content
stringlengths
0
129k
নড়াইলের পেড়লী এলাকায় অভিযান চালিয়ে ২৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ
দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মো: নয়ন শেখ (২৫) নামে এক যুবককে ২৯ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়
গোয়েন্দা সূত্রে জানা গেছে,গোপন তথ্যের ভিত্তিতে নড়াইলের কালিয়া উপজেলার পেড়োলী গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো: নয়ন শেখ (২৫) নামে ওই যুবক কে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় ২৯ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন
আটককৃত মো: নয়ন শেখ (২৫) কালিয়া উপজেলার পেড়োলী গ্রামের মোহাম্মদ রাজা শেখ এর ছেলে
এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান,সকালের খবর ২৪ কে বলেন শনিবার দিবাগত রাতে ইয়াবাসহ একজন কে আটক করেছি ২৭ জুন রোববার সকালে তার বিরুদ্ধে কালিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে
আপনার মতামত দিন
৯:০০ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ জুন ২০২১
এ বিভাগের সর্বাধিক পঠিত
সালথায় তুচ্ছ ঘটনায় চাচা ভাতিজার দুই গ্রুপের সংঘর্ষ-আহত ১৫
(1512 বার পঠিত)
সালথায় গ্রাম্য দুদলের সংঘর্ষে আহত- ১০, পুলিশের গাড়ী ভাংচুর
(821 বার পঠিত)
জুড়ীর কামরুলসহ ১,৮৩,৫০০টাকার মালামালসহ ৩জন কুখ্যাত চোর কুলাউড়া থানায় গ্রেফতার
(658 বার পঠিত)
কালিয়ার পহরডাঙ্গা ইউনিয়ন ভূমি উপ-সহকারি মাহমুদ মোল্যা অনিয়ম দুর্ণীতির বরপুত্র! অপসারনের দাবিতে জেলা প্রশাসক বরাবর ইউনিয়নবাসীর লিখিত অভিযোগ
(459 বার পঠিত)
ইসলামপুরে দূর্বৃত্তদের হাতে এক কিশোর খুন
(430 বার পঠিত)
ছেলের ক্রিকেট খেলার ঝগড়ায় প্রান গেল বাবার
(413 বার পঠিত)
ঈশ্বরদীর তিন যুবকের লাশ নাটোরের লালপুর থেকে উদ্ধার
(397 বার পঠিত)
ইসলামপুরে জোর পূর্বকভাবে জমি দখলের চেষ্টার অভিযোগ
(380 বার পঠিত)
এবার রাজশাহীতে নারীসহ ৪ জন লাইকি তারকা গ্রেফতার
(372 বার পঠিত)
সালথায় ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
(298 বার পঠিত)
পলাশে গজারিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের সমর্থকরা বঙ্গবন্ধুর ও প্রধানমন্ত্রী ছবি ছিড়েঁ ফেলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক : বিনামূল্যের পাঠ্যবই প্রস্তুতকারীদের হুঁশিয়ার করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
নিজেদের স্বার্থকে সামনে রেখে যে সব মুদ্রণকারী নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ার করেন তিনি
সোমবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) আয়োজিত একাদশ-দ্বাদশ শ্রেণির ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের এনসিটিবি অনুমোদিত তিনটি বই বাজারজাতের জন্য উদ্বোধনী অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন শিক্ষামন্ত্রী
দীপু মনি বলেন, 'কতিপয় অসাধু ব্যক্তি বিনামূল্যের পাঠ্যপুস্তক তৈরিতে নানা ধরনের অনিয়ম করে বাধা সৃষ্টি করছেন
তাদের কারণে নির্ধারিত সময়ে পাঠ্যপুস্তক পৌঁছানো নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়তে হয়
এসব বন্ধ করতে হবে, যদি এসব অনিয়ম বন্ধ না হয় তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে
