content
stringlengths
0
129k
অন্যদিকে তিনি অন্যান্য সুবিধার পাশাপাশি বর্তমানে কারখানায় গ্যাস সংযোগ প্রয়োজন বলে উল্লেখ করেন
বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজ সেবক জনাব শাহীন আক্তার রেনী বলেন, রাজশাহী সিল্কের ব্রান্ডিং পেয়েছে
রাজশাহী এখন সিল্ক হেভেন
তিনি রেশম শিল্পের উন্নয়নের জন্য কাজ করে যাওয়ার কথা বলেন
সভাপতির বক্তব্যে রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বলেন, আমাদের গর্বের এবং আত্মসম্মানের প্রতীক হলো এই রেশম কারখানা
তৎকালীন সময়ে কারখানার লোকসান থাকলেও তা চালু রাখা যু্ক্তিযু্ক্ত ছিল বলে তিনি বলেন
তিনি রেশম শিল্পের উন্নয়নের জন্য চীন, ভারত থেকে উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করার বিষয়টি উল্লেখ করেন
এজন্য রেশম শিল্পের উন্নয়নের লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপিকা তসলিমা খাতুন, স্বাগত বক্তব্য দেন প্রধান উৎপাদন ও বাজারজাতকরণ কর্মকর্তা মো: মাহবুবুর রহমান, আরও বক্তব্য দেন সিবিএ সভাপতি মো: আবু সেলিম
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সকলে ৫টি পাওয়ার লুম চালুকরণের সকল পর্যায় অর্থাৎ ধাপ পরিদর্শন করেন
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর ও পরিচালনা পর্ষদের সদস্য ড. সাবরিনা নাজ, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সদস্য(অর্থ ও পরিকল্পনা)ও সদস্য(উৎপাদন ও বাজরজাতকরণ) অ:দা: সৈয়দা জেবিননিছা সুলতানা, সদস্য(সম্প্রসারণ ও প্রেষনা) এম.এ মান্নান, রেশম শিল্প মালিক সমিতির সভাপতি মো: লিয়াকত আলী, রে...
অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা পালন করেন বোর্ডের সচিব মো: জায়েদুল ইসলাম
মাথাভাঙ্গা অনলাইন: পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলার আসামি তাদের মেয়ে ঐশী রহমানকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে
শনিবার বিকেলে তাকে ওই কারাগারে পাঠানো হয়
গত বৃহস্পতিবার সমাজসেবা অধিদফতরের প্রবেশন কর্মকর্তা ছিদ্দিকুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দিয়েছিলেন
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মাহাবুবুল ইসলাম জানান, গাজীপুর কিশোরী উন্নয়ন কেন্দ্রে থাকা ঐশী রহমানকে সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়
ভালো পরিবেশের জন্য বিকেলে এখান থেকে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি (উত্তর) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, আদালতের নির্দেশে ঐশীকে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে কেন্দ্রীয় কারাগারে নেয়া হচ্ছে
পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলার আসামি ঐশী সাবালিকা নাকি নাবালিকা, এই প্রশ্নের ফয়সালা না হওয়া পর্যন্ত আদালতের নির্দেশেই ঐশীকে গাজীপুরের কিশোরী উন্নয়ন কেন্দ্রে রাখার আদেশ দিয়েছিলেন আদালত
সমাজ সেবা অধিদফতরের প্রবেশন অফিসার সিদ্দিকুর রহমানের আবেদনে বলা হয়, শিশু ছাড়া কোনো আসামি কিশোর উন্নয়ন কেন্দ্রে থাকতে পারে না
ঐশীর বয়স ১৮ ওপরে
এ কারণে তিনি শিশু নন
খুলনার শিশু ক্লিনিক থেকে ঐশীর জন্মসনদ উদ্ধার করা হয়েছে
