content stringlengths 0 129k |
|---|
যার ফলে ওর হাসি স্পষ্ট দেখতে পাচ্ছি |
রহমান সাহেবের ঠোঁট এখনো নড়ছে, আমিও কিছু বলছি |
কদিন যাবত অসহ্য মাথাব্যথার হিস্ট্রি বলছি হয়ত |
বা স্পাইনাল কডের তীব্র যন্ত্রনার কথা |
খলবলে হাসির দমকে সেসব কথা হারিয়ে যাচ্ছে |
রহমান সাহেবের বিস্মিত দৃষ্টির সামনে দিয়ে একসময় বেরিয়ে আসি |
লম্বা করিডোরে ভর দুপুরের নির্জনতা |
করিডোর সংলগ্ন পুরুষ ওয়ার্ড গুলোর পাশ দিয়ে দ্রুত ফেরার সময় অন্যরকম কিছু উপলব্ধি করি |
চারপাশ সুনসান |
যাবার সময় এমনটি ছিল না |
অসুস্থ পুরুষদের আর্ত চিৎকারে তখন জায়গাটুকু প্রায় দৌড়ে পার হয়েছিলাম |
কিন্তু এত নির্জনতার কারন খুঁজতে সেদিকে খুব বেশি নজর দিতে পারলাম না |
আমার পাশাপাশি কিছু একটা আমার মতই দ্রুত হাঁটছিল |
ভয়ে কুঁকড়ে উঠছিলাম |
লিফটের সামনে মানুষের কিউ নেই |
পাশে সেই অশরীরী অনুভূতি |
মুহূর্তকে বছর মনে হতে লাগলো |
সরকারী অন্য হাসপাতালে যেমন ওষুধের গন্ধ, স্ট্রেচারের ঘড়ঘড়ানি, রোগী-নার্স-ডাক্তারের দৌড়াদৌড়ি, এখানে তার কিছুই নেই |
বেশ কিছুটা দূরে রিসিপশনে বেঁটে মত মেয়েটি পাশের সুদর্শন যুবকের সাথে গল্প করছে |
মেয়েটির কপালের চুলগুলো এমন যে সেখানে একটি সেকেন্ড ব্র্যাকেট তৈরি হয়েছে |
সরল অঙ্কে সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে নাকি ভাগের কাজ আগে সেটা নিয়ে একদিন বিভাসের সাথে বেশ ঝগড়া হয়েছিল |
ও অঙ্কে খুব ভাল ছিল |
আমি তর্কের জন্যই শুধু তর্ক করেছিলাম |
বিভাস কখনো হার মানতে চাইত না |
সেদিনও জিতে গিয়েছিল |
আমি মনে করার চেষ্টা করলাম আসলে সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে নাকি ভাগের? অংকের প্রয়োজন ফুরিয়েছে বহুদিন হল |
লিফট এসে গিয়েছে |
ঠাসাঠাসি লোক দেখে বেশ খুশি হলাম |
কয়েকজন পুরুষ যেখানে জটলা করে দাঁড়িয়ে ছিল তার মাঝখানে নিজেকে সেঁধিয়ে দিলাম |
সুন্দরী নারীকে শরীরের স্পর্শে পেয়ে কারো কারো মন মন্দিরে সুনিশ্চিত ঘণ্টী বাজছে বুঝতে পারছিলাম |
কিন্তু আদতে তাঁরা ছিলেন আমার ঢাল |
যদিও সেই চলন্ত অনুভূতি আমি লিফটে অনুভব করলাম না |
লিফট খুব দ্রুতগতিতে আমাদেরকে নীচে নামিয়ে নিয়ে এলো |
এই হাসপাতালে আজই প্রথম এসেছি |
একবছর আগে বর্তমান প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন |
বিশাল শ্বেত পাথর সেটির সাক্ষ্য বহন করছে |
মখমলের মলমলে কাপড়টি এখনো দুভাগ হয়ে লেখাটির দুপাশে ঝুলছে |
বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে রঙটা পানসে লাল |
আমি সামনের চত্বরে দাঁড়িয়ে চারপাশ খুব দ্রুত চোখ বুলিয়ে নিলাম |
কোন অসঙ্গতি চোখে পড়ল না |
তবুও মন সংকটে পরিপূর্ণ |
রবিউলের নম্বর কিছুতেই খুঁজে পাচ্ছি না |
রবিউল আমার গাড়ীর ড্রাইভার |
হাত কাঁপছে |
মোবাইলের স্ক্রিনের উপর আঙুল অনির্দিষ্ট ভাবে নড়ছে |
বেশ কিছুক্ষণ বাদে ওকে ফোনে ধরতে পারলাম |
রবিউল গাড়ী নিয়ে পাঁচ মিনিটে হাজির হলো |
কি ঘটেছিল বা কি ঘটতে পারে কোনকিছু ভাবার মত মন নেই |
ক্লান্তি আর অবসাদে শরীর একটু বিশ্রাম চাইছিল |
