content
stringlengths
0
129k
সিদরা হচ্ছে- বদরিকা বৃক্ষ, এই বৃক্ষের মূল শিকড় ষষ্ঠ আকাশে এবং শাখা-প্রশাখা সপ্তম আকাশ পর্যন্ত বিস্তৃত
সেখানে আল্লাহ তা'লার নির্দেশে স্বর্ণের প্রজাপতি এবং বিভিন্ন রঙ-বেরঙের প্রজাপতি ইতস্ততঃ ছোটাছুটি করছিল
ফেরেশতারা স্থানটিকে ঘিরে রেখেছিলেন
সেখানে রাসূল (সা.) জিবরাইল (আ.) কে স্বরূপে দেখতে পান
তাঁর ছয়শত পাখা ছিল
সেখান থেকেই একটি দিগন্তবেষ্টিত সবুজ রঙের কুদরতি বাহন 'রফরফে' (সবুজ রঙের গদিবিশিষ্ট পাল্কীকে রফরফ বলা হয়) আরোহণ করে কল্পনাতীত দ্রæতবেগে ৭০ হাজার নূরের পর্দা পেরিয়ে আরশে মোয়াল্লার সন্নিকটে এবং আল্লাহর দরবারে হাজির হন
সেখানে আল্লাহ তা'লার সঙ্গে সাক্ষাত ও কথোপকথন হয়
আল্লাহ নিজে তাঁকে সালাম বলে অভিবাধন জানান এবং তুহফা (আত্তাহিয়্যাতু) প্রদান করে সম্মানিত করেন
আল্লাহ তা'লা রাসূল (সা.)-কে খলীল ও হাবীবরূপে গ্রহণ করেন
রাসূলুল্লাহ (সা.) আল্লাহর নৈকট্য, সান্নিধ্য ও দিদার লাভ করার পর জ্ঞান গরিমায় মহিয়ান হয়ে তার প্রশংসা ও গুণকীর্তন করেন
করুণা ও শুভেচ্চার নিদর্শনস্বরুপ মে'রাজ রজনীর উপহার হিসেবে আল্লাহর বান্দাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে ওই রাতেই গৃহে প্রত্যাবর্তন করেন
প্রথমে পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার নির্দেশ হয়
পরে তা হ্রাস করে পাঁচ ওয়াক্ত করে দেওয়া হয়
এবং এই পাঁচ ওয়াক্ত নামাজই পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াবের সমপরিমাণ করে দেওয়া হয়
এর দ্বারা সকল ইবাদতের মধ্যে নামাজের বিশেষ গুরুত্ব ও শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়
(তাফসীরে মা'রিফুল কুরআন)
মে'রাজের অন্যতম উপহার হলো পাঁচ ওয়াক্ত ফরয নামাজ
মহান আল্লাহ তাঁর প্রিয় হাবীবকে নিজের সান্নিধ্যে নিয়ে তাকে তাঁর উম্মাতের জন্য নামাজের মহান নিয়ামত প্রদান করেছেন
নামাজের মাধ্যমেই উম্মাত দুনিয়া ও আখিরাতের সর্বোচ্চ নিয়ামত লাভ করতে পারবে
নামাজকে গ্রহণ করলে মে'রাজের উপহার গ্রহণ করা হয়
মে'রাজ আল্লাহর সাথে মানুষের স¤পর্ক গভীর করে তোলে
মু'মিনের মে'রাজ হচ্ছে নামাজ
রজব মাসেই মে'রাজ সংঘটিত হয়েছিল
রজব বরকতময় একটি মাস
রজব ও শাবান মাসদ্বয়কে রাসূল (সা) রমজানের প্রস্তুতির মাস হিসেবে আখ্যায়িত করেছেন
রাসূল (সা.) রজব ও শা'বান মাসে, 'আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ও শা'বানা ওবাল্লিগনা রামাজান'- এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন
ইসলামের ইতিহাসে যেসব যুগান্তকারী ঘটনা সংঘটিত হয়েছে, তন্মধ্যে রাসূল (সা.)-এর মে'রাজের স্থান সর্বশীর্ষে
মহানবী (সা.) যখন জাগতিক ও পারিপার্শিক অসহায় অবস্থার সম্মুখীন হন, পিতৃব্য আবু তালিব ও বিবি খাদিজা (রা.) এর আকস্মিক ইন্তেকাল হয়, অন্যদিকে কাফেরদের অত্যাচার তাঁকে বিপর্যস্ত করে তোলে; তখন মে'রাজের মাধ্যমে আল্লাহ তা'লা স্বীয় হাবীবকে নিজের সান্নিধ্যে নিয়ে সান্তনা দেন
সম্মান প্রদর্শন করেন
এমন তিনটি মর্যাদায় ভুষিত করেন যা পূর্বে কেউ পাননি, আর কেউ পাবেনও না
আল্লাহপাক রাসূল (সা.)-কে যে তিনটি মর্যাদায় ভুষিত করেন তা হচ্ছে- ১. 'সাইয়্যিদুল মুরসালীন'- সকল রাসূলগণের সরদার
২.'ইমামুল মুত্তাকীন'- সকল মুত্তাকীদের প্রতিনিধি
৩.'রাহমাতুল্লিল আলামীন'- সর্ববিশ্বের করুণা
আল্লাহ তা'লা রাসূল (সা.)-কে এভাবেই সম্মান প্রদর্শন করেন, শ্রেষ্ঠত্ব দান করেন এবং আদর্শ সমাজ সংস্কারের দিকনির্দেশনা প্রদান করেন
মুসলিম উম্মাহের জন্য রাসূল (সা.)-এর মে'রাজ অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূণ
ইসলামী সংস্কৃতিতে প্রতিবছর মে'রাজ রজনী খুবই ভাবগাম্ভীর্যের সহিত পালিত হয়
! {{}}
! {{}} .
