content stringlengths 0 129k |
|---|
শ্যামনগরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে লবি মিটিং অনুষ্ঠিত |
ভিকি-ক্যাটরিনার বিয়েতে অতিথিদের মানতে হবে যেসব শর্ত |
তালায় বিনামূল্যে ধান বীজ ও সার পেলো ১৮০০ কৃষক |
তালায় ২টি মোটরসাইকেলসহ ছিনতাই চক্রের হোতা আটক |
নিম্নচাপ আরো ঘণীভূত হওয়ায় বন্দরে ১ নম্বর সংকেত |
তালায় সিআইজি সদস্যদের মাঝে উপকরণ বিতরণ |
বাংলাদেশে ভালো করতে গেলে 'গায়ে জোর' থাকতে হবে : আফ্রিদি |
তালায় পল্লী সমাজের মানববন্ধন অনুষ্ঠিত |
সম্পাদক : প্রভাষক প্রণব ঘোষ বাবলু, নির্বাহী সম্পাদক : গাজী জাহিদুর রহমান, |
যোগাযোগ : নির্বাহী বিভাগ: ০১৭২০-৫০৫৯১৩,০১৭১১-৪৪৬২৯১ বার্তা বিভাগ : ০১৭১২- ৯০৩৩৩০,০১৭৪০৫৫০৬২৮,০১৭১৮-৯৪৯৯৪২ ইমেইল : 24 @., |
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে ৩২ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের অভিযোগ করেছেন আন্দোলনকারীরা |
ঘটনাস্থল থেকে বাকি বিল্লাহ নামে এক আন্দোলনকারীকেও ধরে নিয়ে যাওয়ার অভিযোগ তাদের |
তবে এ অভিযোগ অস্বীকার করেছে শাহবাগ থানা পুলিশ |
পূর্ব নির্ধারিত কর্মসূচি অংশ হিসাবে আজ শুক্রবার (১১ জুন) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনের কর্মসূচিতে এ ঘটনা ঘটে |
ঘটনার পর ৩২ আন্দোলনের নেতা ঊনমানুষ সেতু দ্যা ডেইলি ক্যাম্পসকে এসব কথা জানিয়েছেন |
তিনি বলেন, জাদুঘরের সামনে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল |
আমরা পুলিশকে বলেছি, আমরা শাহবাগে বসবো না |
শাহবাগ থানার সামনে দিয়ে আন্দোলনকারীরা রাজুতে চলে যাবে |
এসময় আমরা থানার সামনে তাদের ধন্যবাদ জানাতে কিছুক্ষণ অবস্থান নেই |
এর মধ্যে থানার ভেতর থেকে একজন কর্মকর্তা এসে বাকি বিল্লাহ নামে আমাদের এক শিক্ষার্থীকে ধরে নিয়ে যায় এবং মারধর করে |
ঊনমানুষ বলেন, আমরা এখন রাজু ভাস্কর্য থেকে ঢাকা প্রেসক্লাবে গিয়ে এ ঘটনার প্রতিবাদ সংবাদ সম্মেলন করবো |
এখান থেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো |
এর আগে, এদিন দুপুর থেকে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে আন্দোলনকারীরা |
বৃষ্টির মধ্যেও তাদের কর্মসূচি চালিয়ে যেতে দেখা গেছে |
আন্দোলনকারীদের একজন বলেন, আমরা আমাদের কর্মসূচি শেষ করে শাহবাগ থানার সামনে দিয়ে রাজু ভাস্কর্যের দিকে আসছিলাম |
এ সময় পুলিশ বিনা উস্কানিতে আমাদের ওপর লাঠিচার্জ করে |
ঘটনার বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশীদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গ্রেফতার বা আটক নয়, আন্দোলন থেকে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে |
কীসের আন্দোলন বা কেন এই আন্দোলন এটা নিয়েই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে |
