content stringlengths 0 129k |
|---|
, & |
& |
সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ১০টি ডোমেইন |
6 |
নির্দিষ্ট কোনো জায়গায় যেতে হলে যেমন ঠিকানা প্রয়োজন হয়, তেমনি ইন্টারনেটে কোনো নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হলে দরকার হয় নির্দিষ্ট ওয়েব ডোমেইনের |
'ডটকম'-এর দুনিয়ায় পছন্দের ডোমেইন নাম পাওয়া একটু কঠিনই |
কারণ, অনেকেই আগে থেকে বিভিন্ন নামের ডোমেইন কিনে রেখেছেন |
এ রকম দুষ্প্রাপ্য ডোমেইনগুলো অনেক দামে বিক্রি হয় |
এ রকমই ১০টি দামি ওয়েবসাইটের খবর জানিয়েছে ইকোনমিক টাইমস |
১. সেক্স ডটকম (.) |
২০১০ সালে এক কোটি ৩০ লাখ ডলারে বিক্রি হয় ওয়েবসাইটটি |
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে এটিকে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি দামে বিক্রীত ওয়েবসাইট |
দেউলিয়া হওয়ার পর এসকম এলএলসি ওয়েবসাইটটি বিক্রি করে দেয় ক্লোভার হোল্ডিংস লিমিটেডের কাছে |
২. ফান্ড ডটকম (.) |
২০০৮ সালে এই ওয়েবসাইট বিক্রি হয়েছে এক কোটি ডলারে |
ফান্ড ডটকম নামে একটি আর্থিক প্রতিষ্ঠান কিনেছিল ওয়েবসাইটটি |
পরে অবশ্য আর্থিক লোকসানের মুখে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায় |
এখন এ সাইটে গেলে দেখবেন ইংরেজিতে লেখা আছে, 'অনুগ্রহ করে ফান্ড ডটকম ওয়েবসাইটটি পরে ভিজিট করুন |
৩. পর্ন ডটকম (.) |
২০০৭ সালে ৯৫ লাখ ডলারে বিক্রি হয় ওয়েবসাইটটি |
এমএক্সএন লিমিটেড কিনে নেয় এটি |
৪. পর্নো ডটকম (.) |
এই ওয়েবসাইটটি বিক্রি হয়েছিল ৮৯ লাখ মার্কিন ডলারে |
এ বছরের ফেব্রুয়ারিতে বিক্রি হয় ওয়েবসাইটটি |
১৯৯৭ সালে মাত্র ৪২ হাজার ডলারে এক কলেজপড়ুয়া ছেলের কাছ থেকে ডোমেইনটি কিনে নিয়েছিলেন রিক শোয়ার্টজ ( ) |
'ডোমেইন কিং' নামে পরিচিত রিক পরবর্তী সময়ে ওয়েবসাইটটি বিক্রি করে দেন |
তাঁর কাছ থেকে প্রাগের একটি প্রতিষ্ঠান ডোমেইনটি কিনে নেয় |
সুইংগার্স ডটকম ও পর্নোটিভি ডটকম নামে আরো দুটি ওয়েবসাইট চালায় প্রতিষ্ঠানটি |
৫. ডায়মন্ড ডটকম (.) |
২০০৬ সালে ৭৫ লাখ ডলারে বিক্রি হয় ওয়েবসাইটটি |
জুয়েলারির খুচরা ব্যবসায়ী এক প্রতিষ্ঠানের কাছে ওয়েবসাইটটি বিক্রি করে ওডিমো ডটকম |
তবে এটি আবারো বিক্রির উদ্যোগ নিয়েছে গোড্যাডি |
গয়নার ব্যবসা করে এমন প্রতিষ্ঠান ক্রেতা হিসেবে খুঁজছে তারা |
৬. জেড ডটকম (.) |
গত বছরের নভেম্বরে জেড ডটকম বিক্রি হয়েছিল ৬৮ লাখ ডলারে |
নিশান মোটরসের কাছ থেকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার জাপানি প্রতিষ্ঠান জিএমও ওয়েবসাইটটি কিনে নেয় |
৭. স্লটস ডটকম (.) |
২০১০ সালে ৫৫ লাখ টাকায় ওয়েবসাইটটি কিনে নেয় টেক ক্রাঞ্চ |
৮. টয়েস ডটকম (.) |
৫১ লাখ ডলারে ২০০৯ সালে ওয়েবসাইটটি বিক্রি করা হয় |
মূল প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যাওয়ায় আদালতের নির্দেশে ওয়েবসাইটটি বিক্রির জন্য নিলামে তোলা হয়েছিল |
নিলামে মাত্র ১২ লাখ ডলারে বিক্রি হয় ওয়েবসাইটটি |
আর এর পরেই ওয়েবসাইটটি বিক্রি করা হয় ৫১ লাখ ডলারে |
৯. ক্লথস ডটকম (.) |
২০০৮ সালে ৪৯ লাখ ডলারে বিক্রি হয় এই ওয়েবসাইট |
জুতা নির্মাতা প্রতিষ্ঠান জাপ্পোস কিনে নিয়েছিল ওয়েবসাইটটি |
তবে এখন যৌথভাবে এই ওয়েবসাইটের মালিক জাপ্পোস ও অ্যামাজন |
১০. মেডিকেয়ার ডটকম (.) |
গত বছরের মে মাসে ৪৮ লাখ ডলারে বিক্রি হয় ওয়েবসাইটটি |
ই-হেলথ ইন্স্যুরেন্স ডটকম নগদ ৪৫ লাখ ডলার দেয় এবং মেডিকেয়ার ডটকমের দেনা বাকি তিন লাখ ডলারও শোধ করে তারা |
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার পরিচালক ও যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান |
তিনি বলেন, এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে গতকাল (বুধবার) পাঠানো হয়েছে |
পাঁচটি পর্যবেক্ষক সংস্থা থেকে মোট ৫৫ জন পর্যবেক্ষককে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন |
ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২১ জুন প্রথম ধাপে দেশের বিভিন্ন জেলায় ২০৪টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে |
নির্বাচন কমিশন প্রণীত স্থানীয় পর্যবেক্ষণ নীতিমালা-২০১৭ ও সংশ্লিষ্ট আইন মেনে এসব নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনে নিবন্ধিত পাঁচটি পর্যবেক্ষক সংস্থা থেকে ৫১ জন পর্যবেক্ষককে অনুমোদন দেওয়া হয়েছে |
নির্বাচন কমিশন সচিবালয় থেকে কোনো পর্যবেক্ষক কার্ড ইস্যু করা হবে না |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.