content
stringlengths
0
129k
সর্বশেষ খবর
তথ্য প্রতিমন্ত্রী মুরাদের ফোনালাপ তার ব্যক্তিগত ব্যাপারঃ ওবায়দুল কাদের
বিশেষ প্রতিবেদন 24. - 6, 2021
সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদের যে ফোনালাপ ফাঁস হয়েছে সেটি তার একান্তই ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল...
দেশের জন্য অবদান রাখা সিংহভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী: স্বরাষ্ট্রমন্ত্রী
বিশেষ প্রতিবেদন 24. - 4, 2021
বর্তমান তরুণ প্রজন্ম যারা দেশের জন্য অবদান রাখছেন তাদের সিংহভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
শনিবার (৪ ডিসেম্বর)...
মেয়র আব্বাসের অবৈধ দুই ভবন গুড়িয়ে দিল প্রশাসন
বিশেষ প্রতিবেদন 24. - 4, 2021
রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভায় সরকারি খাল দখল করে মেয়র আব্বাস আলীর নির্মাণাধীন দুই ভবন ভেঙে গুড়িয়ে দেওয়া কাজ শুরু করেছে প্রশাসন
শনিবার সকাল...
আমি মাছের ট্রলারে করে সাগর পাড়ি দিয়েছি: প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদন 24. - 1, 2021
"আমি দেখলাম এক শিক্ষার্থী বলেছে আমি শুধু গাড়িতেই চড়ি, কাজেই আমি বাসে চড়া জানি না
কথাটা ঠিক না
আমাদের জীবনে আমরা যেমন গাড়িতেও চড়েছি,...
চোরাকারবারিরা পাশের দেশে ডিজেল পাচার করছে
বিশেষ প্রতিবেদন 24. - 7, 2021
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, কম মূল্যের জন্য চোরাকারবারিরা বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশে ডিজেল পাচার করছে
ডিজেলের মূল্যবৃদ্ধি...
চোরাকারবারিরা পাশের দেশে ডিজেল পাচার করছে
বিশেষ প্রতিবেদন 24. - 7, 2021
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, কম মূল্যের জন্য চোরাকারবারিরা বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশে ডিজেল পাচার করছে
ডিজেলের মূল্যবৃদ্ধি...
আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিলেন পাপন
বিশেষ প্রতিবেদন 24. - 7, 2021
আইসিসি টি-২০ বিশ্বকাপে ভরাডুবির পর দেশে ফিরে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আসলেও মূল পর্বে টানা পাঁচ হারে শেষ হয়ে গেছে...
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
আন্তর্জাতিক
বিজ্ঞান ও প্রযুক্তি
লাইফ-স্টাইল
স্বাস্থ্য-ও-চিকিৎসা
বিশেষ-প্রতিবেদন
সম্পাদক ও প্রকাশক: মোঃ জুয়েল রানা
অফিসের ঠিকানাঃ ৬৬/৮ ইন্দিরা রোড, পশ্চিম রাজাবাজার, ঢাকা-১২১৫,
ফোনঃ 02-58157739, নিউজ রুম: 01706015148, নিউজ মেইল:[ ], ইমেল: [ ],
২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত 24.
'); _ = _[].(/\\(\'(?!\:)/, _() { ' (\'' + _ + '/' + .(/\(\'/, '').(/^\+|\+$/,''); }); _ += ""; } __ = ('#--'); (__.) { __.(_); } } }); } })();
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অপব্যবহার বন্ধে এর মূল কোম্পানি মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গসহ পাঁচ কর্তৃপক্ষকে উকিল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী তাপস কান্তি বল; যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর
ঢাকার বাসিন্দা সলিম সামাদ, ভিক্টর রায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক এস এম মাসুম বিল্লাহ ও আইনজীবী জর্জ চৌধুরীর পক্ষে বৃহস্পতিবার এই নোটিশ পাঠিয়েছেন
নোটিসে বাংলাদেশে ফেসবুকের কার্যক্রমে নিয়ন্ত্রণ চাওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে
কোনো রকম গাফিলতি ছাড়া নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে
মার্ক জাকারবর্গ ছাড়াও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব এবং ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালককে ইমেইলে নোটিসটি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী তাপস কান্তি বল
দুর্গা পূজার সময় গত ১৩ অক্টোবর কুমিল্লার একটি পূজা মণ্ডপে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন রাখার কথিত অভিযোগের একটি ভিডিও ও ছবি ফেইসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে
