content
stringlengths
0
129k
কিন্তু আমি এটাও বলে রাখতে চাই, আমি সেসমস্ত কান্নার প্রতি সহানুভূতি জানাতে পারি না যা একটি সুই বা ছুরি ছাড়া আর কোন কিছুর ক্ষেত্রেই মানে রাখছে না
আমি বিশ্বাস করি যে কারও নিজস্ব অভিজ্ঞতাকে নিয়ন্ত্রণ এবং প্রভাবিত করার ক্ষমতা থাকা উচিৎ, এমনকি চূড়ান্ত বিপর্যয় যেমন মানসিক রোগগ্রস্ততা, নির্যাতন, সেরকমের অভিজ্ঞতাগুলোকেও
এবং একজনের নিশ্চয় সেই অভিজ্ঞতাগুলোকে সুনির্দিষ্ট গঠনে নিয়ন্ত্রিত আকারে প্রকাশ করার যোগ্যতা থাকা উচিৎ
এই ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো অনেক দারুণ
কিন্তু এটা এরকম হওয়া উচিৎ নয় যে একটা বন্ধ বাক্সের মতোন, যেন আয়না প্রকৃতপক্ষেই, নার্সিসিস্টিক অভিজ্ঞতা
আমার মনে হয় এটা প্রাসঙ্গিক হতে হবে, বৃহৎ অর্থেই প্রাসঙ্গিক হতে হবে
বৃহৎ অর্থে যেমন হিরোশিমা, যেমন ডাখাউ... এরকম!
এবং এই যে আদি, আবেগপ্রবণ প্রতিক্রিয়া এগুলোর পেছনে তো বুদ্ধিদীপ্ত কোন নিয়ম-শৃঙ্খলাও আছে হয়তো?
আমার দৃঢ়ভাবেই মনে হয়, একাডেমিক হওয়ার কারণে, পিএইচডি ডিগ্রির গুরুত্বের প্রতি আকর্ষণ থাকার কারণে, একজন প্রফেসর হওয়ার জন্য কিংবা এসমস্তকিছুর খাতিরেই আমার একটা অংশ নিয়ম-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল যতক্ষণ পর্যন্ত সেগুলো অযথা কঠোর না হয়ে উঠছে
কোন কোন লেখক দ্বারা আপনি যথেষ্ট প্রভাবিত?
এভাবে বললে তা সংখ্যায় অনেক কমই
খুঁজে পাওয়াও কষ্টসাধ্য আসলে কার দ্বারা প্রভাবিত আমি
আমি যখন কলেজে, তখন আমি নীরবতাপ্রিয় ও বিস্ময়কর আধুনিক লেখকদের প্রতি আকৃষ্ট ছিলাম
যেমন ডিলান থমাস, ইয়েটস, অড্যান
একসময়তো প্রচণ্ড পাগল ছিলাম অড্যানের প্রতি, তখন যাই লিখতাম অড্যানের প্রভাব পড়তোই
আবার যদি পেছনদিকে ফিরে যাই তবে দেখতে পাই, ব্লেইক-এর প্রতিও ছিলাম মনে হয়
এবং আমার তো মনে হয় এটা বলার অপেক্ষা রাখে না কেউ শেক্সপিয়র পড়লো এবং প্রভাবিত হল, এটা ঘটেই
সিলভিয়া, আপনার কবিতা পড়লে বা শুনলে পাঠক দু'টো জিনিস লক্ষ্য করা যায়
স্পষ্টভাবেই লক্ষ্য করা যায়
কবিতাগুলোর প্রাঞ্জলতা এবং পাঠকের উপর এর প্রভাব
এ দু'টো আবার পরস্পর নির্ভরশীলও
আপনি কি এটা সচেতনভাবে কবিতায় সৃষ্টি করেন যেন কবিতাগুলো প্রাঞ্জল হয় আবার যখন পাঠ করা হচ্ছে তখন যেন আকৃষ্ট করে শ্রোতা বা পাঠককেও?
