content stringlengths 0 129k |
|---|
ব্যবহারের শর্তাবলীতে বিস্তারিত দেখুন |
(কোন এক বিচিত্র কারনে আমার আগের লেখাটি বারবার এডিট করা স্বত্তেও এডিটেড হচ্ছিলনা এবং কেউ নতুন করে কমেন্ট করতে পারছিলনা |
তাই বাধ্য হয়েই রিএডিট করে এখানে আবার নতুন ভাবে প্রকাশ করতে হলো |
আমার এন্ডের এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য দুঃখিত |
ঐ পোষ্টের মন্তব্যগুলোর জবাবও আমি এখানে দেয়ার চেষ্টা করব |
আলমের "প্রাউড টু বি মুসলিম" পোষ্টটিতে দেখেছিলাম সে তার ঐ লেখাটি আমাকে উৎসর্গ করে লিখেছিল ('দেখেছিলাম' এবং 'লিখেছিল' এই শব্দ দুটিতে অতীতকাল ব্যবহার করলাম কারন এখন আলমের ঐ লেখাটি আর দেখা যাচ্ছেনা, হয়তো হোমপেজ থেকে সরিয়ে নেয়া হয়েছে |
) আলম তার লেখার শুরুতেই নিজের ঐ পোষ্টটিকে সাম্প্রদায়িক পোষ্ট বলার মাধ্যমে নিজেকে সাম্প্রদায়িক বলার পাশাপাশি আমাকেও একই কাতারে টেনে নেয়ার চেষ্টা করেছিল |
শুরুতে একটু টেনশনে ছিলাম যে, আমি আবার কি অপরাধ করে ফেললাম, কিন্তু আগের পোষ্টে আলমের উত্তর পেয়ে অবশেষে স্বস্তি পেলাম |
আমাকে উৎসর্গ করে ঐ পোষ্টটি না লিখলে হয়তো এ বিষয়ে আমি সিসিবিতে কখনোই লিখতাম না |
শুরুতেই আমি বলে নিতে চাই, আমি ইসলাম ধর্মকে মনে প্রাণে বিশ্বাস করি |
আমি যে খুব ধার্মিক তা বলবনা, তবে আমি গোড়া ধার্মিক নই |
আমি ইসলাম ধর্ম নিয়মানুযায়ী পুংখানুপুংখ ভাবে পালন করি না, তবে যতটুকু পারি চেষ্টা করি |
অবশ্যই স্বীকার করি, পুংখানুপুংখ পালন করতে না পারাটা আমার অপরাধ |
আমার এই অপরাধের জন্য আমি নিজে দায়ী, কিন্তু ইসলাম নয় |
আমি খারাপ হতে পারি, কিন্তু আমার কারনে ইসলাম খারাপ হতে পারে না |
একই সাথে আমি অন্য কোন ধর্মকে অবমাননা করতে চাইনা, সমালোচনাও করতে চাইনা |
তাই ধর্ম বিষয়টিকে সবার উপরে স্থান দিয়ে আমি এখানে মুক্ত মনে আলোচনা করতে চাই |
যারা মুক্ত মনের আলোচনা পড়তে চান তারা নিচে নামতে পারেন আর না চাইলে আমার এই পোষ্ট না পড়ার জন্যই অনুরোধ করব |
আমি মনে করি ধর্ম সংক্রান্ত ব্যাপারগুলো খুবই স্পর্শকাতর |
এ ধরনের বিষয়গুলো ব্লগের মতো খোলামেলা জায়গাতে আলোচনা করাও খুব বিব্রতকর ও কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় অনেক সময় |
নিজের ধর্মের প্রশংসা করতে গিয়ে অন্য ধর্মাবলম্বীর মনে আঘাত লেগে যাওয়াটাই স্বাভাবিক |
আর এ কারনেই হয়তো আলমের ব্লগে ইসলাম ধর্মের অতি প্রশংসা দেখে রায়হান আবীর তার মন্তব্যে ইসলামের কিছু নেতিবাচক দিক সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছে |
আলম এবং আবীরের এই দুটি কাজের কোনটাই আমার পছন্দ হয়নি |
আমি আবীরের বিরুদ্ধে কিছু বলবনা কারন ব্যক্তিগতভাবে আমি কখনো অন্য কোন ধর্ম বা ধর্মাবলম্বীকে আঘাত করার চেষ্টা করিনা |
নিজের দেশ, নিজের মা যেমন সবার কাছে প্রিয় এবং শ্রেষ্ঠ, তেমনি নিজের ধর্মও সবার কাছে প্রিয় এবং শ্রেষ্ঠ, এটাই স্বাভাবিক |
