content stringlengths 0 129k |
|---|
সরকারি অন্যান্য পোর্টাল দেখুন |
বিভাগ বিভাগ পর্যায়ের সরকারি অফিস জেলা পর্যায়ের সরকারি অফিস উপজেলা পর্যায়ের সরকারি অফিস আঞ্চলিক অফিসসমূহ বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহ |
স্টাফ রিপোর্টার : পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিবছরের মত এবছরও বরিশালে এফ এফ এল বিডি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে |
১৫ এপ্রিল নগরীর বিভিন্ন স্থানে করোনা ভাইরাসের কারণে কর্মহীন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয় |
করোনা পরিস্থিতি অবনতির কারনে লকডাউন থাকায় কোন অনু্ষ্ঠান ছাড়াই কর্মহীন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষদের ঘরে ঘরে স্বাস্থ্যবিধি মেনে অর্ধ শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা |
ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে, মুড়ি, ছোলাবুট, চিনি, চিড়া, ট্যাং |
এফ এফ এল বিডি ফাউন্ডেশনের উপদেষ্টা মিজানুর রহমান তসলিম,সভাপতি মিলন মন্ডলসহ সদস্যদের আর্থিক সহযোগীতায় এই ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে |
এফ এফ এল বিডি ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মামুনুর রশীদ নোমানী জানান,আমরা ১৫ এপ্রিল থেকে এ কার্য্যক্রম শুরু করেছি |
আশা করি সদস্যদের সহযোগীতায় এ কার্য্যক্রম অব্যাহত থাকবে |
তিনি বলেন এফ এফ এল বিডি ফাউন্ডেশন বিগত বছরগুলোতে এরকম ভিন্নধর্মী কার্য্যক্রম করে আসছে তারই ধারাবাহিকতায় এবছরও এ কার্য্যক্রম চলমান রয়েছে |
করোনার কারনে লকডাউন দেয়ায় কর্মহীন মানুষদের সহযোগীতা করার জন্য সরকার ও বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান তিনি |
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে যেসব সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে, সেসব ঘটনায় পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ |
পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি বলছেন, স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে যত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে, তার একটিরও সুষ্ঠু বিচার হয়নি |
কোনো ঘটনা ঘটার পর দেশের রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি দোষারোপের সংস্কৃতি পরিস্থিতি আরও নাজুক করে |
শারদীয় দুর্গাপূজায় কুমিল্লা, নোয়াখালীসহ দেশের বিভিন্ন মণ্ডপে হামলার পর শুক্রবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সংবাদ সম্মেলন করে পূজা উদযাপন পরিষদ |
লিখিত বক্তব্যে নির্মল চ্যাটার্জি বলেন, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে হামলা ও হামলা পরবর্তী সময়ে স্থানীয় প্রশাসন সময়োযোগী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে |
'দুর্গাপূজার মধ্যে গত ১৩ অক্টোবর ভোরে নানুয়া দীঘির পাড়ে দর্পন সংঘের পূজামণ্ডপে হনুমানের মূর্তির কোলে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন রাখা দেখে এলাকায় উত্তেজনা ছড়ায় |
হামলা, ভাংচুর চালানো হয় অন্তত আটটি মন্দিরে |
তার জের ধরে সেদিনই চাঁদপুরের হাজীগঞ্জে মন্দিরে হামলা হয়, পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয় পাঁচজন |
এর পরের কয়েকদিনে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজারসহ কয়েকটি জেলায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হয় |
তাতে নোয়াখালীতে নিহত হয় দুজন |
সংবাদ সম্মেলনে নির্মল চ্যাটার্জি বলেন, কুমিল্লা নানুয়া দীঘিরপাড়ের মণ্ডপটি অস্থায়ী |
ঘটনার রাতে মণ্ডপে মাত্র একজন পাহারায় ছিল |
রাত ৩টা থেকে ৪টার মধ্যে কিছুক্ষণের জন্য মণ্ডপ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় |