এটা আমি আমার পুরোনো কবিতাগুলোর ক্ষেত্রে করিনি
যেমন- আমার প্রথম বই, 'দ্য কলসাস' ( ), এটার কোন কবিতাই আমি জোরে জোরে পড়তে পারবো না এখন
এগুলো জোরে পড়ার জন্য আমি লিখিওনি
এগুলো শান্ত নিভৃত এক কোণে আমার মাঝে জন্ম নিয়েছে
যেটা আমি এখন পড়লাম এটা আমি ইদানীং লিখেছি
আমি আমার সাথে কথা বলেছি, আমার এ কথাগুলো বলা হয়েছে নিজের ভেতর এবং আমার মনে হয় এটা আমার লেখালেখির প্রক্রিয়ার ডেভেলপমেন্টের একটা অংশও বটে
এবং এই প্রাঞ্জলতার একটা কারণ এটাও যে এ কথাগুলো আমি নিজের সাথে নিজেই বলেছি
জোরে জোরেই বলেছি
আপনার কি মনে হয় এটা প্রয়োজনীয় উপাদান একটা ভালো কবিতার যে সেই কবিতাটি জোরে পড়া যাচ্ছে?
আসলে আমি এরকমটা অনুভব করি এখন, এবং আমার মনে হয় এই যে বিষয়গুলো, কবিতা রেকর্ড করা, কবিতা পড়া বা বলা, কবিদের রেকর্ড থাকা, এটা দারুণ ব্যাপার
আমি উৎসাহিত বোধ করি এসবে
আমি এক্সাইটেড এটা ভেবে এটার একটা প্রতিক্রিয়া আছে, আছে না বলুন? কবিদের সেই পুরোনো ভূমিকাটা, অনেক মানুষের সামনে কথা বলার ব্যাপারটা এখানে আছে
অথবা গান করা একটা দলের সাথে?
হ্যাঁ এক দল লোকের সাথে গান করা, সেটাই
আচ্ছা কবিতার কথা আপাতত বাদ দিয়ে যদি প্রশ্ন করি, অন্য কিছু লিখতে ভালোবাসেন বা লিখেছেন?
উমম... আমি সবসময় আগ্রহী ছিলাম গদ্যতে
কিশোর বয়সে, ছোট-গল্প লিখতাম
এবং সবসময় ছোট-বড় গল্প লিখতে চেয়েছিলাম, একটা উপন্যাস লিখতে চেয়েছিলাম
এখন এই পরিণত বয়সে বলতে পারি আমি অনেক বেশি আগ্রহ বোধ করেছিলাম গদ্যের প্রতি, উপন্যাসের প্রতি
আমার মনে হয়, উপন্যাসে, উদাহারণস্বরূপ, আপনি টুথব্রাশ কিংবা অন্য যেকোন ব্যক্তিগত জিনিসপত্র খুঁজে পাচ্ছেন যা নিত্য দিনের জীবনে আছে আপনার
কিন্তু কবিতার ক্ষেত্রে সেটা একটু কঠিন
কবিতা, আমার মনে হয়, কষ্টসাধ্য শৃঙ্খলার ব্যাপার
আপনাকে অনেক দূর চলে যেতে হবে, অনেক দূর অনেক দ্রুত, ছোট্ট একটা জায়গার মধ্যেই যে আপনাকে মুখ ফেরাতে হবে সেসমস্ত ব্যক্তিগত বিষয়াদি থেকে
আমি সেসমস্ত মিস করি! আমি নারী, আমি পছন্দ করি আমার ছোট্ট গৃহস্থালি, বাসাবাড়ির ক্ষুদ্র বস্তু এবং এসমস্ত আমি উপন্যাসে খুঁজে পাই
সম্ভবত জীবনের তীব্র কোন কিছু নয় কিন্তু জীবনের চেয়েও গভীর, ব্যাপক
তাই আমি অধিক আগ্রহ বোধ করলাম উপন্যাস লেখার প্রতি
এটা অনেকটাই ড. জনসন-এর সেই মতবাদের মতো, "কিছু জিনিস আছে যা কবিতার অন্তর্ভুক্তির ক্ষেত্রে উপযুক্ত কিন্তু বাকিগুলো নয়
" তাই নয় কি?