এ ধরনের বিভ্রান্তিকর, ভুল, মিথ্যা তথ্যের লেখা, ছবি, অডিও, ভিডিও প্রায়ই ফেসবুকে ভাইরাল হচ্ছে বলে মন্তব্য করা হয়েছে নোটিশে
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বরাত দিয়ে সেখানে বলা হয়েছে, গত ১৪ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত দেশের ২৭টি জেলায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি-ঘর, উপাসনালয়ে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে
এসব ঘটনায় সারা দেশে অন্তত ৯ জন নিহত হন
ফেসবুকে ছড়িয়ে দেওয়া এ ধরনের ভডিও, অডিও, ছবি পোস্টকে কেন্দ্র করে এর আগেও যে কক্সবাজারের রামু, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, সুনামগঞ্জের শাল্লা, ভোলার বোরহান উদ্দিন, সাতক্ষীরা, লালমনিরহাটের পাটগাঁসহ দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক হামলা হয়েছে, সে কথাও তুলে ধরা হয়েছে নোটিশে
সেখানে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো এ ধরনের সাম্প্রদায়িক হামলা প্রতিহত করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, তাতে নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়েছে
অথচ এ ধরনের বিভ্রান্তিকর, ভুল, ভুয়া, মিথ্য খবর, ভিডিও, অডিও, ছবির প্রচার-প্রকাশ বন্ধ করা ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী তাদের বিধিবদ্ধ দায়িত্ব
ছোট্ট বাচ্চাটার নাম পিংকি
নামটা আমারই দেওয়া
বরফের মতো শাদা একগাদা পুরু লোম যে-ভেড়িটার, পিংকি তারই মেয়ে
পিংকির সঙ্গে আরও দুটো বাচ্চা হয়েছিলো, তারা ছেলে
তাই তারা ভেড়া আর পিংকি মেয়ে বলে ও ভেড়ি
ভাই দুটোর নামও আমি দিয়েছি- রন্টু ও ছন্টু
ওদের সবার সঙ্গে আমার বন্ধুত্ব
তবে পিংকির সঙ্গে একটু বেশি
এর কারণ পিংকির দুরন্তপনা আর মিশুক স্বভাব
পিংকির বয়স মাত্র বিশ কি পঁচিশ দিন
এখনই তার সেকি লাফঝাপ-নাচানাচি-কুঁদোকুঁদি! শিং নেই, তবু সমবয়সিদের দিকে এমনভাবে তেড়ে যাবে যেন এখনই গুঁতিয়ে তাদের পেট ফুটো করে দেবে! তারপরই আনন্দে 'ভ্যাহ্' করে বারকয়েক ডিগবাজি খাবে
তখন মা ঘাড় উঁচিয়ে দেখে কী হয়েছে
পিংকি তখন একেবারে শান্তভাবে ঘাস খাবে, নয় তো মুখ নিচু করে ঘাস খাওয়ার ভান করবে
পিংকির সঙ্গে আমার খুব বন্ধুত্ব
কেমন করে যেন ওর ভাষাও আমি বুঝতে পারি, সেও আমার কথা বুঝতে পারে
ওর ভাষাতো একটাই- ভ্যাহ্- হ্-হ্.....
বড়োগুলোর ডাক অনেকটা ভ্যাড়ভেড়ে হলেও ছোটো বাবুগুলোর ডাক একটু চিকন সুরের এবং শুনতেও বেশ ভালো লাগে
এই ডাকই হলো ওদের ছোটো-বড়ো সবার ভাষা
আমি অন্য কারো ডাকের বা ভাষার মানে বুঝতে পারি না, শুধু পিংকির ভাষা বুঝতে পারি
সেও আমারটা বুঝতে পারে
এজন্যই বোধহয় আমাদের মধ্যে এত বন্ধুত্ব
এত বোঝাপড়া
এখন হেমন্তকাল, কার্তিক মাস শেষ হতে চলেছে
এসময় বাবা আমাদের ভেড়াগুলোকে মাঠের খালপাড়ে ঘাস খাওয়াতে নিয়ে যান
এর আগে মহামারীতে দেড় বছর ইশকুল বন্ধ থাকায় ওদেরকে আমিই নিয়ে যেতাম
ভারি আনন্দে কেটেছে সারাদিন
বিল জলেশ্বরের ফুরফুরে হাওয়ায় মনপ্রাণ জুড়িয়ে যেতো
বিলের অনেক দূর পর্যন্ত গভীর খাল কাটার কারণে খালের পাড় হয়েছে উঁচু আর চওড়া
নতুন তোলামাটিতে তাজা ঘাসও হয়েছে দেখার মতো
প্রায় তিন কিলোমিটার খালপাড়ে লকলকে তরতাজা সবুজ ঘাসের বন
ভেড়ারা রোজ সেই ঘাস পেটপুরে খায়
খুনসুটি-ছুটোছুটিও খেলে
আনন্দ করে
ভেড়া-ভাষায় গানও গায়
খালপাড়ে গরু-ছাগলরাও ঘাস খায়
আনন্দফূর্তি করে
আজ শুক্রবার
ইশকুল ছুটি থাকায় ভেড়ার পাল নিয়ে আমি গেলাম মাঠে
হেমন্তের শীতমাখা মিষ্টি রোদ গাছগাছালির পাতার ফাঁকে ফাঁকে ঝিকমিক করছে
কুয়াশাও পড়েছে বেশ
আমি দুপুরের খাবার একটা বক্সে নিয়ে বাড়ি থেকে বেরোই
আমার সামনে সামনে চলে পঁচিশটি ছোটোবড়ো ভেড়া-ভেড়ি
পাঁচ-ছয়টি বাচ্চা
তাদের মধ্যে পিংকিই বেশি ছটফটে আর দুরন্ত
ভেড়ি-মা এজন্য তাকে শাসনও করেন
কিন্তু কে শোনে কার কথা! সে একদৌড়ে আমার কাছে চলে আসে, বলে- ভাইয়া, মা খেপেছে
তাকে সামলাও
আমি হাসিমুখে ওর মায়ের দিকে একবার তাকাতেই সে থেমে যায়