content stringlengths 0 129k |
|---|
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত |
এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা |
৬৪ টি মন্তব্য : "যার যার ধর্ম, তার তার কাছে (রি-এডিটেড)" |
রকিব (০১-০৭) |
ফেব্রু. ৭, ২০০৯ @ ৮:৩৫ পূর্বাহ্ন |
আমরা গঠোন্মূলক আলোচনা করতে পারি জ্ঞান আহরনের জন্যে, কিন্তু অন্যকে উপহাস বা উপেক্ষা করার জন্যে নয় |
আমি তবু বলি: |
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি .. |
রহমান (৯২-৯৮) |
ফেব্রু. ৮, ২০০৯ @ ১১:৪১ পূর্বাহ্ন |
ধন্যবাদ রকিব |
মঞ্জুর (১৯৯৯-২০০৫) |
ফেব্রু. ৭, ২০০৯ @ ১০:৩০ পূর্বাহ্ন |
ভাইয়া আমি অনেকদিন তে আসিনি কিছু আপত্তিকর লেখার জন্য |
আলম ভাইএর আগের লেখায় আমার কিছু আপত্তি রয়েছে |
আবার রায়হান এর কথা গুলিও আমার ভাল লাগে নি |
যার যার ধর্ম তার তার কাছে, যার যার বিশ্বাস তার তার কাছে |
তাই এক্ষেত্রে আমি কারো বিশ্বাস বা ধর্মীয় অনুভুতিতে আঘাত না দিয়ে মানব ধর্মকেই সবার উপরে স্থান দিতে চাই |
আশা করি ভবিষ্যতে আমরা ধর্ম নিয়ে আর কাদা মাখামাখি দেখব না এইখানে |
রায়হান আবীর (৯৯-০৫) |
ফেব্রু. ৭, ২০০৯ @ ১০:৫০ পূর্বাহ্ন |
ভালো লাগলো আপনার লেখাটা |
আমার মন্তব্য আলম ভাইকে সহ্য করতেই হবে- কেননা উনিই সুযোগটা সৃষ্টি করেছেন |
আমি এইজন্য অনুতপ্ত নই একদম |
তবে আপনার লেখাটা বেশ ভালো লাগলো |
পরে আলোচনা করবো- যদি অনুমতি দেন |
আর সাময়িক কেন? |
রহমান (৯২-৯৮) |
ফেব্রু. ৮, ২০০৯ @ ১১:৪৩ পূর্বাহ্ন |
আমার এই লেখাটা ভাল লেগেছে জেনে খুব ভাল লাগল |
কিন্তু আমার এই লেখার ভেতরে তোমাদের দুজনের জন্যই মেসেজ ছিল |
আশা করি মেসেজটুকু ধরতে পেরেছ |
রাশেদ (৯৯-০৫) |
ফেব্রু. ৭, ২০০৯ @ ১১:৩১ পূর্বাহ্ন |
ভাইয়া আমি অনেকদিন তে আসিনি কিছু আপত্তিকর লেখার জন্য |
মঞ্জুর ভাই তোমার এই কথায় আমার আপত্তি আছে |
এই ব্লগের কার কার কথা বা যুক্তি বা পোষ্টে তুমি অবশ্যই আপত্তি করতে পার তাই বলে এই কারনে ব্লগে না আসাটা হবে বোকামী |
কারন এই ভাবে আমারা যদি সবাই বিভিন্ন মন্তব্য বা পোষ্টএর কারনে সিসিবি থেকে দূরে থাকি তাইলে আস্তে আস্তে এই ব্লগের অন্য রকম যে পরিবেশ তা নষ্ট হয়ে যাবে |
তবে শেষ কথার সাথে একমত |
আর বিশ্বাস নিয়ে তর্ক করার প্রকৃ্ত জায়গা মনে হয় এইটা না |
মানুষ তার স্বপ্নের সমান বড় |
মঞ্জুর (১৯৯৯-২০০৫) |
ফেব্রু. ৭, ২০০৯ @ ৪:২৩ অপরাহ্ন |
রাশেদ ভাই,আমি আপনার শেষের কথার সাথে একমত |
আর আমি এই ব্লগে এই জন্য আসি যেন আমার আপন ভাইদের সাথে কিছু সময় যেন থাকতে পারি |
এখানে এসে কাদা মাখামাখি আমার ভাল লাগে না |
আশা করি আপনি আমার কথা বুঝসেন |
কামরুলতপু (৯৬-০২) |
ফেব্রু. ৯, ২০০৯ @ ১১:৪৩ পূর্বাহ্ন |
ব্যাচমেটকে ভাই ভাই বলার জন্য মঞ্জুর, রাশেদ দুজনেরই ব্যাঞ্চাই |
সাকেব (মকক) (৯৩-৯৯) |
ফেব্রু. ৭, ২০০৯ @ ১২:২৮ অপরাহ্ন |
কবি রহমান ভাই, |
আপনাকে আগে থেকেই শ্রদ্ধা করতাম... |
