content
stringlengths
0
129k
প্রকাশক : আবুল কালাম আজাদ
বিজ্ঞাপন মূল্য তালিকা | |
আন্তর্জাতিক
সাহিত্য ও সংস্কৃতি
সাক্ষাৎকার
© সমকাল ২০০৫ - ২০২১
ভারপ্রাপ্ত সম্পাদক : মোজাম্মেল হোসেন
প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮
ফোন : ৫৫০২৯৮৩২-৩৮
বিজ্ঞাপন : +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ | ই-মেইল: @.
ইউনিকোড কনভার্টার | বিজ্ঞাপন মূল্য তালিকা | | |
এই কবিতাটির পুরো স্বত্ব এর কবি কর্তৃক সংরক্ষিত
কবির অনুমতি ব্যতীত এবং কবির নাম ছাড়া অন্য কোথাও এই কবিতাটি প্রকাশ করা হলে তা কপিরাইট আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে
তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণ উপায়ে 'পুনর্মিলনের' অঙ্গীকার করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
চীন বিপ্লবের ১১০তম বার্ষিকীর স্মরণে শনিবার বেইজিংয়ের গ্রেট হলে এ বক্তব্য দেন তিনি
বিবিসি প্রতিবেদনের বরাতে চীনা প্রেসিডেন্ট শি বলেন, চীনের পুনর্মিলনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিল 'তাইওয়ানের স্বাধীনতা' বাহিনী
তিনি আরও বলেন, 'যারা তাদের ঐতিহ্য ভুলে যায়, মাতৃভূমির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং দেশকে বিভক্ত করার চেষ্টা করে তাদের কোনো লাভ হবে না
' খবর সিএনএনের
শি বলেন, তিনি এক দেশ দুই নীতির অধীনে শান্তিপূর্ণ পুনর্মিলন দেখতে চান, যেমনটি হংকংয়ের ক্ষেত্রে হয়েছিল
সাধারণত তাইওয়ান এই নিয়মের বিরোধী
তাইওয়ান প্রণালীতে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যেই এ ভাষণ দিলেন চীনের প্রেসিডেন্ট
তিনি যোগ করেন, তাইওয়ানের সমস্যা চীনের অভ্যন্তরীণ বিষয় এবং এক্ষেত্রে 'বাইরে থেকে কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না'
তিনি বলেন, 'জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীনের জনগণের দৃঢ় সংকল্পকে অবমূল্যায়ন করা উচিত নয়
চীনের সম্পূর্ণ পুনর্মিলনের বিষয়টি অবশ্যই অর্জন করতে হবে এবং তা অবশ্যই অর্জিত হবে
'জীবনের শারীরিক এবং মানসিক অনুভূতিকে, সমস্ত রূপ-রস-গন্ধ আর বৈচিত্র্যকে আমি যাপন করতে চাই
অথচ আমার কী তীব্র সীমাবদ্ধতা!'-বাঁচার এরকম আকুতি নিয়েও শেষ পর্যন্ত ত্রিশ বছর বয়সেই আত্মহত্যা করেন সিলভিয়া প্লাথ
জীবনের অধিকাংশ সময় অবসাদ আর বিষণ্নতায় ডুবে ছিলেন প্রখ্যাত এই আমেরিকান কবি, ঔপন্যাসিক ও ছোটগল্পকার
যার জন্ম ১৯৩২ সালের ২৭ অক্টোবর
মৃত্যু ১৯৬৩ সালের ১১ ফেব্রুয়ারি
মৃত্যুর ঠিক আগে ১৯৬২ সালেই সিলভিয়া প্লাথ-এর সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন ব্রিটিশ কাউন্সিলের সাউন্ড ডিপার্টমেন্ট-এর প্রধান পিটার অর
তিনি 'দ্য পোয়েট স্পিকস' সিরিজের অংশ হিসেবে প্রায় ২০০ কবির সাক্ষাৎকার গ্রহণ করেন
সিলভিয়ার সাক্ষাৎকারটি ' : ' ( , , , -, 1966) গ্রন্থের অন্তর্ভুক্ত
এ সাক্ষাৎকারে সিলভিয়া কথা বলেছেন তাঁর লেখালেখির জগত নিয়ে, ব্যক্তি জীবন-রাজনীতি-বিশ্বযুদ্ধকে ঘিরে তার ভাবনা এবং কবিতাকে ঘিরে তাঁর বোঝাপড়া নিয়ে
সাক্ষাৎকারটি বাংলায় ভাষান্তর করেছেন জুয়েইরিযাহ মউ:
পিটার অরর: কবিতা লিখতে শুরু করলেন কেন?
