content stringlengths 0 129k |
|---|
এই কারনটুকু বলা যদি ধর্মের সাফাই গাওয়া হয়ে যায় তাহলে বিষয়টি অত্যন্ত দুঃখজনক |
আমি জানি এই ধরণের প্রশ্ন আপনার মনেও উঁকি দেয় |
কিন্তু আপনি সযত্নে তাদের দূরে সরিয়ে রাখেন |
সম্পূর্ণ একমত হতে পারলাম না |
আমি এই পোষ্টে সেসব প্রসঙ্গ এড়িয়ে গিয়েছি কারন এসব প্রশ্নের উত্তর একেকজন একেকভাবে দিবে |
তোমার আর আমার দৃষ্টিভঙ্গিটা একরকম হবেনা তাই দুজনের ব্যাখ্যা হবে দুরকম, তর্ক-বির্তক হবে, অনেক যুক্তি-পাল্টাযুক্তি আসবে, হবে আলম আর তোমার মতো কাদা ছোড়াছুড়ি বা আক্রমণাত্নক আচরণ |
ফলাফলতো কিছুই হবেনা, হবে যেমন ছিলে |
মাঝখান দিয়ে আমাদের মধ্যে বিদ্বেষ আর আসন্তোষ বাড়বে আর ব্লগের পরিবেশ নষ্ট হবে |
মূলত এজন্যেই এখন এসব প্রসঙ্গ দূরে সরিয়ে রাখতে চাচ্ছি |
ধর্ম পালনে সুবিধা আছে |
হইলেও হতে পারে, একটা বেহেসত আছে |
যথেষ্ঠ আপত্তিকর কথা বলে ফেলেছ |
যাই হোক, তোমার সাথে এ নিয়ে আমি তর্ক করব না |
তবে এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমি কিন্তু কোন ধর্ম নিয়েই নেগেটিভ কিছু এ পর্যন্ত বলিনি |
আমি সবার ধর্মকেই সম্মান দেখানোর চেষ্টা করি, না পারলেও অন্তঃত খুত বের করার চেষ্টা করি না |
তুমি যেরকম যুক্তি দেখাচ্ছ এরকম অসংখ্য যুক্তি বা পালটা যুক্তি আমিও জানি, কিন্তু এখানে এসব বললে ব্লগের পরিবেশ আরো খারাপ হবে |
তাই তোমার ভাষায়, 'আবারো সযত্নে এড়িয়ে গেলাম' বলতে পার |
আপনার এই জীবনে আপনি দেখতেছেন, অনেকেই উলটা পালটা করে বেশ সুখে আছে |
আর আপনি সৎ থেকে কিছুই পেলেন না |
তাই মনকে স্বান্তণা দেন যে, আপনারও সময় আসবে |
মূলত এই সাইকোলজি থেকেই ধর্মের উদ্ভব হয়েছে |
ধর্মের এই সংজ্ঞা বা ইতিহাসটা জানা ছিলনা |
মজা পেলাম এই সংজ্ঞাটা জেনে |
অনেক ধন্যবাদ |
পৃথিবীতে আজ পর্যন্ত সবচে বেশী মানব হত্যা হয়েছে ধর্মের কারনে |
শান্তির ধর্ম ইসলামও এই ক্ষেত্রে পিছিয়ে নেই |
অমুসলিমদের গলা কাটা ছাড়াও বিভিন্ন সময় খেলাফতের দাবিদাবায় মুসলমানরা নিজেদের মধ্যেও যুদ্ধ করেছে |
বেশ আক্রমণাত্নক মনে হলো |
আমি কিন্তু এভাবে কোন ধর্মের বিরুদ্ধে কথা বলিনি |
যাই হোক, আমি সহ্য করে যাচ্ছি |
আমার অল্প বিদ্যা ভয়ংকর ঠিকাছে |
সেই অল্প বিদ্যা ভয়ংকরী দিয়ে আমি যেই সামান্য যুক্তি দেই, সেইটা জ্ঞানের জাহাজরা খন্ডন না করে, টিপিকাল স্টাইলে ঝারি দেওয়া শুরু করেন |
আমি অন্তঃত তোমার অল্পবিদ্যার কথা বলিনি, অন্য কেউ হয়তো বলেছে |
আমি তোমাকে ঝারি হয়তো দিয়েছি |
সেটা অল্পবিদ্যার কারনে নয়, বরং তুমি যেভাবে আলমের পোষ্টে এবং পরবর্তীতে আমার এই পোষ্টে যেভাবে রিএ্যাক্ট করেছ এবং করছ সে কারনেই আমি ঝারি দিয়েছি |
একই সাথে আমি কিন্তু আলমকেও ঝারি দিয়েছি |
বড়ভাই হিসেবে এটুকু ঝারি তো দিতে পারি নাকি? |
আশাকরি একটা সময় আসবে, যখন সব ধর্মের মৃত্যু ঘটবে |