হুম, অবশ্যই, একজন কবি হিসেবে আমি বলতেই পারি সবকিছুই কবিতায় আনা সম্ভব
কিন্তু তা না
টুথব্রাশকে আমি কবিতায় আনতে পারবো না, আসলেও পারবো না
অন্য কবি অথবা লেখকদের সাথে আপনার সম্পর্ক কেমন? কতটা ঘনিষ্ঠভাবে মেশা হয় আপনার?
আমি আসলে ডাক্তার, নার্স, উকিল বা অন্য যে কারও সাথেই মিশতে বেশি পছন্দ করি লেখকদের তুলনায়
আমি মনে করি শিল্পী এবং লেখকেরা সবচে বেশি নার্সিসিস্টিক মানুষ
আমি অবশ্য সে অর্থে বলছি না, আমি তাদের অনেককেই পছন্দ করি, এমনকি আমার বন্ধুদের অনেকেই কবি এবং শিল্পী
কিন্তু আমি আসলে এই ধরণের মানুষের সাথে মিশতে বেশি পছন্দ করি, ধরুন এমন কেউ যিনি মাস্টার্স করেছেন কোন প্র্যাক্টিক্যাল ফিল্ডে, এবং আমাকে কিছু শেখাতে পারবেন
আমি বলতে চাইছি, দেখুন আমার স্থানীয় একজন ধাত্রী আমাকে শিখিয়েছেন কী ভাবে মৌমাছি পালন করা যায়
দেখুন তিনি কিন্তু জানেন না আমি কী লিখি, কিন্তু আমি অনুভব করি যে আমি উনাকে খুব পছন্দ করি
এমনকি অনেক কবির চেয়েও বেশি
এমনকি আমার বন্ধুদের মধ্যেও আমি দেখতে পাই, এমন অনেককে যারা অনেক স্পোর্টস সম্পর্কে জানেন, কিংবা নৌকা সম্পর্কে জানেন অথবা জানেন কীভাবে একটা মানুষকে কেটে ফেলতে হয় এবং একটা অঙ্গ কেটে বের করতে হয় শরীর থেকে
আমি এইসমস্ত প্র্যাকটিক্যাল দক্ষতা সম্পর্কে খুব বেশি আগ্রহ বোধ করি
একজন কবি হিসেবে, একজনের মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়া প্রয়োজন
আমি সবসময় এমন মানুষকে ভালোবাসি যে আমাকে বাস্তবিকভাবেই কিছু শেখাতে পারবে
যদি কবিতা না লিখতেন তাহলে কী করতেন আপনি? কারণ অবশ্যই কবিতা লেখা দুর্দান্ত কাজ যদি কেউ এতে সফল হয় তবে কিন্তু এমন কি কখনো হয়েছে যে খুব আফসোস হয়েছে অন্য কোন একটা কিছু করেন নি ভেবে?
