content stringlengths 0 129k |
|---|
দেশকে সুরক্ষিত ও নিরাপদ রাখার জন্য ফায়ার সার্ভিসসহ সবারই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে |
অনুষ্ঠানে সঞ্চালনা করেন কুমিল্লা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোনেম বিল্লাহ |
অনুষ্ঠান সমন্বয় করেন সিনিয়র স্টেশন অফিসার আলী আজম |
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের অংশগ্রহণে মহড়া প্রদর্শিত হয় |
মহড়ায় কর্মীরা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর কৌশল, বিভিন্ন প্রাকৃতিক ও অনাকাঙ্খিত দুর্যোগ কিভাবে মোকাবিলায় করা হয় তা অত্যন্ত দৃষ্টিনন্দন করে প্রদর্শন করেন |
স্টাফ রিপোর্টার: চলতি বছরের হজ্ব চুক্তি ও হজ্ব প্যাকেজ ঘোষণা ছাড়াই শুরু হয়েছে সরকারি ব্যবস্থাপনায় হজ্ব করতে আগ্রহীদের প্রাক-নিবন্ধন |
গতকাল রোববার ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী মতিউর রহমান এই কার্যক্রমের উদ্বোধন করেন |
বেসরকারি হজ্বযাত্রীদের প্রাক-নিবন্ধন আগামী মাসে শুরু হবে বলে জানানো হয়েছে |
ধর্মমন্ত্রী বলেন, সৌদী সরকার হজ্ব পালনে পূর্ণ কোটা দেবে, এজন্য এবার বাংলাদেশ থেকে অতিরিক্ত ২৫ হাজার মানুষ হজ্বে যেতে পারবেন |
সৌদি কর্তৃপক্ষ ইলেকট্রনিক হজ্ব ব্যবস্থাপনা চালু করেছে |
এর সঙ্গে সমন্বয় এবং হজ্ব ব্যবস্থাপনাকে স্বচ্ছ, জবাবদিহি এবং গতিশীল করতে আমরা গত বছর প্রথমবারের মতো প্রাক-নিবন্ধন পদ্ধতি চালু করেছিলাম |
গত বছর এক লাখ ৪০ হাজার ৯৯৪ জন প্রাক-নিবন্ধন করেছিলেন |
এর মধ্যে এক লাখ এক হাজার ৮২৯ জন হজ্বে গিয়েছিলেন |
অতিরিক্ত হজ্বযাত্রীরা ২০১৭ সালের জন্য নিবন্ধিত হয়েছিলেন |
এ বছর সেই হজ ¡যাত্রীরা অগ্রাধিকার পাবেন |
গত বছরের তালিকার পর থেকে এ বছর প্রাক-নিবন্ধন শুরু হবে |
মতিউর রহমান আরো বলেন, এবার সরকারি ব্যবস্থাপনায় হজ্বযাত্রীদের প্রাক-নিবন্ধন শুরু হবে ৫ হাজার ৪০২ নম্বর সিরিয়াল থেকে |
বেসরকারি ব্যবস্থ্পানায় হজ্বযাত্রীদের প্রাক-নিবন্ধন শুরু হবে এক লাখ ৪০ হাজার ৯৯৫ নম্বর সিরিয়াল থেকে |
জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ সেপ্টেম্বর পবিত্র হজ্ব শুরু হবে |
প্রাক-নিবন্ধন কার্যক্রম কতদিন চলবে-এমন প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, এটা চলতে থাকবে |
শেষ হলে জানিয়ে দেওয়া হবে |
বেসরকারি নিবন্ধন কবে থেকে শুরু হবে- এ বিষয়ে মতিউর রহমান বলেন, সৌদি আরবের সঙ্গে হজ্ব চুক্তি করে ফিরে এসে নিবন্ধনের তারিখ জানাব |
১ ফেব্রুয়ারি হজ্ব চুক্তি হবে |
ইতোমধ্যে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রাক-নিবন্ধন কাজ শুরু করতে ইতোমধ্যে আমরা হজ্ব কার্যক্রম পরিচালনার জন্য ৯৬৪টি বৈধ হজ্ব এজেন্সির তালিকা প্রকাশ করেছি |
