content stringlengths 0 129k |
|---|
নাক গুঁজে প্যান্টিনের ঘ্রাণ নিক আমার মোহময় চুলে |
ও আমার ওম হোক |
ওর ফিরে আসাই তো আমি চেয়েছি এতটা বছর |
ওকে সানন্দে এক্সেপ্ট করা উচিত |
আমি খুব শান্তস্বরে বললাম, |
কেন এসেছ বিভাস? |
আসব কেন সুজাতা? আমি ছিলাম |
কোথায় ছিলে? আমি দেখলাম না কেন? |
কেন তোমার মধ্যে |
একটা দিন কল্পনা কর তো, যেদিন আমাকে তুমি ভাব না |
আর ভেবে কি হবে? |
ফয়সাল কোথায়? |
গাজীপুর, অফিসে গিয়েছে |
সুজাতা তুমিও আমার আদর্শ ছেড়ে দিলে? |
কি হবে? এদেশে কমিউনিস্টরা কিছু কিছু হত্যাযজ্ঞ ছাড়া কি করতে পেরেছে? |
চেষ্টা করে দেখেছ? |
তুমিও তো চেষ্টা করেছিলে, কি লাভ হলো? সমাজকে একচুল পরিমান বদলাতে পেরেছ? বরং তোমাকেও মরতে হয়েছে |
আমাকে কে মেরেছে তুমি জান? |
তবুও তার সাথেই ঘর করছ? |
হ্যাঁ করছি |
কারণ নইলে তোমার মতই আমাকে মরতে হবে |
বাহ্! বলিহারি তোমাকে সুজাতা |
ঘর প্রকম্পিত করে ও হাসছে |
এতক্ষণে আমার মনের মধ্যে অজানা একটা ভয় শিরশিরিয়ে উঠল |
দুজনের সংসার |
ফয়সালের আসতে রাত হবে |
কাজের মেয়েটা ছুটিতে |
ফয়সাল চেয়েছিল বাসায় অনেক পিওন আর্দালি থাকুক |
আমিই চাইনি |
ভীড় ভাল লাগে না |
ফয়সালকে ফোন করলে হয়ত চলে আসবে |
কিন্তু ওকে ফোন করতে ইচ্ছে করছে না |
খুব প্রয়োজন ছাড়া ফোন করিও না |
ফয়সালই দিনে কয়েকবার খোঁজ নেয় |
সেটা ভালবাসায় নয়, আমার অবস্থান জানার জন্য |
আমার সম্পর্কে নোংরা চিন্তা ওর মগজে কিলবিল করে |
আর সেটা মাঝে মধ্যেই সামনে এসে বমির মত উগরে দেয় |
আমার নির্লিপ্ততা ওর মেজাজকে শতভাগ উস্কে দেবার বড় অস্ত্র |
আমি সেই অস্ত্র প্রয়োগ করি |
ও নিস্ফল আক্রোশে বোতলের ছিপি খুলে বসে |
আমিও ঠোঁটে পরিতৃপ্তির কর্পোরেট হাসি ঝুলিয়ে ঘুমুতে চলে যাই |
কিন্তু শুয়ে থাকি, ঘুমাই না |
বিভাস আমাকে চৌদ্দটি বছর ঠিকমত ঘুমুতে দেয়নি |
ফয়সাল বেশ পরে আমাদের দলে যোগ দিয়েছিল |
একসাথে পড়ার সুবাদে বিভাস আমি দুজনই ওর বন্ধু |
বিভাস খুব গোপনে সদস্য সংগ্রহ করত |
তখন তত্বাবধায়ক সরকারের আমল |
চারদিকে ধরপাকড় আর ভাঙ্গাভাঙ্গি চলছে |
অনেক পীড়াপীড়িতে বিভাস ফয়সালকে একদিন সূত্রাপুরে মিটিং এ নিয়েছিল |
সেখানেই ফয়সাল সদস্য হিসেবে যোগ দেয় |
কিছুদিনের মধ্যেই বুঝে গিয়েছিলাম আসলে ওর নিজস্ব কোন আইডোলজি ছিল না |
ওই দলে আসার একমাত্র কারন আমি |
