content
stringlengths
0
129k
দয়া করে নিউজটি শেয়ার করুন..
এ ক্যাটাগরীর আরো সংবাদ
এমপি শাওনের দ্রুত সুস্থতায় ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যানের বিশেষ দোয়া মোনাজাত
প্রধানমন্ত্রীর সেই উপহার পানির নিচে!
লালমোহনে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর
মনপুরায় ১০ ফুট লম্বা চিচিঙ্গা চাষে কলেজ শিক্ষকের সফলতা
ভোলায় রাতে বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা, ৫ শিক্ষককে শোকজ
ভোলার পাথর বোঝাই কার্গো জাহাজ ডুবি
. *
, , .
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ
উজিরপুর ও বানারীপাড়ায় এস. সরফুদ্দিন আহমেদ সান্টুর নেতৃত্বে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা
আসন্ন বিসিসি নির্বাচন: তৃণমুলের দাবি সান্টু
তৃণমুলের নিরেট কর্মী থেকে কেন্দ্রিয় নেত্রী ও বরিশাল বিএনপির অভিভাবক রাজনৈতিক অনবদ্যতায় শিরিন
দখিনের খবরের প্রধান সম্পাদক ডা: সমীর কুমার চাকলাদারের সফল অস্ত্রোপচার
বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে যুবলীগের বৃক্ষ রোপন
বানারীপাড়ায় প্লানবিহীন ভবন অপসারনের দাবীতে ব্যাবসায়ীদের মানববন্ধন
বানারীপাড়ার সাংবাদিক এস মিজানুল ইসলাম "কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি পদক-২০২১" পেয়েছেন
মাল্টা চাষে স্বাবলম্বী বানারীপাড়ার প্রবাসী হাবিবুর রহমান
চালু হওয়ার অপেক্ষায় পটুয়াখালীর দুই মৎস্য অবতরণ কেন্দ্র
হিজলায় ৬শত ৪৭ শিশু শিক্ষার্থীর ভবিষ্যত অনিশ্চিত
মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে আর্থিক লাভবান হতে প্রতারনার আশ্রয় নিয়ে রাজাপুরে সাউথ স্টার ক্যাবল নেটওয়ার্কের যাত্রা শুরু
হিজলা-মেহেন্দিগঞ্জ আসনে শক্ত অবস্থানে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান অহিদ
নিয়াজ মোহাম্মদ দখিনের খবর পত্রিকার কেউ নয়, প্রকাশক ও সম্পাদক'র স্বাক্ষর ব্যতিত সকল পরিচয়পত্র অবৈধ-কাজী মোঃ জাহাঙ্গীর
প্রিয় কৃষক ভাই, মধুমাসের শুভেচ্ছা নিন
এ মাসের মৌসুমী ফল আম, জাম, কাঁঠাল, লিচুসহ হরেক রকম ফলের সুঘ্রাণে চারিদিকে মৌসুমী করে
একই সাথে পাকা বোরো ধান শোভা ছড়ায় পল্লীর মাঠে মাঠে
তবে জ্যৈষ্ঠের খরতাপ এবং ঝড়-বাদলের আশঙ্কাও কৃষকদের ভাবিয়ে রাখে সর্বসময়ই তবুও মধু মাসের আনন্দের জোয়ারে ভাসি আমরা সবাই
মধু মাসের শুভেচ্ছা জানিয়েই শুরু করছি এ সময়ে কৃষিতে করণীয় সম্পর্কে
ফল দিয়ে শুরু করলে ভাল হত
তবুও ধান দিয়ে শুরু করছি
ইতিমধ্যেই ধান কাটা শুরু হয়েছে
বোরো ধান কাটার পর মাড়াই-ঝাড়াই করতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) কর্তৃক উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির ব্যবহার করতে পারেন
আপনার জমির ধান শতকরা ৮০ ভাগ পাকলে তাড়াতাড়ি ধান কেটে ফেলুন
