content
stringlengths
0
129k
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষ‌তি তদন্ত সা‌পে‌ক্ষে জানা যাবে
বিস্তারিত আসছে...
কাঠ ছিটকে মাথায় আঘাত, শিশুর মৃত্যু
পাখি শিকারের বিষে প্রাণ গেল সন্তানের
বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
চিকিৎসা শেষে ফেরার পথে শিশুর প্রাণ গেল দুর্ঘটনায়
'দুই বন্ধুর শক্তি পরীক্ষার খেলায়' প্রাণ গেল একজনের
শেয়ার করুন
ভাড়া চাওয়ায় বাড়ির মালিককে গলা কেটে হত্যা
বুলবুল চৌধুরী , ঢাকা
৪ ডিসেম্বর, ২০২১ ১৮:১৬
আপডেট: ৪ ডিসেম্বর, ২০২১ ২০:২৪
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
প্রতীকী ছবি
নিহতের চাচাতো ভাই আল-আমিন বলেন, 'মাত্র ২৭ দিন আগে বিয়ে করেছিল জহির
নতুন বউটা বিধবা হলো
পূর্ব বাসাবোর কদমতলায় তার বাসা
রাজধানীর সবুজবাগ এলাকায় দুই বছর আগের বকেয়া বাড়ি ভাড়া চাওয়ায় জহির মুন্সি নামে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে
এ ঘটনায় মোহাম্মদ নাজমুল নামে একজনকে গ্রেপ্তার করছে সবুজবাগ থানা পুলিশ
শুক্রবার রাত ১টার দিকে এ ঘটনাটি ঘটে
পরে ভোরে ময়নাতদন্তের জন্য জহিরের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়
জহিরের চাচাতো ভাই আল-আমিন জানান, শুক্রবার রাত ১১টার দিকে জহিরকে ফোন করে পূর্ব বাসাবো হক সোসাইটির শেষ মাথায় খালপাড়ে নিয়ে যান নাজমুল
পরে সেখানে জহিরকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়
খবর পেয়ে রাত দেড়টার দিকে ঘটনাস্থলে গিয়ে জহিরের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা
তিনি আরও বলেন, দুই বছর আগে জহিরের বাসায় ভাড়া থাকতেন নাজমুল
পরে অন্যত্র চাকরি হলে তিনি বাসা ভাড়ার ৭ হাজার টাকা না দিয়ে চলে যান
তিন দিন আগে নাজমুলের সঙ্গে আবারও দেখা হয়ে গেলে পাওনা টাকা চান জহির
এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটিও হয়
এর জের ধরেই জহিরকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে
হত্যার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন নামজমুলকে আটক করে পুলিশে দেয়
এ সময় নাজমুলের সঙ্গে থাকা তার বোন জামাই আলমগীর পালিয়ে যান
আল-আমিন বলেন, 'মাত্র ২৭ দিন আগে বিয়ে করেছিল জহির
নতুন বউটা বিধবা হলো
পূর্ব বাসাবোর কদমতলায় তার বাসা
সবুজবাগ থানার (উপপরিদর্শক) এসআই মোহাম্মদ মনোয়ার হোসেন বলেন, 'আমরা রাতে খবর পেয়ে সবুজবাগ হক সোসাইটির শেষ মাথায় খালপাড়ে রক্তাক্ত অবস্থায় জহিরের মরদেহ দেখতে পাই
পরে সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ভোরের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠাই
তিনি আরও বলেন, 'নাজমুলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে
তার ভগ্নিপতি আলমগীরকে গ্রেপ্তারে অভিযান চলছে
এ ঘটনায় জহিরের বাবা মকলেস মুন্সি বাদী হয়ে সবুজবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন
কাঠ ছিটকে মাথায় আঘাত, শিশুর মৃত্যু
পাখি শিকারের বিষে প্রাণ গেল সন্তানের
বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
চিকিৎসা শেষে ফেরার পথে শিশুর প্রাণ গেল দুর্ঘটনায়
'দুই বন্ধুর শক্তি পরীক্ষার খেলায়' প্রাণ গেল একজনের
শেয়ার করুন
২০২৭ সালের মধ্যে শতভাগ সুয়ারেজ নেটওয়ার্কে ঢাকা
তবিবুর রহমান, ঢাকা
৪ ডিসেম্বর, ২০২১ ১৭:৩৩
আপডেট: ৪ ডিসেম্বর, ২০২১ ২০:৩৭
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, 'ঢাকায় বর্তমানে পানির চাহিদা মৌসুমভেদে দৈনিক ২১০ থেকে ২৬৫ কোটি লিটার
ওয়াসার উৎপাদন সক্ষমতা ২৭০ কোটি লিটার
গত কয়েক বছরে স্থানীয়ভাবে কিছু সমস্যা ও কারিগরি সমস্যা ছাড়া পানির ঘাটতি হয়নি
