content
stringlengths
0
129k
এভাবে সশস্ত্র বাহিনী আজ জাতির আস্থার প্রতীক হিসাবে গড়ে উঠেছে
'সশস্ত্র বাহিনী দিবস' উপলক্ষে শনিবার (২০ নভেম্বর) এক বাণীতে তিনি এসব কথা বলেন
প্রধানমন্ত্রী বলেন, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে ১৯৭১ সালের ২১ নভেম্বর একটি বিশেষ গৌরবময় দিন
আওয়ামী লীগ সরকার পরিচালিত মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমানবাহিনীর অকুতোভয় সদস্যরা এ দিনে সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পালটা আক্রমণের সূচনা করেন
মুক্তিবাহিনী, বিভিন্ন আধা-সামরিক বাহিনীর সদস্য ও দেশপ্রেমিক জনতা এ সমন্বিত আক্রমণে একতাবদ্ধ হন
দখলদার বাহিনী আত্মসমর্পণে বাধ্য হয়
পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে ১৬ ডিসেম্বর আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি
মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতির অগ্রযাত্রা ও বিজয়ের স্মারক হিসেবে প্রতি বছর ২১ নভেম্বর 'সশস্ত্র বাহিনী দিবস' পালন করা হয়
প্রধানমন্ত্রী সেনা, নৌ ও বিমানবাহিনীর সব সদস্যকে দিবসটি উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সব বীর শহিদ এবং মাতৃভূমির জন্য জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সব শহিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি
শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী, সাহসী এবং ঐন্দ্রজালিক নেতৃত্বে ২৩ বছরের রাজনৈতিক সংগ্রাম ও ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে মহান স্বাধীনতা অর্জন করে
জাতির পিতা স্বাধীনতার পর একটি আধুনিক ও চৌকস সশস্ত্র বাহিনী গড়ে তোলার কাজ শুরু করেন
সেনাবাহিনীর জন্য তিনি মিলিটারি একাডেমি, কম্বাইন্ড আর্মড স্কুল ও প্রতিটি কোরের জন্য ট্রেনিং স্কুলসহ আরও অনেক সামরিক প্রতিষ্ঠান এবং ইউনিট গঠন করেন
তিনি চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি ঈসা খাঁ উদ্বোধন করেন
বঙ্গবন্ধুর ব্যক্তিগত উদ্যোগে তৎকালীন যুগোশ্লাভিয়া থেকে নৌবাহিনীর জন্য দুটি জাহাজ সংগ্রহ করা হয়
বিমানবাহিনীর জন্য তিনি তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে সুপারসনিক মিগ-২১ জঙ্গি বিমানসহ হেলিকপ্টার, পরিবহণ বিমান ও রাডার সংগ্রহ করেন
প্রধানমন্ত্রী বলেন, 'আওয়ামী লীগ ২০০৯ সালে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে
আমরা সেনা, নৌ এবং বিমানবাহিনীকে দেশে ও বিদেশে উন্নততর প্রশিক্ষণ প্রদানসহ আধুনিক প্রযুক্তিসম্পন্ন সরঞ্জাম দিয়ে সজ্জিত করছি
জাতির পিতার নির্দেশে একটি স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্রের উপযোগী ১৯৭৪ সালে প্রণীত প্রতিরক্ষা নীতিমালার আলোকে 'ফোর্সেস গোল-২০৩০' প্রণয়ন করা হয়েছে
এর আওতায় তিন বাহিনীর পুনর্গঠন ও আধুনিকায়নের কার্যক্রমসমূহ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে চলেছে
তিনি আশা করেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশপ্রেম, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবেন
সবার সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবেন
৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)
২৯ অক্টোবর শুক্রবার সব বিভাগে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে
আজ সোমবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে
পরীক্ষার্থীদের সকাল ৮টা ৩০ থেকে ৯টা ২৫ মিনিটের মধ্যে আসন গ্রহণ করতে হবে
পরীক্ষার হলে প্রার্থীদের অবশ্যই কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে
মাস্ক ছাড়া কোনো প্রার্থী হলে প্রবেশ করতে পারবেন না
সকাল ১০টায় প্রশ্নপত্র বিতরণের পর কোনো প্রার্থীকে হলে ঢুকতে দেওয়া হবে না
প্রিলিমিনারি পরীক্ষায় বই, ঘড়ি, মুঠোফোন, ব্যাগ, গয়না ও কোনো ধরনের ডিভাইস নিয়ে কেন্দ্রে ঢোকা যাবে না
কানে কোনো ধরনের শ্রবণযন্ত্র ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শসহ আগেই পিএসসির অনুমতি নিতে হবে
পরীক্ষাকেন্দ্র
প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হবে
এই আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে পরীক্ষা গ্রহণ করা হবে
প্রিলিমিনারি পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন
বাংলা ভাষা ও সাহিত্য ৩৫; ইংরেজি ভাষা ও সাহিত্য ৩৫; বাংলাদেশ বিষয়াবলি ৩০; আন্তর্জাতিক বিষয়াবলি ২০; ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ১০; সাধারণ বিজ্ঞান ১৫; কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ১৫; গাণিতিক যুক্তি ১৫; মানসিক দক্ষতা ১৫ এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের ওপর ১০ নম্বরের পরীক্ষা হবে
প্রিলিমিনারি পরীক্ষার নম্বর বণ্টন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীকে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে
সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২ ঘণ্টার পরীক্ষা হবে
প্রিলিমিনারি পরীক্ষায় ২০০টি প্রশ্ন থাকবে
প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন
তবে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে দশমিক ৫০ নম্বর কাটা যাবে
প্রিলিমিনারির বিষয়ভিত্তিক সিলেবাস পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে
৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে
এর মধ্যে প্রশাসনে ৩০০ জন, পুলিশে ১০০, পররাষ্ট্রে ২৫, শিক্ষায় ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে
পূর্ণাঙ্গ আসনবিন্যাস দেখা যাবে এ লিংকে (://./)
সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ সহ সকল রকমের চাকরির খবর পাবেন আমাদের সাইটে
আপনাদের পছন্দক্রমে চাকরি খুঁজতে প্রতিদিন আমাদের সাইট টি ভিসিট করুন
আমাদের টিম সর্বদা আপনাকে সাম্প্রতিক চাকুরি নিয়োগের সন্ধান দিতে নিবেদিত
বাংলাদেশ ব্যাংক সহ সাম্প্রতিক চাকুরির নিয়োগের খবর পেতে আমাদের সাইটের সাথেই থাকুন
তাছাড়া চাকরি সংক্রান্ত যে কোনো প্রশ্ন ও আপডেট জানতে, চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে
://..//
অথবা, আবেদন করুন অনলাইনে
"সিভি জমা দিন,চাকরী বুজে নিন"!!!
কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ সহ সকল রকমের চাকরির খবর পাবেন আমাদের সাইটে
আপনাদের পছন্দক্রমে চাকরি খুঁজতে প্রতিদিন আমাদের সাইট টি ভিসিট করুন
আমাদের টিম সর্বদা আপনাকে সাম্প্রতিক চাকুরি নিয়োগের সন্ধান দিতে নিবেদিত
বাংলাদেশ ব্যাংক সহ সাম্প্রতিক চাকুরির নিয়োগের খবর পেতে আমাদের সাইটের সাথেই থাকুন
তাছাড়া চাকরি সংক্রান্ত যে কোনো প্রশ্ন ও আপডেট জানতে, চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে
://../
. *
, , .
সকল ক্যাটাগরি দেখুন
৮ম শ্রেণী পাশে চাকরি (১২৬)
(৫৫৮)
(৩০)
(৪)
(২৮৪)
(৩০)
(১৫৬)
& (৮১)
/ (১৪)
/ . (৫৪)
(৪৪৫)
(৮৬)
(১১)
& (৬)
(১৮)
& . (১৬)
& (৬৬)
/ (৩)
(৩)
(৪৩)
/ (১২৯)
& (৫৬)
(২০)
& (২৩২)
(৩)
/ / (৭৫)
(১৭২)
অ্যাকাউন্ট/ফিন্যান্স জব (১০৪)
ইনস্টিটিউট জব (৬৪)
এইচএসসি পাশে চাকরি (৬৬)
এগ্রো/ফিশারিজ জব (৩২)
এসএসসি পাশে চাকরি (৭৩)