অন্যথায় হঠাৎ ঝড় বা শিলা বৃষ্টির কারণে পাকা ধানের ব্যাপক ক্ষতি হতে পারে
ধান কাটার পর 'ব্রি ওপেন ড্রাম পাওয়ার থ্রেসার' যন্ত্র দিয়ে অতি সহজে ধান মাড়াই করতে পারেন
এ যন্ত্র দিয়ে ঘণ্টায় ১০ মণ ধান মাড়াই করা যায় এবং তিনজন শ্রমিক একসাথে কাজ করতে পারেন
ব্রি ধান-গম পাওয়ার থ্রেসারের সাহায্যেও ধান মাড়াই করা যায় এটি দিয়ে ঘণ্টায় ২৫ মণ ধান মাড়াই করা যায়
এতে দুজন শ্রমিক এক সাথে কাজ করতে পারেন
জ্বালানির প্রয়োজন হয় ঘণ্টায় এক লিটার
ধান মাড়াই বা পরিষ্কার করার জন্য আপনি 'ব্রি পাওয়ার উইনোয়ার'- এর সাহায্য নিতে পারেন
এ যন্ত্র দিয়ে ঘণ্টায় ১২ মণ ধান ঝাড়াই করতে পারবেন যা চালাতে দুজন শ্রমিক লাগবে
ধান শুকাতে রোদের প্রয়োজন
তবে 'ইরি-ব্রি ড্রায়ার' যন্ত্রের সাহায্যে সহজেই ধান শুকানো যায়
শুকানো ধানের আর্দ্রতা ১২% এর বেশি যেন না থাকে সেদিকে খেয়াল রাখুন
শুকনো ধান সতর্কতার সাথে গোলাজাত করুন
নিচু জমিতে বোরো ধান চাষ করে থাকলে সেসব জমির ধান কাটার পরে জলি আমন ধানের চাষ করা যেতে পারে
এজন্য জলি আমন অর্থাৎ বোনা আমনের বীজ বোরো ক্ষেতে ছিটিয়ে বুনে দিন
এতে বিনা পরিশ্রমে অতিরিক্ত একটি ফসল পেয়ে যাবেন
কারণ নিচু জমি বর্ষায় ডুবে থাকে বলে অন্য কোনো ফসল চাষ করা যায় না অথচ জলি ধান বর্ষার পানির সাথে পাল্লা দিয়ে সমান তালে বাড়ে
এ সময় আউশ ধানের চারা রোপণ করা যায়
বৃষ্টি হলে জমিতে চাষ দিয়ে আউশের চারা রোপণ করতে পারেন
বৃষ্টি না হলে জমি তৈরির জন্য সেচ দিয়ে নিন
চারার বয়স ১২-১৫ দিন হলে ইউরিয়ার উপরি প্রয়োগ না করে গুটি ইউরিয়া প্রয়োগ করতে পারেন
এতে গুঁড়া ইউরিয়ার চেয়ে চার ভাগের এক ভাগ খরচ কম
আবার ফলনও হয় বেশি
গুটি ইউরিয়া প্রয়োগের জন্য প্রতি চার গুছির মাঝখানে ১টি করে গুটি আঙুলের চাপে কাদা মাটিতে পুঁতে দিন
গুটি ইউরিয়া প্রয়োগের পর বেশ কিছু দিন জমির মাটি নাড়াচারা করতে হয় না বলে ২৫-৩০ দিন পর্যন্ত জমিতে না নামাই ভালো
এ সময় আউশ ও বোনা আমনের জমিতে পামরি পোকার আক্রমণ হতে পারে
পামরি পোকা ও এর কীড়া পাতার সবুজ অংশ খেয়ে ধান গাছের ব্যাপক ক্ষতি করে
পোকার আক্রমণ প্রাথমিক পর্যায়ে থাকলে হাতজাল দিয়ে পোকা ধরে মেরে ফেলুন
তাছাড়া আক্রান্ত গাছের আগা কেটেও এ পোকা নিয়ন্ত্রণ করা যায়
আক্রমণ ব্যাপক হলে অর্থাৎ প্রতি গুছিতে ৪টি বয়স্ক পোকা বা প্রতি পাতায় ১৫টি কীড়া পাওয়া গেলে অথবা জমির শতকরা ৩৫টি পাতা মারাত্মকভাবে আক্রান্ত হলে অনুমোদিত কীটনাশক সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে সঠিক মাত্রায় প্রয়োগ করুন
আর কদিন পরেই আসবে রোপা আমন ধানের বীজতলা তৈরি করার সময়
বীজতলার জন্য উঁচু জমি নির্বাচন করুন যেখানে সূর্যের আলো পড়ে নিয়মিত
নির্বাচিত জমিতে ভালোভাবে চাষ দিয়ে কাদা কাদা করা জমিতে মই দিয়ে সমান করুন
