content stringlengths 0 129k |
|---|
এ বিষয়ে রামা শংকর গিরি বলেছেন, 'এতে আমি খুশি |
কারণ আমি ওয়ার্ডবাসীদের জন্য কাজ করেছি |
আর তারা আমার কাজে খুশি, এটাই আমার জন্য অনেক |
আর মানুষ আমাকে যতটা ভালবাসে আর ভালোবাসবেন, মানসম্মান দিয়েছেন সেটাই বা কম কিসের |
যদি দল আমাকে অন্য কোন ওয়ার্ড থেকে প্রার্থী করে তবে আমি সেই ওয়ার্ডের জন্য এইভাবেই কাজ করে যাব |
এবার কথা বলা যাক ২২ নং ওয়ার্ড নিয়ে |
এই ওয়ার্ডটিও মহিলা প্রার্থীর জন্য সংরক্ষিত করা হয়েছে |
এটি কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান সুদামা রায়ের ওয়ার্ড |
বিগত বেশ কয়েক বছর ধরেই সুদামা রায় এই ওয়ার্ডে জয়ী হয়ে আসছেন |
এবার এই ওয়ার্ডটি তাঁর হাতছাড়া হতে চলেছে |
কারণ এবার এই ওয়ার্ডটি এসসি মহিলার জন্য সংরক্ষিত |
ওয়ার্ড হাতছাড়া হওয়ার পাশাপাশি সুদামা রায়ের রাজনৈতিক অবসরও প্রায় নিশ্চিত |
এই ওয়ার্ডটিকে রেল কোয়ার্টারের ওয়ার্ড বলা হয় |
কারণ এখানকার রেল কোয়ার্টার গুলিতে রেল কর্মচারীরা বসবাস করেন |
এছাড়াও বসবাস করেন রেলে কর্মরত শ্রমিকরা |
তবে নাগরিক পরিষেবার নামে এখানে নামমাত্র কাজ করতে হয় পৌরসভা তথা পৌর প্রধানকে |
সমস্তই রেলের তরফে করা হয়ে থাকে |
তবে হ্যাঁ,এই ওয়ার্ডের বেশ কিছু রাস্তা পৌরসভার ফান্ড থেকে কাউন্সিলর করিয়েছেন |
চেয়ারম্যান সুদামা রায় প্রতিবেশী ওয়ার্ড অর্থাৎ ১৯ নং ওয়ার্ড রেল প্লট,যেটা রেল কর্মচারী তথা হিন্দীভাষীদের ওয়ার্ড বলে মনে করা হয় |
কিন্তু চেয়ারম্যান সুদামা রায় ১৯ নং ওয়ার্ড থেকে প্রার্থী হওয়ার জন্য ওত পেতে রয়েছেন |
এই ওয়ার্ড থেকেই তিনি প্রতিনিধিত্ব করবেন, এমনটাই সুনিশ্চিত করে রেখেছেন |
যদিও জনক সিং প্রথম থেকেই প্রার্থীর দাবিদার হয়ে বসে আছেন বলে মনে করছেন একাংশ |
আর তিনি এই ওয়ার্ডেই থাকেন |
জনক সিং দীর্ঘদিন ধরেই এই ওয়ার্ডের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন |
অন্যদিকে এই ১৯ নং ওয়ার্ডের প্রার্থী হওয়ার লাইনে রয়েছেন ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর উৎপল দাশগুপ্ত |
কারণ ২০ নং ওয়ার্ড তাঁর হাতছাড়া হতে চলেছে |
২০ নং ওয়ার্ড এসসি মহিলা প্রার্থীর জন্য সংরক্ষিত |
১৯ নং ওয়ার্ড যুব তৃণমূল সভাপতি সুজিত দাসের নিজস্ব ওয়ার্ড |
বিগত নির্বাচনেও তিনি এই ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন |
এবার তিনি স্বেচ্ছায় এই ওয়ার্ড ছেড়ে নিজের বাসস্থান ওয়ার্ড অর্থাৎ ১২ নং ওয়ার্ডের প্রার্থী হতে চলেছেন |
সুতরাং ১৯ নং ওয়ার্ড ফাঁকা হতে চলেছে |
ফলে তিনজন এই ওয়ার্ডের প্রার্থীর দৌড়ে শামিল হয়েছেন |
এবার কে এই ওয়ার্ডে প্রার্থী হবেন,সুদামা রায়,নাকি জনক সিং,না উৎপল দাশগুপ্ত,তা সময়ের অপেক্ষা মাত্র |
কিন্তু এই তিনজনই প্রার্থী হওয়ার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন |
সব মিলিয়ে কাঁচরাপাড়ার ২৪টি ওয়ার্ডের মধ্যে ১১টি মহিলা এবং ১৩টি সাধারণের জন্য |
