content stringlengths 0 129k |
|---|
সদর ইউএনও আরিফা জহুরা কে বিদায় সংবর্ধনা দিলো মানব কল্যাণ পরিষদ |
প্রিয়জনকে জড়িয়ে ধরলেই মিলবে প্রশান্তি, সারবে নানা রোগ! |
প্রতিমন্ত্রীর সঙ্গে মাহির ভাইরাল ফোনালাপ নিয়ে যা বললেন নায়ক ইমন |
সম্পাদক ও প্রকাশক-এম এ মান্নান ভূঁইয়া |
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ |
মাধবীলতা সিটি প্লাজা, চাষাঢ়া, নারায়ণগঞ্জ ১৪০০ |
মুঠফোনঃ 01972331333 |
ইমেইলঃ [ ] |
'); _ = _[].(/\\(\'(?!\:)/, _() { ' (\'' + _ + '/' + .(/\(\'/, '').(/^\+|\+$/,''); }); _ += ""; } __ = ('#--'); (__.) { __.(_); } } }); } })(); |
.{: 350; : ; -: ;} .{ -: ; } .--- { -: 12; : ; -: 10; -: 10;-: ; } .--{ -: 18; } .__43_50606255055_ .__ { -: !; } .--- { -: ; : 30 !; -: 5; -: -8; } |
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত ২০১ গম্বুজ মসজিদ |
২০১৩ সালের জানুয়ারি মাসে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শুরু হয় মসজিদটির নির্মাণ কাজ |
নির্মাণ কাজ শেষ হলে কাবা শরিফের ইমাম এসে নামাজে ইমামতি করে মসজিদটি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন মসজিদের নির্মাতা মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম |
জানা যায়, টাঙ্গাইল সদর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রাম |
২০১৩ সালের জানুয়ারি মাসে ওই গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শুরু হয় ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদের নির্মাণ কাজ |
মসজিদটির নির্মাণ কাজের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান রফিকুল ইসলামের মা রিজিয়া বেগম |
নির্মাণাধীন মসজিদটিতে ২০১৮ সাল থেকে ঈদের নামাজ আদায় করা হচ্ছে |
এখানে শবে বরাত ও শবে কদর উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের কার্যক্রমও চলে |
মসজিদের বাম পাশে মাজারের মতো একটি স্থাপনা রয়েছে |
সেখানে একজনের কবর দেয়ার মতো জায়গা ফাঁকা রাখা আছে |
সেখানে সমাহিত হবেন মসজিদের নির্মাতা মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম |
মসজিদ সংলগ্ন দক্ষিণ-পশ্চিম দিকে ৪৫১ ফুট উচ্চতার একটি বিশাল বড় মিনার তৈরি করা হয়েছে |
প্রায় ৫৭ তলা উঁচু ভবনের সমান এই মিনারের ৫০ তলা পর্যন্ত থাকবে লিফট সুবিধা |
নাম হবে রফিকুল ইসলাম টাওয়ার |
নির্মাণ শেষ হলে দিল্লির ২৪০ ফুট উঁচু কুতুব মিনারকে পেছনে ফেলে দেবে এই রফিকুল টাওয়ার |
মসজিদটির পশ্চিমাংশে উত্তর-দক্ষিণে বয়ে গেছে যমুনার শাখা নদী ঝিনাই |
মসজিদের সৌন্দর্যকে দিয়েছে এই নদীটি এক ভিন্নমাত্রা |
মসজিদের উত্তর দিকে অবস্থিত অজুখানা |
বিশাল বড় অজুখানায় বসে অজু করার জন্য ছোট ছোট চেয়ারের মতো ১১৬টি আসন রয়েছে |
অজুখানার ছাদ ছাইরঙের ক্ষুদ্রকায় পাথরের মতো মোজাইক করা |
