content stringlengths 0 129k |
|---|
কোন বড় ভাইয়েরও দরকার হবে না |
রাজনীতিতে একে অপরকে ডিঙিয়ে ওপরে ওঠার 'অসুস্থ প্রতিযোগিতা' ছাড়তে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ |
রাজধানীতে শনিবার সকালে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান |
যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মণির ৮৩তম জন্মদিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শনিবার যুবলীগ আয়োজন করে আলোচনা সভার |
এতে শেখ ফজলে শামস পরশ বলেন, 'সাফল্য অর্জন করতে হবে কঠোর পরিশ্রমের মাধ্যমে |
কাকে ডিঙিয়ে কোথায় উঠবো, এমন অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করতে হবে |
যোগ্যতা আর দক্ষতা থাকলে কাউকে ডিঙানোর প্রয়োজন হবে না |
'যোগ্যতাই আপনাদের সাফল্যের দরজায় পৌঁছে দেবে |
কাউকে ঘুষ দেয়া বা তদবির করার দরকার হবে না |
কোনো বড় ভাইয়েরও দরকার হবে না |
মানবিক, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা আগামী দিনে যুবলীগের লক্ষ্য বলে জানান পরশ |
পিতার আদর্শ স্মরণ করে তিনি বলেন, 'শেখ মণি যুবলীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে যুবসমাজকে সংগঠিত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনের স্বপ্ন দেখেছিলেন |
স্বল্পন্নোত রাষ্ট্র থেকে আজকে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে |
আমাদের চিহ্নিত করতে হবে আগামীর সংগ্রাম কী, প্রতিকূলতা কী |
যুক্তিনির্ভর পরিবেশ তৈরি হলে সাধারণ মানুষের ওপর নিপীড়ন যেমন কমবে, তেমনি মানুষ কুসংস্কারমুক্ত হবে বলেও বিশ্বাস করেন পরশ |
তিনি বলেন, 'সাম্প্রদায়িক শক্তি আর মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না |
আমাদের এই সম্প্রীতির বাংলাদেশে আর ধর্মীয় বিভেদ সৃষ্টি করতে পারবে না, ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করতে পারবে না |
বিজ্ঞান ও মেধাভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি হলে মানুষকে আর ধোঁকা দেয়া সম্ভব না |
প্রগতিশীল সমাজ ব্যবস্থায় ধর্মান্ধতার কোনো স্থান নেই জানিয়ে যুবলীগ চেয়ারম্যান বলেন, 'ধর্মনিরপেক্ষতা শুধু একটা হাল ফ্যাশন দ্বারস্থ রাজনৈতিক বক্তব্য না, ধর্মনিরপেক্ষতা মানুষের গণতান্ত্রিক অধিকার |
যার যার বিশ্বাস তার তার |
বিশ্বাস কখনো চাপিয়ে দেয়া যায় না |
পরশ বলেন, 'বিএনপি-জামায়াত জোট এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি চায় না |
তারা আজ অপপ্রচারের আশ্রয় নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত, কীভাবে ক্ষমতায় আসা যায়, কীভাবে বাংলাদেশের এই অগ্রযাত্রা রোধ করা যায়? তাদের উদ্দেশ্য, বাংলাদেশকে একটা পশ্চাদপদ, মৌলবাদী ও ব্যর্থ রাষ্ট্রে রূপান্তরিত করা |
সরকারের নানা সহায়ক কর্মসূচী তুলে ধরে তিনি জানান, মানুষের কল্যাণে খাদ্য, শীতবস্ত্র বিতরণ ও টেলিমেডিসিন সেবার পাশাপাশি গৃহহীনদের আশ্রয়ণ কর্মসূচি অব্যাহত আছে |
৮ ডিসেম্বর এই কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা |
সভায় শিক্ষাবিদ অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী বলেন, 'বিত্ত-বৈভবের জন্য রাজনীতি না |
দেশের উন্নয়ন আর জনগণের জন্য রাজনীতি করতে হবে |
যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, 'খালেদার শরীরে বিষ প্রয়োগের যে অভিযোগ তুলছে বিএনপি নেতারা, সেটা হলে রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য তারা নিজেরা এ কাজ করেছেন |
এর আগে শনিবার সকালে বনানী কবরস্থানে শহীদ শেখ ফজলুল হক মণিসহ ১৫ আগস্টে নিহতদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগের নেতা-কর্মীরা |
যুবলীগ প্রতিষ্ঠাতার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল, খাদ্য বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করে যুবলীগ |
কাঠ ছিটকে মাথায় আঘাত, শিশুর মৃত্যু |
পাখি শিকারের বিষে প্রাণ গেল সন্তানের |
বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু |
চিকিৎসা শেষে ফেরার পথে শিশুর প্রাণ গেল দুর্ঘটনায় |
'দুই বন্ধুর শক্তি পরীক্ষার খেলায়' প্রাণ গেল একজনের |
শেয়ার করুন |
রামপুরায় বাসে আগুন: আরও একজন গ্রেপ্তার |
রাফসান জানি, ঢাকা |
৪ ডিসেম্বর, ২০২১ ২২:৫৩ |
লিংকডইনে শেয়ার করুন |
ইমেইল করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ব্লগস্পটে শেয়ার করুন |
ওসি রফিকুল ইসলাম বলেন, 'আমরা এ পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করেছি |
আজকে বিকেলে স্বপন রেজাকে গ্রেপ্তার করি |
আর ঘটনার দিনই শহীদ ব্যাপারী নামে একজনকে গ্রেপ্তার করা হয় |
রাজধানীর রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহতের পর বাসে আগুন ও ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ |
শনিবার বিকেলে রামপুরা থেকে স্বপন রেজা নামে ওই প্রাইভেটকার চালককে গ্রেপ্তার করা হয় |
এর আগে শহিদ ব্যাপারী নামে আরেকজনকে ঘটনার দিনই গ্রেপ্তার করেছিল পুলিশ |
তিনি পেশায় সবজি ব্যবসায়ী |
বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় রামপুরা থানা পুলিশের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয় |
একই ঘটনায় হাতিরঝিল থানায় পুলিশ আরেকটি মামলা করে |
ওই মামলায় ঘটনার দিনই আরও এক কিশোরকে আটক করা হয়েছিল |
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, 'আমরা এ পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করেছি |
আজকে বিকেলে স্বপন রেজাকে গ্রেপ্তার করি |
আর ঘটনার দিনই শহীদ ব্যাপারী নামে একজনকে গ্রেপ্তার করা হয় |
তিনি বলেন, 'ঘটনার দিন করা ভিডিও, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হচ্ছে |
আরও যারা জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে |
২৯ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে রামপুরা বাজারে সোনালী ব্যাংকের সামনের রাস্তায় অনাবিল পরিবহনের বাসের চাপায় ঘটনাস্থলেই প্রাণ যায় মাইনুদ্দিন নামের শিক্ষার্থীর |
মাইনুদ্দীন একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন |
পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় বাবার ব্যবসায় সহযোগিতা করছিলেন |
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে রামপুরা বাজারে সোনালী ব্যাংকের সামনের রাস্তায় দুর্ঘটনাটি ঘটে |
পরে বিক্ষুব্ধ জনতা অনাবিল পরিবহনের একাধিক বাসসহ অন্তত আটটি বাসে আগুন ও চারটি বাস ভাঙচুর করে |
বিপুলসংখ্যক পুলিশ এসে রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে |
এ ঘটনায় দুটি মামলা করেছে রামপুরা ও হাতিরঝিল থানা পুলিশ |
নাশকতার দুই মামলার মধ্যে রামপুরা থানারটিতে অজ্ঞাতনামা ৫০০ জনকে এবং হাতিরঝিল থানায় করা মামলায় অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করা হয়েছে |