আর সকলেই নিজের নিজের জায়গা সুনিশ্চিত করতে আপ্রাণ চেষ্টা করে চলেছেন |
এবার শুধু সময়ের অপেক্ষা |
সময়ই বলবে কোন ওয়ার্ড কার ঝুলিতে পড়বে |
আর কোন রাজনৈতিক দল কাকে কোন ওয়ার্ডের প্রার্থী করবে |
প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছাত্রীকে খুন, রাস্তা অবরোধ |
যুদ্ধ / তমাল সাহা |
• • |
মালদা টাউন রেল স্টেশনের প্ল্যাটফর্ম এর সিঁড়ি দিয়ে... |
• • • |
কন্যা সন্তান হওয়ায় গৃহবধূকে এক বেসরকারি হাসপাতালে... |
• • • |
নদিয়া হরিনঘাটা থানার অন্তর্গত নগরউখড়া বাজারে আবারও... |
• |
পারিবারিক অশান্তির জেরে একই পরিবারের চার জনকে কুপিয়ে... |
• • • |
নৈহাটি পৌরসভার পৌর প্রশাসনিক বিল্ডিংয়ের উদ্বোধনে... |
• 24 • • |
হাঁসখালি দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে... |
© 2021. .. .|| . |
| | | , , , , , , ' | ( ), , , , , , , , , , , , , , | | , , | , , , , , , , , , , | , , , | & () , , , & , , & , & , & |
মনিরুল ইসলাম : [২] অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত সিনেমা 'রেহানা মরিয়ম নূর' কান চলচ্চিত্র উৎসবে বেশ প্রশংসিত হয় |
বাংলাদেশের এ সিনেমাটি একাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) আসরেও যাচ্ছে |
অস্কারের 'বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম' বিভাগে বাংলাদেশ থেকে লড়বে সিনেমাটি |
[৩] আবদুল্লাহ মোহাম্মাদ সাদ পরিচালিত সিনেমাটি নিয়ে ৪৩ তম সিভিল সার্ভিস (বিসিএস)-এর প্রিলিমিনারি পরীক্ষাতেও প্রশ্ন এসেছে |
[৪] জিজ্ঞেস করা হয়েছে, 'রেহানা মরিয়ম নূর' চলচ্চিত্রের পরিচালক কে? 'রেহানা মরিয়ম নূর' এর নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু জানান, এটা আমাদের সিনেমা সংশ্লিষ্টদের জন্য অবশ্যই গর্বের বিষয় |
আমরাও ভাবিনি বিষয়টি |
[৫] সরকারি কর্মকমিশনের (পিএসসি) আওতায় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২৯ অক্টোবর) |
সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে |
[৬] তিনি জানান, একজন শুভাকাঙ্ক্ষি প্রশ্নপত্রের অংশটি ইনবক্সে পাঠালে প্রথম জানতে পারি |
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ঘ ইউনিট' এর ভর্তি পরীক্ষায় আমাদের সিনেমা নিয়ে একটি প্রশ্ন ছিলো |
শুধু আমাদের নয়, নিঃসন্দেহে এটা বাংলা সিনেমার জন্যই দারুণ খবর! ২০২১ সালে নির্মিত একটি বাংলাদেশি চলচ্চিত্র 'রেহানা মরিয়ম নূর' |
প্রটোকল ও মেট্রোর ব্যানারে এটি প্রযোজনা করেছেন জেরেমি চুয়া এছাড়াও সহ-প্রযোজনা করেছে সেন্সমেকারস প্রোডাকশন |
ফারুক আআহমেদ: বন্ধুর করোনা পজেটিভ এবং করোনার টিকা রহস্য ≣ [১] তিনদিনেও খোঁজ মেলেনি কলেজ পড়ুয়া ৩ বান্ধবীর ≣ [১]অবৈধ অভিবাসীদের জন্য আটককেন্দ্র তৈরিতে আসামকে ৪৫ দিন সময় বেঁধে দিয়েছে আদালত |
[৭]এই চলচ্চিত্রটি বাংলাদেশি প্রেক্ষাগৃহে এখনও মুক্তি পায়নি |
এরইমধ্যে অস্কারে যাচ্ছে |