এ ক্লিনিকেই ঐশী জন্মগ্রহণ করেছিলেন
জন্মসনদ অনুযায়ী তার বয়স ১৮ ওপরে
যে কারণে তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হোক
১৪ আগস্ট রাজধানীর মালিবাগের চ্যামেলীবাগের বাসায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান খুন হন
মাহফুজ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের রাজনৈতিক অধিশাখায় কর্মরত ছিলেন
স্ত্রী স্বপ্না এবং দুই ছেলে-মেয়ে ও এক শিশু গৃহকর্মী নিয়ে চ্যামেলীবাগের বাসায় থাকতেন তিনি
ঐশী ধানমন্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ও লেভেলের শিক্ষার্থী
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় যেখানেই নির্বাচন করবেন, সেখানেই প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এহছানুল হক মিলন
আর এর মাধ্যমে তিনি জনপ্রিয়তার মাপকাঠিতে জয়ের চেয়ে এগিয়ে থাকবেন বলে মন্তব্য করেন
গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুরের আদালতে মিলন একটি মামলায় হাজিরা দিতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন
এহছানুল হক মিলন আরও বলেন, আগামী ২৬ অক্টোবরের পর দেশ চলবে খালেদা জিয়ার কথায়
আওয়ামী লীগ আর কখনোই ক্ষমতায় আসবে না
মিলন চাঁদপুরের আদালতে চাঁদা দাবি, মোটরসাইকেল ও মোবাইলফোন ছিনতাই মামলায় হাজিরা দিতে যান
তার বিরুদ্ধে চাঁদপুরের থানা ও আদালতে ৩১টি মামলা রয়েছে
২০১০ সালের ১৪ মার্চ গ্রেফতার হওয়ার পর প্রায় দেড় বছর কারাবাস শেষে ২০১১ সালের ৫ জুন তিনি কুমিল্লার কারাগার থেকে মুক্তি পান
শ্রীরামপুর পৌরসভার পৌর প্রশাসক গৌরমোহন দে'র নেতৃত্বে শ্রীরামপুর চেসার্স হোমের প্রতিবন্ধীদের করোনার টিকার প্রথম ডোজ প্রদান
এবার 9 বাংলার নিউজ সিরিজে বাংলার দামাল কবি শক্তি চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণ
আগামী ২৪ নভেম্বর থেকে আইবক দেশব্যাপী ভারত যাত্রা শুরু করতে চলেছে
উত্তরপাড়ায় তৃণমূলের ধিক্কার মিছিল
সাংসদের সহায়তায় শ্রীরামপুরে নতুন শিশু ইউনিট
মতুয়াদের কথা নিউজ সিরিজে
ভাইফোঁটায় অভিনব উদ্যোগ সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের
অভিযানের দুর্গাপুর অভিযান
সংবাদ প্রতিখন 21/09/2021
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের স্টিল মার্কেট এলাকায় গতকাল পুরুষ অধিকার আন্দোলনের সর্বভারতীয় সংগঠন অভিযান ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত এক পথসভায় উপস্থিত ছিলেন অভিযান ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা গৌরব রায়, মুখ্য সচেতক গৌতম রায়, সহ-সভাপতি মনি ঘোষ, জয়দেব চক্রবতী ও পশ্চিম বর্ধমা...
এছাড়াও উপস্থিত ছিলেন অভিযান ওয়েলফেয়ার ট্রাস্টের মুখপাত্র সুমন সাধুখাঁ, পশ্চিম বর্ধমান জেলার রেডক্রসের সম্পাদক সমাজসেবক অভিজিৎ পাল, সমাজসেবী কেশবচন্দ্র ব্যানার্জি, সুপ্রীত রুদ্র, মানস অধিকারী, ডলি মুখার্জি, সাহেব চ্যাটার্জি, বৈদ্যনাথ সরকার, ধীমান পাল, দেবরাজ ভৌমিক, পার্থ মজুমদার, স্বপন দেবনাথ, অসীম দে, আশা দাস, মমতা...
এদিনের পথ সভায় উদ্বোধনী সংগীত পরিবেশন করেন অনুষ্কা বোস
( )
( )
( )
( )
( )
( )
( )
( )
( )
:
লোড হচ্ছে...