আমি মুসলিমের ঘরে জন্মেছি তাই আমি আজ মুসলিম, অন্য কোন ধর্মাবলম্বীর ঘরে জন্মালে আমি মুসলিম হতাম কিনা তা এই মুহূর্তে বলা আসলেই কঠিন |
আমি মনে করি প্রত্যেকের জন্যই এটা একটা নির্মম সত্য |
অন্য ধর্মাবলম্বী ঘরে জন্মালে আমি হয়তো ইসলাম ধর্ম পালন না করে অন্য ধর্মই পালন করতাম |
পরিস্থিতি বা পরিবেশ আমাকে হয়ত বাধ্য করতো সেই ধর্ম পালন করার জন্য |
তাই আমার কাছে এটা একটা আপেক্ষিক বিষয় |
ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, এই পৃথিবীতে অধিকাংশ যুদ্ধই হয়েছে ধর্ম বিদ্বেষের কারনে |
ধর্মের বিভেদের কারনে মানুষ মানুষকে হত্যা করেছে, ধ্বংস করেছে সভ্যতা |
পরিনামে কোন সমাধান তো আসেই নি বরং বেড়ে চলেছে মানুষে মানুষে ভেদাভেদ ও বৈষম্য |
অথচ কোন ধর্মই মানুষকে মানুষ ধ্বংস করতে উপদেশ দেয়না, বিপথে পরিচালিত হতে বলেনা, মানুষকে অসৎ পথে চলতে বা নেতিবাচক কোন কাজ করতে বলেনা |
তাহলে কেন আমরা মানব সভ্যতা ধ্বংসের এই লীলা খেলায় মেতে উঠেছি? |
ধর্ম আসলে কি? ধর্মের উৎপত্তি কিভাবে, কিভাবে পৃথিবীতে এতগুলো ধর্মের সৃষ্টি হলো, কেন পৃথিবীতে একসাথে একাধিক ধর্মের উপস্থিতি, কেন ধর্মগুলো দিনদিন বিকৃত হচ্ছে, সত্যিকার বা আসল ধর্ম কোনটি, কেন মানুষ আসল ধর্ম বাদে বাকি ধর্মগুলো অনুসরন করছে??? এসব নানা প্রশ্ন ছোটবেলা থেকেই আমার মনে বারবার ঘুরেফিরে চলে আসত |
এসব প্রশ্নের সঠিক উত্তর জানতে হলে যে পরিমান পড়াশোনা করা বা জ্ঞান থাকা প্রয়োজন তার কোনটিই আমার নেই |
তাই এসব প্রশ্নের উত্তর এখন এখানে আর আলোচনা করতে যাবনা |
কিছুদিন আগে আমার এক মুসলিম সিনিয়রকে দেখলাম মিশন এলাকায় অবসর সময়ে বসে বসে বাইবেল পড়ছেন |
প্রথমে খুব অবাক হলাম |
ভাবলাম, ধমান্তরিত হবার প্ল্যান করছেন নাকি উনি? কিন্তু আবার দেখলাম উনি ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন এবং ইসলামের সব ধর্মীয় অনুশাসন মেনে চলছেন |
কৌতুহল চেপে রাখতে না পেরে জিজ্ঞাসা করে বসলাম, বাইবেল পড়ার কি কারন? উনি জানালেন ভবিষ্যতে তার একটা রিসার্চ সেন্টার তৈরী করার পরিকল্পনা আছে যেখানে তিনি সব ধর্ম নিয়ে রিসার্চ করবেন |
সব ধর্ম নিয়ে রিসার্চ করার করার জন্য ওনার অনেক জ্ঞান অর্জন করা প্রয়োজন |
না জেনে তো উনি অন্য ধর্মকে অবজ্ঞা করতে পারেননা |
তাই আগে পড়াশোনা করে নিজেকে রিসার্চ করার যোগ্য করে তুলছেন |
উনার হাতের বাইবেলটিতে দেখলাম গুরুত্বপূর্ণ লাইনগুলো সব কাল কালি এবং লাল কালি দিয়ে দাগানো |
আমাকে সেখান থেকে অনেকগুলো বিষয় খুব সুন্দর যুক্তি দিয়ে তুলনামূলক আলোচনা দিয়ে সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন |
সংক্ষিপ্ত ভাবে সব কটি ধর্মের তুলনামূলক আলোচনাও করলেন |
সব ধর্ম নিয়ে তার জ্ঞানের পরিধি এবং ধৈর্য্য দেখে খুবই অবাক হলাম |