অনুমোদিত ২৫টি ব্যাংকের তালিকা প্রকাশ করা হয়েছে |
যুগ্মসচিব মতিউর রহমান ও তার স্ত্রী শাহনাজ বেগমের প্রাক-নিবন্ধনের কাগজ হস্তান্তর করে ধর্মমন্ত্রী প্রাক-নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন |
সরকারি ব্যবস্থাপনায় হজ্বে যেতে চাইলে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন করতে হবে |
জেলা প্রশাসক অফিস, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় ও ঢাকায় হজ্ব পরিচালকের অফিস থেকে প্রাক-নিবন্ধন করা যাবে |
প্রাক-নিবন্ধন করতে জাতীয় পরিচয়পত্র, (১৮ বছরের কম হলে জন্ম নিবন্ধন সনদ), প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রবাস-সংক্রান্ত কাগজপত্র, মোবাইল ফোন নম্বর প্রয়োজন হবে |
হজ্বে পূর্ণ কোটা পাচ্ছে বাংলাদেশ : চলতি বছর বাংলাদেশ থেকে কতজন হজ্বে যেতে পারবেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ধর্ম সচিব মো. আব্দুল জলিল বলেন, সৌদি সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, মোট মুসলিম জনসংখ্যার ভিত্তিতে কোটার ২০ শতাংশ বন্ধ ছিল, এটা এবার ওপেন হয়ে যাবে |
সে অনুযায়ী এবার এক লাখ ২৫ হাজারের বেশি বাংলাদেশী হজ্বে যেতে পারবে |
যদি এটা বাস্তবায়িত হয় |
হারাম শরীফের সংস্কারের জন্য গত কয়েক বছর ধরে বিভিন্ন দেশের হজ্বযাত্রী কোটা ২০ শতাংশ কমিয়েছিল সৌদি সরকার |
কোটার ২০ শতাংশ কম থাকায় বাংলাদেশ থেকে ১ লাখ এক হাজার ৭৫৮ জন হজ্বে যেতে পারতেন |
গত বছর প্রাক-নিবন্ধন ছাড়াই ৭৫১ জন হজ্বে গেছেন |
এজন্য কারা দায়ী, তদন্তের সর্বশেষ কি অবস্থা- সাংবাদিক জানতে চাইলে সচিব বলেন, 'এ বিষয়ে দুটি তদন্ত হয়েছে |
প্রতিবেদন পেয়ে গেছি |
মন্ত্রীর কাছে প্রতিবেদন উপস্থাপিত হবে |
নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে |
গত বছর হজ্বে অনিয়মের দায়ে অভিযুক্ত এজেন্সিগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা শিঘ্রই চূড়ান্ত করা হবে বলেও জানান সচিব |
অনলাইন আপডেট |
আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল নয়: অর্থমন্ত্রী |
০১ ডিসেম্বর ২০২১ - ২০:১৩ |
কাবুলে সৌদি দূতাবাসের কূটনৈতিক মিশন চালু |
০১ ডিসেম্বর ২০২১ - ১৮:২২ |
পেট্রলের দাম লিটারপ্রতি ৮ রুপি কমালো দিল্লি |
০১ ডিসেম্বর ২০২১ - ১৮:১৯ |
করোনার নতুন ধরন : কঠোর হচ্ছে আন্তর্জাতিক ভ্রমণে বিধিনিষেধ |
০১ ডিসেম্বর ২০২১ - ১৮:১৩ |
নাইজেরিয়ায় 'ওমিক্রন' শনাক্ত |
০১ ডিসেম্বর ২০২১ - ১৮:০২ |
কাল থেকে এইচএসসি-সমমান পরীক্ষা শুরু |
০১ ডিসেম্বর ২০২১ - ১৭:৫৫ |
একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: তথ্যমন্ত্রী |
০১ ডিসেম্বর ২০২১ - ১৭:০৫ |
করোনায় ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, শনাক্ত ২৮২ |
০১ ডিসেম্বর ২০২১ - ১৭:০২ |
আফ্রিকার দেশগুলো থেকে প্রবাসীদের ফিরলে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন |
০১ ডিসেম্বর ২০২১ - ১৬:৫৬ |
দেশে আসতে প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা |
০১ ডিসেম্বর ২০২১ - ১৬:৫০ |
দিন ০১ ০২ ০৩ ০৪ ০৫ ০৬ ০৭ ০৮ ০৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগষ্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বছর ২০২১ ২০২০ ২০১৯ ২০১৮ ২০১৭ ২০১৬ ২০১৫ ২০১৪ ২০১৩ ২০১২ ২০১১ ২০১০ |
সম্পাদকঃ আবুল আসাদ |
বাংলাদেশ পাবলিকেশন লিঃ- এর পক্ষে সম্পাদক কর্তৃক আল ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে মুদ্রিত ও প্রকাশিত |
পিএবিএক্সঃ +৮৮০২৯৩৪৬৪৪৮, +৮৮০২৯৩৫৮৮৬২, +৮৮০২৯৩৪৬৩৬২, +৮৮০২৮৩৫০০১৩, +৮৮০২৮৩১৮১২৮, +৮৮০২৮৩২১০৭৩ |
অ্যান্ড্রয়েড নোটিসবোর্ড নতুন সুবিধা (ফিচার) আলোকচিত্র ছড়া-কবিতা গল্প-উপন্যাস ভ্রমণ হোমপেজ নোটিশ খেলাঘর অভ্যর্থনা কক্ষ প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান সাহিত্য-সংস্কৃতি সঙ্গীত ইতিহাস খেলাধূলা ক্রিকেট ফুটবল কম্পিউটার গেম উইন্ডোজ লিনাক্স মিন্ট অপারেটিং সিস্টেম লিনাক্স বিজ্ঞান মজার গণিত জানা-অজানা তথ্য ও যোগাযোগ প্রয... |
মি'রাজ শব্দটি 'উরজুন' ধাতু থেকে উৎসারিত |
এর অর্থ- সিঁড়ি, ঊর্ধ্বারোহণ বা উর্ধ্বারোহণের বাহন |
মে'রাজের একটি অংশ হলো 'ইসরা' |
কুরআনে শব্দটিকে 'আসরা' বলা হয়েছে |
'ইসরা' ধাতু থেকে 'আসরা' শব্দটি উদগত হয়েছে |
এর অর্থ- রাতে নিয়ে যাওয়া বা রাত্রিকালীন ভ্রমণ |
যেহেতু রাসূল (সা.)-এর মি'রাজ রাত্রিকালে হয়েছিল, তাই এটিকে ইসরা বলা হয় |
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা রাসূল (সা.)-কে এক রাত্রিতে বা রাত্রীর কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এরপর সেখান থেকে সপ্তাকাশ, সিদরাতুল মুনতাহা, জান্নাত ও জাহান্নাম এবং উর্ধ্বজগতের অন্যান্য বড় বড় নিদর্শন দর্শনের উদ্দেশ্যে জাগ্রত অবস্থায় স্বশরীরে রাত্রীবেলা ভ্রমণ করান |
মাসজিদে হারাম থেকে মাসজিদে আকসা পর্যন্ত ভ্রমণকে 'ইসরা' এবং সেখান থেকে ঊর্ধ্বে গমনকে মি'রাজ বলা হয় |
মহান আল্লাহ তা'লা তাঁর প্রিয় হাবীবকে যত মু'জিযা দান করেছেন সেগুলির মধ্যে অন্যতম বিস্ময়কর মু'জেযা হলো ইসরা ও মি'রাজ |
এজন্যই মে'রাজের আয়াতের শুরুতেই আল্লাহ পাক 'সুবহানা' শব্দটি ব্যবহার করেছেন, যা কেবল অত্যাশ্চর্য্য ঘটনার ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে |
মে'রাজ রাসূলুল্লাহ (সা.)-এর জীবনের শ্রেষ্ঠ মু'জিযা |
মহান আল্লাহ তালা কুরআনের সুরায়ে বনী ইসরাঈল এবং সুরায়ে নাজম-এ মি'রাজের বর্ণনা দিয়েছেন |
ইরশাদ ফরমান- "পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রজনীযোগে ভ্রমণ করিয়েছিলেন আল-মাসজিদুল হারাম হতে আল-মাসজিদুল আকসা পর্যন্ত, যার পরিবেশ আমি করেছিলাম বরকতময়, তাকে আমার নিদর্শন দেখানোর জন্য; তিনিই সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা |
" (সূরা-বনী ইসরাঈল-১) |
সূরায়ে নাজ্ম এর প্রথম দিকের আয়াতগুলোতে রাসূল (সা.) আল্লাহর নিদর্শন দর্শনের বিবরণ দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়াতা'লা বলেন- "সিদরাতুল মুনতাহার কাছে, যার কাছে রয়েছে মু'মিনদের বসবাসের ঠিকানা জান্নাত; সে সেদরাটি তখন যেরকম জ্যোতি দ্বারা আচ্ছন্ন হওয়ার সেরকম আচ্ছন্ন ছিলো, এখানে তাঁর (রাসূল সা.) কোন রকম দৃষ্টি বিভ্রম হয়... |
অবশ্যই সে তার মালিকের বড় বড় নিদর্শনসমুহ দর্শন করেছে |
" (সুরা নাজম- ১৪ থেকে ১৮) |
একাধিক বিশুদ্ধ হাদীসে মি'রাজের ঘটনার বিস্তারিত বিবরণ বর্ণিত হয়েছে |
হজরত ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) ইরশাদ করেন- 'রজব মাসের ২৭ তারিখ রাতে হঠাৎ আমার কাছে জিবরাইল (আ.) একটি সাদা রঙের 'বোরাক' নিয়ে উপস্থিত হলেন |
আমি এতে আরোহণ করলাম, অতঃপর মসজিদে প্রবেশ করলাম এবং সেখানে দু'রাকাত নামাজ আদায় করলাম |
এরপর আমি মসজিদ থেকে বের হলাম |
তখন জিবরাইল (আ.) একটি শরাব ও একটি দুধের পাত্র নিয়ে আমার সামনে উপস্থিত হলেন |
তখন আমি দুধের পাত্রটি গ্রহণ করলাম |
জিবরাইল (আ.) বললেন, আপনি ফিতরাতকেই গ্রহণ করেছেন |
' (মুসলিম) |
নবী করীম (সা.) এর মাক্কি জীবনের শেষলঘেœ নবুওতের একাদশ বছরে রজব মাসের ২৭ তারিখ রাত্রীতে মে'রাজের মহিমান্বিত ও বিস্ময়কর ঘটনা সংঘটিত হয় |
আল্লাহর নির্দেশে ফেরেশতাগণ 'বোরাক' তথা আল্লাহর কুদরতি দ্রæতগতিসম্পন্ন বৈদ্যুতিক বাহনের মাধ্যমে নিয়ে যান মাসজিদে হারাম (বায়তুল্লাহ) থেকে মাসজিদে আকসা (বায়তুল মুকাদ্দাস) পর্যন্ত |
তারপর উর্ধ্বলোকে পরিভ্রমণে মহানবী (সা.) বিশ্বস্রষ্টার নভোমন্ডলের অপরূপ দৃশ্যাবলি দেখে তিনি বিমোহিত হন |
সপ্তাকাশে ফেরেশতারা তাকে অভ্যর্থনা জানান এবং নবীগণের সাথে সাক্ষাত করেন |
জান্নাত-জাহান্নাম পরিদর্শন করেন |
তিনি আল্লাহর বিধি-বিধান, ভাগ্যলিপি অবিরাম লিখে চলতেছে যে কলম সেটাকেও লিখনরত দেখতে পান |
ফেরেশতাদের গমণাগমণের শেষ সীমানা সিদরাতুল মুনতাহা দেখেন |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.