তাতে মধ্যম গভীর পানির আঁধার |
সৌন্দর্য বৃদ্ধির জন্য অজুখানাটি সামান্য বাঁকা করে নির্মাণ করা হয়েছে |
দ্বিতীয় তলায় প্রধান দরজা তৈরিতে ব্যবহার করা হয়েছে ৫০ মণ পিতল |
এখানে একসঙ্গে ১৫ হাজার মুসুল্লি নামাজ পড়তে পারবেন |
দ্বিতল এই মসজিদটি নির্মাণে ব্যবহৃত হয়েছে মিশর থেকে আনা বিভিন্ন ধরনের উন্নতমানের টাইলস |
মসজিদের অভ্যন্তরের দেয়ালের চারদিকে এক সারি টাইলস লাগানো হয়েছে |
যাতে খণ্ড খণ্ড করে পুরো পবিত্র কোরআন লিপিবদ্ধ |
মেহরাবের পাশে মরদেহ রাখার জন্য হিমাগার তৈরি করা হয়েছে |
এখানে থাকবে জানাজার ব্যবস্থা |
প্রায় ১৫ বিঘা জমির ওপর নির্মাণাধীন এই মসজিদটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হলেও এতে যুক্ত করা হবে সহস্রাধিক বৈদ্যুতিক পাখা |
মসজিদের দৈর্ঘ্য ও প্রস্থ একই |
মানে ১৪৪ ফুট করে |
দৃষ্টিনন্দন মসজিদটির ছাদের মূল গম্বুজের উচ্চতা ৮১ ফুট |
এই গম্বুজের চারপাশ ঘিরে ১৭ ফুট উচ্চতার আরও ২০০ গম্বুজ তৈরি করা হয়েছে |
মসজিদের চার কোণায় রয়েছে ১০১ ফুট উঁচু চারটি মিনার |
এছাড়াও ৮১ ফুট উচ্চতার আরও চারটি মিনার পাশাপাশি স্থাপন করা হয়েছে |
গম্বুজ আর মিনারগুলোতে দৃষ্টিনন্দন উন্নতমানের টাইলস বসানো |
মসজিদটির উত্তর-পশ্চিম দিকে একটি ছয়তলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হচ্ছে |
সেখানে বিনামূল্যে হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম, দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা থাকবে |
মসজিদের পাশেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা গাড়ি রাখার স্থান |
মসজিদের সামনে রয়েছে কয়েকটি দোকান |
খাবার হোটেলসহ আরও আছে শো পিস, আচার, খেলনাসহ বেশ কিছু পণ্যের দোকান |
ছোটদের জন্য আছে ট্রেন, নাগরদোলা, নৌকা দোলনি ইত্যাদি খেলার ব্যবস্থা |
মসজিদটিকে ঘিরে আশপাশে তৈরি হচ্ছে ফাইভ স্টার হোটেল, আবাসিক হোটেল, মার্কেট, হেলিপ্যাডসহ অত্যাধুনিক সব বিল্ডিং |
নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামের ইউপি সদস্য মো. আবু মাসুদ জানান, করোনাভাইরাসের কারণে বেশ কিছুদিন মসজিদটি বন্ধ ছিল |
আবার তা চালু হয়েছে এবং যথারীতি মসজিদে নামাজও আদায় হচ্ছে |
মসজিদটির সৌন্দর্য উপভোগ করাসহ নামাজ আদায়ের জন্য ছুটে আসছেন ধর্মপ্রাণ মুসলমানসহ ভ্রমণ পিপাসু অসংখ্য মানুষ |
সপ্তাহের শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চল থেকে মসজিদটি দেখতে ও নামাজ পড়তে আসছেন সহস্রাধিক মানুষ |
এটিকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা নির্মাণ শেষ হলে গিনেস বুকে স্থান করে নেবে এই ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদটি |
নির্মাণ শেষ হলে কাবা শরিফের ইমাম সাহেব এসে নামাজে ইমামতি করে মসজিদটি উদ্বোধন করবেন বলে তিনি শুনেছেন |