প্রশ্ন: আল্লাহ্ আমার প্রতি ইল্ম অন্বেষণ শুরু করার অনুগ্রহ করেছেন |
আপনারা আমাকে কি কি শিষ্টাচারে ভূষিত হওয়ার নসীহত করবেন? |
উত্তর: আলহামদুলিল্লাহ |
নিশ্চয় ইল্ম অর্জনের বেশ কিছু আদব রয়েছে; একজন তালিবুল ইল্মের সে আদবগুলোতে সুশোভিত হওয়া উচিত |
আমরা আপনার সমীপে সে আদব ও উপদেশগুলো পেশ করছি; আশা করি আল্লাহ্ সেগুলোর মাধ্যমে আপনাকে উপকৃত করবেন: |
প্রিয় ভাই, নিঃসন্দেহে ইল্ম অর্জন উচ্চ মর্যাদার বিষয় |
পরিশ্রমের সিঁড়ি না পেরিয়ে উচ্চ শিখরে পৌঁছা যায় না |
কবি আবু তাম্মাম নিজেকে সম্বোধন করে বলেন: |
ছেড়ে দে আমায়, আমি মর্যাদার শীর্ষে পৌঁছতে চাই্, সাধারণতঃ যেথায় পৌঁছা যায় না |
কঠিন শিখরে পৌঁছতে হয় কাঠিন্য পার হয়ে, সহজ স্তরে পৌঁছা যায় সহজে |
তুমি সস্তা পথে উচ্চ শিখরের নাগাল পেতে চাও? মধু খেতে হলে মধুকরের হুলে বিদ্ধ হতে হয় |
অন্য এক কবি বলেন: |
তুমি বৃদ্ধের গতিতে মর্যাদার পানে আগাচ্ছ |
অথচ অন্যেরা কষ্টের চূড়ান্তে পৌঁছে লুঙ্গি ফেলে রেখে ছুটে চলছে |
মর্যাদার লক্ষ্যপানে কঠিন পরিশ্রম করে তাদের অধিকাংশ ক্লান্ত হয়ে পড়েছে |
মর্যাদার নাগাল তারাই পায় যারা অধ্যাবসায় চালিয়ে যায় ও ধৈর্য রাখে |
তুমি মর্যাদায় পৌঁছাকে খেজুর খাওয়ার মত সহজ মনে করো না |
বরং তুমি তিতা ঔষুধ চেটে খাওয়া ব্যতীত মর্যাদার সীমানায় পৌঁছতে পারবে না |
সুতরাং ধৈর্য ধর, অধ্যবসায়ী হও |
কারণ জিহাদের সবর হয় সামান্য কিছু সময়ের জন্য; কিন্তু তালিবুল ইল্মকে জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত ধৈর্য ধরতে হয় |
আল্লাহ্ তাআলা বলেন: "হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ কর, ধৈর্যে প্রতিযোগিতা কর এবং সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাক, আর আল্লাহ্ ভীতি অবলম্বন কর যাতে তোমরা সফলকাম হতে পার |
"[সূরা আলে ইমরান, আয়াত: ২০০] |
দুই: কর্মনিষ্ঠা |
আপনি নিষ্ঠার সাথে কর্ম করুন |
আপনার উদ্দেশ্য যেন হয় আল্লাহ্র সন্তুষ্টি ও পরকাল; লৌকিকতা ও সঙ্গি-সাথীদের উপরে উঠার লিপ্সা থেকে বেঁচে থাকুন |
কারণ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ "যে ব্যক্তি জ্ঞানার্জন করে আলিমদের ওপর গৌরব করার জন্য অথবা জাহিল-মূর্খদের সাথে তর্ক-বিতর্ক করার জন্য অথবা মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য; আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন |
"[সুনানে নাসাঈ (২৬৫৪), আলবানী সহিহুন নাসাঈ গ্রন্থে হাদিসটিকে হাসান বলেছেন] |
মোটকথা আপনার ভেতর ও বাহির বড়-ছোট সব ধরণের গুনাহ থেকে পবিত্র হতে হবে |
তিন: ইল্ম অনুযায়ী আমল করা: |
জেনে রাখুন, আমল হচ্ছে- ইল্মের ফলাফল |
যে ব্যক্তি ইল্ম অর্জন করল কিন্তু আমল করল না সে ব্যক্তি ইহুদীদের মত; আল্লাহ্ কুরআনে যাদের ক্ষেত্রে সর্বনিকৃষ্ট উদাহরণ টেনে এনেছেন |
তিনি বলেন: "যাদেরকে তওরাত দেয়া হয়েছিল, অতঃপর তারা এর অনুসরণ করেনি, তাদের দৃষ্টান্ত সেই গাধা; যে পুস্তক বহন করে, যারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলে, তাদের দৃষ্টান্ত কত নিকৃষ্ট |
আল্লাহ জালেম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না |
"[সূরা জুমুআ, আয়াত: ৫] |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.