সর্বমোট মন্তব্য (0)
মন্তব্য করুন
{{}}
! {{}}
এ সংক্রান্ত আরও খবর
রাসূল (সা.) এর সংগ্রামী জীবন
২৫ নভেম্বর, ২০২১, ১২:০৬ এএম
নিখিলের সেরা সুন্দর সৃষ্টি প্রিয় নবী (সা.)
১৪ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম
রাসূল (সা.)-এর জীবনের প্রতিটি দিক অনুসরণ করা আমাদের আবশ্যক
৭ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম
'রাসূল (সা.)এর পিতা ও মাতাকে সম্মান জানাতে হবে'
১৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম
রাসূল (সা.) এর চিকিৎসা পদ্ধতি
১০ সেপ্টেম্বর, ২০২১, ১২:১০ এএম
রাসূল (সা.) অবমাননা শাস্তিযোগ্য অপরাধ
১৪ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম
হুজুরে আকরাম (সা.) এলেন যেদিন
৩০ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম
রাসূল (সা.)-এর শানে দরুদ পাঠ একটি স্বতন্ত্র ইবাদত
২৪ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম : যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না-১
১৬ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম
আমরা ভুলে গেলাম কেন?
২৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৭ এএম
রাসূল (সা.) চরিত্র অনুসরণের বিকল্প নেই আশকোণায়-তিন দিনব্যাপী ইজতেমায় নেতৃবৃন্দ
৫ মার্চ, ২০২০, ১২:০১ এএম
রাসূল (সা.) পৃথিবীতে রহমত হিসেবে আবির্ভূত হয়েছেন
৫ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম
রাসূল (সা.)-কে অবমাননার শাস্তির আইন করতে হবে -মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী
১ নভেম্বর, ২০১৯, ১২:০৬ এএম
ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার প্রেরণা আহলে বায়তে রাসূল (সা.)
৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০০ এএম
আল্লাহর রাসূল (সা.)'র যেয়ারত ও তাঁর গুরুত্ব
২০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম
এ বিভাগের অন্যান্য সংবাদ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহ : কারণ, যুক্তি ও প্রয়োজনীয়তা
মাওলানা মহিউদ্দীন খান (রহ:)-এর অমর কীর্তি কী
ইফতারের গুরুত্ব ও তাৎপর্য
সিরাতে মুস্তাকীম : মুক্তির একমাত্র উপায়
প্রশ্ন ঃ বিশ্লেষণ করুন শিক্ষা, মানবসৃষ্টি ও ধর্ম?
ইসলাম প্রতিষ্ঠায় মুসলমানদের করণীয়
শাহ সুফী অলি উল্লাহ (রহ.) এর জীবনী
রাসূল (সা.) এর সংগ্রামী জীবন
প্রশ্ন : কার জন্য বেহেশ্ত অপেক্ষমাণ?
ইসলামে যাকাত আদায়ের গুরুত্ব
'তওবাকারীকে আল্লাহ তায়ালা পছন্দ করেন'
ইসলাম প্রতিষ্ঠায় মুসলমানদের করণীয়
.....সব সংবাদ.....
মোবাইল ব্যাংকিংয়ে মুক্তিপণ আদায়
২ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন নতুন অধ্যায়ে দেশ : স্থানীয় সরকার মন্ত্রী
২ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম
গাজীপুরে শিক্ষার্থীদের মানবন্ধন
২ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম
শাহ আমানতে বিমান ফ্লাইটের নিরাপদ অবতরণ
২ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড বার্ষিক ঝুঁকি বিষয়ক সম্মেলন ২০২১ ভার্চুয়ালি আয়োজন
২ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড-এর পরিচালক গুলজার আহমেদ বাংলাদেশ জুয়েলার্স সমিতির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত
২ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম
মাসুদ স্টীল ডিজাইন বিডি.লিমিটেড সার্টিফিকেট অর্জন