্ত্রাসীরা, গ্রেফতার ২ |
বেনাপোল সীমান্তে মদ ও ফেন্সিডিল উদ্ধার |
কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৭০.১৪ শতাংশ |
ময়মনসিংহে পুলিশ কনস্টেবলের বস্তাবন্দি লাশ উদ্ধার, আটক ২ |
বাংলাদেশের সাংবাদিকদের পাশে জার্মানি |
ইভটিজিং প্রতিরোধকারী মহিলা দল! |
প্রেমের ভারে ব্রিজে ধস! |
আগুন নেভাতে গিয়ে আহত ৩ |
আবে আসছেন, কেরি আসতে পারেন |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.