আমাদের প্রশ্ন, কী কারণে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, সেই বিষয়গুলো তদন্তের আওতায় আনা হয়েছে কি?... থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হনুমান মূর্তির কোলের ওপর রাখা পবিত্র কুরআন শরিফটি সরিয়ে নেওয়ার পর কেন ভিডিও করার সুযোগ করে দিলেন? কেন সে ভিডিও ভাইরাল হয়েছে তা সবার কাছে বিরাট প্রশ্ন? |
নির্মল চ্যাটার্জি বলেন, নোয়াখালীর চৌমুহনীতে বেলা ১১টার মধ্যে সকল পূজা মণ্ডপেপ্রতিমা বিসর্জন সম্পন্ন হওয়ার পরও যখন হামলা শুরু হয়, তখন পুলিশ ও প্রশাসনের কার্যকরী কোনো পদক্ষেপ দেখা যায়নি |
এক্ষেত্রে স্থানীয় প্রশাসনের কোনো পর্যায়ের দায়িত্ব পালনে গাফলতি আছে কিনা তা অবিলম্বে চিহ্নিত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত |
বিচারহীনতা বা বিচার না হওয়ার সংস্কৃতি দুষ্কৃতকারীদের 'উৎসাহিত করছে' এবং প্রায়ই তারা সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাগুলো ঘটাচ্ছে বলে মন্তব্য করেন পরিষদের সাধারণ সম্পাদক |
২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা নিয়ে পরে আওয়ামী লীগের সময়ে তদন্ত কমিশন গঠন করা হয় |
সেই কমিশনের রিপোর্টের আলোকে একজনেরও বিচার হয়েছে বলে দৃশ্যমান না |
রাজনৈতিক দলগুলোর ভূমিকার সমালোচনা করে নির্মল চ্যাটার্জি বলেন, কোনো একটি ঘটনা ঘটলে রাজনৈতিক দলসমূহের পারস্পরিক দোষারোপ দেশের রাজনৈতিক সংস্কৃতিতে প্রধান হয়ে উঠছে |
রাজনৈতিক দলসমূহের পারস্পরিক দোষারোপের কারণে প্রকৃত দোষীরাও পার পেয়ে যাচ্ছে, যা দেশের আইনশৃঙ্খলা ও পারস্পরিক আস্থার জন্য সুখকর নয় |
সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়ে গত ৫০ বছরে 'উল্লেখযোগ্য সংখ্যক' হিন্দু দেশত্যাগে বাধ্য হয়েছেন মন্তব্য করে তিনি বলেন, যারা এখনো দেশকে ভালোবেসে মাতৃভূমিতে থাকতে চাইছেন বা আছেন, তারাও পর্যায়ক্রমে সহিংসতার শিকার হয়ে আস্থার সংকটে পড়েছেন |
ভবিষ্যৎ বলে দেবে তারা কতদিন দেশে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারেন |
ক্ষতিগ্রস্ত সকল মন্দির, বাড়ি-ঘর সরকারি খরচে পুননির্মাণ করা এবং গৃহহীনদের দ্রুত পুনর্বাসন করতে হবে এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করাসহ সংবাদ সম্মেলনে আট দফা দাবি তুলে ধরা হয় পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে |
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের শ্যামাপূজা সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষের ইচ্ছা অনুযায়ী প্রতিমা বা ঘটে করা হবে এবং একাধিক দিনের অনুষ্ঠান পরিহার করা হবে |
দীপাবলীর উৎসব বর্জন করা হবে |
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে পূজার দিন মণ্ডপের পাশে 'সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াও' স্লোগান লেখা ব্যানার টাঙিয়ে রাখা হবে |
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত |
তিনি বলেন, আমাদের অনেক প্রতিশ্রুতি দেওয়া হয় |
কিন্তু সেগুলো রক্ষা করা হয় না |
এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি কাজল দেবনাথ, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা জয়ন্ত সেন, মহানগরের উদযাপন পরিষদের মহানগর কমিটির সভাপতি শৈলেন মজুমদার, সাধারণ সম্পাদক কিশোর মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন |
3 |
বিশ্বের ৪৩তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা |
7 |
উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রস্তুত : প্রধানমন্ত্রী |
চিত্রনায়ক ইমন র্যাব সদর দফতরে |
মেঘনা ও পদ্মা নামেই বিভাগ করতে মত প্রধানমন্ত্রীর |
প্রয়োজনে মুরাদকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি |
মডেল মসজিদসহ ১০ প্রকল্প অনুমোদন |
3 |
বিশ্বের ৪৩তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা |
7 |
উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রস্তুত : প্রধানমন্ত্রী |
চিত্রনায়ক ইমন র্যাব সদর দফতরে |
মেঘনা ও পদ্মা নামেই বিভাগ করতে মত প্রধানমন্ত্রীর |
প্রয়োজনে মুরাদকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি |
মডেল মসজিদসহ ১০ প্রকল্প অনুমোদন |
সর্বশেষ সংবাদ |
বিশ্বের ৪৩তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা |
হেলিকপ্টার বিধ্বস্তে ভারতের প্রতিরক্ষাপ্রধানসহ নিহত ১৪ |
মিরপুরে ইনিংস ব্যবধানেই হারল বাংলাদেশ |
আবরার হত্যায় ২০ আসামির মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন |
গণমানুষের অধিকার হরণে চ্যাম্পিয়ন বিএনপি |
সম্পাদক মণ্ডলীর উপদেষ্টাঃ অ্যাডভোকেট শাহ্ আজিজুল হক |
সম্পাদক ও প্রকাশকঃ বীর মুক্তিযোদ্ধা নিছার আহমদ |
নির্বাহী সম্পাদকঃ এম. ইউ. আহমদ (নিঝুম) |
কার্যালয়ঃ ১১৫৭, মুক্তিযোদ্ধা ভবন, গাইটাল (জেমিনি রোড), কিশোরগঞ্জ, ঢাকা, বাংলাদেশ |
[ ] (সম্পাদক), [ ] (নিউজ রুম) |
+৮৮০১৭১১২৪৮৮০৮ |
মুক্তিযোদ্ধার কণ্ঠে প্রকাশিত লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা তথ্য অধিকার আইনে সম্পূর্ণ বেআইনি |
© স্বত্ব মুক্তিযোদ্ধার কণ্ঠ ২০১৫ - ২০১৯ |
সর্বশেষ পাওয়া |
বিশ্বের ৪৩তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা হেলিকপ্টার বিধ্বস্তে ভারতের প্রতিরক্ষাপ্রধানসহ নিহত ১৪ মিরপুরে ইনিংস ব্যবধানেই হারল বাংলাদেশ আবরার হত্যায় ২০ আসামির মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন গণমানুষের অধিকার হরণে চ্যাম্পিয়ন বিএনপি সাকিবকে নিয়ে সিনেমা বানাতে চান সৃজিত উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রস্তুত : প্র... |
ড. খুরশীদ জাবিন হোসেন তৌফিক বিগত ২০/০৯/২০১৬ তারিখে নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন |
বিস্তারিত... |
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন |
ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করবে শ্রীলঙ্কা |
শনিবার (০১ জুন) কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি |
আইসিসি র্যাংকিংয়ে চতুর্থ অবস্থানে রয়েছে কিউইরা |
অন্যদিকে, লঙ্কানদের অবস্থান নবম |
তাই বলাই যায় যে, শ্রীলঙ্কাকে জিততে হলে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে |
তবে বিশ্বকাপে এখন পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড |
যার মধ্যে শ্রীলঙ্কা ছয়বার ও নিউজিল্যান্ড চার বার জয় পেয়েছে |
এছাড়া সময়টাও দুর্দান্ত যাচ্ছে নিউজিল্যান্ডের |
ট্রেন্ট বোল্ট, লুকি ফার্গুসনদের নিয়ে গড়া বোলিং শক্তি বেশ কার্যকর |
সঙ্গে রস টেইলর, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলসের মতো অভিজ্ঞরা রয়েছেন দলে |
প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে পেয়েছিল দাপুটে জয় |
শেষ দশ ম্যাচের ছয়টি ম্যাচে জয় পেয়েছে নিউজিল্যান্ড |
অন্যদিকে শ্রীলঙ্কার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না |
কখনো ভালো ক্রিকেট খেলছে তো কখনো খেলছে না |
নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ তিন ওয়ানডেতে হেরেছে তারা |
আবার চলতি বছর মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে লঙ্কানরা |
তবে দলে রয়েছেন থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলা ম্যাথিউজের মতো ক্রিকেটার |
তাই প্রথম ম্যাচে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত শ্রীলঙ্কা |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে "ভ্যাকসিন হিরো" পুরস্কারে ভূষিত হয়েছেন |
গ্লোবাল অ্যালায়েন্স নামে খ্যাত আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল এলায়েন্স ফর ভ্যাক্সিনেশন এন্ড ইমুনাইজেশন-জিএভিআই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই পুরস্কার প্রদান করে |
নিউইয়র্কে অবস্থানরত শেখ হাসিনা সোমবার জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে -এর বোর্ড চেয়ার - মর্যাদাপূর্ণ এই পুরস্কার গ্রহণ করেন |
পুরস্কার গ্রহণ করে প্রধানমন্ত্রী সেটা দেশবাসীকে উৎসর্গ করেন |
তিনি বলেন, ভ্যাক্সিনেশন এর জন্য বাংলাদেশের কঠোর পরিশ্রম আজ বিশ্বব্যাপী স্বীকৃত |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.