মামুনুর রশীদ আরও বলেন, আন্দোলনকারীদের রাজু ভাস্কর্যে যাওয়ার কথা ছিলো |
কিন্তু তাদের থানার সামনে দাঁড়ানোর কোন অনুমতি তাদের ছিলো না |
তাই তাদের সরিয়ে দেওয়া হয়েছ |
এদিকে, শাহবাগের এলাকার বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হয়েছে |
ঘটনাস্থল থেকে দ্যা ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি ইমদাদ জানান, আন্দোলনকারীরা শাহবাগ থানার সামনে অবস্থান নিলে পুলিশ তাদের ধাওয়া করে |
এসময় তাদের বিক্ষোভ মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় |
পরে আন্দোলনকারীরা রাজু ভাস্কর্যে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের কথা জানিয়েছেন |
দেশের বেশকয়েকটি সংবাদমাধ্যমে চীনের দুই কোটি ১৫ লাখ মোবাইল ব্যবহারকারী বা মোবাইলের সিমকে 'মানুষ' হিসেবে উপস্থাপন করা হয়েছে |
অথচ মূল সংবাদটি হচ্ছে চীনে করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর গত বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই কোটির বেশি মোবাইল ব্যবহারকারী কমেছে |
যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্য বিষয়ক সংবাদমাধ্যম ব্লুমবার্গ গত বছরের ২৩ মার্চ "চায়না'স মোবাইল ক্যারিয়ারস লস ২১ মিলিয়ন ইউজারস এজ ভাইরাস বাইটস'' শিরোনামে এক প্রতিবেদনে জানায়, চীনে করোনাভাইরাসের আক্রমণের পরপর দেশটির সবচেয়ে বড় তিনটি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই কোটি ১০ লাখের বেশি গ্রাহক... |
অথচ বাংলাদেশের দৈনিক ইত্তেফাক অনলাইনে গত বছরের ২৬ মার্চ 'চীনে খুঁজে পাওয়া যাচ্ছে না ২ কোটির বেশি মানুষকে!' শিরোনামে, সময় টিভির অনলাইন পোর্টাল সময় নিউজ ডটটিভিতে একই দিনে 'করোনা: চীনে ২ কোটিরও বেশি মানুষের খোঁজ নেই' শিরোনামে এবং কালেরকণ্ঠ অনলাইনে ''চীনে ২ কোটিরও বেশি মানুষ 'নিখোঁজ'?'' শিরোনামে এ বিষয়ে সংবাদ প্রকাশিত ... |
তিনটি সংবাদমাধ্যমই দুই কোটির বেশি মানুষ নিখোঁজ হয়ে থাকতে পারে বলে দাবি করছে |
কিন্তু কোনো কোম্পানির একটি সিম বিক্রি হওয়া মানেই একজন মানুষ সেটি কিনেছেন এমনটি নিশ্চিত নয় |
তা ছাড়া, একটি মোবাইল সিম বন্ধ বা অব্যবহৃত থাকা মানেই সিমের ব্যবহারকারীর মৃত্যু হয়েছে বা নিখোঁজ হয়েছেন- সেটিও নিশ্চিত নয় |
আরও পড়ুন: মস্তিষ্কবিধ্বংসী এই সাত অভ্যাসের কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেনি |
সময় টিভির প্রতিবেদনে বলা হয়েছে, 'চীনের একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইট দাবি করেছে, দেশটি করোনা নিয়ে মিথ্যা কথা বলছে |
ভ্রমণ, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে কেনাকাটার জন্য চীনের নাগরিকদের রাষ্ট্রীয়ভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয় |