১২০ সেমি. বা ৪ ফুট চওড়া এবং জমির আকার অনুযায়ী লম্বা করে বীজতলার বেড তৈরি করে নিন
প্রয়োজনীয় পরিচর্যার জন্য বেডের চার পাশে ৪৫ সে.মি. বা দেড়ফুট চওড়া নালা রাখা দরকার
জমির উর্বরতা বাড়াতে প্রতি বর্গমিটার বীজতলার জন্য ২ কেজি জৈব সার জমি তৈরির সময় দেয়া যেতে পারে
বীজ বোনার আগে বীজতলায় ছাই ছিটিয়ে দিলে চারা তোলার সময় সুবিধা হয়
এবার জানিয়ে দেই রোপা আমনের উন্নত কয়েকটি জাতের নাম
এগুলো হলো- বিআর-৩, বিআর-৪, বিআর-৫, বিআর-১০, বিআর-২২, বিআর-২৩, বিআর-২৫, ব্রিধান-৩০, ব্রিধান-৩১, ব্রিধান-৩২, ব্রিধান-৩৩, ব্রিধান-৩৪, ব্রিধান-৩৭, ব্রিধান-৩৮, ব্রিধান-৩৯, ব্রিধান-৪০, ব্রিধান-৪১, বিনাশাইল ইত্যাদি
স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে আপনার এলাকার উপযোগী জাত ব্যবহার করুন
জমিতে এ সময় আগাছা পরিষ্কার করতে হবে
তাছাড়া জমিতে চারা ঘন হলে সুস্থ ও সবল চারা রেখে অন্যান্য চারা তুলে পাতলা করে দিতে হবে
বৃষ্টির কারণে পাট ক্ষেতে পানি জমে গেলে পানি বের করে দেয়ার ব্যবস্থা করুন
ফাগ্লুনী তোষা পাটের বয়স দেড় মাস হলে হেক্টরপ্রতি ১০০ কেজি ইউরিয়া সার উপরি প্রয়োগ করুন
এ সময় পাটে বিছা পোকা ও ঘোড়া পোকার আক্রমণ হতে পারে
এরা গাছের পাতা ও ডগা খেয়ে ফেলে
পাট ক্ষেতে বাঁশ বা গাছের ডাল পুঁতে পাখি বসার সুযোগ করে দিলে পাখি পোকা খেয়ে ফেলবে
এতে পোকার আক্রমণ কমবে
আক্রমণ খুব বেশি হলে অনুমোদিত কীটনাশক প্রয়োগ করুন
এখন গ্রীষ্মকালীন শাকসবজির পরিচর্যা করা বিশেষ জরুরি
সতর্কতার সাথে শাকসবজির জমিতে সারের উপরি প্রয়োগ, আগাছা পরিষ্কার, গোড়ায় মাটি তুলে দেয়া, লতাজাতীয় সবজি মাচায় তুলে দেয়ার কাজ করতে হবে নিয়মিত
পাতাজাতীয় সবজির বাড়-বাড়তি বেশি হলে কিছু কিছু লতা বা পাতা কেটে ছাঁটাই করে দেয়া দরকার
এতে তাড়াতাড়ি এবং বেশি বেশি ফল পাওয়া যাবে
শাকসবজির রোগ ও পোকা দমনের জন্য এ ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যেসব বালাইনাশকের বিশেষ বিশেষ প্রভাব ৩-৪ দিনের বেশি থাকে সেসব বালাইনাশক ব্যবহার করা যাবে না
কুমড়া জাতীয় সবজির ক্ষেত্রে অধিক ফলন পেতে কৃত্রিম পরাগায়ন করুন
অন্যান্য ফসল
আমরা ধান উৎপাদন করতে গিয়ে ডাল ও মসলা জাতীয় ফসলের উপর খুব একটা নজর দিচ্ছিনা
আদা ও হলুদ চাষে আমাদের আরও আগ্রহী হতে হবে
আদা ও হলুদ চাষের পদ্ধতি প্রায় কাছাকাছি
ডিমলা হলুদ এবং পাহাড়ী আদা চাষ বেশ লাভজনক হবে
মসলা জাতীয় ফসল চাষের ক্ষেত্রে ২% হারে কৃষি ঋণ পাবার সুযোগ রয়েছে
এ ব্যাপারে কৃষক ভাইরা স্থানীয় কৃষি ব্যাংকে যোগাযোগ করতে পারেন
আমাদের মাটিতে জৈব সারের পরিমাণ কম, তাই জমিতে জৈবসারের পরিমাণ বৃদ্ধির জন্য সবুজ সার চাষ করতে হবে
ধৈঞ্চা বা শনপাটের আবাদ করুন
এ সব সবুজসার ফসলের বয়স ৩৫-৪০ দিন হলে জমিতে মিশিয়ে দিতে হবে