বিভাসকে টেক্কা দিয়ে আমাকে জিতে নিতে চেয়েছিল |
মাত্র কয়েকদিনেই আমার আর বিভাসের মধ্যে ও আড় কাঠির মত বেরিয়ার হয়ে দেখা দিল |
হয়ত আমরা দুজনে রিক্সায় বুড়িগঙ্গা ব্রিজ পার হবার প্ল্যান করেছি ও আচমকা হাজির হয়ে প্ল্যান ভেস্তে দিতে লাগলো |
বাপের গাড়ী নিয়ে হুটহাট লিফট দিতে চলে আসতে লাগলো |
আমাদের গম্ভীর কোন রাজনৈতিক আলাপের মাঝে ক্রিকেট বা সিনেমার হালকা কোন গল্প ঢুকিয়ে ফেলত অনায়াসে |
বিভাস প্রথম প্রথম চুপ থাকলেও ক্রমেই বিরক্ত হয়ে উঠেছিল |
ফয়সালের সাথে খুব রূঢ় আচরণ করত |
আমি ওকে থামাতে চাইলে কতদিন রেগেমেগে আমাকে ফেলে চলে গিয়েছে |
আশ্চর্য, ফয়সাল কিছুই মনে করত না |
বিভাসের রাগকে ছেলেমানুষি বলে হেসে উড়িয়ে দিত |
কি ভীষণ চতুর ছিল ফয়সাল |
যেটা অনেক পরে বুঝেছি |
দক্ষিণ বঙ্গে একটা গোপন মিটিং এ গিয়েছিল বিভাস |
ঝিনাইদহের মহেশপুরে |
পুলিশ জেনে গিয়েছিল খবর |
যেদিন ধরল সেদিনই এনকাউন্টার |
ফয়সাল খুব নির্বিকারভাবে আমাকে বিভাসের মৃত্যু খবর দিল |
ফয়সালই যে পুলিশকে জানিয়েছিল সেটা আমি বিয়ের অনেক পরে জানতে পারি |
কিন্তু মানুষ বোধ হয় নিজেকেই সব থেকে বেশি ভালবাসে |
ফয়সালকে ঘৃণা করা ছাড়া আর কিছু করতে পারিনি |
মাথা ব্যথাটা আবার বেড়েছে |
অনেকক্ষণ ধরে বিভাসের অস্তিত্ব বুঝতে পারছি না |
আমি ব্যাকুল হয়ে ডাকি, |
বিভাস আছ? এই বিভাস? |
কোন সাড়া নেই |
ও কি চলে গেল? |
ভাবতেই শূন্য চর জেগে ওঠে চোখের কোণে |
খুব অস্থির হয়ে উঠি আমি |
ঘরের পর ঘর বদলাই |
কোথাও নেই |
বিভাস, বিভাস বলে পাগলের মত চিৎকার করি |
একসময় ঝরঝর করে কেঁদে ফেলি |
বারান্দা বেয়ে মৃদু এক ঝোঁক হাওয়া আসে |
আমার শরীর বুলিয়ে দেয় |
কানের কাছে এসে চুপিচুপি বলে, |
আমি আছি সু |
আমি আরও জোরে কাঁদি |
আদর করে ও যে আমাকে সু বলে ডাকতো, সেটা ভুলে গিয়েছিলাম |
বিভাস আমি তোমাকে দেখতে চাই |
চেষ্টা করলেই দেখতে পাবে |
খুব গভীরভাবে তাকাও, অন্তর্দৃষ্টি দিয়ে |
আমি সোজাসুজি তাকাই |
শ্বাস বন্ধ হয়ে আসে |
চোখের পাতা পড়ে না |
বিভাস, আমার সেই বিভাস! এই ব্ল্যাক শার্ট পরেই তো সেদিন ঝিনাইদহে গিয়েছিল |
যাবার সময় শুধু বলেছিল, সাবধানে থেকো |
আমি বিশ্বাস করতে পারি না |
এসবকিছু স্বপ্নে ঘটছে না তো? ওর হাত ধরি, নাক টিপে দেই, চুল ধরে টানি |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.