মানুষ, মানুষের জন্য বাঁচবে |
উপরে বসে থাকা দলাবাজ, প্রতিহিংসাপরায়ন ঈশ্বরের জন্য না |
এই লাইনের আংশিক (মানুষ মানুষের জন্য বাঁচবে) বক্তব্যটুকু বেশ ভাল লেগেছে |
আমিও চাই মানুষ মানুষের জন্য বাঁচুক |
আর এজন্য চাই সহনশীলতা, অন্যের প্রতি সম্মান এবং আক্রমনাত্নক আচরণ পরিহার করা |
এতক্ষন ছিল তোমার মন্তব্যের বিশ্লেষণ |
এবার আসি আমার মূল মন্তব্যেঃ |
আমার মনে হয়, যে উদ্দেশ্যে আমি এই পোষ্টটি লিখেছিলাম তা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে |
তার কারন আমার পোষ্টের মূল বিষয় ছিল ধর্ম বা ধর্মীয় বিশ্বাস যে যার মতো করছে করুক, এতে বাধা দেয়া বা কটুক্তি করা অনুচিত |
ব্যক্তি স্বাধীনতার অধিকার প্রয়োগের পাশাপাশি অন্যকে বা অন্যের মতামত ও বিশ্বাসকেও সম্মান দেখানো উচিত এবং একই সাথে আমাদের সবার এক্সেপ্টেন্স পাওয়ার বা গ্রহণ করার ক্ষমতা আরো বাড়ানো উচিত |
আমি ভেবেছিলাম এই পোষ্টের মাধ্যমে সবার সহনশীলতা বাড়বে এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে আমাদের জ্ঞান বাড়বে |
কিন্তু এখন দেখছি তার কোন লক্ষণই আমাদের মধ্যে নেই বরং অন্য ধর্মের খুত ধরা বা নেতিবাচক দিক বের করা, ধর্ম আছে কি নাই, সৃষ্টিকর্তা আছে কি নাই, এসব প্রমাণ করা বা যুক্তিতর্ক করাই যেন মূল উদ্দেশ্য |
আসলে আমরা হলাম "বিচার মানি কিন্তু তাল গাছটা আমার" এই নীতিতে বিশ্বাসী |
এখানে "আমারা" বলতে আমি আমার নিজেকেও নিয়ে নিলাম (কারন অলরেডি রায়হান অভিযোগ তুলেছে আমি নাকি আমার এই পোষ্টে ধর্মের সাফাই গেয়েছি) |
ইংরেজীতে একটি প্রবাদ আছেঃ " " অর্থাৎ কোন মানুষই নিরপেক্ষ নয় |
তাই আমার লেখাটাও পক্ষপাতদুষ্ট হয়ে গিয়েছে মনে হয় এবং হওয়াটাই স্বাভাবিক |
যাই হোক, আমি বলছিলাম যার যার বিশ্বাস নিয়ে তার তার জীবন চলুক |
কারো বিশ্বাস বা ধর্মীয় অনুভুতি অন্যকে চাপানোর প্রয়োজন নেই |
তাই আবীর এবং আলম দুজনকেই অনুরোধ করব, তোমরা তোমাদের নিজ নিজ ধর্ম ও বিশ্বাস নিয়ে থাক, আমার কোন আপত্তি নাই কিন্তু ব্লগে দুজনে প্রতিপক্ষ সুলভ বা আক্রমণাত্নক আচরণ করোনা |
কারো ধর্মীয় বিশ্বাসে আর আঘাত দেয়ার প্রয়োজন নেই |
পাঠকগন চাইলে আমি আমার এই পোষ্টটা মুছে ফেলব, কারন এই পোষ্টটা আমি বাধ্য হয়েই লিখেছিলাম আলমের একটি পোষ্টের কারনে, যেটি হয়তো এখনো অনেকে জানেনা |
আলমের সেই পোষ্টটি এখন নেই |
সেটি না থাকলে আমার এটিও রাখার প্রয়োজন আছে বলে আমি মনে করিনা |
আমি এই ব্লগে সুন্দর পরিবেশ চাই, মনোমালিন্য বা অসন্তোষ নয় |
বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে আমি এই পোষ্টটি এখন মুছে ফেলাই শ্রেয়তর মনে করি |
পরিশেষে রায়হান এবং আলমকে বলি, তোমাদের কারো মনে কোন কষ্ট দিয়ে ফেললে আমি দুঃখিত |
আমি তোমাদের কাউকে ব্যক্তিগতভাবে বা তোমাদের বিশ্বাসকে আঘাত করতে চাইনা |