বিভাগ:খবর, জেলা, রাজ্য, সাময়িকী
পোস্টের নেভিগেশন
প্রতিমার বায়না নেই, আমতার মৃৎশিল্পীদের বেঁচে থাকার লড়াই চলছে
আঙুলের কার্যকারিতা এবং আঙুলের বৈশিষ্ট্য
://./764
'কিছুটা একান্তে - অনুভূতির মূহুর্তে' (প্রথম পর্ব)
://../?=_9&=33
দশভুজা সম্মান ২০২১
মেনু সিলেক্ট ক্যাটাগরি উত্‍সব উত্তর সম্পাদকীয় খবর খেলা গল্পমালা ছন্দমালা জেলা তথ্য প্রযুক্তি তথ্য-প্রযুক্তি দেশ পুস্তক মহল পেট পুজো বর্তমান সময় বিজ্ঞাপন বিনোদন বিবিধ বিশেষ বিভাগ ভ্রমণ রাজ্য রাশিফল লাইফস্টাইল শাস্ত্র বিধান সংস্কৃতি সম্পাদকীয় সাময়িকী সৌন্দর্য স্বাস্থ্য
সাব্সক্রাইব
:
সাব্সক্রাইব
আর্কাইভ - মাস নির্বাচন- নভেম্বর 2021 অক্টোবর 2021 সেপ্টেম্বর 2021 অগাষ্ট 2021 জুলাই 2021 জুন 2021 মে 2021 এপ্রিল 2021 মার্চ 2021 ফেব্রুয়ারি 2021 জানুয়ারি 2021 ডিসেম্বর 2020 নভেম্বর 2020 অক্টোবর 2020 সেপ্টেম্বর 2020 অগাষ্ট 2020 জুলাই 2020 জুন 2020 মে 2020 এপ্রিল 2020 মার্চ 2020 ফেব্রুয়ারি 2020 জানুয়ারি 2020 ডিসেম্বর...
শুধুমাত্র মুখে কালিমা পড়েই কেউ সুউচ্চ মর্যাদার ঈমানদার হয়ে যায় না
মর্যাদা লাভের মুমিন ব্যক্তিকে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়
আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দাদের নয়টি গুণের কথা পবিত্র কুরআন মাজীদের সূরা তাওবার ১১২ নম্বর আয়াতে উল্লেখ করেছেন
এই নয়টি গুণ অর্জন করতে পারলে আল্লাহ তা'আলা বান্দার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দেন
১. একাগ্রতার সাথে নিয়মিত আল্লাহর কাছে তাওবা করুন অর্থাৎ ভুল স্বীকার করে সংশোধনের প্রতিজ্ঞা করুন
২. সর্বদা শুধুমাত্র আল্লাহর ইবাদাত করুন এবং তাঁর কাছেই সাহায্য প্রার্থনা করুন
কোন প্রাকৃতিক শক্তি, মূর্তি, বুজুর্গ ব্যক্তি বা মাজারের কাছে কোনভাবেই কিছু পাওয়ার আশা করবেন না
দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করবেন না
জেরিন আহমেদ: [২] ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার কোট্টায়াম জেলার কুট্টিয়াম্মা প্রমাণ করেছেন, বয়স সত্যিই সংখ্যামাত্র
১০৪ বছর বয়সে কেরালা রাজ্য সাক্ষরতা মিশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি
বয়স শুনে চমকে উঠছেন সকলেই
[৩] বেঁচে থাকলেও এই বয়সে বার্ধক্যের ভারে নুইয়ে যান বেশিরভাগ মানুষই
কিন্তু কুট্টিয়াম্মা যেন এসবের ঊর্ধ্বে
তিনি জীবনের নতুন অধ্যায় শুরুই করলেন ১০৪ বছর বয়সে এসে
সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এবং রিপাবলিক ওয়ার্ল্ড
[৪] ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ১০৪ বছর বয়সী কুট্টিয়াম্মা ছোটবেলায় স্কুলের গণ্ডিই পার করতে পারেননি
তবে তিনি পড়তে জানতেন
লিখতে পারতেন না
তাই সাক্ষরতা পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়েই প্রথমে কাগজ-কলমের সঙ্গে পরিচিত হন তিনি
ধীরে ধীরে লিখতে শিখলেন
কলকাতা টিভি
[৫] কেরালার শিক্ষামন্ত্রী ভি শিবাকুট্টি নিজে কুট্টিয়াম্মাকে অভিনন্দন জানিয়েছেন
এক টুইট বার্তায় তিনি বলেছেন, 'কোট্টায়ামের ১০৪ বছর বয়সী কুট্টিয়াম্মা কেরালা রাজ্য সাক্ষরতা মিশন পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৮৯ পেয়েছেন
[১] ঢাবিতে এক নেতার মাথা ফাটালেন ছাত্রলীগের কর্মীরা ≣ [১] বাড়তি টাকা আদায়ের প্রতিবাদে চট্টগ্রামে নৌকার বৈঠা নিয়ে সাম্পান মাঝিদের মানববন্ধন ≣ জামিন পেয়ে যা বললেন নাসির (ভিডিও)