আমার মনে হয় আমি অন্য কিছু করলে ডাক্তার হতাম
এটা আসলেও একেবারে অন্য মেরুর একটা চিন্তা লেখক হওয়ার বিপরীতের
আমার মনে হয়, আমি যখন ছোট ছিলাম আমার সবচে ভালো বন্ধুরা ছিলেন ডাক্তাররা
আমি ডাক্তারদের মতোন সাদা পোষাক পরতাম, এবং ঘুরে ঘুরে দেখতাম নবজাতক জন্ম নিচ্ছে এবং মৃতদেহ কাটা হচ্ছে
এগুলো আমাকে টানতো, কিন্তু আমি কখনোই নিজেকে সেই শৃঙ্খলার মধ্যে নিয়ে আসিনি যার ফলে ডাক্তারি শেখা সম্ভব কিংবা বিস্তারিতভাবে জেনে-শিখে একজন ভালো ডাক্তার হওয়া সম্ভব
এটা বিপরীতমুখী বটে, কিন্তু কোন একজন মানবজীবনের অভিজ্ঞতাগুলোকে সরাসরি প্রত্যক্ষ করছেন, তাদের সারিয়ে তুলছেন, সাহায্য করছেন, এইসমস্ত জিনিসগুলোর প্রতি আমার নস্টালজিয়া কাজ করতে থাকে
কিন্তু আমি অনেক ডাক্তারকেই জানি তো
তাই আমার মাঝে মাঝে মনে হয় আমি খুশি ডাক্তার না হয়ে বরঞ্চ ডাক্তারদের সম্পর্কে লিখতে পেরে
কিন্তু এই জিনিসটা, এই যে কবিতা লেখা, এটা নিশ্চয় আপনার জীবনে আপনাকে পরিতৃপ্তি এনে দেয়
তাই নয় কি?
অহ, পরিতৃপ্তি! আমার মনে হয় কবিতা লেখা ছাড়া বাঁচতে পারতাম না
এটা জল কিংবা রুটির মতোন, অথবা এমন একটা জিনিস যা খুবই প্রয়োজনীয়
আমি নিজেকে পরিপূর্ণ ভাবি যখন আমি একটি কবিতা লিখি
একটা কবিতা লেখার পরে, আপনি খুব দ্রুত 'কবি হতে চাই' থেকে সরে গিয়ে বিরতি নিয়ে নিলেন, অথচ দু'টো কখনোই এক জিনিস নয়
কিন্তু আমি মনে করি কবিতা লেখার প্রকৃত অভিজ্ঞতা চমৎকার একটা জিনিস
সংসদ রিপোর্টার ॥ বাংলাদেশ জলবায়ু পরিবর্তনজনিত তহবিলের ব্যবস্থাপনা পরিচালকের একান্ত সচিব এবং বন অধিদফতর ও বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে নিয়োগে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে
অভিযোগগুলোর তদন্ত শুরু করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাব-কমিটি
স্থায়ী কমিটির আগামী বৈঠকে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানিয়েছে সাব-কমিটি
রবিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়
কমিটির সভাপতি ড. মোহাম্মদ হাছান মাহমুদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, মোঃ ইয়াহ্ইয়া চৌধুরী, টিপু সুলতান, মোঃ ইয়াসিন আলী ও মেরিনা রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন
প্রকাশিতঃ এপ্রিল ১৮, ২০১৬ প্রিন্ট
সর্বশেষ সংবাদ
ওমিক্রন নিয়ে সতর্ক বার্তা দিলেন পররাষ্ট্রমন্ত্রী
মসজিদের দানবাক্সে হুমকি দিয়ে 'আইএস' লিখা চিরকুট
শাহরুখ প্রতিহিংসার শিকার ॥ মমতা
শেখ জামালের ড্রয়ের রাতে শেখ রাসেলের জয়
মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন সাইফ
আরও পড়ুন ...
সাবধানবাণী: বাণিজ্যিক উদ্দেশ্যে এই সাইটের কোন উপাদান ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ
সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক: শামীমা এ খান
সম্পাদক কতৃক গ্লোব জনকন্ঠ শিল্প পরিবার-এর সদস্য প্রতিষ্ঠান যথাক্রমে গ্লোব প্রিন্টার্স লি: ও জনকন্ঠ লি: থেকে মুদ্রিত ও প্রকাশিত
রেজি: নং ডিএ ৭৯৬
কার্যালয়: জনকন্ঠ ভবন,
২৪/এ রাশেদ খান মেনন সড়ক, নিউ ইস্কাটন,