এবার চীনে প্রায় দুই কোটি ১৫ লাখ মানুষ এখনো তাদের মোবাইলে রেজিস্ট্রেশন করেননি |
চীনের সরকারের পক্ষ থেকে এখনো এ নিয়ে কিছু বলা হয়নি |
ধারণা করা হচ্ছে, এই দুই কোটি ১৫ লাখ মানুষ কোয়ারেন্টাইনে আছেন অথবা মারা গেছেন |
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইটের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বিশ্বে করোনার প্রকোপ কম দেখাতে চীনের সেনাবাহিনী হয়তো এই ২ কোটি ১৫ লাখ মানুষকে হত্যা করেও থাকতে পারে |
চীনে মহামারি করোনাভাইরাসের সংক্রমণের শুরুটা ২০১৯ সালের ডিসেম্বরে |
এরপরের দুই মাসে কেন মোবাইল ব্যবহারকারীর সংখ্যা এতটা কমল, এমন প্রশ্নের জবাবে করপোরেট বিশ্লেষক ক্রিস লেন ব্লুমবার্গকে বলেন, একটি সম্ভাব্য কারণ হতে পারে যারা বাড়ি থেকে অনেক দূরে কাজ করতেন এমন অনেকে কর্মস্থলে আর ব্যক্তিগত কাজে আলাদা দুটি মোবাইল সিম ব্যবহার করছেন না |
• • • • • 24 • • • |
কাঁচড়াপাড়া পৌরসভা সিট সংরক্ষণ, কে কোথায় আসুন দেখে নেই |
2 |
বিনয় ভরদ্বাজ, অবতাক খবর ::- চলতি বছরের এপ্রিল মাসেই কাঁচরাপাড়া পৌরসভার নির্বাচন হতে চলেছে |
যদিও এই পৌরসভাকে ব্যারাকপুর পৌর নিগমের আওতায় আনার কথা হয়েছিল |
কিন্তু তা না হয়ে রাজ্যের অন্যান্য পৌরসভা গুলির মত কাঁচরাপাড়া পৌরসভার নির্বাচনও নির্ধারিত সময়ে অর্থাৎ এপ্রিল মাসেই হবে |
এ বিষয়ে জেলা প্রশাসন বিজ্ঞপ্তি জারি করেছে এবং সিট সংরক্ষণের যাবতীয় তথ্য প্রকাশ করেছে |
এই বিজ্ঞপ্তি অনুযায়ী কাঁচরাপাড়ার সমস্ত ওয়ার্ডের সংরক্ষিত সিট গুলির তালিকা প্রকাশ করেছে জেলা প্রশাসন |
দেখে নেওয়া যাক কার জন্য কোন সিট সংরক্ষিত রয়েছে- |
কাঁচরাপাড়ার ২৪টি ওয়ার্ডের ২৪ জন প্রতিনিধির জন্য ভোট হবে |
এই ২৪ টি ওয়ার্ডের মধ্যে ১১টি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষণ করা রয়েছে |
৫টি ওয়ার্ড এসসি ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত রয়েছে |
৩,৯,১৮,২০ এবং ২২ নং ওয়ার্ড মহিলা এসসি প্রার্থীদের জন্য সংরক্ষিত করা হয়েছে |
বাকি ১৩টি ওয়ার্ড সাধারণ প্রার্থী অর্থাৎ সাধারণের জন্য করা হয়েছে |
সর্বপ্রথম কথা বলা যাক কাঁচরাপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড নিয়ে |
৩ নম্বর ওয়ার্ড বীজপুর বিধায়ক শুভ্রাংশু রায়ের কাছের লোক কাউন্সিলর রমেন মল্লিকের |
কাঁচরাপাড়া বাবু ব্লক সংলগ্ন রেলওয়ে অঞ্চল ৩ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে |
এখানে অবৈধ নির্মাণ,পুকুর ভরাট, অবৈধ মাছের কারবার,রেলের জায়গা বেআইনিভাবে বিক্রি, জবরদখল সহ বিভিন্ন অবৈধ কারবারের জন্য এই ওয়ার্ডটি বিখ্যাত |
যার কারণে এই ওয়ার্ডটিকে প্রায়শই খবরের শিরোনামে থাকতে দেখা যায় |