ঢাকার ৮০ শতাংশ এলাকায় এখনও পয়ঃবর্জ্যের নেটওয়ার্ক নেই উল্লেখ করে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান বলেন, এ সংস্থাটি ২০১৬ সাল থেকে সুয়ারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে
পাঁচটি পয়ঃবর্জ্য শোধনাগার করার কার্যক্রম চলছে
২০২৭ সালের মধ্যে ঢাকা শহরের শতভাগ এলাকা সুয়ারেজ নেটওয়ার্কের আওতায় আসবে
ঢাকা ওয়াসার চলমান কার্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নিয়ে শনিবার দুপুরে ঢাকা ওয়াসা কনফারেন্স সেন্টারে এসব কথা বলেন তাকসিম এ খান
মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার পরিচালক (উন্নয়ন) আবুল কাশেম, ব্যবস্থাপক (কমার্শিয়াল) উত্তম কুমার, ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক এবং ওয়াসা কর্মকর্তা এভারেস্টজয়ী নিশাত মজুমদার
এ সময় দক্ষিণ এশিয়ার বড় শহরগুলোয় পানি সরবরাহকারী সংস্থাগুলোর মধ্যে ঢাকা ওয়াসাকে 'রোল মডেল' হিসেবে দাবি করেন তাকসিম এ খান
তিনি বলেন, ঢাকায় গত কয়েক বছরে মোটাদাগে পানির সমস্যা হয়নি
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকসহ (এডিবি) আন্তর্জাতিক সংস্থাগুলো ঢাকা ওয়াসাকে দক্ষিণ এশিয়ায় পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে উদাহরণ হিসেবে নিয়েছে
সভায় নিজের দীর্ঘ বক্তব্যে তাকসিম এ খান তার সময়কালে ঢাকা ওয়াসার উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন
তিনি বলেন, 'ঢাকা ওয়াসা তার ঘুরে দাঁড়াও রোডম্যাপ থেকে বিচ্যুত হয়নি, তবে বাস্তবায়নে দেরি হচ্ছে
ঢাকা ওয়াসা কনফারেন্স সেন্টারে বক্তব্য রাখছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান
ছবি: নিউজবাংলা
তাকসিম এ খান বলেন, ঢাকায় বর্তমানে পানির চাহিদা মৌসুমভেদে দৈনিক ২১০ থেকে ২৬৫ কোটি লিটার
ওয়াসার উৎপাদন সক্ষমতা ২৭০ কোটি লিটার
গত কয়েক বছরে স্থানীয়ভাবে কিছু সমস্যা ও কারিগরি সমস্যা ছাড়া পানির ঘাটতি হয়নি
বর্তমানে ৩৪ শতাংশ পানি ভূগর্ভস্থ
ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়াতে নানা কার্যক্রম চলমান
সম্প্রতি সমবায় অধিদপ্তরের অডিটে ঢাকা ওয়াসার কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ঢাকা ওয়াসা কর্মচারী সমবায় সমিতির ১৩২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে
এসব কর্মকর্তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে - এমন প্রশ্নের উত্তরে ওয়াসার এমডি বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স
যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে
ওয়াসার প্রধান শৃঙ্খলা কর্মকর্তাকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে
কাঠ ছিটকে মাথায় আঘাত, শিশুর মৃত্যু
পাখি শিকারের বিষে প্রাণ গেল সন্তানের
বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
চিকিৎসা শেষে ফেরার পথে শিশুর প্রাণ গেল দুর্ঘটনায়
'দুই বন্ধুর শক্তি পরীক্ষার খেলায়' প্রাণ গেল একজনের
শেয়ার করুন
সড়ক অব্যবস্থাপনাকে শিক্ষার্থীদের লাল কার্ড
অনির্বাণ বিশ্বাস, ঢাকা
৪ ডিসেম্বর, ২০২১ ১৩:৪৮
আপডেট: ৪ ডিসেম্বর, ২০২১ ১৭:০৮
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
সড়ক অব্যবস্থাপনাকে লাল কার্ড দেখিয়েছে নিরাপদ সড়কসহ নানা দাবিতে আন্দোলনে নামা শিক্ষার্থীরা
ছবি: সাইফুল ইসলাম/নিউজবাংলা
আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস বলেন, 'সড়কে দুর্ঘটনায় পুরো সিস্টেম জড়িত
এই সিস্টেমে ঘুষ আছে, লুটপাট আছে
এর সঙ্গে জড়িত সরকারি-বেসরকারি লোক
এই লুটপাট ও দুর্নীতিকে আজ আমরা লাল কার্ড দেখাচ্ছি