সিলভিয়া প্লাথ- জানিনা ঠিক কেন
আমি লিখতে শুরু করি অনেক ছোটবেলা থেকে
আমার মনে হয় আমি ছোটদের ছড়া খুব পছন্দ করতাম
এবং আমার মনে হতো আমিও এসমস্ত লিখতে পারি
আমার প্রথম লেখা কবিতা, প্রথম প্রকাশিত হয় কবিতাটি যখন আমি সাড়ে আট বছর বয়সের
এটা প্রকাশিত হয়েছিল 'দ্য বোস্টান ট্রেভেলার'-এ
আর তখন থেকেই আমার মনে হয় আমি প্রফেশনাল হতে শুরু করি
কী ধরণের লেখা আপনি লিখতেন যখন আপনি লেখালেখি শুরু করেন?
আমার মনে হয় পাখি, মৌমাছি, বসন্ত এসমস্ত বিষয় যা উপহারস্বরুপ মানুষের কাছে যার অন্তর্গত কোন অভিজ্ঞতা নেই মানুষের কাছে
আমার মনে হয় বসন্তের আগমণ, মাথার ওপরের তারা, প্রথম তুষারপাত এবং এসমস্ত এক তরুণ কবির কাছে, একজন শিশুর কাছে উপহার
আজ যদি অনেক বছর পর এসে কথা বলি এমন কোন বিষয় বা থিম কি বিশেষভাবে আকর্ষণ করে আপনাকে কবি হিসেবে, এমন বিষয় যা নিয়ে লেখার আকর্ষণ কাজ করে?
"আমি উদ্দিপ্ত হই যখন আমি অনুভব করি নতুন আবিষ্কার আসছে আমার কাছে
" কথাটি রবার্ট লয়েল-এর 'লাইফ স্টাডিজ' এর
এই গভীর আবিষ্কার খুব সিরিয়াস, খুব ব্যক্তিগত, খুব আবেগপ্রবণ অভিজ্ঞতা যা আমার মনে হয় আংশিক ট্যাবুও
উদাহরণস্বরুপ বলা যায়, রবার্ট লয়েল-এর কবিতা যেগুলো তিনি মানসিক হাসপাতালে থাকা অবস্থায় লিখেছিলেন সেগুলো আমাকে টানতো
বীভৎস, ব্যক্তিগত, সেসমস্ত ট্যাবুও
আমার মনে হয় আজকালকার (তৎকালীন) আমেরিকান কবিতাও আমি খুঁজে দেখতে চাই
বিশেষভাবে অ্যান সেক্সটোন, যিনি একজন মা হিসেবে তার অভিজ্ঞতাগুলো লিখেছিলেন
মা হিসেবে যার নার্ভাস ব্রেকডাউন হয়েছিল, প্রচণ্ড আবেগপ্রবণ এবং অনুভূতিপ্রবণ তিনি, তার কবিতার ভাষাশৈলী দুর্দান্ত
এমনকি কবিতাগুলোর দার্শনিক গভীরতাও ব্যাপক যা আমার মনে হয় নতুন এবং এক্সাইটিং
আপনি, একজন কবি হিসেবে, একজন ব্যক্তি হিসেবে, যার দু'পাশে আটলান্টিক, যদি এভাবে বলি, একজন আমেরিকান হয়ে উঠছেন
ব্যাপারটিকে কীভাবে দেখেন?
এটা একটু বিব্রতকর অবস্থা, কিন্তু আমি গ্রহণ করে নিচ্ছি সেটা
কোনদিকে বেশি ঝুঁকে আছেন?
আচ্ছা, যদি আমি ভাষার কথা বলি, আমি আমেরিকান
আমি ভয় পাই, আমার কথা বলার ধরণ আমেরিকান, আমি পুরনো ফ্যাশনের একজন আমেরিকান ব্যক্তি
এটা একটা কারণ যেজন্য আমি ইংল্যাণ্ডে আছি এখন এবং যে কারণে সবসময় ইংল্যাণ্ডে থাকি
যদি আমি পঞ্চাশ বছর পূর্বে চলে যাই তাহলে দেখতে পাই যেসমস্ত কবি-রা আমাকে সবচে বেশি আকর্ষিত করে তারা সবাই আমেরিকান
সেক্ষেত্রে অনেক কম সমকালীন ইংলিশ কবিরাই আমাকে আকৃষ্ট করে, যা আমাকে স্বীকার করতেই হবে
এর মানে কি এই যে, আপনি মনে করেন সমসাময়িক ইংলিশ কবিতা পেছন দিকে হাঁটছে আমেরিকান কবিতার তুলনায়?
না, ঠিক তা না
যদি এভাবে বলি একজন বৃটিশ সমালোচক আলভারেজ এর কথা 'তার দ্বন্দ্বটা ভদ্র হওয়ার বিপদ সম্পর্কে খুবই প্রাসঙ্গিক এবং সত্য
আমি বলতে চাই আসলেই আমি অতো সুশীল নই এবং আমার মনে হয় সুশীলতা মাঝে মাঝে কঠোরভাবে দমন করে সুবুদ্ধি ও তৃপ্তিকে
যা ইংল্যাণ্ডের সর্বক্ষেত্রেই স্পষ্ট বরঞ্চ বিপদজনক
যতটা দৃশ্যমান তারচেও বেশি
কিন্তু আপনার কি মনে হয় না, যারা ভাতার অধীনে শ্রমজীবী হয়ে রাজধানীতে ইংরেজি সাহিত্য করে চলেছেন তাদের সাহিত্যকেই বলা হচ্ছে 'ইংরেজি সাহিত্য'?