কিন্তু এবার এই ওয়ার্ডটি এসসি মহিলা প্রার্থীর জন্য সংরক্ষিত করা হয়েছে |
অন্যদিকে ১৮ নং ওয়ার্ড মানিকতলা সংলগ্ন অঞ্চল |
এখানে বিজেপি প্রার্থী তাপস বিশ্বাস জয়ী হয়েছিলেন |
কিন্তু এই ওয়ার্ডটিও এখন মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে |
এছাড়াও ৪,৭,১১,১৪,১৭ এবং ২৩ নম্বর ওয়ার্ড সাধারণ মহিলাদের জন্য সংরক্ষিত |
উল্লেখ্য যে,৭ নম্বর ওয়ার্ড ব্যবসায়িক কেন্দ্র মন্ডল বাজার সংলগ্ন এলাকার |
এই ওয়ার্ডটি মোটা টাকা কামাইয়ের কেন্দ্র বলে বিশেষ পরিচিত |
পুকুর ভরাট, অবৈধ নির্মাণ এবং অবৈধ বসতির জন্য ওয়ার্ডটি পরিচিত |
আর এর নেপথ্যে ওয়ার্ড কাউন্সিলর সঞ্জীব সাহা রয়েছে এটি অনেকে মনে করেন |
এছাড়াও এই ওয়ার্ডটি ডেঙ্গু প্রভাবিত বলে মনে করা হয় |
প্রত্যেক বছর ডেঙ্গুতে মৃত্যুর খবর এই ওয়ার্ড থেকেই শোনা যায় |
এখন এই ওয়ার্ডটিও মহিলাদের জন্য সংরক্ষিত |
এছাড়াও কাঁচরাপাড়া ৪ নম্বর ওয়ার্ডও খুব বিতর্কিত ওয়ার্ড |
এই ওয়ার্ডটিও বীজপুর বিধায়কের প্রিয় বন্ধু বিনয় দাসের |
এই ওয়ার্ড থেকে বিনয় দাস তৃণমূল এবং বিজেপি দুই প্রার্থীকে হারিয়ে জয়ী হন এবং পরে তৃণমূলে শামিল হয়ে যান |
এই ওয়ার্ডে বেআইনি নির্মাণ, সরকারি জমি দখল, পুকুর ভরাট, অবৈধ মাছের কারবার, জবরদখল করে জমি বিক্রি ও অন্যান্য অবৈধ ক্রিয়াকলাপের জন্য বিখ্যাত |
সোজা কথায় এই ওয়ার্ডকে অবৈধ কারবারের ওয়ার্ড বলা যেতে পারে |
আর এই ওয়ার্ড থেকে মাসিক ৫০ হাজার টাকা আমদানি বাঁধাধরা |
আর উপরি আমদানির তো কোন সীমা নেই |
আর এই সকল কার্যকলাপে বিনয় দাসের সামনে অন্য কোন প্রার্থী টিকতে পারবে না |
যদিও বিনয় দাস নিজের গুরু শুভ্রাংশু রায়ের সঙ্গে বিজেপিতে শামিল হওয়ার পর এই সকল অবৈধ ক্রিয়াকলাপ থেকে দূরেই রয়েছেন |
এই ওয়ার্ড থেকে প্রার্থী হওয়ার আশা নিয়ে বসে থাকা রামা শংকর গিরি বিগত বেশ কিছু বছর ধরে নিজের জায়গা তৈরীর জন্য সমাজ সেবায় লেগে পড়ে রয়েছেন |
এবছর তৃণমূল থেকে তিনি প্রার্থী হবেন এটাই মনে করা হচ্ছিল |
সমাজ সেবার নামে লক্ষ লক্ষ টাকা রামা শংকর গিরি এই ওয়ার্ডের জন্য খরচ করে ফেলেছেন |
বিভিন্ন সংগঠন তৈরি করে দিনরাত মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন তিনি |
কিন্তু দুর্ভাগ্যবশত এই ওয়ার্ডটি এইবার মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে |
অর্থাৎ এটা পরিষ্কার যে রামা শংকর গিরি এইবারও প্রার্থী হওয়ার কোন সুযোগ পাচ্ছেন না |
মানুষ মনে করছেন এই সকল জনসেবা এবং লক্ষ লক্ষ টাকা খরচ তার বৃথা গেল |
বিভিন্ন নেতারাও এটাই নিশ্চিত করে ফেলেছিলেন যে,এই ওয়ার্ড থেকে রামা শংকর গিরিই প্রার্থী হবেন |
কিন্তু তাদের সব আশায় জল ঢেলে দিল এই পদ সংরক্ষণ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.