মানুষ মাত্রেই ভুল হতে পারে |
আমরা মানুষ, আমাদের ভুল হবেই |
আস এসব অহেতুক তর্ক-বিতর্ক করে সময় নষ্ট না করে সবাই মিলে এই ব্লগে গঠনমূলক কিছু করি |
টিটো রহমান (৯৪-০০) |
ফেব্রু. ৮, ২০০৯ @ ২:২১ অপরাহ্ন |
আমি খুব অবাক হলাম যে আমাদের এখানে বেশ কয়েকটি রাজনৈতিক পোস্ট পড়েছিল |
এইটা এমন একটা বিষয় যে যেখানেইএর আলোচনা হয় সেখানেই তাপমাত্রা ১০০ ডিগ্রি হয়ে ওঠে |
আমাদের এখানে হয়নি |
অথচ রাজনীতির উদ্দেশ্য খুব একটা মহৎ কিছু কখনই ছিল না |
কিন্তু ধর্ম নাকি শান্তির জন্য প্রতিষ্ঠিত 😡 তাইলে সেইটা নিয়া এইরকম সাধারণ ব্লগেও এত গ্যান্জাম হইব ক্যান? কি দশা করছে মানুষের এই ধর্ম? ধর্ম শব্দটার সমার্ধক হিসেবে গ্যান্জাম শব্দটা ব্যবহার করা যায় |
আগের মানুষ বোকা ছিল তাদের আলিফ লায়লা কিসিমের একটা কিছু বোঝাইলেই হইত |
এখন সেসব আলিফ লায়লা মানুষ নিজ হাতে তৈরি করে |
আমি ব্যক্তিগত ভাবে চরম মুসরিম পরিবারে জন্মেও বরাবরই ৫ টাকা মসজিদে দানের চেয়ে না খাওয়া মানুষকে দেযার চেষ্টা করেছি |
কোরবানীতে আমি কোন ত্যাগ খুজে পাইনি নির্দিষ্ট সময়ে প্রানী হত্যা করে বিভৎসতা তৈরী ছাড়া |
আর মহান প্রেরীত পৃরুষদের আচরণ মোটেই আধ্যাত্মিক কিছু নয় |
অখচ বুদ্ধদেব ছাড়া আর কাউকে দেখলাম না তরবারী ছাড়া শুধু শান্তি দিয়ে ধর্ম প্রতিষ্ঠা করতে |
নিজেদের ইশ্বর প্রদত্ত ক্ষমতার অধিকারী বলে প্রচারের পরও তারা রক্ত দিয়েই নিজেদের প্রতিষ্ঠা করেছে |
আর যাই হোক না কেন কোন খুনী কোন মানবেরই কল্যান বয়ে আনতে পারে না |
আর আমরাও ধর্মের টানে হেন কাজ নাই যা করি না |
যারা ধর্ম পালন করে তাদের এত জানান দেয়ার কি আছে ?? পরকালে সে তো পার পাইয়া যাইব |
তারপরও তাদের আর কিসের ক্ষুধা???? |
আমি এত কথা বলরাম এ জন্য যে..ধর্ম নিয়ে যতই আলোচনা হবে মনুষত্বের প্রতিষ্ঠা ততই বাড়বে |
তাই দু একটি পোষ্টের কারণে আমরা যেন এই বিষয়ক আলোচনাই না সিসিবিতে ব্যন্ড করি |
আলমের মত এরকম পোস্ট হয়ত মাসে একটা পড়বে...তাতে বাকি দিনগুলার ক্ষতি হবে না |
শুভ ও মুক্ত বুদ্ধির বিজয় হোক |
আমি কথনওই ধর্ম নিয়ে এর আগে খুব একটা মন্তব্য করিনি |
কিন্তু তোমার পোস্ট পড়ে মনে হল তুমি একটা কিছু ভালবাস অন্ধভাবে....কিন্তু লোকে বলেছে বা বইয়ে পড়েছ ভালবাসতে হবে তাই ভালবাসছ...কেন ভালবাসছ তা জানো না |
কাজেই সিনিয়র হিসেবে বললেই যে মেনে নিতে হবে 'ধর্মান্ধ' আমার তা মনে হয না |
কারণ যুক্তিবাদী মন হলে তুমি এর কাউন্টার দিতে যুক্তি দিয়েই |
আমার কধা বুঝতে পারছ? |
রায়হান তোমার আগের এক পোস্টে একটা লিঙ্ক দিয়ে একজন নস্তিকের যুক্তি তুলে ধরেচে |
ওটা পড় তা হলে তুমি নিজেও ইসলামের পক্ষে অনেক যুক্তি খুজে পাবে |
এবং যুক্তি দিয়ে লিখতেও পারবে |
আপনারে আমি খুঁজিয়া বেড়াই |
ফয়েজ (৮৭-৯৩) |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.