এই লেখাটা পইড়া আপনার প্রতি শ্রদ্ধা কয়েক আলোকবর্ষ গুণ(যদিও পরিমাপের এককটা ঠিক নাই, তবু বিশালতা বুঝাইতে ব্যবহার করলাম 😀 ) বাইড়া গেল... :: |
আপনাকে সালাম :: |
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস |
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস" |
রহমান (৯২-৯৮) |
ফেব্রু. ৮, ২০০৯ @ ১১:৪৬ পূর্বাহ্ন |
অনেক ধন্যবাদ সাকেব |
তবে আমার নামের আগে কবি ব্যবহার না করলে :: আরো খুশি হবো |
সকল আসল কবিদের এভাবে অবমাননা করার অধিকার তোমার নেই 😛 |
আলম (৯৭--০৩) |
ফেব্রু. ৭, ২০০৯ @ ১:২০ অপরাহ্ন |
আপনার লেখাটা 'সাময়িক' থেকে সরিয়ে নিয়ে পার্মানেন্ট করার অনুরোধ করছি |
খুবই ভাল একটা পোস্ট হয়েছে |
(আপনাকে উৎসর্গ করার সাথে কোন পূর্বাপর চিন্তাভাবনা ছিলনা, আমার উৎসর্গের সিরিয়ালে আপনার নামটা এসেছে, তাই দিয়েছিলাম |
অতএব আপনি নিজেকে 'সাম্প্রদায়িক' মনে করার দরকার নেই |
তবে এক্ষেত্রে আমার প্রয়োগটা ভুল হয়েছে মনে হয়, তাই স্যরি |
আলম (৯৭--০৩) |
ফেব্রু. ৮, ২০০৯ @ ১১:৩৬ পূর্বাহ্ন |
লেখাটা এডিট করে পার্মানেন্টলি পাবলিশ করার জন্য ধন্যবাদ |
রহমান (৯২-৯৮) |
ফেব্রু. ৮, ২০০৯ @ ১১:৪৮ পূর্বাহ্ন |
তোমার এবং রায়হানের অনুরোধেই লেখাটা পার্মানেন্ট করলাম |
আশা করি এখন তোমরা দুজনেই তোমাদের ভুল বুঝতে পেরেছ |
কাদা ছোড়াছুড়ি করলে কেউই কিছু পাবেনা বরং হারানোর ভয় আছে |
যার যার বিশ্বাস তার তার কাছেই থাকুক |
এখানে আমরা সবাই শুধু গঠনমূলক আলোচনা করতে চাই, অন্য কিছু নয় |
আশা করি বড় ভাই হিসেবে আমার উপদেশগুলো পজেটিভলি নিবে এবং ব্লগে নিয়মিত থাকবে |
ধন্যবাদ 🙂 |
রায়হান আবীর |
ফেব্রু. ৮, ২০০৯ @ ১:১৯ অপরাহ্ন |
আমি কী ভূল করলাম- সেইটা একটু ব্যাখ্যা করেন |
আমি তো কোন কাদা ছুড়াছুড়ি করি নাই |
একজন একটা কথা বলছে |
আমার সেই কথা পছন্দ হয় নাই, আমি দুই তিনটা রেফারেন্স দিসি |
নাকী ঐ লেখায় মন্তব্য করাটাই ভুল হয়েছে? তাহলে সেই ভুল তো অনেকেই করছে |
রহমান (৯২-৯৮) |
ফেব্রু. ৯, ২০০৯ @ ৪:২১ অপরাহ্ন |
নিচে তোমার আরেকটা কমেন্টের উত্তর দেখ |
তোমার প্রশ্নের বিস্তারিত উত্তর পাবে |
আর এখানে বলি, আলম তার ঐ পোষ্টে একতরফা ভাবে ইসলাম এবং মুসলিমদের প্রশংসা করেছিল, কারন সে ইসলামকে হয়তো অন্ধভাবে ভালবাসে (আমার ব্যক্তিগত মতামত) |
তার কথাগুলো সাম্প্রদায়িক হলেও সে কিন্তু অন্য কোন ধমের বিরুদ্ধে কোন কথা বলেনি, নিজের ঢোল একটূ বেশি বাজিয়ে ফেলেছিল |
তার সাম্প্রদায়িক কথাগুলো তোমার, আমার সহ অনেকেরই পছন্দ হয়নি |
পক্ষান্তরে তুমি যখন ইসলামের বিপক্ষে যুক্তি দেয়া শুরু করেছিলে তখন সেটা অনেকেরই ধমীয় অনুভুতিতে আঘাত লেগেছে |
আমি এটাকেই কাদা ছোড়াছুড়ি মনে করি |
অবশ্যই আলম প্রথমেই তোমাকে এ সুযোগ করে দিয়েছে |
এজন্য আলমকে সবাই থামিয়েছে এবং ঐ পোষ্টকে সরানোও হয়েছে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.