তবে সিনেমাটি চলতি বছরের ১২ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে |
[৮] সিনেমাটির বিভিন্ন চরিত্রে বাঁধন ছাড়াও আরও রয়েছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী |
[৯] এটি নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের দ্বিতীয় সিনেমা |
এর আগে এই নির্মাতা ২০১৬ সালে 'লাইভ ফ্রম ঢাকা' শিরোনামে একটি সিনেমা পরিচালনা করেছিলেন |
আগরতলা, (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যে দলিত সম্প্রদায়ের মানুষের ওপর নির্যাতনের ঘটনা দিন দিন অনেক কম হচ্ছে, যা সামাজিকভাবে অনেক ভালো লক্ষণ |
বর্তমান সরকারের সময় তা সবচেয়ে কম হচ্ছে |
এই অভিমত ভারত সরকারের সামাজিক ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায়বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রামদাস আটাওয়ালের |
দুই দিনের ত্রিপুরা সফরে এসে তিনি বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এই অভিমত ব্যক্ত করেন |
তিনি ত্রিপুরা সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন, সারা ত্রিপুরা রাজ্যে মাত্র চারটি বৃদ্ধাশ্রম রয়েছে |
এরমধ্যে একটি রাজ্য সরকার পরিচালিত এবং তিনটি সরকারি অনুদানে বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত হচ্ছে |
রাজ্যে প্রয়োজন হলে আরো চার থেকে পাঁচটি এমন বৃদ্ধাশ্রম চালু করা যেতে পারে |
তার মন্ত্রণালয় বৃদ্ধাশ্রম চালু করার জন্য অর্থ দিতে প্রস্তুত |
তবে এর জন্য রাজ্য থেকে আবেদন পাঠাতে হবে |
ত্রিপুরায় খুব কম সংখ্যক বৃদ্ধ মানুষ বৃদ্ধাশ্রমের থাকেন এর জন্য তিনি রাজ্যের ব্যাপক অংশের মানুষের শুভ মানসিকতাকে ধন্যবাদ জানান |
কারণ সাধারণ মানুষ যে আর্থিক পরিস্থিতিতেই থাকুক না কেন তারা মা-বাবাকে নিজেদের কাছে রাখতে চায় |
এটিও রাজ্যে বৃদ্ধাশ্রমের সংখ্যা কম হওয়ার অন্যতম একটি কারণ বলে উল্লেখ করেন তিনি |
কোভিড মহামারি প্রতিহত করতে নরেন্দ্র মোদী ব্যাপক কাজ করেছেন বলে জানান |
ভ্যাকসিন প্রদানের ভারত এক নম্বর স্থানে রয়েছে |
দেশের প্রায় ৮০ শতাংশের বেশি মানুষ ইতোমধ্যে ভ্যাকসিন নিয়ে নিয়েছেন, এই সংখ্যা ৮০ কোটিরও বেশি |
বাকি যে ২০ শতাংশ মতো রয়েছেন তারা আগামী দুই-তিন মাসের মধ্যে ভ্যাকসিন পেয়ে যাবেন বলেও অভিমত ব্যক্ত করেন |
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের প্রশংসা করেন |
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামদাস আটাওয়াল বলেন, রাজ্যের উন্নয়নের জন্য খুব ভালো কাজ করছেন বিপ্লব কুমার দেব |
তাই ২০২৩ সালে ত্রিপুরা রাজ্যের যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে তাতে আবারো রেকর্ড পরিমাণ ভোট নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হবে বিজেপি এবং আবার মুখ্যমন্ত্রী হবেন বিপ্লব কুমার দেব |
বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১ |
এসসিএন/এএটি |
ইউটিউব সাবস্ক্রাইব করুন |
24. |
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.