চোখ বন্ধ করে সীটে শরীর এলিয়ে দিলাম |
সুজাতা, টায়ার্ড লাগছে? |
উহ্! আমি রবিউলের সাথে খুব জোরে জোরে গল্প শুরু করি |
ওর সংসারের খোঁজ নেই |
ওর ক্লাস সেভেনে পড়া ছেলেটা কবে যেন বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল |
কিছুদিন পর নিজেই ফিরে আসে |
সে আবার পালাবে কিনা তার সম্ভাবনা নিয়ে আলোচনা করি |
ওর বউকে একটা সূর্যমুখী রঙের শাড়ি কিনে দিয়েছিলাম, পছন্দ হয়েছিল কিনা জানতাম না |
সে বিষয়েও প্রশ্ন করি |
ও বোধ হয় একটু অবাকই হয়েছিল |
কারন গাড়ীতে সচরাচর আমি কথা বলি না |
কিন্তু রবিউল জানে না, আমার পাশেই বিভাসের অস্তিত্ব অনুভব করছি এবং প্রগলভতায় আমি সেই অস্তিত্বকে অস্বীকার করতে চাইছি |
এক সময় কি দারুণভাবে অস্তিত্বময় ছিল আমার জীবনে ও |
শিশু বয়স থেকে আমরা পাশাপাশি বাড়িতে বড় হয়েছি |
ওর বাবা প্রফেসর, আমার বাবা ব্যবসায়ী |
মতে একদম মিল নেই কিন্তু আমাদের মধ্যকার সঘন প্রেমে তাঁদের কারো দ্বিধা ছিল না |
কেন ছিল না সেটা একটা বিস্ময় |
ভার্সিটিতে ভর্তি হবার ক'মাসের মধ্যে এক বড় ভাইয়ের উস্কানিতে বিভাস কমিউনিজম জ্বরে আক্রান্ত হলো |
ওর মনে হতে লাগলো সমাজের একশ্রেণীর পুঁজিবাদী মানুষ আর্থসামাজিক অধিকার জবর দখল করে রেখেছে |
এরাই শ্রেণী শত্রু, এদেরকে ধ্বংস করতে হবে |
ও গোপন একটি কম্যুনিস্ট পার্টির সক্রিয় সদস্য হলো |
একদিন আমাকেও সেই বিপ্লবী চেতনায় দীক্ষিত করল |
আমার উপর ওর প্রভাব ছিল সীমাহীন |
দুজন মিলে মার্কসবাদ-লেলিনবাদ গুলে খেতাম |
সমাজ বদলানোর চিন্তা আমাদের মাথায় এমন চেপে বসল যে প্রতিজ্ঞা করেছিলাম ততদিন পর্যন্ত থামব না যতদিন পুঁজিবাদী এই সমাজকে সাম্যবাদী সমাজে রূপান্তরিত না করা যাবে |
ভার্সিটি ফাঁকি দিয়ে চলে যেতাম পুরনো ঢাকার গলি ঘুপচিতে |
গোপন মিটিং গুলোয় বিভাস রগচটা উদ্ধত যুবক |
অন্যায় বললে লিডারকেও ছাড় দিয়ে কথা বলে না |
আবার আমার পাশে একান্ত যখন, তখন সে পাগল প্রেমিক |
আমাদের আটুল বাটুল শ্যামলা শাটুলের প্রেমে একের পর এক সাজিয়ে ফেলত নিখাদ ছায়ার ঝাউবীথি |
যুগলে ছুঁয়ে যাওয়া হাওয়ায় ভৈরব সুর সঞ্চারিত হতো আমাদের শরীর মনের তাবৎ পাড়ায় |
সুজাতা, তোমার গাড়ীটির দাম কত? |
আবার চমকে উঠলাম |
ও কেন দাম জানতে চাইছে আমি জানি |
পুঁজিবাদী ধনী শ্রেণীকে ওর প্রচন্ড ঘৃণা |
এই ঘৃণা ওকে দিনে দিনে হিংস্র করে তুলেছিল |
ও আমার জবাবের অপেক্ষা করছে কিনা জানি না |
কিন্তু আমি কিছু বললাম না |
গাড়ী মগবাজার চৌরাস্তা পার হয়ে বেইলি রোডে আমার বাড়িতে থামল |
তালা খুলে খুব দ্রুত ভেতরে ঢুকে গেলাম |
কিছুতেই এ বাড়িতে ওর উপস্থিতি আমি চাই না |
এসি অন করে সোজা বিছানায় |
ওয়াও! সেন্ট্রাল এসি নাকি? কুল, সুজাতা! |
ঘর যেন নয় ধূধূ প্রান্তর |
প্রতিটি কথার ইকো হচ্ছে |
আমার পাশে শুয়ে আছে ও |
দেখতে পাচ্ছি না, অনুভব করছি ওর তপ্ত নিঃশ্বাস |
খুব অদ্ভুত একটা ব্যাপার ঘটলো |
ওকে আমি আর মোটেই ভয় পাচ্ছি না |
বরং প্রচন্ড লোভ হচ্ছে |
কামনা করছি বিভাস ওর শরীরে ফিরে আসুক |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.