এ প্রসঙ্গে মসজিদের নির্মাতা ও মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, মসজিদটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১০০ কোটি টাকা |
বিশ্বের সকল মসজিদের চেয়ে এর কারুকাজ একটু অন্যরকম |
মসজিদের নির্মাণকাজ শেষ হলে কাবা শরিফের ইমাম এসে নামাজে ইমামতি করে এর উদ্বোধন করবেন |
আপনার মতামত লিখুন : |
হুইলচেয়ারে আদালতে জি কে শামীম: ৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন ২ নভেম্বর |
গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে টাকা দাবি করে আসামিরা |
শামীম ওসমানের অনুরোধে নির্বাচন থেকে সরে গেলেন হাতপাখার ২ প্রার্থী |
নারায়ণগঞ্জে সহিংসতার মামলায় বিএনপি নেতা গ্রেফতার |
মেঘনা ব্যাংকের শাখা ব্যবস্থাপক আনিসের শুভ জন্মদিনে শুভেচ্ছা জানালো মানব কল্যাণ পরিষদ |
সর্বশেষ সংবাদ |
প্রিয়জনকে জড়িয়ে ধরলেই মিলবে প্রশান্তি, সারবে নানা রোগ! |
বাংলাদেশকে ভুটান-ভারতের স্বীকৃতি স্মরণে ডাকটিকিট অবমুক্ত |
বিজয় দিবসে বাংলাদেশ সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি |
প্রতিমন্ত্রীর সঙ্গে মাহির ভাইরাল ফোনালাপ নিয়ে যা বললেন নায়ক ইমন |
সদর ইউএনও আরিফা জহুরা কে বিদায় সংবর্ধনা দিলো মানব কল্যাণ পরিষদ |
স্বামী-স্ত্রীর বয়সের পার্থক্য কত হওয়া উচিত? |
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে নারায়ণগঞ্জে মহিলা দলের মশাল মিছিল |
ভারতে প্রথম ম্যাচে বাংলাদেশের যুবাদের জয় |
জলবায়ু পরিবর্তনে 'ডিভোর্স' বাড়ছে সামুদ্রিক আলবাট্রসদের: গবেষণা |
সরকার সত্য কথা বললেও মানুষ বিশ্বাস করে না: মান্না |
বাংলাদেশে কোরোনা |
করোনাভাইরাস |
সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট) |
তথ্য সূত্রঃ করোনা কেইস বাংলাদেশ |
প্রিয়জনকে জড়িয়ে ধরলেই মিলবে প্রশান্তি, সারবে নানা রোগ! |
প্রতিমন্ত্রীর সঙ্গে মাহির ভাইরাল ফোনালাপ নিয়ে যা বললেন নায়ক ইমন |
বিজয় দিবসে বাংলাদেশ সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি |
বাংলাদেশকে ভুটান-ভারতের স্বীকৃতি স্মরণে ডাকটিকিট অবমুক্ত |
সম্পাদক ও প্রকাশক-এম এ মান্নান ভূঁইয়া |
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ |
মাধবীলতা সিটি প্লাজা, চাষাঢ়া, নারায়ণগঞ্জ ১৪০০ |
মুঠফোনঃ 01972331333 |
ইমেইলঃ [ ] |
'); _ = _[].(/\\(\'(?!\:)/, _() { ' (\'' + _ + '/' + .(/\(\'/, '').(/^\+|\+$/,''); }); _ += ""; } __ = ('#--'); (__.) { __.(_); } } }); } })(); |
.{: 350; : ; -: ;} .{ -: ; } .--- { -: 12; : ; -: 10; -: 10;-: ; } .--{ -: 18; } .__43_50606255055_ .__ { -: !; } .--- { -: ; : 30 !; -: 5; -: -8; } |
------ বাংলাদেশ ও বিশ্বপরিচয় আমার বাংলা বই প্রাথমিক গণিত প্রাথমিক বিজ্ঞান |
--- বিভাগ বিভাগ পর্যায়ের সরকারি অফিস জেলা পর্যায়ের সরকারি অফিস উপজেলা পর্যায়ের সরকারি অফিস আঞ্চলিক অফিসসমূহ বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.