বুঝলাম, ইতিমধ্যেই তিনি অনেক পড়াশোনা করে ফেলেছেন |
আমার আসলে এত ধৈর্য্য নেই |
কিন্তু সব ধর্ম সমন্ধে উনার জানার এই আগ্রহ এবং চেষ্টাকে আমার বেশ পজেটিভ মনে হলো |
ধর্ম সৃষ্টি হয়েছে মানুষের জন্য, নাকি মানুষ সৃষ্টি হয়েছে ধর্ম পালনের জন্য? এ প্রশ্নের উত্তর হয়তো অনেকে অনেক ভাবে দিতে পারে |
আমি মনে করি মানুষের জীবন সঠিক ভাবে পালনের জন্য ধর্মের প্রয়োজনীয়তা আছে, কিন্তু ধর্ম পালন করার জন্য মানুষ মানুষকে ধ্বংস করে দিবে এটা ঠিক না |
আমার কাছে ধর্মের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা সবাই মানুষ |
আমাদের কল্যানের জন্য, সুন্দর ভাবে চলা বা জীবন যাপনের জন্য ধর্ম পালন করা উচিত |
অর্থাৎ মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ নয় |
আমি মনে করি আমার প্রথম ও প্রধান পরিচয়- আমি একজন মানুষ, তারপর বলব আমি মুসলিম |
অর্থাৎ মানুষকে ধর্মের উপরে স্থান দিলাম |
বলতে পারেন আমার এই নীতি বা এই ধর্মের নাম "মানব ধর্ম" (প্লিজ কেউ আবার ভাববেন না যে, আমি নতুন কোন ধর্ম আবিস্কার করছি, আমি শুধু সকল মানুষকে জাতি, ধর্ম, বর্ণ এই সব ভেদাভেদের উপরে স্থান দেয়ার জন্য এই শব্দটি ব্যবহার করলাম মাত্র, এর মধ্যে অন্য কোন উদ্দেশ্য নেই) |
ধরুন এই মানব ধর্ম অনুযায়ী মানুষ মানুষকে ভালবাসবে, একে অন্যের কল্যানে নিয়োজিত হবে, মানুষের জন্য ক্ষতিকর বা নেতিবাচক কোন কাজ হবেনা |
সব ধর্মের উপরে যদি এই মানব ধর্মকে স্থান দেই তাহলে কেমন হবে? আমার কি পাপ হবে? আমি যদি শুধু মানবের কল্যানে কাজ করে যাই, নেতিবাচক কোন কাজ না করি, মানুষ তথা সমস্ত জীব জগতের প্রাণীকূলের জন্য ভাল কাজ করি তাহলে আমার সব ভাল কাজের জন্য কি কোন পুরস্কার নেই? পক্ষান্তরে আমি যদি ধর্ম নিয়ে হিংসা বিদ্বেষের কারনে মারামারি, কাটাকাটি, হত্যা করে ধ্বংস হয়ে যাই এবং নিজেদের মধ্যে বিভেদ, বৈষম্য বাড়িয়ে এই পৃথিবী থেকে বিদায় নেই তাহলে এই দুটির মধ্যে কোনটি শ্রেয়তর? |
আমি ধর্মপালন করার চেষ্টা করি |
কারন, আমার বিবেক বলে আমাকে আমার সৃষ্টিকর্তা এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমার বাবা মার মাধ্যমে আমার জন্ম হয়েছে এবং একদিন আমার মৃত্যুও হবে |
অর্থাৎ আমাকে এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে |
এটি এক নির্মম সত্য |
আমার মধ্যে মৃত্যুভয় আছে |
আমি মনে করি এই পৃথিবী আমাদের জন্য একটি পরীক্ষাকেন্দ্র |
যেমন পরীক্ষা দিব তেমন ফল পাব |
ভাল কাজ করলে ভাল ফল আর খারাপ কাজ করলে খারাপ ফল |
আমার সৃষ্টিকর্তা অবশ্যই আমার বিচার করবেন, এই পরীক্ষার রেজাল্ট দিবেন |
ভাল কাজ করলে পরীক্ষায় পাশ আর মন্দ কাজ করলে ফেল |
এসব সহজ ও সাধারণ মানের যুক্তি ছাড়াও আরো অনেক যুক্তি ও বিশ্বাস আমার রয়েছে ইসলাম ধর্ম পালন করার পেছনে যা বলতে গেলে এখানে শেষ করা যাবেনা |