হ্যাঁ, আমি এটার সাথে একমত নই
আমি জানি আমি যখন কেমব্রিজ-এ ছিলাম তখন এটা আমার কাছে এসেছিল
একজন তরুণী আমার কাছে এসে বললেন 'কী করে লিখো তুমি? কী করে প্রকাশ কর লেখা? যখন একজন লেখা প্রকাশ করার মানেই হল জঘন্য সমালোচনার মুখোমুখি হওয়া
' এবং এ সমালোচনাটা 'কবিতা' হিসেবে কবিতা-র সমালোচনা হতো না
আমার মনে আছে একজন যখন আমার সমালোচনা করেছিল জন ডনি-র মতোন লেখার জন্য, কিন্তু জন ডনির মত শেষটা করতে পারিনি বলে
প্রথমবার আমি অনুভব করেছিলাম ইংরেজি সাহিত্যের ভার আমার উপর সেই মুহূর্তে
আমার মনে হয় বাস্তবিক সমালোচনার (ঐতিহাসিক সমালোচনা নয় যদিও) সামগ্রিক প্রভাব ইংল্যাণ্ডে, বিশ্ববিদ্যালয়গুলোতে অসাড়
আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা কী পড়ি? টি.এস.ইলিয়ট, ডিলান থমাস, ইয়েটস, এগুলো দিয়ে আমরা শুরু করি
শেক্সপিয়রকে জাঁকালোভাবে প্রদর্শণ করা হয়
আমার মনে হয় তরুণ কবিদের জন্য, সমসাময়িক কবিদের জন্য আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে যাওয়া অতোটা ভীতিকর নয় যতটা ইংল্যান্ডের কবিদের জন্য
এইসমস্ত কারণেই আসলে
সিলভিয়া আপনি বলছেন আপনি নিজেকে আমেরিকান হিসেবেই পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু যখন আমি একটা কবিতা পড়ছি 'ড্যাডি'র মত যেখানে আপনি কথা বলছেন মাইন ক্যাম্ফ, অশউইতস, ডাখাও নিয়ে আমার মনে হয় এগুলো এমন এক কবিতা যা একজন প্রকৃত আমেরিকানের পক্ষে লেখা সম্ভব নয়
কারণ এ নামগুলো অতোটা গুরুত্বপূর্ণ নয় আটলান্টিকের অপর পাড়ে? তাই নয় কি?
এখন, আপনি আমার সাথে আমাকে একজন সাধারণ আমেরিকান ধরে নিয়ে কথা বলছেন
আমার অতীতে, আমি বলতে পারি আর কি, আমি একজন জার্মান এবং অস্ট্রিয়ান
আবার অন্য দিকে আমি প্রথম জেনারেশনের একজন আমেরিকান
এবং একারণেই কনসেন্ট্রেশন ক্যাম্প নিয়ে আমার সচেতনতা এবং এসমস্ত বিষয় নিয়ে আমার ভাবনা স্বতন্ত্রভাবেই তীব্র
আর এসমস্তের পরেও আমি একজন রাজনীতি সচেতন মানুষ, তাই মনে হয় এসমস্ত কিছুর প্রভাবেই কবিতাগুলো সম্ভব হয়ে ওঠে
একজন কবি হিসেবে, আপনি কি ঐতিহাসিক ব্যাপারের প্রতি আগ্রহী?
আমি ইতিহাসবিদ নই, কিন্তু আমি নিজেকে ঐতিহাসিক জিনিসের প্রতি আগ্রহী হয়ে উঠতে দেখি দিন দিন
ইদানীং ইতিহাস নিয়ে পড়ছি বেশ
নেপোলিয়ানের প্রতি আমি আগ্রহী
বর্তমানে আমি যুদ্ধের প্রতি, প্রথম বিশ্বযুদ্ধের প্রতি আগ্রহী এমনকি আমার মনে হয় যত দিন যাচ্ছে আমি আরও বেশি আগ্রহী হয়ে উঠছি ইতিহাসের প্রতি
বিশ বছর বয়সকালে ইতিহাসের প্রতি এতো আগ্রহী আমি ছিলাম না
আপনার কবিতাগুলো কি এখন বইয়ের দিকে বেশি ঝুঁকে আছে? নিজের জীবনের চেয়ে বেশি?
না না, আমি মোটেও তা মনে করি না
আমার মনে হয় আমার কবিতা সবসময়ই আমি যে আবেগ এবং অনুভূতির মধ্য দিয়ে আমি যাপিত জীবনে যাই তা থেকেই তৈরি হয়