শিক্ষামন্ত্রী বলেন, 'যারা পাঠ্যপুস্তক প্রণয়ন এবং পাঠ্যক্রম নির্বাচন করেন তাদের মনে রাখতে হবে, আমাদের সন্তানদের ৪র্থ বিপ্লবের জন্য তৈরি করতে হবে
তাই পাঠ্যক্রম নির্বাচন করার আগে ক্রমাগত ভাবতে হবে
আনন্দ পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান তৈরি করতে হবে
এ জন্য প্রয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পাঠ্যক্রম নির্বাচন করা যেতে পারে
এনসিটিবি সরকারি অন্যান্য প্রতিষ্ঠানের মতো নয়, এটি একটি জ্ঞান তৈরি করার কারখানা, তাই এ প্রতিষ্ঠানে কর্মকর্তাদের পদায়ন ও বদলির ক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের প্রাধান্য দিতে হবে
স্বজনপ্রীতি করে অযোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেয়া যাবে না
শিক্ষামন্ত্রী আরও বলেন, 'যুবসমাজের মধ্যে মাদক একটি বড় থাবা হিসেবে কাজ করছে
যারা অন্যায় করছে তাদের অধিকাংশই মাদকাশক্ত বলে প্রমাণ পাওয়া গেছে
এ থেকে আমাদের শিক্ষার্থীদের সচেতন করতে তাদের পাঠ্যপুস্তকে এর ভয়াভহতা ও মাদকমুক্ত থাকার বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে
এসব বিষয়ে কী কী করণীয় সহশিক্ষায় সেসব বিষয় তুলে ধরতে হবে
' এ ছাড়া মূল্যবোধ তৈরিতে অভিভাবক ও শিক্ষার্থীদের বেশি গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি
এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, 'বর্তমানে বিনামূল্যের পাঠ্যপুস্তক তৈরির জন্য মুদ্রণ শিল্প সমিতি একটি বড় শিল্প হিসেবে গড়ে উঠেছে
কেউ কেউ সরকারের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম বিতর্কিত করতে নানা ধরনের সমস্যা তৈরি করছে
নিজেদের ক্ষুদ্র স্বার্থের জন্য নানা অনিয়ম করছে
জাতীয় স্বার্থের কথা চিন্তা করে এসব বন্ধ করতে হবে
শুধু নিজের ক্ষুদ্র স্বার্থের কারণে বাজারে নকল বই বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এনসিটিবির অনুমোদিত ২০১৯-২০ শিক্ষাবর্ষের একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা সাহিত্যপাঠ, বাংলা সহপাঠ ও ইংলিশ ফর টুডে এ তিনটি বই উদ্বোধন করেন
এ সময় উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ছয়জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন শিক্ষামন্ত্রী
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ, এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ন চন্দ্র সাহা
এ ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়-মাধ্যমিক শিক্ষা অধিদফতরের কর্মকর্তা, বিভিন্ন বোর্ড চেয়ারম্যান, এনসিটিবি কর্মকর্তা, মুদ্রণকারী, প্রকাশক, শিক্ষার্থী-অভিভাবক প্রমুখ উপস্থিত ছিলেন
← মস্কো গেলেন স্পিকার
রিফাত হত্যার দায় স্বীকার করলেন দুইজন, তিনজন রিমান্ডে →
কীভাবে সামলাবেন ডিভোর্সের মনঃকষ্ট
অক্টোবর ২৪, ২০১৭ অক্টোবর ২৪, ২০১৭
রোহিঙ্গাদের উস্কানি দিতেই কক্সবাজারে যাচ্ছেন খালেদা
অক্টোবর ২৮, ২০১৭
গাংনীতে বাড়ছে ডেঙ্গু রোগী, দিশেহারা চিকিৎসকরা
সেপ্টেম্বর ৯, ২০১৯
পূরানো সংবাদ
পূরানো সংবাদ 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2018 2018 2018 2018 2018 2018 2018 2018 2018 2018 2018 2018 2017 2017 2017 2017 2017 2017 2017 2017 2017 2017 2017 2017 2016 20...
নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মদিনের দিন 'গুমনামী বাবা' ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত নেতাজির যে ছবি সেই ছবি উন্মোচন করেছেন রাষ্ট্রপতি এমন অভিযোগ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র
সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন ও মমতার প্রতিবাদ-পাল্টা বিজেপির অভিযোগ নিয়ে সরগরম রাজনীতির ময়দান
এরই মধ্যে ফের নেতাজির 'ভুল' প্রতিকৃতি উন্মোচন করেছেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, এমন টুইট করে বিতর্ক বাড়ালেন সাংসদ
যদিও টুইট করেও পরে সেই টুইট ডিলিট করেন তিনি
টুইটে মহুয়া লিখেছেন, রাম মন্দিরের জন্য ৫ লক্ষ টাকা অনুদান দেওয়ার পর রাষ্ট্রপতি প্রসেনজিৎ অভিনীত নেতাজির বায়োপিকের সেই নেতাজির ছবি রাষ্ট্রপতি ভবনে উন্মোচন করলেন
হে ভগবান ভারতকে বাঁচান
(কারণ এই সরকার আর পারছে না)
ফেসবুক ও টুইটারে পেইজে গিয়ে দেখা যায় আসলেই প্রসেঞ্জিতের 'গুমনামী বাবা' ছবিতে ব্যবহৃত ছবিটি ব্যবহার করা হয়েছে
যেটা আসলে নেতাজি নয় প্রসেঞ্জিতের ছবি
গত শনিবার (২৩ জানুয়ারি) ভারতের রাষ্ট্রপতি ভাবনে নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতি উন্মোচন করা হয়েছে
নেতাজির ১২৫ তম জন্মদিন পালনের জন্য বছরব্যাপী আয়োজনের জন্য ভারতের রাষ্ট্রপতি ভবনে এই প্রতিকৃতি নির্মাণ করা হয়
যেখানে রাষ্ট্রপতি কোবিন্দ সম্মান জানিয়েছেন
গত শনিবার পোস্ট করা ছবিগুলো এখনো ফেসবুক ও টুইটারে রয়েই গেছে, সেখানে অনেকেই বলার চেষ্টা করছেন ওই প্রতিকৃতি প্রসেঞ্জিতের
তবে ইন্ডিয়া টুইডের প্রতিবেদন অনুসারে, তৃণমূল কংগ্রেসের এই দাবিকে উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার
এটা নেতাজি সুভাষ চন্দ্র বসুর আসল ছজবি থেকেই প্রতিকৃতি তৈরি করা হয়েছে বলে দাবি সরকারি তরফে
বিজেপির বরাত দিয়ে এনডিটিভি বলছে, পদ্মশ্রী পুরস্কার পাওয়া শিল্পী পরেশ মাইতিকে নেতাজির পরিবারের পক্ষ থেকে এই ছবি সরবরাহ করা হয়েছে
সেই ছবি থেকেই এই পোট্রেট করেছেন শিল্পী
এটা নিয়ে বিতর্ক করার কিছু নেই
পুলিশি রাষ্ট্র বানাবেন না, কুষ্টিয়ার এসপিকে সতর্কতা হাইকোর্টের
পাওয়া গেল পপিকে বিয়ে করতে চাওয়া যুবকের পরিচয়
24
আন্তর্জাতিক
আফ্রিকার ১৪ দেশের সাথে সমস্ত ফ্লাইট বন্ধ করল সউদী আরব
আন্তর্জাতিক
সুচিকে ছেড়ে না দিলে ব্যবস্থা নেওয়া হবেঃ বাইডেন
আন্তর্জাতিক
সুচির আটকের ঘটনায় বিশ্বনেতাদের নিন্দা
আন্তর্জাতিক
সুচিকে প্রতিদান দিল সেনাবাহিনী
আন্তর্জাতিক
বিশ্ব হিজাব দিবসে ইসলাম গ্রহণ করলেন যুক্তরাষ্ট্রের নারী
আন্তর্জাতিক
মিয়ানমারে সামরিক অভ্যুত্থান ঘটেছে: সেনাবাহিনীর ঘোষণা