প্রত্যেকেরই ধর্ম পালনের পিছনে নিজস্ব কিছু যুক্তি আছে যেটা তার ব্যক্তিগত ব্যাপার |
আমি মনে করি প্রত্যেকেরই এসব স্বাধীন ভাবে চিন্তা ভাবনা করার এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রয়েছে |
ধর্ম পালনের বা বিশ্বাসের ক্ষেত্রে প্রত্যেকেরই ব্যক্তি স্বাধীনতা রয়েছে |
এই স্বাধীনতায় কারো হস্তক্ষেপ করাটাও অন্যায় |
তাই ধর্মের ব্যাপারে কোন জোর জবরদস্তি করা বা কাউকে অপদস্ত করা ঠিক নয় |
আমরা নিজ ধর্ম পালন করতে পারলে করি কিন্তু অপরের ধর্মের দোষ-ত্রুটি খুজে বের করার চেষ্টা করা আমার মনে হয় না কোন ভাল কাজ হতে পারে |
কিছু শেখা বা জানার জন্যে আলোচনা করা যেতে পারে কিন্তু কোন ব্যক্তি বা ধর্মকে উপহাস বা অবমাননা করা বা করার চেষ্টা করা যাবেনা কারন এটি একটি গর্হিত কাজ |
অর্থাৎ মূল কথা হলো, আমরা এখানে গঠনমূলক আলোচনা করতে পারি জ্ঞান আহরনের জন্যে, কিন্তু অন্যকে উপহাস বা উপেক্ষা করার জন্যে নয় |
পরিশেষে আমি বলতে চাই ধর্ম একটি স্পর্শকাতর এবং আপেক্ষিক বিষয় |
ধর্ম নিয়ে বাড়াবাড়ি করাটা ঠিক নয়, বরং বাড়াবাড়ির কারনেই অনেকসময় ধর্ম সমন্ধে তিক্ততা বা বিতৃষ্ণার সৃষ্টি হয়, যার কারনে মানুষ ধর্ম থেকে আরো দূরে সরে যায় |
একে বলতে পারেন হিতে বিপরীত হওয়া |
আমার কর্মফল আমাকেই ভোগ করতে হবে, তাই আমার চিন্তা আমাকেই করতে হবে |
আমি কোন ধর্ম পালন করব, কোনটা বিশ্বাস আর কোনটা অবিশ্বাস করব এটাও আমার ব্যক্তিগত ব্যাপার |
আমার মতে, যার যার ধর্ম তার তার কাছে, যার যার বিশ্বাস তার তার কাছে |
কিন্তু কারো বিশ্বাসে আঘাত হেনে অথবা কাউকে অপদস্ত করে নিজে বা নিজের ধর্মকে বড় মনে করাটা বোকামী ছাড়া আর কিছুই নয় |
অন্যের বিশ্বাসে আঘাত দেয়া বা অন্যের স্বাধীনতা খর্ব করার অধিকার আমার নেই |
তাই আমি কারো বিশ্বাস বা ধর্মীয় অনুভুতিতে আঘাত না দিয়ে এখানে মানব ধর্মকেই সবার উপরে স্থান দিতে চাই |
এতে করে আমাদের সবার মঙ্গল বই ক্ষতি হবেনা আশা করি |
বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে আমি ধর্মের ব্যাপারে সবাইকে আরো সহনশীলতা দেখাতে এবং সকল ধর্মাবলম্বীকেই সম্মান দেখানোর জন্য সবাইকে অনুরোধ করব |
আর আমরা যদি তা করতে না পারি তাহলে অন্তঃত অন্যের সমালোচনা করা বা অবমাননা করার চেষ্টা করা থেকে বিরত থাকি |
পাঠকগন, উপরের সমস্ত আলোচনাই আমার ব্যক্তিগত মতামত বা দর্শন |
কেউ আমার সাথে দ্বিমত হলেও আমার কোন আপত্তি নেই |
আমার বিশ্বাস আমার কাছে আর আপনার বিশ্বাস আপনার কাছেই থাকুক |
তাই ধর্ম নিয়ে আমি কারো সাথে তর্কে জড়াতে অনিচ্ছুক |
আমার এই লেখার কোন বিষয়বস্তু বা মতামত যেন আবার কারো মনে কোন কষ্ট, মানসিক দ্বন্দ, বিদ্বেষ বা নেতিবাচক প্রভাব না ফেলে, আপনাদের নিকট সেই আশাই করব |
ট্যাগসমূহ:ধর্ম |
৪,৮৭১ বার দেখা হয়েছে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.